আপনার সংগ্রহে থাকা কোন একটি পোশাক হয়তো আপনার অনেক ভাল লাগে। সেই বিশেষ পোশাকটি বার বার পরতে মন চাইতে পারে।

কেন্ডাল জেনার এমনই একজন সেলিব্রেটি যাকে একই জিন্সে অনেকবার দেখা গেছে এবং তা ৫ বারের কম নয়। জিন্স খুব সাধারন একটি পোশাক। অনেকের কাছেও এটি কমবেশি পছন্দের। চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি স্টাইল যা পরতে দেখা গেছে এই সেলিব্রেটিকে।
- লস অ্যাঞ্জেলসে কালো ক্রপ টপসের সাথে জিন্স। সাথে ছিল ম্যাককার্টনি শু এবং ওয়াইড-ব্রিম হ্যাট।
কালো রঙের অফ-দ্য-শোল্ডার টপস এবং ব্যালেন্সিয়া বুটসের সাথে জিন্স।
নিউ ইয়র্কের সোহো এলাকাতে বাদামী টপসের সাথে ব্রৌগ এবং জিন্স যা ক্যাজুয়াল ডিনার পার্টির জন্য বেশ মানানসই।
লাল টার্টলনেক টপস এবং অক্সফোর্ডস – ঠিক যেন ৯০ এর দশকের ফ্যাশনে ফিরে গেছেন তিনি।
- জিন্স যেন সবকিছুর সাথেই যায়। বাদামী টার্টলনেক সোয়েটশার্টের সাথে সাদা ফ্ল্যাট শু এবং জিন্স।
এই মৌসুমে বাড়িতে থাকলে তবুও একটু স্বস্তি। কিন্তু বাইরে গেলে ঘেমেনেয়ে একাকার অবস্থা হয়। শরীরের সব পানি ঘাম হয়েই বেরিয়ে যায়। গায়ের জামাকাপড় ভিজে বিচ্ছিরি কাণ্ড হয়। তাই গরমকালে পোশাক নিয়ে চিন্তার শেষ থাকে না। ফ্যাশন মাথায় ওঠে। আরামের খোঁজে থাকে সবাই। তাই এই গরমে পরতে পারেন লিনেনের পোশাক। লিনেন পোশাকের ব্যবহার নতুন নয়। সেই মিসরীয় সভ্যতার যুগ থেকে এর ব্যবহার চলে আসছে। সুতির পোশাকের দাম সে সময় কম থাকলেও, লিনেনের পোশাকের চাহিদা ছিল বেশি। সেটিই ছিল আভিজাত্যের পরিচয়।
তবে এই হট সিজনে লিনেন পোশাক কি আরামদায়ক হবে? আপনার মনে যদি এমন প্রশ্ন ওঠে, তবে জানা থাকুক এই বিষয়গুলি :
১. লিনেনের পোশাক এই গরমে বেশ আরামদায়ক। অনেক বেশি ফুরফুরে। শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
২. লিনেনের তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি। গরম প্রতিরোধ করতে তা খুবই কার্যকরী। অতিরিক্ত গরম ও আর্দ্র জলবায়ুতে এই পোশাক আরামদায়ক।
৩. সুতির পোশাক ঘামে ভিজে গায়ে চিপচিপ করে। সেই থেকে বাঁচতে লিনেনের পোশাক পরতে পারেন।
৪. লিনেনের স্মুথ ও স্লিকিভাব সুতির মেটিরিয়ালের তুলনায় অনেক শক্ত। গরমে ঘামে সুতির পোশাক নষ্ট হয়ে যেতে পারে। সেদিক থেকে লিনেনের পোশাক বেশ মজবুত।
৫. শুধু আরাম নয়, এই মৌসুমে সুন্দর ও ক্যাজুয়াল লুক এনে দেয় লিনেন। তাই সামার ফ্যাশন জমুক লিনেনের পোশাকে।