Showing posts with label hot. Show all posts

অদ্ভুতুড়ে 12:04 AM
If-youll-meet-tangible-needs

 

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আবেদনময়ী অভিনেত্রীর পাশাপাশি কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। অভিনয় আর শরীরী সৌন্দর্যে দুই বাংলাতে রয়েছে তার গ্রহণযোগ্যতা। শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান। দীর্ঘ দিনের সংসার জীবনের পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।


সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার বিয়ে ও প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন। শ্রীলেখা বলেন, ‘বিয়ে বা লিভ টুগেদার কোনোটাই আমি করব না। একা থেকে এই স্পেসটা উপভোগ করতে শুরু করেছি। যেখানে আমিই আমার বস। আসলে আমার মোমেন্টারি ভালো লাগাটা হতে পারে। আর ভালো লাগলে যা যা হয়, সবই হতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমার পাশে হয়তো চার-পাঁচজন পুরুষ বন্ধুকে দেখছেন। কিন্তু সত্যিই আমার কেউ নেই। তবে এ জন্য কোনো হা-হুতাশও নেই। আমার খিদে পেলে খাব,  ঘুম পেলে ঘুমাব, শরীরী চাহিদা থাকলে তা পূরণ করব। তার জন্য প্রেম করতে হবে, এর কোন মানে নেই। এ জন্য আকর্ষণ বা ভালো লাগাই যথেষ্ট। তবে এতে দুজনের সায় থাকতে হবে।’

মেয়েকে নিয়ে তার একার সংসার ঠিকঠাক মতো চললেও মনের গভীরে যেন এক শূন্যতা রয়েই গেছে। তার বক্তব্য মূলত সে কথাই বলছে। শ্রীলেখা বলেন, ‘সত্যি বলতে আমার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। তারা ব্র্যান্ড শ্রীলেখাকে পছন্দ করে। কিন্তু মানুষ শ্রীলেখাকে ক’জন জানতে চায়? কিংবা তার চোখের কোণের কালিটা কজন দেখতে পায়?’

অদ্ভুতুড়ে 2:57 AM

 
Entries-are-Hollywood-Mia-Khalifa

তিনি অভিনেত্রী। তবে মেনস্ট্রিমে তাঁকে দেখা যায় না। তিনি পর্ন ছবিতে অভিনয় করেন। প্রশ্ন একটাই, এ বার কি হলিউডেও এন্ট্রি নেবেন তারকা? তিনি মিয়া খলিফা। সম্প্রতি মিয়াকে নিয়ে এই নতুন গুঞ্জন শুরু হয়েছে হলি টাউনে।


এর আগেও বহু পর্ন তারকা মেনস্ট্রিমে এসেছেন। তাই মিয়া যদি পরবর্তী ক্ষেত্রে মূল ধারার অভিনয়ে আসেন তাতে অবাক হওয়ার কারণ নেই। কিন্তু মিয়ার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূল ধারার অভিনয়ে আসার আগে পুরোদস্তুর অভিনয় শিখে আসতে চান তিনি। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি মিয়া নিজে। তবে ভবিষ্যতে হয়তো তাঁকে হলিউডে দেখা যেতে পারে— এমনই ইঙ্গিত দিয়েছে ওই সূত্র।

অদ্ভুতুড়ে 2:16 AM
Johnny-Depp-kissed-in-front-of-the-camera-upasthapake

এমনিতেই খবরের শিরোনামে আছেন অভিনেতা জনি ডেপ। স্ত্রী অ্যাম্বার হার্ডকে নির্যাতন করার অভিযোগে মামলায় জড়িয়েছেন জনি ডেপ। আর সপ্তাহ শেষ হওয়ার আগেই প্রকাশ্যে চুমু খেয়ে খবর ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতা। টেলিভিশন উপস্থাপক জিমি কিমেলকে ক্যামেরার সামনে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।


জিমি নিজেও নাকি ব্যাপারটি কল্পনা করতে পারেননি। তার টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে জনি ডেপ তার অভিনীত ছবি ‘অ্যালিস থ্রু দা লুকিং গ্লাস’ এর প্রচারে এসেছিলেন। সেখানেই জিমিকে চুমু খান তিনি। পরে তিনি অবশ্য এর জন্য ক্ষমাও চেয়ে নেন।

ওদিকে জিমি জানান, তিনি মুহূর্তটি উপভোগ করেছিলেন। এমনকি সেই চুমুর ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন জিমি।

অদ্ভুতুড়ে 3:02 AM
Glee-star-Mark-syalim-charged-with-child-porn-law

শিশুদের নিয়ে পর্ন সিনেমা বানানোর অভিযোগ আনা হল জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ 'গ্লি' তারকা মার্ক স্যালিংয়ের বিরুদ্ধে। গত শুক্রবার ফেডেরাল গ্র্যান্ড জুরি আইনে অভিনেতার উপর এই অভিযোগ দায়ের করা হয়।


৩৩ বছর বয়সী ‘গ্লি’ তারকার জনপ্রিয় এই শোয়ের ১০০০ তম পর্ব উদযাপিত হয় ২০১৪ সালের মার্চে। এক সময়ের সঙ্গীত শিল্পী থেকে ফুটবল খেলোয়াড় হয়ে যাওয়া স্যালিং এই 'গ্লি' টিভি সিরিজে নোয়াহ পাক পাকারম্যান চরিত্রে অভিনয় করেন। সিরিজটির শেষের দিকের পর্বেও গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যে অভিনয় করেন এই অভিনেতা।

গত ডিসেম্বরে শিশু নির্যাতন আইনে লস অ্যাঞ্জেলসের পুলিশ গ্রেফতার করে অভিনেতা মার্ককে। তবে সেবার ফেডেরাল আইনে মামলা করা না হওয়ায় অভিযোগের সত্যতা প্রমাণিত হয় নি। উল্লেখ্য, গত বছর এলএপিডির শিশুদের প্রতি সাইবার অপরাধ বিভাগের অধীন টাস্ক ফোর্স স্যালিং এর বাড়ি সানল্যান্ড ক্যালিফে একটি তল্লাশি অভিযান চালিয়ে স্যালিংয়ের কম্পিউটারে শিশু পর্নের সঙ্গে সম্পর্কযুক্ত শ' খানেক ছবি পায় পুলিশ।

এর আগেও অবশ্য আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে এই টিভি তারকাকে। অবৈধ যৌন আচরণের দায়ে ২০১৩ সালে তার প্রেমিকা রোক্স্যান গর্জেলা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। মামলাটি দু বছর চলার পর গত বছর নিষ্পত্তি হয়। ক্ষতিপূরণ হিসেবে রোক্স্যানকে প্রায় ২৭ লাখ মার্কিন ডলার দিতে হয় স্যালিংকে। জানা গেছে, আগামী ৩ জুন তাকে আত্মসমর্পণ করতে বলেছে পুলিশ। মার্কিন অ্যাটর্নি অফিস থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে প্রায় ২০ বছরের কারাদন্ড ভোগ করতে হতে পারে এই অভিনেতাকে।

অদ্ভুতুড়ে 6:05 AM
That-was-the-end-of-the-world-because-of-Johnny-Depp-ayambarera

বিয়ের মাত্র ১৫ মাস পরই বিচ্ছেদ হয়ে গেল জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের। ২০১১ সালে 'দ্য রাম ডায়রি' চলচ্চিত্রে অভিনয়কালে ৫২ বছরের জনি প্রেমে পড়েন ৩০ বছরের অ্যাম্বারের। এরপর ভালোবেসে বিয়ে করেন। আর দেড় বছরের মাথায় এসে বিচ্ছেদ হয়ে গেল এই হলিউড তারকা দম্পতির।


মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের একটি ডকুমেন্টে বলা হয়েছে, জনি ডেপের সঙ্গে তার স্ত্রী ও অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে।

টেক্সাসের এই অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের দিন ধার্য হয়েছে আগামী রোববার। অ্যাম্বার হার্ড 'অলংঘনীয় মতবিরোধকে' কারণ দেখিয়ে লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তবে আদালতে জনি ডেপ তার বিরুদ্ধে অ্যাম্বারের হার্ডের করা অভিযোগ অস্বীকার করেছেন।

অদ্ভুতুড়ে 2:32 AM
Hadid-pity-at-the-Cannes-Film-Festival's-clothing

অন্য সব তারকাদের মত বেলা হাদিদ আমন্ত্রণ পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। তবে রেড কার্পেটে হাঁটতে গিয়ে বেশ মুশকিলে পড়েন অভিনেত্রী। স্টাইল আর ফ্যাশনে দুনিয়াবাসীকে চমকে দিতে লাল রঙের পোশাকে সেজেছিলেন বেলা। কিন্তু সেই পোশাকের কারণে বিপাকে পরেছিলেন তিনি। সম্প্রতি তার পোশাক ডিজাইনার জানালেন এই প্রসঙ্গে।


তার স্টাইলিশ এলিজাবেথ সালসার জানিয়েছেন, অ্যালেকজান্ডার ভথারের সঙ্গে মিলিতভাবে তিনি বেলার জন্য কিছু সুন্দর ও আকর্ষণীয় পোশাক বানাতে চেয়েছিলেন। তবে সেই সঙ্গে এলিজাবেথ এও বলেন, প্র্যাকটিস সবকিছু পারফেক্ট করে। বেলা মনে হয় সেই গাউনটি পরে হাঁটা প্র্যাকটিস করেননি। তাই বিপাকে পরেছিলেন তিনি।

রেড কার্পেটে হাঁটার জন্য বেলার পোশাকটি এতই খোলামালা ছিল, যে বেশ বুঝে শুনে পা ফেলতে হয়েছিলে তাকে। ‘দ্য আননোন গার্ল’ ছবির প্রিমিয়ারের রেড কার্পেটে ঘটে এই ঘটনাটি। লাল গাউনের আনাচ কানাচ থেকে উঁকি মারছিল শরীরের অনেক অংশ। বেলা নিজেও সেটা বুঝতে পারছিলেন। তাই বুঝে শুনে হাঁটাহাঁটি করতে হচ্ছিল তাকে।

অদ্ভুতুড়ে 12:44 AM

দ্য মোস্ট কনট্রোভার্শিয়াল ফিল্ম অব দ্য ইয়ার'। ট্রেলার দেখে সবার  একই কথা মনে হতে পারে। ছবিটি নিঃসন্দেহে এ বছরের সেরা  বিতর্কিত ছবি হতে চলেছে। 'বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম' নামের ছবিটির ট্রেলারে বেশ কিছু তথ্য দেখে খানিকটা অবাক হওয়ার কথা।

বছরের সেরা আলোচিত সিনেমার ট্রেলার আউট: ভিডিও
ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশের সীমান্তে যেখানে প্রতিনিয়ত গুলি বিনিময় হচ্ছে সেনা সদস্যদের। দুই পক্ষের ক্ষেত্রেই বরং বলা ভালো সীমান্তের দুই পারের মানুষ এতে মারা যাচ্ছে। দেশটির ভেতর এমন অনেক জায়গা রয়েছে যেখানে এর চেয়ে ভয়ানক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মাওবাদী অঞ্চলে কর্তব্য পালন করতে গিয়ে প্রতিবছর বহু সেনা সদস্য মারা যান। এ ছাড়া তাদের সঙ্গে মারা যায় হাজার হাজার  সাধারণ মানুষ।

এ বিষয়ের ওপরই তৈরি হয়েছে সিনেমাটি। একটি বি-স্কুল ছাত্রের মুখ দিয়ে নিজের মতবাদ বলানো অধ্যাপক, নিজের আন্দোলনের পতাকা ছাত্রের হাতে দিয়ে নীরবে পেছন থেকে কাজ করা অধ্যাপকের ভূমিকায় রয়েছেন অনুপম খের। বহু দিন বাদে বড় পর্দায় ফিরছেন পল্লবী জোশি। সঙ্গে রয়েছেন অরুণোদয় সিং, মাহি গিল, গোপাল সিং প্রমুখ। পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

অদ্ভুতুড়ে 11:38 PM

ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে পুনম পাণ্ডেকে নিয়ে। মুখরোচক বিষয়, হট পুনমের গরম লাগা আর পানি তেষ্টা পাওয়া নিয়ে। 

 পুনম পাণ্ডের পানি খাওয়ার ছবি প্রকাশ
সম্প্রতি খুব গরম পড়েছে গোটা দেশ জুড়েই। এই গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন না পুনমও। তাই তাঁর বারবার পানি তেষ্টা পাচ্ছে, আর তাই তিনি পানি খাচ্ছেন। এই পর্যন্ত খুবই স্বাভাবিক ঘটনা। 

কিন্তু পুনম পাণ্ডে যেখানে, সেখানে স্বাভাবিক ঘটনাও অস্বাভাবিক হয়ে যায়। আসলে পুনম পানি খাওয়ার যে ছবিটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তাতে পানি খাওয়া অনেক দূরে চলে গেছে। প্রকট হয়ে উঠেছে পুনমের শরীর। সেই জন্যই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা পুনমকে নিয়ে। যে পানি খাওয়ার ছবিও যদি এমন হয়, তাহলে এরপর...। দেখেই নিন, কী ছবি পোস্ট করেছেন পুনম।

অদ্ভুতুড়ে 11:11 PM

অপু নিখোঁজ! কয়েক সপ্তাহ ধরেই মিডিয়া পাড়ায় ঘটনাটা চাউর হয়েছে। চলছে কানাকানিও। হাজার জন হাজারটা ধারণা করছে। অবশ্য এটাই স্বাভাবিক। হালের শীর্ষস্থানীয় নায়িকা বলে কথা। যাবে কোথায়?

 অবশেষে খোঁজ মিলছে অপুর
 অন্তত ফোনটা তো খোলা রাখবে। কিন্তু সুইসড অফ। ফেসবুকেও নেই বললেই চলে। কেউ কেউ সন্দেহ করে বসলো, দেশে আছে তো! সন্দেহটাকে একেবারে উড়িয়ে দেয়া যায়না। অভিনয়ে ফিরবে তো!-এমন শঙ্কাও বাসা বেধেছে ভক্তদের মনে।
নিখোঁজ অপুর খোঁজে বেশ কবার চেষ্টা চালিয়েও কোন ফল হলোনা। আগামী মাসে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমায় তার শুটিং করার কথা। ছবিটার ভবিষ্যত কি তাহলে? যোগাযোগ করা হলো রনির সঙ্গে। অপু আপনার সিনেমায় শুটিং করছেন তো? আশার বানীই শোনালেন রনি, ‘অপু শুটিংয়ে ফিরছে ৯ মে থেকে। তার সঙ্গে সপ্তাহখানেক আগেই কথা হয়েছে। যেখানেই থাকুক তিনি শুটিংয়ে আসছেন।’
ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। আরও আছেন মাজনুন মিজান, সাদেক বাচ্চু। 
বর্তমানে তার হাতে আছে ‘রাজনীতি’ ‘মা’, ‘পাঙ্কু জামাই’, ‘মাই ডার্লিং’, ‘লাভ ২০১৬’ ছবির কাজ। এছাড়াও মুক্তির প্রতীক্ষায় রয়েছে রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবিটি। অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হল ‘রাজা ৪২০’। এতে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন শাকিব খান।

অদ্ভুতুড়ে 11:47 PM

বলিউডে কি গানের অভাব পড়েছে?
'আজহার' ছবির 'ওয়ে ওয়ে' গানটা মুক্তি পাওয়ার পর ফের প্রশ্নটা নতুন করে মাথা চাড়া দিল। টিম আজহার অবশ্য তাদের ক্ষেত্রে যুক্তি দেখাতেই পারে। ছবিটায় বলিউডের প্রাক্তন নায়িকা সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফকরি। 

 'আজহার' ছবিতে নার্গিসের নাচ, পুরনো গানে নতুন মশলা
অতএব, সঙ্গীতা বিজলানির ছবির গান দেখানো যেতেই পারে।
সেই প্রসঙ্গেই ছবিতে এসেছে গানটা। দেখা যাচ্ছে, স্ত্রী নৌরিনের সঙ্গে ছবি দেখতে এক সিনেমা হলে গিয়েছেন আজহার। সেই হলে চলছে সঙ্গীতা বিজলানির ছবি। পর্দায় 'ওয়ে ওয়ে' গানের সঙ্গে নাচছেন সঙ্গীতা। নৌরিন তাঁকে দেখে মুগ্ধ। স্বামীকে বলছেন, ''দেখো, মেয়েটার চোখদুটো কী সুন্দর!'' অন্য দিকে, একটা অস্বস্তি দেখা যাচ্ছে আজহারের চোখে-মুখে।
বেশ কথা। পর্দার নায়িকা যে বাস্তবে ঢুকে পড়বে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে, এমন ভাবে তার ইঙ্গিতটা দিচ্ছে এই গান।
কিন্তু, বিতর্কটা উঠছে অন্য জায়গায়। সঙ্গীতা বিজলানির ছবির দৃশ্য যদি তুলে ধরতেই হত, তবে তা এমন আধুনিক ভাবে কেন? 'আজহার'-এ যে পোশাক পরে নাচছেন নার্গিস, তা তো সেই সময়ের ছবির কস্টিউম নয়। আবার, যে সিনেমা হলটাকে দেখানো হচ্ছে, সেটাও হাল সময়ের মাল্টিপ্লেক্সের মতো। তাহলে কি আর সেই সময় এবং সঙ্গীতার স্মৃতি নতুন করে তৈরি হল?
না কি পুরোটাই ব্যবসা?
কেন না, বেশ অনেক বছর ধরে বলিউড ঘুরে-ফিরে ব্যবহার করছে তার পুরনো গান। নতুন ছবিতে, নতুন ভাবে। শ্রীদেবীর 'হর কিসি কো নেহি মিলতা'-য় তাই দেখা গেল সোনাক্ষী সিনহাকে। 'হেট স্টোরি ৩'-এ ফিরে এল 'আজ ফির তুম পে'। মিকার গলায় শোনা গেল কিশোর কুমারের 'আপনি তো জ্যায়সে ত্যায়সে'। 'হিম্মতওয়ালা'-র রিমেকে হুবহু এক রাখা হল পুরনোটার দুটো গান। নিজের দেওয়া মিউজিককেই খুব অল্প বদলে 'দ্য ডার্টি পিকচার'-এ ব্যবহার করলেন বাপ্পি লাহিড়িও!
সুরকাররা অবশ্য সব সময়েই তাঁদের ধারণা অনুযায়ী ন্যায্য কারণ দেখিয়ে থাকেন। কখনও বলেন, চিত্রনাট্যের দাবির সঙ্গে পুরনো গানটাই যাচ্ছিল। কখনও বা পুরনো সময় ফিরিয়ে আনার অজুহাত দেখান। যেমনটা আপাতত দেখা যাচ্ছে 'আজহার'-এ।
কিন্তু, রিক্রিয়েশন কি সত্যিই হচ্ছে?
আপনার কি মনে হয়?

অদ্ভুতুড়ে 11:40 PM

সানি লিওন বলছেন, তাঁর জীবনে তিনি অনেক বড় ঝুঁকি নিয়েছেন। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিটা ছিল চার-পাঁচ বছর আগে। 'ওয়ান নাইট স্ট্যান্ড' সিনেমার প্রচারের পাশাপাশি সানি এখন ব্যস্ত তাঁর লেখা গল্পের কাজে।

জেনে নিন, কী ছিল সানি লিওনের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি 
সিনেমার প্রচারের মাঝে সানি নিজের জীবনের নানা জিনিস নিয়ে কথা বলছেন। এই যেমন ইন্দো-কানাডিয়ান পর্নস্টার থেকে বলিস্টার বনে যাওয়া এই অভিনেত্রী বলছেন, ভারত আসার সিদ্ধান্তটাই তাঁর কাছে সবচেয়ে বড় ঝুঁকির ছিল। কারণ সেই সময় তিনি পর্ন ইন্ড্রাস্ট্রিতে বেশ বড় নাম-খ্যাতি- ও অর্থের অধিকারী হচ্ছিলেন। সেই সময় বলিউডে এসে জায়গা পাকা করতে না পারলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে বলে আশঙ্কা করলেন সানি লিওন। ভারতে এসে প্রথম ক'টা মাস কেরিয়ার নিয়ে আশঙ্কায় ছিলেন সানি। কিন্তু যেভাবে ভারতীয় দর্শক গ্রহণ করে নিয়েছে তাতে আপ্লুত সানি। এখন তিনি বলিউডে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চান বলে জানিয়েছেন।

এদিকে, কোনো ছবির চরিত্রে নয়, বাস্তবে কলম ধরতে চলেছেন সানি। অন্তত ১২ থেকে ১৫টি ছোট গল্প লিখবেন নায়িকা। প্রত্যেকটি গল্প প্রায় ২০০০ শব্দের মধ্যে হবে। বইটি লেখা শেষ হয়ে গেলে অনলাইনে পাওয়া যাবে।

অদ্ভুতুড়ে 10:20 PM

রাজত্ব যাওয়ার পথে ইমরান হাসমির। এতদিন 'সিরিয়াল কিসার' নামের দেশটার একছত্র অধিপতি ছিলেন তিনি। এবার তাঁর সিংহাসন যায় যায় করছে। 

 বেফিকরে' বলিউডের অনস্ক্রিন চুম্বনের রেকর্ড ব্রেক
তাঁর রাজত্ব কাড়তে জোরদার যুদ্ধে নামতে আসছেন রণবীর সিং। খুব শীঘ্রই বলিউডের নতুন 'সিরিয়াল কিসার' হিসেবে তাঁর অভিষেক হতে চলেছে। রণবীর সিং ও বানি কাপুরের 'বেফিকর' ছবির পোস্টার এতদিনে আপনারা দেখে নিয়েছেন। এও জানা হয়ে গিয়েছে যে, এই ছবিতে নগ্ন অবতারে দেখা যাবে রণবীর সিংকে। কিন্তু ইমরান হাসমির এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা রাজত্বও যে এভাবে তিনি কেড়ে নেবেন, তা ভাবা যায়নি। 

ভাবছেন সেটা আবার কীভাবে? ছবি জুড়ে ইমরান হাসমিকে নায়িকাকে কতবার চুম্বন করতে দেখেছেন? মনে পড়ছে না তো? স্বাভাবিক। ইমরানকে পর্দায় ঘনিষ্ঠ অবস্থায় দেখার কি আর হিসেব রাখা যায়? তবে এবার জেনে নিন, 'বেফিকর' ছবিতে ইমরানকেও ছাপিয়ে গিয়েছেন রণবীর সিং। 

বানি কাপুরের সঙ্গে ২৩বার লিপ লক করেছেন তিনি! আর করবেন নাই বা কেন। শ্যুটিং যেখানে প্যারিসের মতো রোম্যান্টিক জায়গায় হয়েছে, সেই রোম্যান্টিকতা তো পর্দাতেও ফুটিয়ে তুলতে হবে। তাই ছবি জুড়ে প্যারিসের আনাচে কানাচে অলিতে গলিতে বানি কাপুরের ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট মিলিয়ে দিয়েছেন রণবীর।

অদ্ভুতুড়ে 4:46 AM

আমির খান, শাহরুখ খানের পর এবার চরিত্র নিয়ে এক্সপেরিমেন্টে নেমে পড়েছেন সালমান খানও। বজরঙ্গি ভাইজানের আকাশছোঁয়া সাফল্যের পর দর্শক এখন অধীর আগ্রহে সালমানের পরবর্তী ছবি সুলতানের। 

 এবার ধুম-৪ এ ভিলেন সালমান
সেখানে তাঁকে কুস্তিগিরের ভূমিকায় দেখা যাবে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন সল্লু মিয়া। এবার তিনি একেবারে নেগেটিভ চরিত্রে হাত পাকানোর কথাই ভাবছেন। ডিএনএ-তে প্রকাশিত একটি খবর অনুযায়ী যশ রাজ ফিল্মস সালমানকে ধুম ৪-এ নেগেটিভ চরিত্র অফার করেছে। এখানেই শেষ নয়। রমেশ তুরানিও তার আগামী ছবি রেস ৩-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্যে অনুরোধ করেছেন সালমান খানকে। এতে সালমানও প্রায় রাজি। 'কুল' আর 'স্টাইলিশ' ভিলেনের চরিত্রে নিজেকে যাচাই করে নিতে চান সালমান। রেস ৩-তে তাঁর কাজ করা প্রায় পাকা, কিন্তু যশ রাজের সঙ্গে এখনও কথা বার্তা চলছে... আমির খানের মতো তিনিও ছবির লাভের একটি অংশ দাবি করেছেন। লেনদেনের বিষয়টি পাকা হয়ে গেলেই কেল্লা ফতে। সব ঠিক থাকলে আগামী বছরেই একেবারে ভিন্ন রূপে সালমানকে দেখতে পাবেন তাঁর অসংখ্য ভক্ত।

অদ্ভুতুড়ে 6:18 AM

দাবাংয়ের তৃতীয় সিকুয়েলের অভিনেত্রী পার্ল রাহর নগ্ন ছবি নিয়ে এখন তোলপাড় চলছে সোশাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, পাবলিসিটির জন্যই নাকি তিনি এমন ছবি প্রকাশ করেছেন। 

 দাবাং অভিনেত্রীর টপলেস ছবি ভাইরাল
লন্ডনের অভিনেত্রী পার্ল রাহর দাবাং ৩-এ সলমানের বিপরীতে অভিনয় করার কথা আছে। তাঁর কিছু টপলেস ছবি হঠাৎই লিক হয়ে পড়েছে ইন্টারনেটে। ছবিতে অবশ্য সম্পর্ণ নগ্ন অবস্থায় অভিনেত্রীকে দেখা যায়নি। শোনা যায়, অষ্টাদশী পার্ল রাহ নাকি সালমানের ঘনিষ্ঠ বন্ধু। নিয়মিত নাকি সলমানের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। সেই সূত্রেই তিনি দাবাং ৩-তে সালমানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন। পার্লের টপলেস ছবি প্রকাশ পাওয়ার পর, এখন আবার অন্য এক খবর শোনা যাচ্ছে। বলা হচ্ছে, এ সব নাকি শুধু পাবলিসিটির জন্য করেছেন পার্ল। দাবাং 3-এ তিনি যে থাকছেন বলে শোনা গেছে, সেও পাবলিসিটি স্টান্ট। সলমানের বিপরীতে নাকি তাঁকে দেখা যাবে না। যদিও খান খানদানের পক্ষ থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি।

অদ্ভুতুড়ে 1:38 AM

নায়ক নয়, নির্মাতাই মাহির কাছে গুরুত্বপূর্ণ। অভিনয় জীবনের শুরুর দিকে বিপরীতে নায়ক কে থাকছেন, তা নিয়ে চিন্তাভাবনা থাকলেও এখন সেখান থেকে নাকি তিনি সরে এসেছেন। 

 
 তাঁর কাছে এখন নির্মাতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ শনিবার দুপুরে এমনটাই জানালেন মাহি।
ঢাকাই চলচ্চিত্রে খুব অল্প সময়ের মধ্যে আলোচনায় এসেছেন মাহি। উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি। এসব ছবিতে তিনি অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পি, সাইমন প্রমুখের সঙ্গে।

চার বছরের অভিনয়জীবনে হঠাৎ ভাবনাজগতে এমন পরিবর্তন আসা প্রসঙ্গে মাহি বললেন, ‘যতই দিন পার করছি, আশপাশ থেকে অনেক কিছু শিখতে পারছি। বাড়ছে অভিজ্ঞতাও। সব মিলিয়ে তাই মনে হয়েছে, ছবির ক্ষেত্রে নায়ক খুব একটা “ম্যাটার” করবে না। ডিরেক্টরই বড় ফ্যাক্টর।’

মাহি বলেন, ‘তাই আমার মনে হয়, নায়িকার বিপরীতে নায়ক কে থাকবেন তা পরিচালক যাঁকে যোগ্য মনে করবেন তাঁকেই নির্বাচন করবেন। গল্পের সঙ্গে মানানসই কে হতে পারেন, সে ব্যাপারে নির্মাতাই সবচেয়ে ভালো বুঝবেন। অযথা এসব নিয়ে নায়িকার চিন্তা করার কিছু নেই।’

এদিকে মাস দুয়েকের বিরতিতে আবারও প্রেক্ষাগৃহে আসছে মাহি অভিনীত নতুন ছবি। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে মাহির সহশিল্পী বাপ্পি।

অদ্ভুতুড়ে 1:30 AM

ভেবে দেখুন তো, বাংলাদেশি নায়িকা, ছবি মুক্তি পেয়েছে, কিন্তু তিনি এফডিসিতে শুটিং করেননি! হ্যাঁ, এমন ঘটনা আছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ক্ষেত্রে। 

 

তাঁর প্রথম ছবি আশিকী মুক্তি পায় ২০১৫ সালে। ফারিয়া বলেন, তাঁর দ্বিতীয় ছবি হিরো ৪২০-এর দৃশ্য ধারণের শেষ দিকে এফডিসিতে শুটিং করেন তিনি। আর তা এ বছর।
ফারিয়া বললেন, ‘প্রথম যেদিন এফডিসিতে আমি শুটিং করতে যাই, তা আমার জন্য স্মরণীয় দিন। শুটিংয়ের আগের দিন কেন জানি একটু মানসিক চাপ অনুভব করেছি। তবে এফডিসিতে প্রথম দিনটি আমার বেশ ভালো কেটেছে।’

অদ্ভুতুড়ে 1:17 AM

এমনিতেই বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবন যেন ‘রণবীরময়’। সাবেক প্রেমিক রণবীর কাপুর, যিনি এখনো তাঁর ভালো বন্ধু। আর বর্তমানে প্রেম করছেন রণবীর সিংয়ের সঙ্গে। তাই দীপিকার প্রসঙ্গ উঠলেই এসে যায় কোনো না কোনো রণবীরের নাম। 

 ‘রণবীর’ নিয়ে উভয়সংকটে দীপিকা!

দুই রণবীরকে নিয়ে এবার এই তারকার শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। কারণ, দুজনের মধ্য থেকে এবার যেকোনো এক রণবীরকেই বেছে নিতে হবে তাঁকে।

দীপিকা পাড়ুকোন এখন যুক্তরাষ্ট্রে। হলিউডের ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির শুটিং করছেন তিনি। এরই ফাঁকে বলিউডের কিছু ছবি নিয়েও কথাবার্তা চলছে নির্মাতাদের সঙ্গে। মাঝে কিছুদিনের জন্য মুম্বাই ফিরেছিলেন এই ‘পিকু’ তারকা। জানা গেছে, তখন রণবীর কাপুরের সঙ্গে একটি নতুন ছবিতে কাজ করার ব্যাপারে কথা হয়েছিল তাঁর। কিছুদিন আগে আবার আরেকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। সেখানে তাঁর সহশিল্পী হবেন রণবীর সিং।

দীপিকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুটি ছবিরই চিত্রনাট্য পছন্দ হয়েছে দীপিকার। দুটি ছবিই বড় ব্যানারের। কিন্তু নায়িকার হাতে সময় আছে কেবল একটি ছবির। কাজেই যেকোনো একটি ছবিকেই বেছে নিতে হবে তাঁর।

আর তা ছাড়া রণবীর কাপুরের সঙ্গে কাজ করলে বাদ দিতে হবে রণবীর সিংকে। এ নিয়ে খানিকটা চাপে থাকাই স্বাভাবিক।

অবশ্য দীপিকা পাড়ুকোনের মুখপাত্র জানাচ্ছেন অন্য কথা। তিনি বলেছেন, এ রকম কোনো ছবিতে কাজ করার বিষয়ে দীপিকার নাকি কারও সঙ্গেই কোনো আলাপ হয়নি।

এখন দারুণ ব্যস্ততাতেই দিন কাটছে দীপিকার। ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির শুটিং শেষ করে তবেই বলিউডের অন্য কোনো ছবির কাজে হাত দিতে পারবেন তিনি। হলিউডের এই ছবিতে দীপিকার সহশিল্পী ভিন ডিজেল। মিড ডে।

অদ্ভুতুড়ে 11:51 PM

পূজা ভাট বলেছিলেন, তাঁর পরিচালিত ছবি 'ক্যাবারে' নায়িকা রিচা চড্ডার এত দিনের চেনা ইমেজ চুরমার করে ভাঙবে!

আসলে, এতদিন পর্যন্ত বলিউডে রিচা মানেই তো ছিল এক দুর্ধর্ষ অভিনেত্রীর সংজ্ঞা। জান লড়িয়ে যে মেয়ে জীবন্ত করে তুলবে চিত্রনাট্যের অক্ষরে লুকিয়ে থাকা চরিত্রটাকে। সেখানে নায়িকা বলতে আমরা প্রথাগত ভাবে যে লাস্য আর যৌনতার মিশেল বুঝি, সেভাবে তার উপস্থিতি ছিল না।
তবে, এবার এল!
এর আগে যখন মুক্তি পেয়েছিল 'ক্যাবারে' ছবির ট্রেলার, তখনই টের পাওয়া গিয়েছিল, কতটা অন্য রকম ভাবে দেখা দিতে চলেছেন রিচা। এবার যখন মুক্তি পেল ছবির গান 'ফির তেরি বাহোঁ মে', নড়ে-চড়ে বসতেই হল!
শুধু রিচার ধোঁওয়া-ওঠা যৌন অবতারের জন্যই নয়। এই গানেই সম্ভবত লুকিয়ে রয়েছে বলিউডের সব চেয়ে বেশি চুমুর দৃশ্য।
কী দেখা যাচ্ছে গানের ভিডিওয়?

দেখা যাচ্ছে, রিচা হেঁটে আসছেন একটা ফাঁকা পথ দিয়ে। পেছন পেছন দৌড়ে এলেন গুলশন দেবাইয়া। রিচাকে জড়িয়ে ধরলেন তিনি।

অদ্ভুতুড়ে 6:23 AM

সৌন্দর্য বাড়াতে অনেকেই নানা ধরনের চেষ্টা করেন। সম্প্রতি এক অভিনেত্রী সৌন্দর্য বাড়াতে মরিয়া হয়ে শেষ পর্যন্ত মৌমাছির দ্বারস্থ হয়েছেন। মৌমাছির হুল ফুটালে তাতে সৌন্দর্য বাড়বে, এমনটাই তার বিশ্বাস। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।

 সৌন্দর্য বাড়াতে মৌমাছির হুলের যন্ত্রণায় অভিনেত্রী!

অভিনেত্রী গাইনেথ পালট্রো তার তারুণ্য ফেরাতে মৌমাছির হুলের মুখে নিজেকে সপে দেন। তিনি জানিয়েছেন, তারুণ্য ফেরাতে ও সৌন্দর্যচর্চার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় তাকে। এ পদ্ধতির একটি হলো মৌমাছির হুল ফোটানো।
৪৩ বছর বয়সী এ অভিনেত্রী নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘আমি মৌমাছির কামড়ের যন্ত্রণা ভোগ করেছি। এটি হাজার বছর আগের একটি চিকিৎসা পদ্ধতি, যার নাম এপিথেরাপি। মানুষ এটি ফুলে যাওয়া রোধ করতে ও দাগ দূর করতে ব্যবহার করে। আপনি যদি খবর নেন তাহলে বুঝতে পারবেন এটি বাস্তবে খুবই কার্যকর পদ্ধতি। তবে এটি ছিল খুবই যন্ত্রণাদায়ক।’
এপিথেরাপি নামে এ চিকিৎসা পদ্ধতিতে মধু ও মৌমাছির বিষ ব্যবহৃত হয়। এতে দেহের ওজন কমানো ও বয়সের ছাপ হ্রাস করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।
অভিনেত্রী গাইনেথ পালট্রো তার তারুণ্য ফেরাতে মৌমাছির হুলের মুখে নিজেকে সপে দেন। তিনি জানিয়েছেন, তারুণ্য ফেরাতে ও সৌন্দর্যচর্চার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় তাকে। এ পদ্ধতির একটি হলো মৌমাছির হুল ফোটানো। ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘আমি মৌমাছির কামড়ের যন্ত্রণা ভোগ করেছি। এটি হাজার বছর আগের একটি চিকিৎসা পদ্ধতি, যার নাম এপিথেরাপি। মানুষ এটি ফুলে যাওয়া রোধ করতে ও দাগ দূর করতে ব্যবহার করে। আপনি যদি খবর নেন তাহলে বুঝতে পারবেন এটি বাস্তবে খুবই কার্যকর পদ্ধতি। তবে এটি ছিল খুবই যন্ত্রণাদায়ক।’ এপিথেরাপি নামে এ চিকিৎসা পদ্ধতিতে মধু ও মৌমাছির বিষ ব্যবহৃত হয়। এতে দেহের ওজন কমানো ও বয়সের ছাপ হ্রাস করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।
পালট্রো বলেন, ‘আমি মনে করি জীবন সত্যিই একটি ভারসাম্য রাখার বিষয়। এজন্য আপনার সম্ভব হলে অর্গানিক খাবার খাওয়া উচিত।’
তিনি বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা কমবে। এর পরেও আমি যদি নিজেকে টিপটপ শেপে দেখতে চাই তাহলে আরও সতর্ক হতে হবে। তবে আমি অবশ্য এ বিষয়ে যথেষ্ট সতর্ক ছিলাম না।’

 
সৌন্দর্যচর্চায় তিনি আরও কিছু পদ্ধতির কথা উল্লেখ করেন। এসব পদ্ধতির মধ্যে রয়েছে মিনারেল সানস্ক্রিন ব্যবহার এবং যে কোনো রাসায়নিক পদার্থ বর্জন। এছাড়া তিনি যে কোনো সুগন্ধী দ্রব্য ব্যবহারও বন্ধ করেছেন। এর কারণ সেগুলোর সবই নিয়ন্ত্রিত নয় বলে জানান তিনি।
Powered by Blogger.