অদ্ভুতুড়ে 3:33 PM
 কিমের বিবাহবার্ষিকী আইফেলে

দেখতে দেখতে বিয়ের এক বছর কেটে যাচ্ছে কিম কারদাশিয়াঁ আর কাইনি ওয়েস্টের৷ এমনিতে যেখানে বিবাহ বিচ্ছেদের এতো রমরমা, সেখানে কিম-কাইনির মতো মেগা সেলেব্রিটিদের বিবাহবার্ষিকী একটা গরম খবরই বটে৷

 কিমের বিবাহবার্ষিকী আইফেলে

কিমও এই সাফল্যে বেশ খুশি৷ তাই ঘোষণা করেছেন বেশ জাঁকজমক করেই তাদের বিবাহবার্ষিকী পালিত হবে৷ অনুরাগীদের জন্য কিমের ঘোষণা, আগামী ২৪ তারিখ বিয়ের দিন তারা হাজির হচ্ছেন পারিতে৷

আইফেল টাওয়ারে ৫৮তলার রেস্তোরাঁয় উদযাপিত হবে মেগা ইভেন্ট৷ গত বছর এ দিনটায় ইতালিতে মহা ধুমধাম করে হয়েছিল দুই তারকার বিয়ের অনুষ্ঠান৷ তাতে হাজিরও ছিলেন সেলেব্রিটিদের একটা বড়ো অংশ৷

এবার আইফেল টাওয়ারের এই মেগা অনুষ্ঠানে কে কে হাজির থাকেন সেটা অবশ্যই দেখার৷ জানা গেছে, বিবাববার্ষিকীর পর দু’জনে হাজির হবে কান ফিল্ম ফেস্টিভ্যালে৷

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.