Showing posts with label ফুড অফার. Show all posts

অদ্ভুতুড়ে 6:11 AM

 

মুরগি দিয়ে তৈরি যেকোন খাবারই খেতে দারুন লাগে। সব বাচ্চারা মুরগি খেতে পছন্দ করে। কিন্তু প্রতিদিন একই রকম মুরগি রান্না খেতে কার ভাল লাগে বলুন? একঘেয়ে মুরগি রান্না আর নয়। এইবার খুব সহজে তৈরি করে নিতে পারেন স্টাফড চিকেন ব্রেস্ট রেসিপি। মজার বিষয় হল এটি ওভেনে তৈরি করে নিতে পারেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার এই রান্নার রেসিপিটি।



উপকরণ:
  • ২টি মুরগির হাড়ছাড়া বুকের মাংস
  • ১/৪ কাপ ক্রিম চিজ
  • ১/২ চা চামচ রসুনের গুঁড়ো
  • ১ টেবিল চামচ পেঁয়াজ কলি কুচি
  • লবণ
  • গোলমরিচ গুঁড়ো
  • ১/৪ কাপ টমেটো কুচি
  • ১/২ কাপ মোজারেলা চিজ
  • পালং শাক কুচি
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল

    প্রণালী:
    ১। প্রথমে ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াস অথবা ৩৫০ ডিগী ফারেনহাইটে প্রি হিট করে নিন।
    ২। মুরগির বুকের মাংস ছোট হাতুড়ি বা ভারী কিছু দিয়ে চ্যাপ্টা করে দিন।
    ৩। একটি ছোট পাত্রে ক্রিম চিজ, রসুনের গুঁড়ো, পেঁয়াজ কলি কুচি, লবণ এবং গোল মরিচের গুঁড়ো মিশিয়ে নিন।
    ৪। এবার একটি মুরগির বুকের মাংস নিন, এবং তাতে চিজের মিশ্রণটি লাগিয়ে নিন। এর উপর টমেটো কুচি, মোজারেলা চিজ, এবং পালং শাক পাতা ও লবণ ছিটিয়ে দিন।
    ৫। তারপর মুরগির মাংসটি রোল করে মুখটি টুথপিক দিয়ে লাগিয়ে দিন।
    ৬। নন-স্টিক প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে হালকা করে মুরগির বুকের মাংসটি ভাজুন।
    ৭। হালকা বাদামি রং হয়ে আসলে প্যানটি প্রি হিট হওয়া ওভেনে দিয়ে দিন।
    ৮। ৩৫ থেকে ৪০ মিনিট ওভেনে বেক করুন।
    ৯। ৪০ মিনিট পর ওভেন থেকে বের করে ফেলুন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন মজাদার স্টাফড চিকেন ব্রেস্ট। এটি ৩ থেকে ৪ জন পরিবেশনের জন্য।
    ইউটিউব চ্যানেল: Home Cooking Adventure.

    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

    অদ্ভুতুড়ে 6:04 AM

     

    মিষ্টি খাবার খেতে যারা ভালোবাসেন তাদের বেশ পছন্দের একটি খাবার হল ব্রাউনি। আর তা যদি হয় চকলেট ব্রাউনি, তবে তো কথা নেই। অনেকের অ্যালার্জির কারণে ডিম খাওয়া নিষেধ থাকে, তারা চাইলেও তাদের পছন্দের খাবারটি খেতে পারেন না। আজ থেকে খেতে পারবেন। ডিম ছাড়াই তৈরি হবে মজাদার চকলেট ব্রাউনি। তাও আবার ওভেন ছাড়া! ভাবছেন কিভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক রেসিপিটি।



    উপকরণ:
    ৬ টেবিল চামচ কোকো পাউডার
    ১/২ কাপ ডার্ক চকলেট কুচি
    ১/২ কাপ মাখন
    ১/২ কাপ টকদই
    ১/২ কাপ ময়দা
    ১ কাপ চিনির গুঁড়ো
    ১ চা চামচ বেকিং পাউডার
    ১/২ চা চামচ ইনস্ট্যান্ট কফি
    ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
    ২ কাপ লবণ
    ৫০ গ্রাম চকলেট গলানো
    ৭৫ গ্রাম হোয়াইট চকলেট গলানো
    ৩ টেবিল চামচ বাদাম কুচি

    প্রণালী:
    ১। প্রেসার কুকার অথবা একটি বড় পাত্রে লবণ দিন। তার উপর ওয়ার স্ট্যান্ড এবং একটি প্লেট দিয়ে দিন। এছাড়া আপনি গ্যাস তান্দুরি ব্যবহার করতে পারবেন। গ্যাস তান্দুরি ব্যবহার করলে ওয়ার স্ট্যান্ড ব্যবহার করার প্রয়োজন নেই।
    ২। মাঝারি আঁচে গ্যাস তান্দুরি অথবা প্রেশার কুকার অথবা প্যান গরম করতে দিন।
    ৩। একটি পাত্রে মাখন এবং চিনি ভাল করে ফাটুন। ক্রিমি এবং ফেনা উঠে না আসা পর্যন্ত ফাটুন।
    ৪। এরসাথে কফি, ভ্যানিলা এবং টকদই মিশিয়ে কয়েক মিনিট ফাটুন। এর সাথে অর্ধেকটা ময়দা মিশিয়ে নিন। বাকী ময়দা এবং টকদই মিশিয়ে ফেলুন।
    ৫। এক চা চামচ ময়দায় চকলেট কুচি দিয়ে ভাল করে মিশিয়ে ময়দার গোলাতে দিয়ে দিন।
    ৬। তারপর যে পাত্রটিতে ব্রাউনি তৈরি করা হবে, সেটিতে মাখন বা তেল হালকা করে লাগিয়ে নিন।
    ৭। এবার সম্পূর্ণ ময়দার ডোটি পাত্রের উপর ঢেলে দিন।
    ৮। এখন পাত্রটি গরম গ্যাস তান্দুরির উপর ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
    ৯। মাঝারি আঁচে ৩০ থেকে ৩৫ মিনিট রান্না করুন। ব্রাউনির মাঝখানটি ফুলে গেলে এবং চারপাশের কোণা শক্ত হয়ে আসলে নামিয়ে ফেলুন।
    ১০। ব্রাউনির উপর চকলেট সস, হোয়াইট সস এবং বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার চকলেট ব্রাউনি।
    ইউটিউব চ্যানেল: cookingshooking.in

    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

    অদ্ভুতুড়ে 5:15 AM
     
     
    রাইস ডিশ ছাড়া আসলে বাঙালির চলেই না। সাদা ভা থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস ইত্যাদি কত কিছুই না খেয়ে থাকি আমরা। চলুন, আজ  আফরোজা নাজনীন সুমির হেঁসেল থেকে জেনে নিই ভিন্নধর্মী একটি রাইস ডিশের রেসিপি "জাপানি রাইস"।
     
    উপকরণ:
    আধা সিদ্ধ ভাত: ৪ কাপ
    মুরগির মাংস: ১ কাপ
    রসুন কুচি: ১ চা চামচ
    তেল: ২ টে: চামচ
    সাদা গোলমরিচ গুঁড়া: ১ টে: চামচ
    লবণ: স্বাদমত
    টমেটো চিলিসস: ৪ টে: চামচ
    সিদ্ধ গাজর: ১টা
    ডিম: ২টা
    আদা বাটা : আধা চা চামচ
    সয়াসস : আধা চা চামচ
    প্রনালী: 
    • -প্রথমেই মাংস লবন, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিন। 
    • -এরপর গরম তেলে রসুন কুচি ভেজে তাতে মুরগীর মাংস ভেজে সিদ্ধ ভাত ও গাজর দিয়ে দিন।
    • -ভাল করে নেড়ে ভেজে এতে সস আর গরম মসলা গুঁড়া ও লবন দিন। 
    • -উপরে ডিম ভাজা দিয়ে পরিবেশন করুন হট টমেটো সস দিয়ে মজাদার জাপানি রাইস।

    অদ্ভুতুড়ে 4:50 AM

    বিকেলের নাস্তায় তেলে ভাজা খাবার আমাদের চাই-ই চাই। সেই সাথে ধোঁয়া ওঠা গরম চা। কিন্তু এই কাজ করতে ঘরের কর্ত্রীর যন্ত্রণাই বেশি হয়। চলুন তাহলে যন্ত্রণা একটু কমিয়ে দেয়া যাক। খুব ঝটপট নাস্তায় চিড়ার তৈরি এই খাবারটি খুবই ভালো মানাবে এবং সকলেরও বেশ পছন্দ হবে। চলুন তাহলে শিখে নেয়া যাক রেসিপিটি। 


    উপকরণ:
    ২ কাপ চিড়া
    ১ কাপ পানি
    ২ টি সেদ্ধ আলু
    ১/৪ কাপ স্পিনাচ বা নিজের পছন্দের শাক ধরণের খাবার
    ৮০ গ্রাম পনির
    ১ টি গাজর কুচি
    ১ টি কাঁচা মরিচ
    ১ ইঞ্চি আদা কুচি
    ধনে পাতা কুচি
    ৬০ গ্রাম চীনাবাদাম
    ১ টেবিল চামচ চাট মসলা
    আধা চা চামচ গরম মসলা
    ১/৪ কাপ ব্রেড
    লবণ স্বাদ মতো
    ১ চা চামচ লেবুর রস
    তেল ভাজার জন্য
    পদ্ধতি: চিড়া ভালো করে ধুয়ে ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন যাতে তা পানি শুষে নেয়। একটি বড় বাটিতে সব উপকরণ একসাথে মিশিয়ে নিন ভালো করে। চিড়া থেকে পানি ফেলবেন না। একটু ভেজা ধরণের হলে ডোয়ের মতো তৈরিতে সুবিধা হবে।
    ডো ঠিক রুটি বানানোর মতো হলে কিংবা গোল গোল বল অথবা কাটলেট তৈরির মতো হলে তা দিয়ে নিজের পছন্দমতো শেপের কাটলেট তৈরি করে নিন।
    এরপর যদি মনে করেন তাহলে তা ডুবো তেলেও ভাজতে পারেন অথবা আধা ডুবো তেলে ভাজতে পারেন। আর যদি বেশি স্বাস্থ্যকর চান তাহলে ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে লালচে হওয়ার পর্যন্ত বেক করে নিতে পারেন।
    ব্যস, এরপর মেয়োনেজ এবং সস দিয়ে ধোঁয়া উঠা চায়ের সাথে মজা নিন এই ভিন্নধর্মী সুস্বাদু নাস্তার।
    বিস্তারিত দেখুন নিচের ছোট্ট ভিডিওটিতে:

    অদ্ভুতুড়ে 12:18 AM 1
    Powered by Blogger.