Showing posts with label news. Show all posts

অদ্ভুতুড়ে 12:10 AM
burning-husband-and-wife-were-watching-TV

 

ঘরে স্ত্রীর সামনেই নিজের গায়ে আগুন দিলেন স্বামী। ঘরের বাইরে ছড়িয়ে পড়ল ধোঁয়া আর পোড়া গন্ধ। স্ত্রী বললেন তিনি নাকি কিছুই জানতে পারেননি। যখন টের পেলেন তখন তিনি টিভি দেখছিলেন। তাই কাউকে ডাকেননি। স্ত্রী এমন বর্ণনায় হতবাক তার হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা।


এই ঘটনা কলকাতার মানিকতলা হাউজিং কমপ্লেক্সের ।শুক্রবার রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। হাউজিং-এর বাসিন্দারা দেখেন কমপ্লেক্সের একটি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে ধোঁয়া আর পোড়া গন্ধ। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসতেই কাটে ধোঁয়াশা। জানা যায় ওই ফ্ল্যাটের বাসিন্দা রঞ্জিত কুমার বরাত গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় পুলিশ  রঞ্জিত কুমারের স্ত্রীকে আটক করে। রাতেই তাকে মানিকতলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। স্ত্রী জানান, ঘরেই স্বামী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করছেন অথচ ঘরে থাকা সত্ত্বেও স্ত্রী নাকি কিছুই জানতে পারেননি। যখন জানতে পান, তিনি তখন টিভি দেখছিলেন। তাই কাউকে ডাকেননি।  স্ত্রীর এই বয়ানে সকলেই থ।

অদ্ভুতুড়ে 6:54 AM

From- tomorrow -I'll -bleed- baiyye:- parimaniকাল থেকে কলকাতায় রক্তের বন্যা বইয়ে দিবেন বলে মন্তব্য করেছেন পরীমণি। তবে সত্যি সত্যি শরীরের কোনো রক্ত নয়; মূলত আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে 'রক্ত' ছবির শুটিং। 


৫ দিনের ছুটি কাটিয়ে আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন পরীমণি। কলকাতায় যোগ দিবেন শুটিং ইউনিটের সঙ্গে। এর আগে গত সপ্তাহে ঢাকায় প্রত্যাবর্তন করেন তিনি। পরীমণি বলেন, "আজ যাব কলকাতায়। টানা সপ্তাহ খানেক শুটিং হওয়ার পর ইউনিট ছুটবে দার্জিলিংয়ের পথে। এরপর সেখানে শুটিং সম্পন্ন করে ফিরব ঢাকায়। বলতে পারেন কাল থেকেই রক্তের বন্যা বইয়্যে দিব।"
এদিকে পরীমণি ফেরার আগে ইউনিট থেকে চলে আসেন পরিচালক মালেক আফসারী। শুটিং নিয়ে সময়ের মতপার্থক্য হওয়ায় জাজ মাল্টিমিডিয়ার আলোচিত এ ছবি থেকে ইউটার্ন নেন তিনি। জানা গেছে, তার জায়গায় দায়িত্ব পালন করবেন ওয়াজেদ আলী সুমন।
উল্লেখ্য, গত এপ্রিলে বেশ ঘটা করে  'রক্ত' সিনেমার মহরত আয়োজন করে প্রোডাকশন হাউজ জাজ মাল্টিমিডিয়া।

অদ্ভুতুড়ে 12:16 AM

সানফ্রান্সিসকোবাসীদের সৌভাগ্যই বলতে হবে! একই মঞ্চে বিশ্বসংগীতের দুই কিংবদন্তির পরিবেশনা চাক্ষুষ করলেন তাঁরা। 

২৮ এপ্রিল সানফ্রান্সিসকোতে ম্যাক্সিকান সংগীত কিংবদন্তি গিটারের সুরের জাদুকর কার্লোস সান্তানা আর ভারতীয় কিংবদন্তি সুরকার এ আর রহমান একই মঞ্চে সংগীত পরিবেশন করেছেন।

কার্লোস সান্তানার সঙ্গে তাঁর একটি ছবি গত শুক্রবার ফেসবুকে পোস্ট করেছেন এ আর রহমান।

৬৮ বছর বয়সী গিটারের কিংবদন্তি সংগীতশিল্পী কার্লোস সান্তানা ১৯৬৬ সালে রক-ফিউশন ঘরানার ব্যান্ড ‘সান্তানা’ প্রতিষ্ঠা করেছিলেন। এই সংগীতশিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ব্ল্যাক ম্যাজিক উইম্যান’, ‘ওয়ে কোমো ভা’, ‘মারিয়া মারিয়া’।

আর এদিকে ৪৯ বছর বয়সী অস্কারজয়ী ভারতীয় সংগীতকার আর এ আর রহমান প্রথম আলোচনায় এসেছিলেন ভারতীয় নির্মাতা মণি রত্নমের ‘রোজা’ ছবির সংগীতকার হিসেবে। এরপর রহমান কাজ করেছিলেন ‘রঙ্গিলা’ ছবিতে। এ আর রহমানের সুর ও সংগীতে ‘রঙ্গিলা’ ছবিটি ১৯৯৫ সালে সুপারহিট হয়। ১৯৯৭ সালে ভারতের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ‘বন্দে মাতরম’-এর নতুন করে সুর দেন রহমান।

একটা পর্যায়ে দেশের গণ্ডি পেরিয়ে হলিউডেও পৌঁছান প্রতিভাবান এই সংগীতকার। এ আর রহমান অস্কার জেতেন ‘স্লাম ডগ মিলিয়নিয়ার’ ছবির সুর ও সংগীতের জন্য। শুধু ‘স্লামডগ মিলিয়নিয়ার’ই নয়, হলিউডের আরও বেশ কয়েকটি জনপ্রিয় ছবিরও সুর করেছেন এ আর রহমান। এর মধ্যে রয়েছে ‘১২৭ আওয়ারস’ ও ‘লর্ড অব ওয়ার’। ইন্দো-এশিয়ান নিউজ, টাইমস অব ইন্ডিয়া।

অদ্ভুতুড়ে 5:53 AM

টাঙ্গাইলের বীথি মাত্র ১১ বছরের শিশু। কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। মুখমণ্ডলসহ সারা শরীরে অস্বাভাবিক পরিমাণ লোম নিয়েই জন্ম হয়েছে তার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্তনের আকারও অস্বাভাবিক রকম বড় হয়েছে। যার ফলে বীথি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। 

মানবতার দিকে তাকিয়ে ‘লোমশ শিশু’ বীথি 
ভাগ্যের বিরুদ্ধে লড়তে মানবতার দিকে তাকিয়ে আছে হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া বীথি। দীর্ঘদিন হোমিওপ্যাথি চিকিৎসা করে কোনো কাজ না হওয়ায় ১২দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে বীথিকে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জয়ভোগ গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে বীথি আক্তার। সে জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বীথির বাবা জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের লোমও বড় হয়েছে। তবে এ কারণে তার তেমন শারীরিক সমস্যা হয়নি। কিন্তু কয়েক বছরের মধ্যে বীথির স্তনের আকার অস্বাভাবিক বেড়ে যেতে থাকে। সেই সঙ্গে প্রচণ্ড জ্বালাপোড়া হতে থাকে। এখন তা নেমে গেছে পেটের নিচ পর্যন্ত। স্তনের ভারে সোজা হয়ে হাঁটতে পারে না। প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় চিৎকার করে সব সময় কান্নাকাটি করতে হয়। বীথির চিকিৎসা চলছে বিশ্ববিদ্যালয়ের হরমোন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরিদ উদ্দিনের অধীনে। ডা. ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘এ সম্পর্কে আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। আশা করি, আগামী শনিবার এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে। তখন গণমাধ্যমকে জানাব।’
মানবতার দিকে তাকিয়ে ‘লোমশ শিশু’ বীথি
এর আগে, সাত বছর বয়সে বীথির সবগুলো দাঁত পড়ে যায়। এখনো দাঁত গজায়নি। তার বাবা আব্দুর রাজ্জাক এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালান। দৈনিক ৩০০ টাকা জমা দিয়ে মোটরসাইকেল ভাড়া নিয়ে যাত্রী বহন করেন তিনি। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে অভাবের সংসার তার। এদিকে বিএসএমএমই’র হরমোন বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত বলেন, বীথিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমরা তার স্তনের সমস্যা দূর করতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। পরে লোমের সমস্যার চিকিৎসা করা হবে। এ সমস্যা যেতে অনেক সময় লাগবে। এটা দীর্ঘমেয়াদি চিকিৎসা। সমাজের বিত্তবানদের বীথির চিকিৎসার সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন জানিয়ে বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘ডাক্তাররা বলছে, বিথির চিকিৎসার জন্যে ম্যালা টাকা লাগবো। এত টাকা কই পামু!’ মাও তার একই আকুতি জানান। এজন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিথির বাবা আব্দুর রাজ্জাকের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে- MD. A. RAZZAK, হিসাব নম্বর : ০৯৪৭১০১২০৭৩৯০, পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ, মডেল থানা। এছাড়া বিকাশ অ্যাকাউন্ট নম্বর হচ্ছে- ০১৭২০-৩৬৬৭৮৩।

অদ্ভুতুড়ে 3:14 AM

দেশের বিনোদন ও সংস্কৃতিক্ষেত্রের অন্যতম প্রধান ও আকর্ষণীয় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৫-এর অনুষ্ঠান হবে আজ শুক্রবার। 

 মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ
 শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো এই অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। এবার এই পুরস্কার বিতরণীর ১৮তম অনুষ্ঠান। দেশের সংস্কৃতিক্ষেত্রের নবীন ও খ্যাতিমান তারকাদের মিলনমেলায় পরিণত হবে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে একজন গুণী শিল্পীকে দেওয়া হবে ‘আজীবন সম্মাননা পুরস্কার’। এ ছাড়া চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগে পাঠকদের ভোটে তারকা জরিপ পুরস্কার এবং বিচারকদের রায়ে সমালোচক পুরস্কার দেওয়া হবে। গত বছর প্রথমবার পাঠকের ভোটে সেরা নবীন অভিনয়শিল্পী পুরস্কার দেওয়া হয়েছিল। এবারও থাকছে এই পুরস্কার।
অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। বিকেল পাঁচটার মধ্যে অতিথিদের আসন গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে শিশুদের ও ক্যামেরা সঙ্গে না আনতে এবং মুঠোফোন বন্ধ রাখতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অদ্ভুতুড়ে 11:19 PM

আও রাজা, পার্টি শো, টুকুর টুকুর এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির ব্যবসাসফল ছবি ‘অগ্নি ২’-এ জনপ্রিয় গান ‘ম্যাজিক মামনি’ খ্যাত তারকা শিল্পী ও সুন্দরী মডেল নেহা কক্কর প্রথমবারের মত ঢাকার দর্শক শ্রোতাদের মাতাতে বাংলাদেশে আসছেন।

ঢাকা মাৎ করতে আসছেন নেহা কক্কর

নেহা কক্কর যতোটা তার কণ্ঠের জন্য জনপ্রিয়, তারচেয়ে ঢের বেশি তিনি তার আবেদনময়ী রূপের জন্য বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয়।
ঢাকা মাৎ করতে আসছেন নেহা কক্করআর এই আবেদনময়ী মডেল ও কণ্ঠশিল্পী তার কণ্ঠ ও রূপের যাদুতে ভাসাতে আসছে ২৭ মে ঢাকার দর্শকদের মাতাতে প্রথমবারের মত বাংলাদেশে আসছেন।আয়োজকসূত্রে জানা গেছে, রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘নবরাত্রী’ হলে ২৭ মে সন্ধ্যায় নেচে গেয়ে দর্শক উন্মাদনায় মেতে উঠবেন নেহা। ‘নেহা কাক্কা লাইভ ইন ঢাকা-২০১৬’ নামে এরইমধ্যে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। প্রথমবারের মত নেহাকে ঢাকায় আনার আয়োজনটি করছেন রেয়নেক্স। যার সঙ্গে সহযোগি প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে দেশের প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজ। উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল’-এর মাধ্যমে গানের জগতে জায়গা করে নেয়া নেহা কক্কর বর্তমানে দাপটের সঙ্গে বলিউড-টালিউডে তুমুল রাজত্ব করে চলেছেন।

অদ্ভুতুড়ে 11:50 PM

বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হাসান। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। নাটক ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারন দক্ষতা দেখিয়েছেন।



 

এতো গেল সব পুরনো খবর নতুন খবর হলো- পাঁচ বছর পর বড়পর্দার বিশেষ চরিত্রে জাহিদ হাসান অভিনয় করছেন। ছবির নাম ‘বিজলী’। পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ববি ও কলকাতার রণবীর। ২৩ এপ্রিল রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ছবিটির মহরতে এ ঘোষণা দেওয়া হয়।

পরিচালক ইফতেখার চৌধুরী জানিয়েছেন, ‘ঠান্ডা মেজাজের একজন মানুষ। এটা অতিথি চরিত্র। খুব বিশেষ একটা চরিত্র। লোকটা যে কোনো ধরনের হতে পারে। এটা জানতে হলে ছবিটা দেখতে হবে!’ ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ববস্টার ফিল্মস। নৃত্য পরিচালনা করবেন মাসুম বাবুল।

অভিনেতা জাহিদ হাসান সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন। তার বড় পর্দায় তার অভিষেক হয় ১৯৮৬ সালে আব্দুল লতিফ বাচ্চুর ‘বলবান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, আজমল হুদা মিঠুর ‘ঝন্টু মন্টু দুই ভাই’, হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’।

অদ্ভুতুড়ে 10:32 PM

জীবনের কোনো না কোনো সময়ে ছোট-‌বড় মানসিক সমস্যায় প্রায় সব মানুষই ভুগে থাকে। এর পাশাপাশি এই বিশ্বে এমন কিছু জটিল মানসিক রোগ রয়েছে, যেগুলির বিবরণ শুনে বিশ্বাস করা কঠিন। রইল এমনই সাতটি রোগের সংক্ষিপ্ত বিবরণ:

বিশ্বে অবিশ্বাস্য কিছু মানসিক রোগ 
১.‌ বোনথ্রপি : জটিলতম মানসিক ব্যাধির মধ্যে একটি। এতে আক্রান্ত ব্যক্তি নিজেকে গরু কিংবা ষাঁড় বলে ভাবতে শুরু করে। সবসময় নীচের দিকে তাকিয়ে থাকে। খাবার ছাড়া জীবনে আর কোনও চাহিদা থাকে না। যদিও খাবার বলতে অবশ্যই ঘাস-পাতা-‌খড়। স্বাভাবিক মানুষের খাবার পছন্দ হয় না। এমন দু’‌পায়ে হাঁটতেও ভুলে যায়। চার হাত-‌পা ব্যবহার করে গরুর মতো চলাফেরা করে।
২.‌ ফরেইন অ্যাকসেন্ট সিনড্রোম :‌ ফ্রান্সের তরুণী অ্যাস্ট্রিড এল ফরাসি ভাষার বাইরে শুধু ভাঙা ভাঙা ইংরেজী ভাষায় কথা বলতে পারতেন। এছাড়া কোনও ভাষাই তিনি জানতেন না। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে তিনি খাঁটি জার্মান ভাষায় কথা বলতে শুরু করেন। মেয়ের পরিবর্তন দেখে আঁতকে ওঠেন অ্যাস্ট্রিডের মা-‌বাবা। এমন অবস্থা হয়, যে তিনি ফরাসিতে কথা বলাই বন্ধ করে দেন। বেশ কিছু বছর আগে উত্তরপ্রদেশেও এক নাবালক এই রোগের শিকার হয়। যে কোনওদিন স্থানীয় ভাষার বাইরে কিছু জানত না, সেই হঠাৎ ব্রিটিশ কায়দায় ইংরেজী বলতে শুরু করে।
৩.‌ অ্যালিস ইন ওয়ন্ডারল্যান্ড সিনড্রোম : নামটি মজার হলেও‌ বেশ জটিল এবং বিরল মানসিক ব্যাধি। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির চোখে কোনও জিনিসের সঠিক আকার ধরা পড়ে না। ৬ ফুট উচ্চতার মানুষকে লিলিপুট মনে হতে পারে। আবার ছোট্ট একটি পিঁপড়েকে বাঘ-‌সিংহের মতো লাগতে পারে। এই রোগ অনেকসময়ই প্রাণঘাতী হয়।
৪.‌ অটোফাজিয়া :‌ ‘‌আজ কী খেতে ইচ্ছে করছে?‌’‌ অটোফাজিয়ায় আক্রান্ত রোগীর উত্তর হয়, ‘‌নিজেকে’‌। হ্যাঁ, ভয়ানক এই রোগের লক্ষণ হল, নিজেকে খেয়ে ফেলার ইচ্ছে। শুনে কি খুব বিরল রোগ মনে হচ্ছে?‌ মনোচিকিৎসকরা বলছেন, নখ খাওয়ার অভ্যেসই এই রোগের প্রাথমিক লক্ষণ!‌ নখ খেতে খেতে রোগী আঙুলে কামড় বসানো শুরু করে। অসুস্থতা বাড়লে তা আরও ভয়ঙ্কর রূপ নেয়। সেই কারণেই বাচ্চাদের নখ খাওয়ার অভ্যেস হচ্ছে কিনা, সেদিকে নজর দিতে বলেন চিকিৎসকরা।
৫.‌ জেরুসালেম সিনড্রোম :‌ অদ্ভুত মানসিক রোগ, যা ধার্মিক মানুষদের মধ্যে দেখা দিতে পারে। এতে আক্রান্ত ব্যক্তি নিজেকে যীশুখ্রিস্ট বলে ভাবতে শুরু করে। প্রথমবার জেরুসালেম শহরে পা রেখে অনেকে এই রোগের কবলে পড়ে।
৬.‌ কোটার্ড সিনড্রোম :‌ আরেকটি ভয়ানক রোগ। কোটার্ড সিনড্রোমে আক্রান্তরা নিজেদের মৃত বলে মনে করে। সিজোফ্রেনিয়া কিংবা গভীর অবসাদ থেকে এই রোগ দেখা দিতে পারে। পৃথিবীর কোনওকিছুর প্রতি তাদের মোহ-‌মায়া থাকে না। জীবন্ত মৃতদেহের মতো দিন কাটায়। 
৭.‌ ইরোটোম্যানিয়া :‌ আপনার কি মনে হয়, কোনও জনপ্রিয় তারকা আপনাকে খুব ভালবাসে?‌ অথচ, বাস্তবে তিনি এবং আপনি পরস্পরকে চেনেনই না। তবে আপনি ইরোটোম্যানিয়ায় আক্রান্ত। মূলত কৈশোরে এই রোগ দেখা দিতে পারে। কোনও তারকার প্রতি অদম্য মোহ থেকে এই রোগ জন্ম নিতে পারে।

অদ্ভুতুড়ে 10:54 PM

মহারাষ্ট্রের খরা কবলিত গ্রামগুলোতে বিভিন্ন সময় অনুদান দিয়ে সাহায্য করছেন অভিনেতা অক্ষয় কুমার এবং নানা পাটেকর। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন আমির খান। 

দুটি গ্রাম দত্তক নিলেন আমির 
মহারাষ্ট্রের খরা কবলিত দু'টি গ্রাম দত্তক নিয়েছেন বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা। জানা গেছে, খরার কবলে পরা মহারাস্ট্রের তাল ও কোরেগাও নামের দুইটি গ্রাম পরিদরশন করেছেন আমির। তারপরেই গ্রাম দত্তক নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এবারই প্রথম নয়। ২০০১ সালের ভূমিকম্পের পর গুজরাটের কুচ নামক একটি গ্রাম দত্তক নিয়েছিলেন আমির। শুধু তাই নয়, পানি সংরক্ষণ সম্পর্কিত সচেতনতা প্রসারেও অংশ নিচ্ছেন অভিনেতা। ‘পানি ফাউন্ডেশন' নামে এক সংস্থার হয়ে কাজ করছেন তিনি। এ সংস্থার প্রধান আমিরের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত।

অদ্ভুতুড়ে 6:04 AM

নিউ ইয়ার্ক: হলিউডের স্টার। উৎকট বড়লোক। বেভারলি হিলস–এ ভিলা, দামি গাড়ি, ডিজাইনার পোশাক। কিন্তু সবসময় সেটাই সব নয়।

সুপারস্টারেরা যখন খুব গরিববড় হয়ে ওঠার দিনগুলোয় এরা কেউ কেউ এত কষ্ট করেছেন, আমি–আপনি হলে চেষ্টা ছেড়ে দিয়ে হাত–পা ছড়িয়ে কাঁদতে বসতাম। হালের জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ।

এখন কম করে হলেও ছ’ কোটি ডলারের সম্পত্তি তাঁর। একসময় মাথার ওপর ছাদ ছিল না। লন্ডনের হাইড পার্কের বেঞ্চে শুয়ে রাত কাটিয়েছেন, এমনও হয়েছে। সেসব যদিও অতীত। শেষ ছবি ‘স্কাইফল’ থেকেই আয় করেছেন এক কোটি ৭০ লাখ ডলার। আরেকজন জিম ক্যারি। অসাধারণ অভিনেতা, এবং মজাদার। সারা পৃথিবীকে হাসিয়ে মারেন। বাবার চাকরি চলে গিয়েছিল।
তাঁর মাথায় অর্থচিন্তা, রোজগারের তাগিদ এসেছিল মাত্র ১২ বছর বয়সে৷ রাত কাটাতেন বাসের সিটে। এখন ১৫ কোটি ডলারের সম্পত্তির মালিক। সিলভেস্টার স্ট্যালোনও একসময় বাসের সিটে রাত কাটিয়েছেন৷ নিউ ইয়র্ক শহরে  তখন তাঁর থাকারও জায়গা নেই৷ বাসের সিটে শুয়ে শুয়ে কাগজে বিজ্ঞাপন দেখলেন, পর্নো ছবিতে কাজ করার জন্য লোক খোঁজা হচ্ছে। ১০০ ডলার রোজ। তাই বলে ব্লু ফিল্ম! তাও গেলেন স্ট্যালোন। পেটের দায়। ‘ব়্যাম্বো’ আর ‘রকি’ ছবির স্টার স্ট্যালোন এখন ৩৪ কোটি ডলারের সম্পত্তির মালিক! হলিউডি অ্যাকশন ছবির আরেক মহাতারকা জঁ ক্লদ ভ্যান ডামও একসময় লস এঞ্জেলেস শহরের ফুটপাথে ঘুমিয়েছেন।

শরীরচর্চায় ‘মিস্টার বেলজিয়াম’ খেতাব পাওয়া ভ্যান ড্যাম হিরো হতে আমেরিকা পাড়ি দিয়েছিলেন। সুপারস্টার হেলি বেরিও নিউ ইয়র্কে গৃহহীনদের আশ্রয় শিবিরে থাকতেন একসময়। এখন ক্যালিফোর্নিয়ায় তাঁর প্রাসাদের মতো ভিলা লোকে দেখতে যায়। পপ আইকন শানিয়া টোয়েনও শুরুর দিকে কিছু দিন গৃহহীনদের আশ্রয় শিবিরে থেকেছেন, কখনো আবার বাসের সিটে।

এখন ২৫ কোটি ডলারের সম্পত্তি তাঁর, কেরিয়ার সবে মাঝপথে।  তবে এঁদের সবার মধ্যে আলাদা করে নজর কাড়েন আমেরিকার সবথেকে বিখ্যাত টক শো হোস্টেস ওপরা উইনফ্রে। প্রায় পুরো শৈশবই আধপেটা খেয়ে, না খেয়ে কাটাতে হয়েছে। পরিত্যক্ত শিশুদের আশ্রয় শিবিরে থাকতে হয়েছিল কিছুদিন৷ তখন নিয়মিত ধর্ষিত হতেন। এখন সিরিয়াস বিনোদনে ওপরা উইনফ্রে একটা নাম। তাঁর সম্পদের দাম প্রায় ৩০০ কোটি টাকা। -সংবাদমাধ্যম

অদ্ভুতুড়ে 5:56 AM

এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজিত লেডি অ্যাকশনধর্মী ছবি ‘অগ্নি’ ও সিক্যুয়াল ‘অগ্নি-২’। ঘোষণা থাকলেও পরের সিক্যুয়াল ‘অগ্নি-৩’ হচ্ছে না আপাতত। 

 মাহি, ফারিয়া, জলি, নাকি নতুন কেউ?
তবে অগ্নি ছবির আদলে যৌথভাবে নতুন একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন এই দুই প্রযোজনা প্রতিষ্ঠান। ছবির নাম ‘রক্ত’। পরিচালনা করবেন মালেক আফসারি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, ‘অগ্নি’ ছবির মতোই এটিও ‘লেডি অ্যাকশন’ ছবি হবে। বাজেটও অনেক বড়। এ ছবির অ্যাকশন দৃশ্যের জন্য ফাইট ডিরেক্টর হিসেবে থাকছেন থাইল্যান্ডের জাইকা ও চেন্নাইয়ের রাজেশ।

কিন্তু ছবির নায়িকা হিসেবে সেই ‘অ্যাকশন লেডি’ কে হচ্ছেন? এবারও কি মাহিয়া মাহি, নাকি ফারিয়া কিংবা জলি? নায়িকার নামের বিষয়টি রহস্যে রেখেই উত্তর দিলেন জাজের এই কর্ণধার। তিনি বলেন, ‘এখনই নায়ক-নায়িকার নাম প্রকাশ করতে চাইছি না। তবে নায়ক নয়, এখানে নায়িকাকে নিয়ে চমক দিতে চাই। এতটুকু বলতে চাই যে এমন একজনকে নায়িকা হিসেবে এ ছবিতে নেওয়া হয়েছে, দেখলে সবাই অবাকই হবেন।’

আবদুল আজিজ জানান, আগামী সপ্তাহে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বড় অনুষ্ঠান করার মধ্য দিয়ে সবার সামনে সরাসরি মঞ্চে উঠিয়ে নায়িকার চমক দেওয়া হবে।

ছবির গল্প প্রসঙ্গে পরিচালক মালেক আফসারি জানান, ছোট ভাইকে উদ্ধার অভিযানে শত্রুদের সঙ্গে বড় বোনের লড়াইয়ের মধ্য দিয়েই এর গল্প এগিয়ে যায়।

পরিচালক আরও জানান, আগামী ১০ মে থেকে ‘রক্ত’ ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের লোকেশনে ছবিটির শুটিং করার কথা রয়েছে।

অদ্ভুতুড়ে 5:41 AM

ভারতের সিনেমা জগতের শিল্পীদের বিয়ে করা না-করা নিয়ে সব সময় গুঞ্জন আর গুজবের অন্ত নেই। এই নায়িকা বিয়ে করছেন, অমুকের ঘর ভাঙছে—এমন নানা গল্পের মাঝে গুজব ছড়াল, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘বাহুবলী: দ্য বিগিং’ তারকা দক্ষিণের সুপারস্টার তামান্না ভাটিয়া। 

বিয়ে নিয়ে তামান্না যা বললেন 
শুধু এ খবর চাউর না, আরও বলা হচ্ছে, বিয়ের পর নাকি সিনেমাকে বিদায় জানাবেন তামান্না। তবে তামান্না বলেছেন বিয়ের খবরটি গুজব। যখনই বিয়ে করবেন, পুরো পৃথিবীকেই তা জানাবেন বলেও জানিয়েছেন এই তারকা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে বিয়ের খবর নাকচ করে দিয়েছেন তামান্না ভাটিয়া। তিনি বলেন, ‘এটা ভুয়া খবর। আমি এখনই বিয়েশাদি করছি না। যখনই আমি বিয়ের পিঁড়িতে বসব, আশা করি সারা বিশ্বকে প্রথমেই জানাব। আমি এখন প্রভু দেবার নতুন ছবিসহ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত।’
গুজব ছিল, তামান্না ভাটিয়ার সঙ্গে যার বিয়ে, তিনি নাকি সিনেমা জগতের মানুষ নন। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। খবরে এ-ও বলা হয়েছে, কয়েক বছর ধরেই তাঁদের মধ্যে মন দেওয়া-নেওয়ার কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে শিগগিরই তামান্না নিজের বিয়ের ঘোষণা দেবেন।
বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছেন না তামান্না। এখন তিনি ‘বাহুবলী’র দ্বিতীয় পার্ট ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছাড়া বলিউডে রোহিত শেঠির পরিচালনায় রণবীর সিংয়ের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তামান্নার।
গত বছরটি তামিল এই অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম সফল একটি বছর। ‘বাহুবলী’তে অভিনয় করে বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। বক্স অফিসেও দাপট দেখিয়েছে এস এস রাজামৌলি পরিচালিত প্রভাস-তামান্না ও আনুশকা শেঠির এই ছবিটি।

অদ্ভুতুড়ে 11:01 PM

আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) তিনি শাহরুখ খানের দলের অন্যতম ভরসা। দলের মালিককে তার ভালোই লাগে। 

 দীপিকার নতুন ভক্ত সাকিব
 সম্প্রতি আরও একজনের প্রতি ‘ভালো লাগা’ টের পাচ্ছেন জনপ্রিয় ক্রিকেটার সাকিব অাল হাসান। তার সেই আকর্ষণের নাম দীপিকা পাড়ুকোন। জনপ্রিয় এই বলিউড অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সাকিব। কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে অলরাউন্ডার সাকিব বলেন, ‘শাহরুখ খানকে আমার সবসময় ভালো লাগে। আমির খানকেও খুব পছন্দ করি। তবে ইদানিং যাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তিনি কিন্তু এই দুই কেউ নন। তিনি দীপিকা পাডুকোন। তার অভিনীত পিকু আমার খুব প্রিয় ছবি।’ তবে সাকিব যেমন কিং খানের ভক্ত, একইভাবে সাকিবেরও অন্যতম বড় ফ্যান শাহরুখ। দীপিকার ক্ষেত্রেও সমীকরনটা একইরকম কি-না, তা অবশ্য জানা যায়নি। তবে দীপিকার পাশাপাশি কাজল ও ক্যাটরিনারও বেশ প্রশংসা করেছেন সাকিব।

অদ্ভুতুড়ে 10:48 PM

প্রেম, ভালোবাসা ধ্রপদী একটি বিষয়! এরচেয়ে ক্লাসিক পৃথিবীতে আর কিছু নেই। তাই সর্বকালে প্রেম পূজনীয়। এই প্রেমকে ঘিরেই মূলত পৃথিবীর আবর্তন-বিবর্তন। যুগ যুগ ধরে অসাধারণ প্রেম আখ্যান নিয়ে পৃথিবীতে সৃষ্টি হয়েছে অসংখ্য কবিতা গল্প আর উপন্যাস। 

 সর্বকালের সেরা ছয় প্রেমের ছবি
আর সিনেমাতো কম হয়নি। গত একশো বছরে শুধুমাত্র প্রেমকে ঘিরেই পৃথিবীর সব সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মাণ হয়েছেন স্মৃতি জাগানিয়া অগনিত প্রেমের গল্প। পৃথিবী কাঁপানো এমন প্রেমের কাহিনী নিয়ে নির্মিত সেরা ছয় সিনেমার কথা জেনে নিন এখানে:   
রোমান হলিডে:
একটা নিখাদ প্রেমের ছবির কথা কাউকে বলতে বললে প্রথমেই তিনি যে নামটি গত ৬/৭ দশক থেকে নিয়ে আসছেন, তার নাম ‌‘রোমান হলিডে’।এক অসামান্য প্রেমের ছবি। এক সামান্য পত্রিকা রিপোর্টারের সাথে রোম নগরীর সম্ভাব্য সিংহাসনের উত্তরাধিকারিনীর প্রেমে জড়িয়ে পড়া, যে প্রিন্সেস আবার নিজের রাজ্য দেখতে ঘর পালিয়ে গিয়েছিলেন। এই ছবিতে রিপোর্টারের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন গ্রেগরি পেক এবং  সর্বকালের অন্যতম সেরা প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন। হেপবার্ন এই চলচ্চিত্রে অভিনয়ের জন্যে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করে ছিলেন।
  
টাইটানিক: 
বিশ্বসেরা দর্শকপ্রিয় ভালোবাসার সিনেমার নাম নিলে নব্বই দশকে নির্মিত মহান নির্মাতা জেমস ক্যামেরুনের ‘টাইটানিক’-এর কথা বলতেই হবে। ১৯১২ সালে ডুবে যাওয়া পৃথিবীতে নির্মিত সবচেয়ে বড় জাহাজ ‘টাইটানিক’। যে জাহাজকে কেন্দ্র করে ছবিটিতে যে জ্যাক ও রোজ নামের দুই প্রেমিক-প্রেমিকার কাহিনী বর্ণনা করা হয়েছে তা মানুষের হৃদয়ে গেঁথে আছে বহুদিন থেকে। ছবিটি টাইটানিকের সাথে এই দুই প্রেমিক প্রেমিকার ঘটনাও শেষ হয় বিরহ আর ট্রাজেডির মধ্য দিয়ে। 

বিফোর সানরাইজ:
এক আমেরিকান তরুণ ও একজন ফরাসি যুবতীর ভিয়েনার ট্রেনে পরিচয় এবং পরবর্তীতে ভিয়েনা শহরে সারারাত ঘুরে বেড়ানো এবং একে অপরকে জানার দীর্ঘ ১৪ ঘন্টা বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সংলাপ-নির্ভর চলচ্চিত্র ‘বিফোর সানরাইজ’। নব্বই দশকের মাঝামাঝিতে নির্মিত আমেরিকার অন্যতম রোমান্টিক চলচ্চিত্র হিসেবে স্বীকৃত ছবি এটি। শুধু কি তাই! প্রেমের সিনেমা হিসেবেও বিশ্বজুড়ে সেরা সিনেমা হিসেবে উচ্চারিত ‘বিফোর সানরাইজ’। রিচার্ড লিংকলেটার ও কিম ক্রিযান রচিত ছবিটি নির্মাণ করে রিচার্ড লিংকলেটারই। ছবিতে অভিনয় দিয়ে স্মরণীয় হয়ে আছেন ইথান হক ও জুলি দেলপি।

দ্য নোটবুক:
১৯৪০ সালের প্রেমের গল্প ‘দ্য নোটবুক’। নোয়া ক্যালহউন এবং অ্যালে হ্যামিলটন নামে দুজন তরুণ-তরুণির প্রেমে পড়ার কাহিনী নিয়ে নির্মিত এই ছবি। এই দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প বর্তমান থেকে পেছেনের দিকে একজন নেপথ্য সংলাপের মাধ্যমে বয়ান করেন। নিকোলাস স্পার্কস রচিত একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নিক ক্যাসাভেটস। অভিনয়ে ছিলেন রায়ান গসলিং, রেকল ম্যাক অ্যাডামস, জেমস গার্নার, গেনা রোনাল্ডসের মত তারকারা। লিন হ্যারিস এবং মার্ক জনসন প্রযোজিত চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আরন জিগম্যান। ছবিটি মুক্তি পায় ২০০৪ সালের ২৫ জুন।

ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার:
সমকামী দুই নারীর অসাধারণ এক প্রেমের আখ্যান ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’। দুই অসমবয়সী নারীর প্রেম -এর উপজীব্য। ২০১৩ সালের ৯ অক্টোবরে মুক্তি পাওয়া ছবিটি ফ্রান্সের নির্মাতা আবদেল লতিফ ক্যসিসে। ছবিটি এরইমধ্যে কানসহ বিশ্বের প্রায় সব গুরত্বপূর্ণ অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছে।

বারান:
মাজিদ মাজিদি ইরানি ছবির অন্যতম একজন নির্মাতা। তার নির্মিত ‘বারান’ ছবিটি অন্যতম শ্রেষ্ঠছবিগুলোর একটি। এটিকে পৃথিবীর নিঃশব্দ ভালোবাসার ছবি বলে মনে করা হয়। ইরানিয়ান সিনেমার দর্শক মূলত কাহিনীর সাথে নিজেদের আবদ্ধ করে ফেলেন,মিলে মিশে একাকার হয়ে যান সিনেমার গল্পের সাথে; ইরান সিনেমার দর্শকদের বোঝার দরকার হয় না লাইট, সেট আর ক্যামেরার কারিকুরি। সিনেমা নির্মাণকারীও কোন ধরণের মাতব্বরি না করে সাধারণ একটি গল্পকে অসাধারণ করে চিত্রায়িত করে ফেলেন। এই অর্থে নির্মাতা মাজিদ মাজিদির এক অসাধারণ চিত্রায়ন বলা যেতে পারে ‘বারান’কে। 

অদ্ভুতুড়ে 10:37 PM
ঢাকা: কথায় আছে, যে রাধে সে চুলও বাধে! যার উদ্যম আছে,কিছু করার মানসিকতা আছে শত প্রতিবন্ধকতা স্বত্বেও তিনি তার চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাবেনই। পৃথিবীর নানান পেশায় তাই বীরদর্পে বিচরণ করছে নারী। নারীরা এখন শুধু আর ঘরকুনো হয়ে সংসারই সামলাচ্ছেন না! বরং বাহিরের পৃথিবীর সাথে তাল মিলিয়েও চলতে শিখেছেন। নারী আজ আকাশে উড়ছে, যুদ্ধ করছে, জাহাজ নিয়ে বেরিয়ে পড়ছে গহীন সমুদ্রে। পেশাদারিত্বের সব জায়গাতেই নিজেদের সামর্থ জানান দিচ্ছে। শিল্প, সাহিত্য, কলাবিদ্যায়ও তারা এখন সিদ্ধহস্ত। সিনেমা নির্মানেও রাখছেন নিজেদের স্বাক্ষর। ডিরেক্টর মানে এখন শুধু আর পুরুষ পরিচালককেই বোঝায় না! কারণ নারীরাও এখন গলা ফাটিয়ে চিৎকার করে বলতে শিখে গেছেন লাইট, ক্যামেরা, অ্যাকশান! পৃথিবীকে তাক লাগিয়ে দেয়া এমন পাঁচ এশিয় নারী নির্মাতার কথাই জানাচ্ছেন বাংলামেইল২৪ডটকম... 
মিরা নয়ার:
১৯৫৭ সালের ১৫ অক্টোবর ভারতের ওরিশায় জন্ম নেয়া এই নারী নির্মাতা নিজের প্রথম ফিচার ফিল্ম দিয়েই বাজিমাৎ করে ফেলেন। ১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘সালাম বোম্বে’। প্রথম সিনেমা মুক্তির পরই দুনিয়া ব্যাপী তার নাম ছড়িয়ে পড়ে। সালাম বোম্বে কান ফ্যাস্টিভালে গোল্ডেন গ্লোব পুরষ্কার জেতে। এছাড়াও অস্কারে বিদেশি ভাষার শ্রেষ্ট সিনেমা হিসেবে মনোনিত হয় এটি। মিরা নায়ার একজন ভারতীয় বংশ্দ্ভুত আমেরিকান নাগরিক। তিনি অসংখ্য জাতিয় ও আন্তর্জাতিক পুরষ্কারে অভিসিক্ত হয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো নেমসেক,ভ্যানিটি ফেয়ার, দ্য প্যারেজ ফ্যামিলি ও অ্যামেলিয়া।  
সামিরা মাখমাল্বাফ:
সমকালীন সময়ে শুধু নারী নির্মাতাদের মধ্যে নয়, বরং সামগ্রিক বিবেচনায় সামিরা মাখমালবাফ জায়গা করে নিয়েছেন বিশ্বচলচ্চিত্রের তালিকায়। একজন প্রভাবশালী সিনেমা নির্মাতা হিসেবে তিনি এখন সুপ্রতিষ্ঠিত। ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারিতে ইরানের তেহরানে তাঁরজন্ম। বাবা আরেকজন স্বনামধন্য সৃজনশীল চলচ্চিত্র নির্মাতা মহসিন মাখমালবাফ। সিনেমার প্রতি প্রবল আগ্রহ থাকায় সামিরার উচ্চবিদ্যালয়ের গন্ডিও পার হয়নি। পাঁচ বছর মেয়াদি সিনেমা নির্মানের কোর্স করতে গিয়ে একাডেমিক পড়াশুনা ছেড়েছেন এই গুণী নির্মাতা। মাত্র দুটি ভিডিও প্রোডাকশন নির্মানের পর মাত্র ১৭ বছর বয়সে তিনি বিশ্বচলচ্চিত্রের অঙ্গনে হৈচৈ ফেলে দেন ‘আপেল’ সিনেমাটি নির্মান করে। এই সিনেমা নির্মানের পর বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ স্বীকৃতিও পুরষ্কার যোগ হয় তাঁর ক্যারিয়ারে। আপেলের পর তিনি‘ব্ল্যাকবোর্ড’ নামের অন্য একটি সিনেমা নির্মান করেও পৃথিবীর সিনেমা জগৎকে যেনো একটা ঝাঁকি দেন। সেপ্টেম্বর১১,এট ফাইভ ইন দ্য আফটারনুন এবং টুলেগড্ হর্স নামের সিনেমাগুলও সমানভাবে সিনেমা ক্রিটিকদের প্রসংশা কুড়িয়েছে।  
দীপা মেহতা: 
দীপা মেহতা ভারতীয় বংশজাত একজন কানাডিয়ান নাগরিক। তিনি ইন্দো-কানাডিয়ান চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত। বিতর্কিত নির্মাতা হিসেবে তার নাম উচ্চারিত হলেও তিনি তার ‘ট্রিলোজি’ নির্মানের জন্য বিখ্যাত। তার ‘ইলিমেন্টস ত্রয়ী’হচ্ছে ফায়ার-(১৯৯৬), আর্থ(১৯৯৮), ওয়াটার(২০০৫)। দীপা মেহতা তার ছবিতে নারী হৃদয়ের ক্ষতকে যেনো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। বিধবা নারীর সহমরণ, বাল্যবিবাহের প্রকোপ নিয়ে তিনি সফল কিছু কাজ করেছেন সিনেমার ভেতর দিয়ে। ফায়ার সিনেমায় সমকামিতা দেখানোর জন্য হয়েছেন ব্যাপক ভাবে সমালোচিত। তার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমার নাম ‘মিডনাইট চিলড্রেন’; যা বিখ্যাত লেখক সালমান রুশদির উপন্যাসের সফল চিত্রায়ন। এ বছর মুক্তি পাওয়ার কথা ‘বিবা বয়েস’।
চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননাসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃত হয়েছেন। 

সদ্য মুক্তি পাওয়াবাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির পোস্টার... 
রুবাইয়াত হোসেন:
২০১১ সালে বাংলাদেশের মাত্র ছয়টি সিনেমা হলে মুক্তি পায় তরুণ নারী নির্মাতার পরিচালনায় প্রথম ছবি ‘মেহেরজান’। নিজের নির্মিত প্রথম ছবিতেই চমক দেখান তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর ভালবাসার চিরন্তন গল্প নিয়ে ছবিটি নির্মাণ করলেও এর গন্ডি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাননি রুবাইয়াত হোসেন। বিষয়বস্তুকে যেমন তিনি আন্তর্জাতিক মানের করে গড়ে তুলেছিলেন, ঠিক তেমনি ছবিতে কাস্টিংও ছিল আস্তর্জাতিক মানের অভিনেতা অভিনেত্রীদের সমন্বয়ে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন এবং পশ্চিম বঙ্গের শক্তিমান অভিনেতা ভিক্টর ব্যানার্জী। ছবিটি মুক্তির পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বাংলাদেশে ছবিটির প্রদর্শনীর উপর বাধাবিপত্তি থাকলেও রুবাইয়াতের ‘মেহেরজান’ বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে ঠিকই তার প্রাপ্য ছিনিয়ে আনে। বিশ্বের অসংখ্য ফিল্ম ফেস্টিভালে ছবিটি সেরা সিনেমা, সেরা বিদেশি ভাষার সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা নির্মাতা, এবং শ্রেষ্ঠ সমালোচনা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার জিতে নেয়। 
দীর্ঘ চার বছর বিরতির পর ‘মেহেরজান’ নির্মাতা ফের নতুন ছবি নিয়ে আবির্ভূত হন ২০১৫ সালে। এবার তার নতুন ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্মানুসন্ধানের গল্প ‘আন্ডার কনস্ট্রাকশন’। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এরইমধ্যে বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শনী ও প্রতিযোগিতা বিভাগে লড়ছে। গেল ফেব্রুয়ারিতে ‘ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসব’-এ তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েও চমক দেখিয়েছেন বাংলাদেশের রুবাইয়াত।  
হায়ফা আল মনসুর:
কবি আব্দুর রহমান মনসুরের বারো সন্তানের আটতম হায়ফার জন্ম ১০ আগস্ট ১৯৭৪। বাবার আগ্রহেই হায়ফা সিনেমার প্রতি আকৃষ্ট হোন।
সৌদি আরবের মতো একটা কট্টর মুসলিমপ্রধান দেশের প্রথম নারী সিনেমা নির্মাতার নাম হায়ফা আল মনসুর। শুধু কি নারী নির্মাতা হিসেবেই প্রথম? না, বরং সৌদি আরবের সিনেমা নির্মানের ইতিহাসে হায়ফার নাম সর্বাগ্রে। কারণ তিনিই যে সৌদি আরবের মাটিতে দাড়িয়ে বলেছেন অ্যাকশন আর কাট! তাই হায়ফা শুধু একজন সিনেমা নির্মাতাই নন; বরং আধুনিক সিনেমাওয়ালাদের কাছে তিনি একজন জলজ্যান্ত ইতিহাসও বটে। সৌদি আরবে একজন নারীর সিনেমা তৈরির পেশন খুব একটা সহজতো নয়ই, বরং কঠিনতর চ্যালেঞ্জের বিষয়। অথচ হায়ফা সেই কাজটিই করে দেখালেন, কায়রোর আমেরিকান ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে কাজের জন্য সৌদি ফিরে আসেন। এবং সৌদিতে এসে দেখলেন নারীদের হিডেন লাইফ,পুরুষশ্রেনির চাপিয়ে দেয়া বাধ্যবাধকতা; যা তাকে ভীষণ পিড়া দেয়। ফলে সৌদিতে নারীদের এমন জীবনাচরণের উপর ভীত্তি করেই তিনি নির্মান করতে উদ্বুদ্ধ হোন‘ওয়াদজা’। পুরো সিনেমাটা খুব কৌশলে শ্যুট করেন সৌদির রাস্তায়। কারণ সৌদিতে সিনেমা শ্যুট করা নিষিদ্ধ। এমনকি ওয়াদজা সিনেমার শ্যুটিং যেখানে হয়েছে, সেখানটায় এখনো নিষেদাজ্ঞা অপরিবর্তিত আছে।
ওয়াদজা মুক্তির পরই সমস্ত দুনিয়া সচকিত হয়ে উঠে হায়ফার এমন দু:সাহসি কাজে। বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফিল্মফেস্টিভালগুলোদে প্রদর্শিত হতে থাকে ছবিটি। আসতে থাকে অ্যাওয়ার্ড । ৮৬তম অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র কোটায় পুরষ্কার জেতে হায়ফার ওয়াদজা। এবং প্রথম সিনেমা নির্মান করেই অস্কারপ্রাপ্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় সৌদি আরবের নাম। 
সুত্রঃ বাংলামেইল.কম

অদ্ভুতুড়ে 2:26 AM

কলকাতায় পৌঁছে পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘লাভলি পিপল, লাভলি ডে, ইন্ডিয়া’। ঠিক দুদিন পর আবার লিখলেন ‘ব্যাড এক্সপেরিয়েন্স’। মেহেদি প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ১০ এপ্রিল কলকাতায় যান বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। 

 পরীমনির ‘ব্যাড এক্সপেরিয়েন্স’

শুটিং শেষে গত বুধবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন তিনি।
অভিজ্ঞতার এমন হাল কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘গিয়েছিলাম মেহেদির বিজ্ঞাপনের শুটিং করতে। তাই হাতে সুন্দর করে মেহেদী দিতে হবে। মেহেদী দেওয়ার পর সেই মেহেদি হাতে লেপ্টে গিয়েছিল। এরপর সেগুলো তুলে আবার নতুন করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কোনোভাবেই লেপ্টে যাওয়া মেহেদি মোছা যাচ্ছিল না। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কী করব। মেজাজটা খুবই খারাপ হয়ে গিয়েছিল।’

পরীমনিনতুন এই বিজ্ঞাপনচিত্র নিয়ে আপাতত বেশি কিছু বলতে রাজি হলেন না পরীমনি। শুধু বললেন, ‘বেশ বড় আয়োজন করে বিজ্ঞাপনটির শুটিং করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
পরীমনির ‘ব্যাড এক্সপেরিয়েন্স’
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মঞ্চে নাচার কথা ছিল তাঁর। তাই বুধবার দেশে ফিরে আবারও ব্যস্ত হয়ে পড়েন তিনি। অনেক রাত পর্যন্ত নৃত্যপরিচালক সোহাগের সঙ্গে অংশ নিতে হয় নাচের মহড়ায়।

অদ্ভুতুড়ে 1:43 AM

প্রথমবারের মতো ঢাকায় আসছেন এমটিভি সিলেক্ট, ইন্ডিয়ান গট ট্যালেন্ট, রক অন, এমটিভি রোডিজ, ফেম এক্স অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ও ইলেকট্রনিক সঙ্গীতশিল্পী নিখিল চিনাপা। 

 ঢাকা মাতাবেন নিখিল চিনাপা
ভারতীয় ভিডিও ও রেডিও জকি হিসেবে খ্যাত এই তারকা চলতি মাসের শেষের দিকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ইলেকট্রনিক কনসার্টে যোগ দেবেন। 
এশিয়ার অন্যতম বৃহৎ সঙ্গীত উৎসব ভিএইচওয়ান সুপারসনিক প্রধান নিখিল চিনাপা ভারতের গোয়ায় অনুষ্ঠিত সানবার্ন ফেস্টিভ্যালের উৎসব পরিচালনা করেন। এদিকে আগামী ২৯ এপ্রিল তিনি যোগ দেবেন ঢাকার ইলেকট্রনিক কনসার্ট ‘নিখিল চিনাপা ইন পালস’য়। সঙ্গীতের পাশাপাশি নিখিল বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন।
উল্লেখ্য, নিখিলের সঙ্গীত সংস্থা সাবমার্জ মিউজিকের হাত ধরে ভারতে গিয়েছে ব্যান্ড দল ‘অ্যাভাব অ্যান্ড বিয়ন্ড’, ‘সুইডিশ হাউস মাফিয়া’, শিল্পী অ্যালেসো, ডিজে ডেনিজ কোয়ু, রিমিক্সার আরমিন ভ্যান বুরেন, ডিজে হার্ডওয়েল ও টিয়েস্টো প্রমুখ।

অদ্ভুতুড়ে 11:07 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এ ঘটনা ঘটে।

এবারও পহেলা বৈশাখে টিএসসিতে নারীর ‘গায়ে হাত’

নিপীড়নের শিকার ওই নারীর নাম হাবিবা জান্নাত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি। তিনি  ঘটনার জন্য পুলিশ সদস্যের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিষয়টি মীমাংসা করেন।

জানা যায়, বৃহস্পতিবার পহেলা বৈশাখের সন্ধ্যায় দোয়েল চত্বরের দিক থেকে টিএসসির দিকে পুলিশের আইজির গাড়ি আসার সময় টিএসসিতে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন রাজু ভাস্কর্যের পাশ থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছিলেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি হাবিবা জান্নাতকেও সরে যেতে বলেন। পরে জান্নাত ওই স্থান থেকে সরে যান। এরপর জান্নাত আবার একই স্থানে গিয়ে দাঁড়ান। তখন পুলিশের আরেকটি গাড়ি এলে তাকে সরে যেতে বলা হয়। 
একপর্যায়ে ওই পুলিশ সদস্য তার গায়ে হাত দিয়ে সরিয়ে দেন। হাবিবা জান্নাত গায়ে হাত দেয়ার প্রতিবাদ করলে ওই পুলিশ তাকে আপত্তিকর ভাষায় গালি দেয়। এসময় বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা ওই পুলিশ সদস্যকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে বলে। পরে পুলিশের কর্মকর্তার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। 
এরপর জান্নাত ওই পুলিশ সদস্যের বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে প্রক্টর অফিসে দীর্ঘ সময় বৈঠক করে বিষয়টি পুলিশ কর্মকর্তারা মীমাংসা করেন।

অভিযোগকারী হাবিবা জান্নাত বাংলামেইলকে বলেন, ‘আইজিপির গাড়ি আসলে আমাদেরকে সরে যেতে বলেন এবং আমার গায়ে হাত দেন। তারপর আমি প্রতিবাদ করলে পুলিশ সদস্য খারাপ ভাষায় গালি দেয়। পরে আমি প্রক্টরেরর কাছে লিখিত অভিযোগ করি।’

এ ব্যাপারে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বাংলামেইলকে বলেন, ‘আমরা সতর্ক ছিলাম। যে অভিযোগ এসেছে সেটি কাঙ্ক্ষিত নয় । এজন্য আমরা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি।’

এ ব্যাপারে রমনা থানার উপ-পরিদর্শক আব্দুল বাতেন বাংলামেইলকে বলেন, ‘এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাওয়া সম্ভব নয়। এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই আইন বহির্ভূত। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ 
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এএম আমজাদ বলেন, ‘নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের সাথে ভুল বোঝাবুঝি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র নেতাদের সাথে বসে বিষয়টি সমাধান করেন। তবে পুলিশ গালি দিয়ে থাকলে তা অবশ্যই খারাপ হয়েছে।’
এদিকে এ ঘটনার পর একাধিক বাম সংগঠনের ছাত্রনেতারা মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভবন অভিমুখে যান।

অদ্ভুতুড়ে 10:20 PM

ফের ঢাকায় আসছেন উপমহাদেশর জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। এবার তার সঙ্গী সাম্প্রতিক বলিউডের দুই তারকা কণ্ঠশিল্পী মমতা শর্মা, আকৃতি আককর।

 ঢাকায় আসছেন আতিফ আসলাম, সঙ্গী ভারতীয় ‍দুই শিল্পী
এটিএন এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে অংশ নেবেন তারা। আগামী ২২ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। জানা গেছে, এ তিনজনের সঙ্গে আধুনিক নৃত্যে দর্শক মাত করবে ১২ জনের একটি নাচের দল।
এর আগেও ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। তবে ভারতীয় মমতা শর্মা ও আকৃতি কাক্কারের এটাই প্রথম সফর। আকৃতি ও মমতা দুজনেরই বলিউডের ছবিতে জনপ্রিয় কিছু গান আছে। মুন্নি বদনাম হুয়ি গানে কন্ঠ দিয়ে খ্যাতি পেয়েছেন মমতা। আর সম্প্রতি আকৃতির স্যাটার ডে গানটিও বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পায়।
অন্যদিকে আতিফ আসলাম উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেব নিজের অবস্থান ধরে রেখেছেন। ২০০৬ সালে ও লামহে চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে বলিউডে অভিষেক আতিফের। এরপর কলিযুগ, বাস এক পল, রেস, কিসমত কানেকশন, আজব প্রেম কি গজব কাহানি এবং সর্বশেষ প্রিন্স প্রভৃতি চলচ্চিত্রের প্লেব্যাকে কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছেন আতিফ। ২০০৪ সালে নিজের প্রথম অ্যালবাম দিয়েই স্বদেশের মানুষের জনপ্রিয়তা অর্জন করেন এ শিল্পী। মূলত বলিউডের ছবিতে গান গেয়েই খ্যাতি ছড়িয়ে পড়ে তার।

অদ্ভুতুড়ে 10:26 PM

টি২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। তবে এ আইপিএল মিস করবে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। ম্যাচ গড়াপেটার অভিযোগে দল দুটি নিষিদ্ধ। তাদের পরিবর্তে অবশ্য এ আসরে যোগ হয়েছে দুটি নতুন দল- পুনে ও রাজকোট। এছাড়া বাকি ছ’টি দল কলকাতা, মুম্বাই, দিল্লি, পাঞ্জাব, বেঙ্গালুরু ও হায়দরাবাদ।

 আইপিএলে কোন দলে কোন তারকা

বাংলাদেশ থেকে এবার আইপিএল খেলতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। সাকিবের কয়েকবছর ধরেই খেলে আসছেন কলকাতা নাইটরাইডার্সের হয়ে। তবে মুস্তাফিজের জন্য প্রথম মিশন। সাতক্ষীরার এই তরুণ পেসার খেলবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। যেখানে সতীর্থ হিসাবে মুস্তাফিজ পাবেন শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, যুবরাজ সিং, আশিষ নেহরা, কেন উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটারদের।

 আইপিএলে কোন দলে কোন তারকা

আইপিএলের নবম আসরে দল থাকছে আটটি। যেখানে খেলবে ভারতীয় ও বিদেশি অনেক তারকা ক্রিকেটার। এর মধ্যে কোন দলে উল্লেখযোগ্য কোন তারকা রয়েছে, তা দেখে নেয়া যাক এক নজরে।
কলকাতা নাইট রাইডার্স :
গৌতম গম্ভীর (অধিনায়ক), জন হেস্টিংস, মরনে মর্কেল, কলিন মুনরো, সাকিব আল হাসান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মনীশ পাণ্ডে। কোচ: ট্রেভর বেলিস।
মুম্বাই ইন্ডিয়ান্স :
রোহিত শর্মা (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, জস বাটলার, লাসিথ মালিঙ্গা, কিরন পোলার্ড, লেন্ডল সিমন্স, হার্দিক পান্ডিয়া, উন্মুক্ত চাঁদ, পার্থিব প্যাটেল, টিম সাউদি। কোচ: রিকি পন্টিং।
দিল্লি ডেয়ারডেভিলস :
জহির খান (অধিনায়ক), কার্লোস ব্রাফেট, জেপি দুমিনি, কুইন্টন ডি কক, ইমরান তাহির, অমিত মিশ্র, মুহাম্মদ সামি, ক্রিস মরিস। মেন্টর: রাহুল দ্রাবিড়।
কিংস ইলেভেন পাঞ্জাব :
ডেভিড মিলার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, কাইল অ্যাবট, মিচেল জনসন, শন মার্শ, মুরলি বিজয়। কোচ: সঞ্জয় বাঙ্গার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :
বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, শেন ওয়াটসন, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, অ্যাডম মিলনে। কোচ: ড্যানিয়েল ভেট্টোরি।
সানরাইজার্স হায়দরাবাদ :
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইয়ন মর্গ্যান, আশিস নেহরা, মুস্তাফিজুর রহমান, কেন উইলিয়ামসন, ভূবনেশ্বর কুমার। কোচ: টম মুডি।
রাইজিং পুনে সুপার জায়ান্টস :
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), স্টিভ স্মিথ, রবিচন্দ্র অশ্বিন, ডুপ্লেসিস, মিচেল মার্শ, অ্যালবি মর্কেল, অ্যাডাম জাম্পা, ইশান্ত শর্মা, ইরফান পাঠান, অশোক দিন্দা। কোচ স্টিফেন ফ্লেমিং।
গুজরাট লায়ন্স :
সুরেশ রায়না (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, জেমস ফকনার, ডেল স্টেইন, অ্যারন ফিঞ্চ, রবীন্দ্র জাদেজা, ব্রেন্ডন ম্যাকালাম, অমিত মিশ্র। কোচ: ব্র্যাড হজ।

Powered by Blogger.