অদ্ভুতুড়ে 3:28 PM
 নুসরাত ফারিয়া 'আশিকি' ছবিতে

‘প্রেমী ও প্রেমী’র কাজ শুরু করার আগেই নতুন আরও একটি ছবি পেলেন নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।

 নুসরাত ফারিয়া 'আশিকি' ছবিতে

‘আশিকি’ নামের এ ছবিটি পরিচালনা করবেন ওপার বাংলার পরিচালক অশোক পতি। এ ছবিটিও হবে যৌথ প্রযোজনায়। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়ক ওম। ২১ জুলাই লন্ডনে সম্পূর্ণ রোমান্টিক গল্পের ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
উল্লেখ্য ‘প্রেমী ও প্রেমী’তে ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ। এ ছবিতে আরও থাকছেন চিত্রনায়িকা মৌসুমী।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.