Showing posts with label রেসিপি. Show all posts

অদ্ভুতুড়ে 10:44 PM

রেস্টুরেন্টে গেলে চিকেন চিলি, চিকেন মাশালার সাথে আরেকটি খাবার দেখতে পাওয়া যায়, তা হল হানি গার্লিক চিকেন। চাইনিজের এই আইটেমটি বেশ জনপ্রিয় চাইনিজপ্রেমীদের কাছে। চিকেন, রসুন এবং মধুর স্বাদযুক্ত খাবারটি খেতে কিন্তু দারুন। মজাদার এই খাবারটি খেতে এখন আর রেস্টুরেন্টে দৌড়াতে হবে না, আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এই খাবারটি। কীভাবে? জেনে নিন রেসিপিটি।



উপকরণ:
২ কোয়ার্টার মুরগির মাংস এবং ২টি মুরগির বুকের মাংস
২টি রসুন কুচি
১টি পেঁয়াজ কুচি
২ টেবিল চামচ মাখন
১ টেবিল চামচ ময়দা
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ সয়াসস
১ কাপ চিকেন স্টক
পার্সলি পাতা কুচি (ইচ্ছা)
লবণ
গোলমরিচের গুঁড়ো


প্রণালী:
১। প্রথমে মুরগি ভাল করে ধুয়ে নিন। মুরগির চামড়ার ভিতর রসুন কুচি ঢুকান।
২। তারপর মুরগির মাংসের উপর তেল, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে মিশিয়ে নিন।
৩। এবার একটি প্যানে তেল গরম হয়ে আসলে মুরগির টুকরোটি দিয়ে দিন। বাদামী রং আসলে টুকরোগুলো নামিয়ে ফেলুন।
৪। মুরগির মাংস ভাজা তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ এবং গোলমরিচ দিয়ে ভাজুন।
৫। ভাজা পেঁয়াজ এবং রসুন নামিয়ে ফেলুন। এরপর প্যানে মাখন দিয়ে দিন।
৬। মাখন গলে আসলে এতে ময়দা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মাখন, ময়দা ভাল করে মিশে গেলে এতে সয়াসস দিয়ে নাড়ুন।
৭। কিছুক্ষণ পর এতে মধু দিয়ে দিন। এরপর এত চিকেন স্টক দিয়ে দিন।
৮। ভাজা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
৯। গ্রেভি ঘন আসলে ৩৫০ ডিগ্রী প্রি-হিট করা ওভেনে ৩০ মিনিট বেক করে নিন।

ইউটিউব চ্যানেল: TheSquishyMonster

► পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

অদ্ভুতুড়ে 10:14 PM

বিপদের সময়ে আলুর বিকল্প নেই। সকালের নাস্তায় দ্রুত আলু ভাজা, দুপুরে ভাতের সাথে আলু ভর্তা, স্ন্যাক্স হিসেবে আলুর চপ, আর মাছ-মাংস বা ডিম রান্নায় আমিষের পাশাপাশি তো আছেই। কিন্তু শুধু আলু দিয়েই যে রোস্ট তৈরি করে ফেলা যায়, তা কখনও ভেবেছেন? খাবার টেবিলে আমিষের অনুপস্থিতি একবারেই ভুলিয়ে দেবে ঝটপট এই আলু মাসালা রোস্ট। চলুন দেখে নিই রেসিপিটি। 



রান্নার সময়: ১২ মিনিট
কোটাবাছার সময়: ১৫ মিনিট
পরিবেশন: ৪ জন

উপকরণ
- ৩/৪টি বড় আলু
- দেড় টেবিল চামচ চালের গুঁড়ো/কর্ন ফ্লাওয়ার
- ১ টেবিল চামচ তেল
- সিকি চা চামচ হিং/কাসুরি মেথি
- ১ চা চামচ জিরা
- সিকি চা চামচ হলুদ গুঁড়ো
- আধা চা চামচ ধনে গুঁড়ো
- সিকি চা চামচ জিরা গুঁড়ো
- পৌনে এক চা চামচ মরিচ গুঁড়ো
- লবণ ১ চা চামচ
- ১ টেবিল চামচ টাটকা ধনেপাতা কুচি

প্রণালী
১) দ্রুত আলু সেদ্ধ করার জন্য ব্যবহার করতে পারেন প্রেশার কুকার। কুকারে ২ কাপ পানি দিন। আরেকটি পাত্রে ধোয়া আলু নিয়ে এই পানির ওপর রাখুন। আলু পানিতে দেবেন না। ঢাকনা লাগিয়ে দিন। বেশি আঁচে সেদ্ধ হতে দিন। ২টি হুইসেল আঁচ কমিয়ে রাখুন ৮-১০ মিনিট। এরপর আঁচ বন্ধ করে দিন। প্রেশার কমে এলে ঢাকনা খুলে নিন। চামড়া ছাড়িয়ে কিউব করে কেটে নিন।
২) কিউব করা আলু একটি বড় পাত্রে নিন। এতে চালের গুঁড়ো দিন এবং পাত্রটি সাবধানে টস করুন যাতে আলুর কিউবে সমানভাবে চালের গুঁড়ো মেখে যায়।
৩) একটি ছোট পাত্রে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো মিশিয়ে নিন।
৪) তলাভারি একটি পাত্রে তেল গরম করে নিন। এতে আস্ত জিরা দিন। জিরা ফুটতে থাকলে আঁচ কমিয়ে ফেলুন। এতে মশলার মিশ্রণ দিয়ে দিন। তেলের সাথে নেড়ে মিশিয়ে নিন। কিন্তু সাবধান থাকুন যেন মশলা পুড়ে না যায়।
৫) চালের গুঁড়ো মাখানো আলুর কিউবগুলোকে এবার মশলার মাঝে ছেড়ে দিন। কম আঁচে নেড়েচেড়ে রান্না করুন ৮-১০ মিনিট। ওপরটা মুচমুচে লালচে-সোনালি হলে নামিয়ে নিন।
ওপরে ধনেপাতা কুচি দিয়ে ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন গরম গরম।

টিপস:
- এক চিমটি গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন
- মশলা দেবার সময়েই লবণ দিয়ে দিন, পরে দেবেন না
- চালের গুঁড়ো না থাকলে কর্ন ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিলে ক্রিস্পি ভাবটা ভালো আসবে!

অদ্ভুতুড়ে 10:48 PM

ভারতীয় খাবারগুলোর মধ্যে “দোসা” বেশ জনপ্রিয়। রেস্টুরেন্টে গেলে প্রায় অনেকেই এই খাবারটি অর্ডার করে থাকেন। কিছুটা সময় সাপেক্ষ বিধায় অনেকেই এটি বাসায় তৈরি করা ঝামেলা মনে করেন। এই ঝামেলার দিন শেষ। এখন চাইলে যেকোন সময় খুব সহজে তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের খাবারটি। তাও সুজি দিয়ে। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার সুজির দোসার রেসিপিটি।

 

উপকরণ:
১০০ গ্রাম চালের গুঁড়ো
১০০ গ্রাম সুজি
লবণ স্বাদমত
৩ কাপ পানি
তেল
২ ফোঁটা লেবুর রস
এক চিমটি সোডা বাই কার্ব
পেঁয়াজ
কাজুবাদাম কুচি
কাঁচা মরিচ কুচি
ধনেপাতা কুচি

প্রণালী:
১। চালের গুঁড়ো, সুজি, লবণ এবং পানি দিয়ে ডো তৈরি করে নিন।
২। এবার ডোটি ৩০ মিনিট রেখে দিন।
৩। নন-স্টিক প্যানে তেল দিয়ে গরম করতে দিন।
৪। এবার একটি গ্লাসে মাখন, ডোয়ের কিছু অংশ, অল্প পরিমাণের লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৫। এটি তেলের উপর আস্তে আস্তে ঢেলে দিন।
৬। এবার দোসার উপর পেঁয়াজ কুচি, বাদাম কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিন। অল্প একটু তেল দিয়ে দিন এর উপর।
৭। একপাশ হয়ে গেলে ভাজ করে নামিয়ে ফেলুন।
৮। চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন মজাদার সুজির দোসা।
ইউটিউব চ্যানেল:Rajshri Food
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

অদ্ভুতুড়ে 2:02 AM

“কাবাব” নাম শুনলে জিভে জল চলে আসে। নানরুটি, পরোটা, সবকিছুর সাথে দারুন যায় এই খাবারটি। কাবাব বলতে মূলত শিক কাবাব, শামি কাবাব, টিকিয়া ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। সাধারণত কাবাবে গোলমরিচ কম ব্যবহার করা হয়। কিন্তু তুরস্কের একধরণের কাবাব তৈরি করা হয় যাতে গোলমরিচ ব্যবহার করা হয়। খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন তুরস্কের এই মজাদার কাবাবটি।

উপকরণ:

  • ৪৫০ গ্রাম মটরশুঁটি
  • ১৫ টি ছোট আস্ত পেঁয়াজ
  • ৪৫০ গ্রাম গরুর কিমা
  • ২ টমেটো কুচি
  • ১ টি গাজর
  • ২ টি আলুর টুকরো
  • ৭টি লং
  • ৭ কোয়া রসুনের কুচি
  • ১ টেবিল চামচ টমেটোর পেস্ট
  • ১/২ কাপ পানি
  • ২ চা চামচ লবণ
  • ২ চা চামচ থাইম পাতা (ইচ্ছা)
  • ১/২ চা চামচ গোল মরিচ
  • ৪ টেবিল চামচ তেল

প্রণালী:

১। মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ, মাংসের টুকরো, টমেটোর টুকরো, রসুনের কোয়া, গোলমরিচ, লবণ, শুকনো থাইম পাতা এবং তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২। এবার আরেকটি পাত্রে টমেটো পিউরির সাথে কিছুটা পানি মিশিয়ে পাতলা করে নিন।
৩। এবার টমেটোর পেস্টটি মাংসের সাথে মিশিয়ে দিন।
৪। এখন একটি বেকিং পেপারের মাঝে মাংসের মিশ্রণ দিয়ে চারপাশ দিক থেকে মুড়িয়ে নিন। এভাবে চারটি বেকিং পেপার তৈরি করে নিন।
৫। এখন ২০০ ডিগ্রী সেলসিয়াস বা ৪০০ ডিগ্রী ফারেনহাইটে ওভেন প্রিহিট করে নিন।
৬। প্রিহিট করা ওভেনে ৪৫ মিনিট ব্রেক করুন।
৭। ৪৫ মিনিট পর ওভেন থেকে বের করে পরিবেশন করুন মজাদার তুর্কি কাবাব।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

অদ্ভুতুড়ে 12:01 AM

আজকাল রেস্টুরেন্টে গেলে বাচ্চা থেকে শুরু করে তরুণ-তরুণীরা পর্যন্ত সকলেই একটা খাবার অর্ডার করে থাকেন। আর তা হল চিকেন উইংস। ক্রিপসি, ঝাল, মিষ্টি স্বাদের এই খাবারটি খেতে দারুন। থাই এই খাবারটি আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন। খুব সহজে অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন হট থাই চিকেন উইংস! 

উপকরণ:
১.৫ টেবিল চামচ থাই রেড কারী পেস্ট
৮টি মুরগির পাখনা
১ টেবিল চামচ তেল
১ টেবিল চামচ আদা রসুন পেস্ট
লবণ স্বাদমত
গোল মরিচ গুঁড়ো স্বাদমত
১/২ কাপ ময়দা
১ টি ডিম
১ টেবিল চামচ রসুন কুচি
১ টি পেঁয়াজ কলির কুচি
১ টেবিল চামচ রেড চিলি সস
১ টেবিল চামচ ফিশ সস
১ টেবিল চামচ টমেটো কেচাপ
৮-১০টি কচি সিম
৬-৮ টি পুদিনা পাতা

প্রণালী:
১। একটি প্যানে তেল গরম করতে দিন।
২। এবার একটি পাত্রে মুরগির পাখনা আদা রসুনের পেস্ট, লবণ এবং গোল মরিচ গুঁড়ো মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মেরিনেইট করে রাখুন।
৩। ময়দা, লবণ, গোল মরিচ গুঁড়ো, ডিম এবং পানি ভাল করে মিশিয়ে বেটার তৈরি করে নিন।
৪। এখন ময়দার ঘোলাটা মুরিগের পাখনার সাথে মিশিয়ে নিন।
৫। প্যানে তেল গরম হয়ে গেলে এতে মুরগির পাখনাগুলো দিয়ে দিন।
৬। মুরগির পাখনাগুলো বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৭। এবার সস তৈরি করার জন্য একটি পাত্রে তেল দিন।
৮। এরপর এতে আদা রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, থাই রেড কারী পেস্ট এবং পানি দিয়ে নাড়ুন।
৯। তারপর এতে চিলি সস, ফিশ সস, টমেটো কেচাপ এবং পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন।
১০। ঘন হয়ে আসলে এতে চিকেন উইংসগুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
১১।  এতে সিম, পেঁয়াজ কলি কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।
১২। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইংস।
ইউটিউব চ্যানেল:Sanjeev Kapoor Khazana
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

অদ্ভুতুড়ে 11:15 PM

ভারতীয় নাটক, সিনেমায় আমরা একটা খাবারের নাম প্রায় শুনে থাকি আর তা হল "পাও ভাজি"। ভারতীয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে এটি বেশ জনপ্রিয়। আমাদের দেশে অল্প কিছু রেস্টুরেন্টে এই খাবারটি পাওয়া যায়। তবে জনপ্রিয় এই খাবারটি তৈরি করা কিন্তু কঠিন নয়। আসুন, তাহলে জেনে নিই মজাদার এই খাবারটির রেসিপিটি।

উপকরণ:
ভাজি তৈরির জন্য
২ টেবিল চামচ মাখন
১ টেবিল চামচ তেল
১ টেবিল চামচ জিরা
৩/৪ কাপ পেঁয়াজ কুচি
১/২ কাপ ক্যাপসিকাম কুচি
১.৫ কাপ টমেটো কুচি
১.৫ টেবিল চামচ পাও ভাজি মশলা
২ চা চামচ লাল মরিচ গুঁড়ো
লবণ স্বাদমত
১/২ কাপ সিদ্ধ ম্যাশ মটরশুঁটি
১.৫ কাপ সিদ্ধ আলু
২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি
পাও তৈরির জন্য
৮টি পাউরুটি বন
৮ চা চামচ মাখন
১ চা চামচ পাও ভাজি মশলা
সাজানোর জন্য
১ কাপ পেঁয়াজ কুচি
৪ লেবুর খোসা কুচি
৪ টি পাঁপর
৪ চা চামচ মাখন
প্রণালী:
১। লাল শুকনো মরিচ গরম পানিতে ভিজিয়ে রাখুন কমপক্ষে এক ঘন্টা।
২। পানি ফেলে দিয়ে শুকনো মরিচ, রসুন সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন।
৩। একটি প্যানে তেল এবং মাখন গরম করতে দিন। এতে জিরা দিয়ে দিন।
৪। জিরা ফুটে আসলে এতে মরিচ এবং রসুনের পেস্ট মিশিয়ে নিন। তারপর মাঝারি আঁচে ১ থেকে ২ মিনিট রান্না করুন।
৫। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভাজুন।
৬। এবার ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করুন।
৭। ম্যাশার অথবা চামচ দিয়ে খুব ভাল করে ক্যাপসিকাম এবং টমেটো ম্যাশ করে নিন।
৮। এরপর এতে লবণ, পাও ভাজি মশলা, লাল মরিচ দিয়ে ২ মিনিট রান্না করুন।
৯। মটরশুঁটি সিদ্ধ, আলু সিদ্ধ এবং ১/৩ কাপ পানি দিয়ে ১ থেকে ২ মিনিট রান্না করুন। রান্নার সময় চামচ দিয়ে ভাল করে ম্যাশ করে নিন।
১০। ধনেপাতা কুচি দিয়ে ১ মিনিট রান্না করুন।
১১। এবার তাওয়া বা প্যানে মাখন দিয়ে বনরুটিগুলো মাঝারি আঁচে বাদামী রং ভেঁজে নিন।
১২। একটি পাত্রে একপাশে ভাজি, ২টি বনরুটি, লেবুর টুকরো, পাঁপড়, পেঁয়াজের টুকরো দিয়ে পরিবেশন করুন।
টিপস:
১। ১/২ চা চামচ গরম মশলা, ৩ চা চামচ লাল মরিচ গুঁড়ো, ২ টেবিল চামচ মৌরি, ২ চা চামচ ধনিয়া, ১/২ চা চামচ জিরা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ আমচূর গুঁড়ো, ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো, ১ চা চামচ লবণ মিশিয়ে তৈরি করে নিতে পারেন পাও ভাজি মশলা। বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় পাও ভাজি মশলা।
 
ইউটিউব চ্যানেল: Tarla Dalal
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে......

অদ্ভুতুড়ে 6:23 AM

 

মাছ অনেকেই পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না। বিশেষ করে বাচ্চাদের মাছ খাওয়ানো বেশ ঝামেলার কাজ। বাচ্চাদের মাছ খাওয়ানোর সহজ একটি উপায় হল ফিশ কাটলেট! কাটলেট বলতে মূলত গরু বা মুরগির মাংসের কাটলেটকে বুঝানো হয়ে থাকে। মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন কাটলেট। জেনে নিন মজাদার ফিশ কাটলেট তৈরির রেসিপিটি।

উপকরণ:

৪-৫ টুকরো মাছ
৪ চা চামচ বেসন
৫টি পাউরুটি দিয়ে তৈরি ব্রেড ক্রাম্বস
১ কাপ তেল
১টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি
১ চা চামচ আদা রসুনের পেস্ট
১/২ লেবুর রস
২টি কাঁচা মরিচ কুচি
১/২ চা চামচ মরিচ গুঁড়ো
লবণ স্বাদমত
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
২ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো
৫ চা চামচ কর্ণ ফ্লাওয়ার

প্রণালী:

১। মাছ পানি এবং ভিনেগার দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। ভিনেগার দিয়ে ধুলে মাছের গন্ধ দূর হয়ে যাবে।
২। এবার মাছের টুকরোগুলো সিদ্ধ করে নিন।
৩। সিদ্ধ করা মাছগুলোর কাঁটা বেছে নিন।
৪। এবার মাছের সাথে বেসন, ধনে পাতা কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচা মরিচ, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে  নিন।
৫। এবার এতে লেবুর রস এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৬। এবার প্যানে তেল গরম করতে দিন।
৭। মাছের মিশ্রণটি নিজের পছন্দমত সাইজ করে প্রথমে ব্রেড ক্রাম্বস, তারপর কর্ণ ফ্লাওয়ার মেশানো পানিতে এবং আবার ব্রেড ক্রাম্বসে চুবিয়ে  তেলে দিয়ে দিন।
৮। সোনালি রং হয়ে এলে নামিয়ে ফেলুন।
৯। টমেটো সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ কাটলেট।

টিপস:
১। বেসন মাছের সাথে মেশানোর আগে হালকা করে ভেজে নিন।
২। ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.......

অদ্ভুতুড়ে 6:18 AM

 

আজকাল চিকেনের একটি খাবারের নাম শোনা যাচ্ছে। সেটি হল পেরি পেরি চিকেন। রেস্টুরেন্টে গেলে অনেকেই এই খাবারটি অর্ডার করে থাকেন। ঝাল ঝাল স্বাদের চিকেনের এই খাবারটি খেতে বেশ মজাদার। বাসায় এই মজাদার খাবারটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই।

উপকরণ:

  • ৫০০ গ্রাম মুরগির রানের মাংস
  • ১ চা চামচ+১/৪ কাপ+৩ টেবিল চামচ অলিভ অয়েল বা তেল
  • ৫-৬টি লাল মরিচ
  • ৬-৮টি রসুনের কোয়া
  • ১টি মাঝারি আকৃতির পেঁয়াজ
  • ২-৩টি ফ্রেশ ওরিগেনো
  • কয়েকটি পার্সলি পাতা
  • ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো বা পাপরিকা পাউডার
  • লবণ স্বাদমত
  • ১ টেবিল চামচ লাল ভিনেগার
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ১ টেবিল চামচ মাখন

    প্রণালী:

    ১। প্রথমে ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে নিন।
    ২। চুলায় প্যান গরম করতে দিয়ে এতে ১ টেবিল চামচ অলিভ অয়েল, লাল মরিচ এবং রসুন কুচি দিয়ে দিন।
    ৩। রসুন লাল হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ৪-৫ মিনিট রান্না করে নামিয়ে রাখুন।
    ৪। এবার মরিচ, পার্সলি, পাপরিকা, ওরিগেনো, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লাল ভিনেগার এবং ৩ টেবিল চাচা মচ অলিভ অয়েল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একে পেরিপেরি সস বলা হয়।
    ৫। তারপর মাংসের টুকরোগুলো একটু করে কেটে নিন।
    ৬। এবার পেরিপেরি সস দিয়ে মাংসগুলো মাখিয়ে ফেলুন,
    ৭। মেরিনেট করা মাংসগুলো ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
    ৮। এবার এই মেরিনেট করা মাংসগুলো ওভেনের ট্রেতে সাজিয়ে ওভেনে দিয়ে দিন।
    ৯। ১৫ থেকে ১৮ মিনিট ওভেনে বেক করুন।
    ১০। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করুন মজাদার পেরিপেরি চিকেন।
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

    অদ্ভুতুড়ে 6:14 AM

     

    আজ ছুটির দিনের ডিনারে বিশেষ কিছু রাঁধতে চান? তাহলে চেখে দেখুন সুমনা সুমির এই দারুণ রেসিপিটি। ভিনদেশি এই খাবারটি তৈরিতে সহজ আর খেতেও দারুণ।


    উপকরণ
    • আস্ত মুরগী ১ টি
    • লেবুর রস ২ টেবিল চামচ
    • টক দই ১/৪ কাপ
    • টমেটো সস ২ টেবিল চামচ
    • আদা বাটা ১ টেবিল চামচ
    • রসুন বাটা ১ চা চামচ
    • তন্দুরী মসলা ২ টেবিল চামচ
    • মরিচ গুঁড়ো ২ চা চামচ
    • গরম মশলা পাউডার ১চা চামচ
    • ভাজা জিরা গুঁড়ো ১চা চামচ
    • চাট মশলা ১ টেবিল চামচ
    • ঘি ১/৪কাপ


    প্রনালী
    • -মুরগী ভাল করে ধুয়ে রান ও বুকে দাগ কেটে দিন যাতে মেরিনেশনের মশলা ভেতরে ঢোকে।
    • -উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে মুরগীতে মাখিয়ে নিন।
    • -কমপক্ষে ৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
    • -স্টিম করার ৩০ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিন।
    • -একটি পাতিলে স্টিমার দিয়ে পানি ফুটিয়ে নিন। এখন মশলাসহ মুরগিটি স্টিমার এর উপর রেখে ঢেকে দিন। মাঝারি আছে ৩০ মিনিট ভাপে সিদ্ধ করুন।
    • -পরিবেশনের ৩০ মিনিট আগে কড়াইতে ১/২ লিটারের মত তেল দিন।
    • -তেল ফুটে উঠলে স্টিম করা মুরগী দিয়ে অল্প আঁচে ক্রিস্পি করে ভেজে তুলুন।
    • -উপরে ঘি ব্রাশ করুন।
    • -নান , রায়তা বা সালাদের সাথে পরিবেশন করুন।

    অদ্ভুতুড়ে 6:05 AM

     

    আমাদের নতুন রাঁধুনিদের জন্যে মজাদার একটি হাঁসের রেসিপি নিয়ে এলাম। দেরী না করে তাড়াতাড়ি রান্না করে ফেলুন বীথি জগলুলের রেসিপিতে মজাদার হাঁস!

     
    যা প্রয়োজন
    হাঁস -১টি
    পিঁয়াজ কুচি- ১ কাপ
    সর্ষে বাটা- ৩-৪ টে চামচ
    পোস্ত বাটা- ১ টে চামচ
    রাঁধুনি বাটা- ১ টে চামচ
    মেথি বাটা- ১ চা চামচ
    জিরা বাটা- ১ টে চামচ
    আদা বাটা- ২ টে চামচ
    রসুন বাটা- ১ টে চামচ
    হলুদ/ধনে গুঁড়া-- ১ চা চামচ করে
    মরিচ গুঁড়া- ২ টে চামচ
    ভাজা জিরার গুঁড়া-- ১ চা চামচ
    আস্ত জিরা- ১ চা চামচ
    আস্ত গরম মসলা- দরকারমতো
    গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
    কাঁচামরিচ ফালি- ৫-৬টি
    সর্ষের তেল- ১/২ কাপ
    চিনি/লবণ- স্বাদমতো


    যেভাবে করবেন
    • -খুব ভালোভাবে হাঁস ধুয়ে নিন। 
    • -হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা ফোঁড়ন দিয়ে পিঁয়াজ কুচি দিন। 
    • -বাদামি করে পিঁয়াজ ভাজা হলে অল্প পানি দিয়ে ভাজা জিরার গুঁড়া ও গরমমসলার গুঁড়া ছাড়া বাকি সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে নিন। মসলা খুব ভালোভাবে কষাতে হবে। প্রয়োজনে দুইবার পানি দিয়ে কষান। 
    • -মসলা থেকে তেল ছেড়ে আসলে হাঁস মিশিয়ে, আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন। এইসময় পানি দেয়ার দরকার নেই। 
    • -হাঁসের মাংস থেকে পানি বের হলে ঢাকনা খুলে কষাতে থাকুন। 
    • -কষাতে কষাতে হাঁস যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন ঝোলের জন্যে প্রয়োজনমতো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিন। 
    • -স্বাদমতো লবণ ও চিনি দিন। পানি থেকে তেল ছেড়ে আসলে ভাজা জিরার গুঁড়া, গরম মসলা গুঁড়া ও কাঁচামরিচ মিশিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন।
    • -গরম ভাত অথবা পোলাও দিয়ে পরিবেশন করুন।

    অদ্ভুতুড়ে 5:53 AM

     

    ইদানিং রাস্তাঘাটে মোড়ে মোড়ে দেখা যায় গ্রিলড চিকেন তৈরি হচ্ছে। এর দারুণ সুগন্ধে যেন মুহূর্তেই বেড়ে যায় ক্ষুধা। কিন্তু গ্রিলড চিকেন আবার বাসায় তৈরি করার কথা ভাবতেই চান না কেউ। এটা লাগবে সেটা লাগবে এই ভেবে আর রান্না করা হয় না। চলুন দেখে নেই একদম ঘরোয়া উপায়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই স্পাইসি গ্রিলড চিকেন ড্রামস্টিক তৈরির পদ্ধতিটি। তেলে ভাজার দরকার হয় না বলে এটা বেশ স্বাস্থ্যকরও বটে।

    উপকরণ
    - ৪টা চিকেন ড্রামস্টিক
    - লবণ স্বাদমতো
    - লেবুর রস ২ টেবিল চামচ
    - ১ চা চামচ ধনে
    - ১ চা চামচ আদা কুচি
    - ১ চা চামচ রসুন কুচি
    - ৮/১০টা শুকনো মরিচ
    - ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
    - ব্রাশ করার জন্য অল্প তেল
    প্রণালী
    ১) প্রথমে ড্রামস্টিকগুলোর ওপরে ছুরি দিয়ে চিরে নিন কয়েক জায়গায়। এরপর এতে ২ চা চামচ লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট হতে রাখুন। এই ফাঁকে গ্রিলের মশলা তৈরি করে নিন।
    ২) মশলা তৈরির জন্য ধনে, আদা, রসুন, শুকনো মরিচ, গোলমরিচ গুঁড়ো এবং অল্প করে পানি একসাথে ব্লেন্ড করে নিন। একদম মিহি পেস্ট হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।
    ৩) এই মশলা ড্রামস্টিকে মাখিয়ে ম্যরিনেট হতে দিন কমপক্ষে ১৫-২০ মিনিট।
    ৪) একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিন। এতে ম্যারিনেট করা ড্রামস্টিকগুলো রাখুন। মশলা বাকি থাকলে ওপরে দিয়ে দিন। ওভেনে ১৮০ ডিগ্রিতে বেক করুন যতক্ষণ না চিকেন রান্না হয়ে যায় পুরোপুরি। ৪৫ মিনিটের মতো লাগতে পারে।
    লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে নান অথবা তন্দুরি রুটির সাথে পরিবেশন করুন ঝাল ঝাল গ্রিলড চিকেন ড্রামস্টিক। 

    ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি......

    অদ্ভুতুড়ে 5:32 AM

     

    চিকেন বারবিকিউ হোক অথবা প্রণ যেটাই হোক না কেন বারবিকিউ খেতে সবাই পছন্দ করেন।  দোকানে গেলে অনেকেই চিকেন বারবিকিউ অর্ডার করে থাকেন। বাসায় তৈরি করলে দোকানের মত কয়লার স্বাদটি পাওয়া যায় না। এবার ঠিক দোকানের স্বাদ পাবেন ঘরে তৈরি করা বারবিকিউতে। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার রেসিপিটি।

    উপকরণ:
    ৮টি মাঝারি আকৃতির খোসা ছড়ানো চিংড়ি মাছ
    ২৫০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস
    ১ কাপ পনির
    ২ টেবিল চামচ লাল রসুনের চাটনি
    ৩/৪ থেকে ১ কাপ দই
    ১ টেবিল চামচ সরিষা তেল
    ১ কাপ ক্যাপসিকাম কিউব করে কাটা
    মাখন
    লেবুর খোসা
    পেঁয়াজের রিঙ (সাজানোর জন্য)
    প্রণালী:
    ১। রসুন, শুকনো মরিচের পেস্ট এবং টক দই একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। এর সাথে সরিষা তেল যোগ করে আরও ভাল করে মিশিয়ে নিন।
    ২। এবার তিনটি ভিন্ন ভিন্ন পাত্রে দই এবং রসুনের মিশ্রণটি তিন ভাগে ভাগ করে ফেলুন।
    ৩। একটি পাত্রে চিংড়ি মাছ, আরেকটিতে মুরগির মাংস এবং আরেকটিতে ক্যাপসিকাম এবং পনির দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
    ৪। এবার একটি ফুলের টব দুপাশে গর্ত করে নিন। এটি ১/৪ অংশ পর্যন্ত বালি দিয়ে ভরে ফেলুন। বালির উপর একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। এর উপর কিছু কয়লার টুকরো দিয়ে দিন।
    ৫। কয়লায় কিছু তেল ঢেলে দিন, কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে ফেলুন।
    ৬। কয়লার ঢালার সময় লক্ষ্য রাখবেন কয়লা দিয়ে যেন গর্ত দুটি বন্ধ না হয়ে যায়।
    ৭। কাবাবের শিকে মুরগির টুকরোগুলো ঢুকিয়ে দিন। আরেকটি শিকে চিংড়ির টুকরো। আরেকটি শিকে পনির এবং ক্যাপসিকামের টুকরোগুলো ঢুকিয়ে দিন।
    ৮। তারপর শিকগুলো কয়লার উপর দিয়ে দিন। মাঝে মাঝে মাখন অথবা তেল ব্রাশ করে দিন মাংস, চিংড়ির উপর।
    ৯। ব্যস তৈরি হয় গেল মজাদার বারবিকিউ।

    টিপস
    ১। রসুনের, শুকনো লাল মরিচ, লেবুর রস (অল্প পরিমাণে), জিরা গুঁড়ো মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে ফেলতে পারেন লাল রসুনের চাটনি।
    ২। টকদই থেকে ভাল করে পানি ঝরিয়ে ফ্রিজে ৪-৫ ঘন্টা রেখে তারপর ব্যবহার করুন।
    ইউটিউব চ্যানেল: FoodFood
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে...

    অদ্ভুতুড়ে 12:09 AM

     

    আমরা খাবার কেন খাই? নিশ্চয় বলবেন- ক্ষুধা লাগে বলেই তো! আর কি কারণ থাকতে পারে এর? কিংবা খুব বেশি হলে মনের প্রশান্তি। এছাড়াও খাওয়ার উদ্দেশ্য আর কীইবা হতে পারে? যদি আর সবার মতন আপনার ভাবনাটাও হয় এরকম তাহলে আপনাকে আজ পরিচয় করিয়ে দিচ্ছি এমন কিছু খাবারের সাথে যেগুলো খেলে কেবল পেটের ক্ষুধাই দূর হয়না, সেইসাথে দূর হয় শারিরীক নানারকম ব্যথাও! চলুন তাহলে জেনে আসি শরীরের কোন ব্যথার জন্যে কোন খাবারটি আবশ্যক।

    ১. হাড়ের সংযোগস্থলের ব্যথা
    হাড়ের সংযোগস্থল বা গিঁটে ব্যথা হচ্ছে? তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে এক্ষুণি খেয়ে নিন কয়েক টুকরো আনারস। কারণ? কারণ আনারসে রয়েছে ব্রোমেলাইন। যেটি খুব সহজেই শরীরের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আপনার শারিরীক প্রদাহ ও ব্যথা দূর করতে সাহায্য করবে।
    ২. পেট ব্যথা
    একবার ভেবে দেখুন তো সাধারণত পেটে ব্যথা কি কি কারণে হয়? গ্যাস্টিক, খাবার হজম না হওয়া, পেটের গোলমাল কিংবা ঠান্ডা- এইসব কারণেই তো? এ সবকিছুর ক্ষেত্রেই আপনাকে এক নিমিষে যেটা আরাম দেবে সেটি হচ্ছে আদা। আর সাথে যদি খানিকটা মিন্ট যোগ হয়ে সেটা আদা-মিন্টের চায়ে পরিণত হয় তাহলে তো আর কোন কথাই নেই! বিশেষ করে পেটের ব্যথা নিরাময়ে মিন্টও যেখানে বেশ কার্যকর। তাই এরপর পেটের যেকোন সমস্যায় চটজলদি পান করে ফেলুন এক কাপ আদা-মিন্টের চা।

    রেসিপি:
    প্রথমে একটি আদা স্লাইস করে কাটুন। এরপর দু কাপ গরম পানিতে আদা আর ২ টি মিন্ট পাতা মিশিয়ে দিন। শেষে তাতে যোগ করুন খানিকটা মধু আর লেবু।
    ৩. পায়ের ব্যথা
    পা থেকে শুরু করে শরীরের যেকোন মাংসপেশীতে ব্যথা হলে একবার সাদা শিমের সালাদ খেয়ে দেখুন। না, খুব অসাধারণ কিছু নেই এতে। তবে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রোটিন। সাথে ব্যথা পুরোপুরি দূর করে দেওয়ার জাদুকরী ক্ষমতাও!
    রেসিপি:
    প্রথমেই একটা টমেটো, একটি সেদ্ধ ডিম এবং আট ভাগের এক ভাগ লাল পেঁয়াজ মেশান। এরপর তাতে যোগ করুন ২ কাপ বেবি স্পিনাচ। এরপর জিনিসটা তৈরি হয়ে গেলে যোগ করুন আধা কাপ ধুয়ে পানি ঝরিয়ে ফেলা সাদা শিম। ব্যস! এরপর নিজের স্বাদমতন বাকি জিনিসগুলো যোগ করে পরিবেশন করুন সালাদটি।

    অদ্ভুতুড়ে 12:03 AM

     

    ছোট-বড় সবাই একটা জিনিস খেতে পছন্দ করে, আর সেটা হলো কনডেন্সড মিল্ক। অস্বাস্থ্যকর হলেও এই একটি খাবারের প্রতি আমাদের ভীষণ আকর্ষণ। আপনাকে যদি বলি এই কনডেন্সড মিল্ক দিয়েই তৈরি করে ফেলা যাবে যে কোনো ফ্লেভারের আইসক্রিম, তাহলে কেমন হয়? হ্যাঁ, বাড়িতে অনেকেই আইসক্রিম তৈরি করেন এটাসেটা দিয়ে, তবে আইসক্রিম মেকার ছাড়া সেটা আসলে কেনা আইসক্রিমের মতো ভালো হয় না। কিন্তু মাত্র তিনটি উপাদানে তৈরি এই আইসক্রিম খেতে লাগবে একেবারে কেনা আইসক্রিমের মতোই। 

     

    উপকরণ

    • -   এক ক্যান কনডেন্সড মিল্ক
    • -   ২ কাপ হেভি ক্রিম
    • -   নিজের পছন্দের ফ্লেভারিং (ভ্যানিলা/স্ট্রবেরি এক্সট্রাক্ট, চকলেট চিপস, ফলের কুচি ইত্যাদি)

    প্রণালী

    ১) একটা বোলে এক ক্যান কনডেন্সড মিল্ক ঢেলে নিন। এর ভেতর দিয়ে দিন আধা টেবিল চামচ ফ্লেভার, যেমন ভ্যানিলা বা আমন্ড এক্সট্রাক্ট। ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
    ২) আরেকটি বোলে ঢেলে নিন হেভি ক্রিম। একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিন যতক্ষণ না “স্টিফ পিক” তৈরি হয় (ভিডিওতে দেখুন)।
    ৩) এবার হেভি ক্রিম আর কনডেন্সড মিল্ক একসাথে ফোল্ড করে মিশিয়ে নিন। অসাবধানে নাড়বেন না, বেশি নাড়াচাড়াও করবেন না, তাহলে মিশ্রনের ফ্লাফি ভাবটা চলে যাবে।
    ৪) এ সময়ে চকলেট চিপস, ফলের কুচি বা অন্যান্য পছন্দের ফ্লেভার যোগ করতে পারেন। সাবধানে ফোল্ড করে নিন এটাকেও।
    ৫) পাউরুটি বেক করার ছাঁচ অথবা অ্যালুমিনিয়ামের পাত্রে এটা যত্ন করে ঢেলে নিন। চামচ দিয়ে সমান করে নিন ওপরটা। ওপরে একটা বেকিং শিট চেপে বসিয়ে দিন যাতে ওপরে বরফ না জমে। এবার পুরো জিনিসটাকে প্লাস্টিক র‍্যাপে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিন অন্তত ছয় ঘন্টা।
    এরপর বের করে পরিবেশন করুন মসৃণ এই আইসক্রিম। কেউ ঘুণাক্ষরেও টের পাবে না এটা যে বাড়িতে তৈরি!
    ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি......

    অদ্ভুতুড়ে 11:57 PM

     

    ফুলকপির  কতো ধরণের রান্নাই তো করেছেন, কিন্তু ফুলকপির ফ্রায়েড রাইস কি রান্না  করেছেন কখনো? চলুন, আজ জেনে নিই বীথি জগলুলের রেসিপিতে ফুলকপির ফ্রাইড রাইসের রেসিপি।  আপনি চাইলে  শুধু পোলাওয়ের মতো করেও এটা রান্না করতে পারেন। চলুন, দেরী না করে রেসিপি দেখে  নেয়া যাক।


    যা প্রয়োজন
    গ্রেট করা ফুলকপি- ২ কাপ
     মটর+গাজর- ১ কাপ
     ফেটানো ডিম- ২টি
     পিঁয়াজ কিউব- ১/৪ কাপ
     থেঁতো করা রসুন- ৩/৪ কোয়া
     সয়াসস- ২-৩ টে চামচ
     ধনেপাতা কুচি- ইচ্ছামতো
     কাঁচামরিচ কুচি- ২-৩টি
     অলিভ অয়েল- ২ টে চামচ
     গোলমরিচ গুঁড়া-- স্বাদমতো
     লেমন+জ্সজে- ১ চা চামচ করে
     লবণ- স্বাদমতো

    যেভাবে করবেন
    • -গাজর ও মটর ফুটন্ত গরম পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখুন। 
    • -প্যানে সামান্য  তেল গরম করে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ডিম ফেটিয়ে অমলেট করে নিন।  অমলেট ঝুরি ঝুরি করে রাখুন। 
    • -একই প্যানে ২ টে চামচ তেল গরম করে রসুন দিন।  রসুনের সুগন্ধ বের হলে পিঁয়াজ, গাজর ও মটর দিয়ে ৪-৫ মিনিট ভেজে নিন। 
    • -এবার  ফুলকপির "রাইস" মিশিয়ে নিন। কয়েক মিনিট ফুলকপির রাইস ভেজে ডিম, সয়াসস,  গোলমরিচ গুঁড়া ও কাঁচামরিচ মিশিয়ে নিন। 
    • -সব শেষে লেবুর রস ও জেস্ট এবং  ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে ফেলুন। 
    • -গরম গরম পরিবেশন করুন ভিন্ন স্বাদের "ফুলকপির ফ্রাইড রাইস"।

    অদ্ভুতুড়ে 11:54 PM

    কেক খেতে বাচ্চারা খুব ভালোবাসে। চলুন জেনে নিই এমন একটি কেক রেসিপি যা কেবল বাচ্চারা নয়, বড়দেরও ভালো লাগবে। রেসিপি দিচ্ছে নাওমি তানজিন


    উপকরণ 
    (১) ময়দা -পৌনে ২ কাপ
    বেইকিং পাউডার - দেড় চা চামচ
    নরম মাখন- ১২৫ গ্রাম
    চিনি - ১ কাপ (গুঁড়ো করা )
    ডিম -৩ টি
    ভ্যানিলা এসেন্স - ১ চা চামচ
    কমলার রস -আধা কাপ
    কমলার খোসা গ্রেট করা - ১ চা চামচ
    অরেঞ্জ ফুড কালার - ১ চিমটি
    (২) বাটার ক্রিম
    নরম মাখন -১০০ গ্রাম
    আইসিং সুগার -দেড় কাপ (চেলে নেয়া )
    অরেঞ্জ এসেন্স - আধা চা চামচ থেকেও কম (ভ্যানিলা এসেন্স ও দেয়া যাবে )
    ঠান্ডা তরল দুধ - ২ টেবিল চামচ (দুধ এর পরিবর্তে কমলার রসও ব্যবহার করা যাবে )
    প্রণালী 
    • -ইলেকট্রিক ওভেন ১৮০ ডিগ্রীতে প্রি হিট করতে হবে। কাপ কেকের প্যানে প্রতিটা কাপের মধ্যে কাগজের কাপকেক লাইনার/কাপকেক পেপার রাখতে হবে। 
    • -ময়দা ও বেকিং পাউডার একসাথে চেলে নিতে হবে। 
    • -একটা বড় বাটিতে মাখন ও চিনি দিয়ে বিট করতে হবে ৩-৪ মিনিট ,মাখন এর মিশ্রন কিছুটা ক্রীমি হয়ে আসলে ,একটা করে ডিম দিতে হবে আর বিট করতে হবে। ৩ টি ডিম দেয়া শেষ হলে ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ ফুড কালার ও কমলার খোসা দিয়ে ১ মিনিট বিট করে মিশাতে হবে। এখন বিটার সরিয়ে ফেলতে হবে। বাকি কাজটা হুইস্ক অথবা স্পেচুলা দিয়ে করতে হবে। 
    • -মাখন ডিম এর মিশ্রনে, প্রথমে চেলে রাখা ময়দার অর্ধেক ছড়িয়ে দিয়ে হুইস্ক দিয়ে মেশাতে হবে। ময়দা মিশে গেলে আধা কাপ কমলার রস দিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর আবার বাকি ময়দা দিয়ে হালকা ভাবে ,ভালো করে মিশাতে হবে যেন ময়দা ভালো ভাবে মিশে যায় এবং কোনো দানা না থাকে। ময়দা মিশানোর সময় খুব জোরে ফেটা যাবে না। 
    • -এখন কাপকেকের প্যানে রাখা লাইনারের মধ্যে চামচ দিয়ে কেকের মিশ্রন অল্প অল্প করে সব গুলো লাইনারে দিতে হবে। একদম ভরে দেয়া যাবে না। ৪ ভাগ এর ৩ ভাগ ভরতে হবে ,আর এক ভাগ খালি রাখতে হবে। 
    • -প্রি হিট করা ওভেন এর মাঝের তাকে কেকের এর প্যান রেখে ২০-২৫ মিনিট বেক করতে হবে। উপরে হালকা সোনালী রং হলেই নামিয়ে ঠান্ডা করতে হবে। মাঝারি সাইজের ১৮-২০ টি কাপকেক হবে। 
    • -বাটার ক্রিম এর সব উপকরণ একটা বাটিতে নিয়ে বিটার দিয়ে খুব ভালো ভাবে ৭-৮ মিনিট বিট করলেই বাটার ক্রিম তৈরী। 
    • -কেক গুলো ঠান্ডা হলে ,প্রতিটা কেকের এর মাঝের অংশ একটা ছুরি দিয়ে গোল করে কেটে তুলে ফেলতে হবে। এখন গোল করে কাটা অংশ গুলোর প্রতিটাকে কেটে আবার দুই ভাগ করে নিতে হবে। কাটা অংশ গুলো দেখতে ছোট অর্ধ চন্দ্রের মত শেপ হবে। এই গুলি হবে প্রজাপতির ডানা।
    • -এখন পাইপিং ব্যাগে যে কোনো ডিজাইন এর নজেল লাগিয়ে নিয়ে ,এর মধ্যে বাটার ক্রিম ভরে নিন। তারপর কেকের মাঝে ফাঁকা জায়গায় ক্রিম দিয়ে ডিজাইন করে ঢেকে দিন। 
    • -এখন যে গোল অংশগুলোকে দুই ভাগ করে কাটা হয়েছিল ,সেই দুই ভাগ কেকেএর টুকরাকে কেকে এ লাগানো ক্রিম এর ঠিক উপরে উল্টা করে পাশাপাশি বসিয়ে দিতে হবে। বাঁকা দিক দুইটা পাশাপাশি থাকবে। হয়ে গেল প্রজাপতির ডানা। এখন চাইলে প্রজাপতির দুই ডানার মাঝে একটু লম্বা করে ক্রিম দিয়ে দেয়া যায়। 
    • -তৈরী হয়ে গেল মজাদার অরেঞ্জ বাটারফ্লাই কাপকেক। দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু।

    অদ্ভুতুড়ে 11:51 PM

    এই মৌসুমে চারিদিকে দেখা যাচ্ছে স্ট্রবেরির ছড়াছড়ি। এই স্রোতে গা ভাসিয়ে দিয়ে আপনিও হয়তো কিনে ফেলেছেন বেশ কিছুটা স্ট্রবেরি। স্ট্রবেরি ফ্রেশ খেতে অনেক সময় ভালো নাও লাগতে পারে, বিশেষ করে তা যদি খুব একটা ভালো মানের না হয়। তাহলে কী করবেন এই স্ট্রবেরি দিয়ে? তৈরি করে ফেলুন দারুণ স্বাদের স্ট্রবেরি সস। এটা বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করতে পারবেন। তৈরির প্রণালীটাও দারুণ সহজ।

    উপকরণ

    • -   ৩০০ গ্রাম স্ট্রবেরি কুচি করা
    • -   সিকি কাপ তাজা লেবুর রস
    • -   সিকি কাপ চিনি

    প্রণালী

    ১) সব উপকরণ একসাথে একটা ছোট সসপ্যানে নিয়ে মাঝারি আঁচে গরম করুন।
    ২) ভালো করে মিশিয়ে রান্না করুন ১০-১৫ মিনিট।
    ৩) এই মিশ্রণ একটা ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করুন। ব্লেন্ডার থেকে ঢেলে নেবার আগে চিনি চেখে দেখুন। আরও বেশি চিনি দিতে চাইলে এই সময়েই দিতে পারেন।
    ৪) একটা বোলের ওপর ছাঁকনি রাখুন এবং ছাঁকনির ওপর ঢেলে নিন এই মিশ্রণ। ছাঁকনিতে আটকে যাবে স্ট্রবেরির বীজগুলো। আপনি চাইলে না ছেঁকেও ব্যবহার করতে পারেন।
    ব্যাস, তৈরি হয়ে গেলো একেবারেই টাটকা স্ট্রবেরি সস। ঠাণ্ডা হলে একটি সসের বোতলে রেখে সংরক্ষণ করতে পারেন। এটা বিভিন্ন কেক-পেস্ট্রির ওপর টপিং হিসেবে দারুণ লাগবে। এছাড়াও নাশতায় ব্রেডের সাথে অথবা সিরিয়ালের সাথে খেতে পারেন। এটা ফ্রিজে থাকবে ৫ দিনের মতো।

    ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি....

    অদ্ভুতুড়ে 11:48 PM

    আর কদিন বাদেই কাঠ ফাটা গরমে অতিষ্ঠ হয়ে উঠবে জীবন। তাই শীতে যদি হাঁস খাওয়া না হয়ে থাকে, এখনোই সময় হাঁসের মাংস চেখে দেখার।, রেসিপি দিচ্ছেন শারমিন হক।


    উপকরণ
    -  রাজ হাঁসের মাংস ১ কেজি (পরিমানমত)
    -  পেঁয়াজ কুচি হাফ কাপ
    -  পেঁয়াজ বাটা ১ কাপ
    - রসুন বাটা ১ টেবিল চামচ
    - আদা বাটা ১ টেবিল চামচ
    - টমেটো পিউরি ২ কাপ
    - হলুদ গুঁড়ো ২ চা চামচ (ইচ্ছানুযায়ী বাড়াতে কমাতে পারেন)
    - মরিচ গুঁড়ো ৩ চা চামচ (ইচ্ছানুযায়ী বাড়াতে কমাতে পারেন)
    - ধনে গুঁড়ো ১ চা চামচ
    - জিরা গুঁড়ো ১চা চামচ
    - দারুচিনি ৩ টুকরা
    - এলাচ ৩ টুকরা
    - তেজপাতা ১টা
    - টমেটো কুচি ২ কাপ
    - লবণ (পরিমানমত)
    - কাচাঁ মরিচ ফালি ৪ টা
    - আস্ত কাচাঁ মরিচ ৮টা

    প্রস্তুত প্রনালী 
    • -একটা ডিসে কাচাঁ মরিচ বাদে সব মশলা দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। 
    • -এবার ১৫ মিনিট রেখে দিতে হবে। 
    • -১৫ মিনিট পর প্রেশার কুকারে দিয়ে কষাতে হবে।কষানো হলে তাতে রাজ  হাসেঁর মাংশ দিয়ে আবার কষাতে হবে।
    • -পানি কমে গেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন।কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন। পানি কমে গেলে আবার পানি দিয়ে দিন।পানি কমে মাংস সিদ্ধ হলে তাতে আস্ত কাচাঁ মরিচ দিয়ে দিন। 
    • ঝোল মাখা মাখা হলে ফালি করা কাচাঁ মরিচ দিয়ে নেড়ে নামিয়ে গরম ভাত বা পোলাওর সাথে পরিবেশন করুন। 

    টিপস
    হাসেঁর মাংস একটু বেশি কষাতে হয়। সাথে মশলাটাও ভাল করে কষাবেন মাংশ দেয়ার আগে। হাসেঁর মাংশ যত কষাবেন তত মজা হবে।

    অদ্ভুতুড়ে 11:45 PM

     

    পেস্ট্রি শপগুলোতে মজাদার একটি খাবার পাওয়া যায় তা হল ব্রাউনি। চকলেট ব্রাউনি ছোট, বড় সবার বেশ পছন্দ। মজাদার এই খাবারটি কিন্তু সব পেস্ট্রি শপগুলোতে পাওয়া যায় না। নির্দিষ্ট কিছু পেস্ট্রি শপগুলোতে এই খাবারটি পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরে মাইক্রোওয়েভে তৈরি করে নিতে পারেন মজাদার এই খাবারটি তাও মাত্র চার মিনিটে!  আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার ডিমছাড়া চকলেট ব্রাউনি তৈরির রেসিপিটি।

    উপকরণ:

    • ১/২ কাপ ময়দা
    • ৪ টেবিল চামচ  কোকো পাউডার
    • ২ টেবিল চামচ টকদই
    • ১/৪ চা চামচ বেকিং সোডা
    • ১/৪ কাপ মাখন গলানো
    • ৫ টেবিল চামচ চিনির গুঁড়ো
    • ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
    • ১/৪ কাপ কাজুবাদাম কুচি
    • ১ টেবিল চামচ মাখন

    প্রণালী:

    ১। প্রথমে ময়দা এবং কোকো পাউডার ভাল করে মিশিয়ে নিন। একটি চালনির সাহায্যে ময়দা এবং কোকো পাউডার মিশিয়ে নিন।
    ২। এরপর টকদই এবং বেকিং পাউডার মিশিয়ে নিন।
    ৩। গলানো মাখন, চিনির গুঁড়ো, ভ্যানিলা এসেন্স, এবং গরম পানি আরেকটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন।
    ৪। তারপর মাখন, চিনির মিশ্রণের সাথে ময়দা, কোকো পাউডারের মিশ্রণ এবং বাদাম কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
    ৫। এবার একটি কাগজে বা বেক করার পাত্রে মাখন লাগিয়ে নিন। পাত্রের চারপাশে মাখন লাগিয়ে নিবেন।
    ৬। এবার ব্রাউনির মিশ্রণটি পাত্রে ঢেলে দিন।
    ৭। মাইক্রোওয়েভে হাই লেভেলে ৪ মিনিট বেক করতে দিন।
    ৮। ৪ মিনিট পর মাইক্রোওয়েভ থেকে বের করে নিন মজাদার চকলেট ব্রাউনি।
    ইউটিউব চ্যানেল:Tarla Dalal
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

    অদ্ভুতুড়ে 11:39 PM

    সাধারণ নুডলস তো খাওয়া হচ্ছেই হরদম। এবার চলুন একটু অন্যরকম স্বাদ নেওয়া যাক। ঘরে পড়ে থাকা চিকেন দিয়েই তৈরি করে নিন দারুণ একটি পাস্তা ডিশ। এই খাবারটি যেমন চটকদার তেমনি পাস্তার সাথে পরিবেশন করার কারণে পেটও ভরাবে ভালো করেই। এর জন্য তেমন বিশেষ কোনো উপকরণও আপনার দরকার হবে না। চলুন, দেখে নেই রেসিপিটি।


    উপকরণ

    • -   ৪৫০ গ্রাম বোনলেস চিকেন, কিউব করে কাটা
    • -   ১ টেবিল চামচ তেল
    • -   ১ টেবিল চামচ রসুন কুচি
    • -   এক কাপ পিঁয়াজ কুচি
    • -   ১ চা চামচ শুকনো মরিচ ভাঙ্গা
    • -   ১ কাপ বিভিন্ন রঙের ক্যাপসিকাম
    • -   গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
    • -   লবণ স্বাদমতো
    • -   ১ কাপ টমেটো পিউরি
    • -   সিকি কাপ চিকেন স্টক
    • -   গার্নিশ করার জন্য অল্প কিছুটা সাওয়ার ক্রিম
    • -   পরিবেশনের জন্য বো-টাই পাস্তা, সেদ্ধ করা

    প্রণালী

    ১) নন-স্টিক প্যানে তেল গরম করে নিন। এতে রসুন দিয়ে এক মিনিট সাঁতলে নিন। এতে পিঁয়াজ দিন  এবং মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিন এক মিনিট।
    ২) এরপর শুকনো মরিচ ভাঙ্গা দিয়ে আবারও মিশিয়ে নেড়ে নিন। এতে দিয়ে দিন ক্যাপসিকাম। সব উপকরণ নাড়তে থাকুন ক্রমাগত।
    ৩) এতে মুরগীর মাংসটা দিয়ে দিন। ২ মিনিট রান্না হবার পর এতে লবণ ও গোলমরিচ দিন। ভালো করে মিশে গেলে এতে টমেটো পিউরি দিন। ২ মিনিট পর এতে চিকেন স্টক দিন।
    ৪) চিকেন স্টকে মাঝারি আঁচে মুরগিটাকে ভালোভাবে রান্না হতে দিন। এরপর নামিয়ে নিন।
    পরিবেশনের জন্য বড় একটা প্লেটে পাস্তা ঢেলে নিন। এর ওপরে রান্না হওয়া চিকেন দিয়ে দিন। এর ওপরে এক চামচ সাওয়ার ক্রিম ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম।
     
    ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি.....

    Powered by Blogger.