Showing posts with label বিনোদন. Show all posts

অদ্ভুতুড়ে 1:29 AM

সংগীত জীবনে গ্র্যামীসহ অনেক পুরস্কার পেয়েছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। এবার নিজের নামের পুরস্কার পাচ্ছেন তিনি। প্রথমবারের মতো দেওয়া হচ্ছে ‘টেলর সুইফট অ্যাওয়ার্ড’।

 


আগামী ১০ মে ৬৪তম বিএমআই পপ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হবে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। এখানে সুইফকে পুরস্কারটি তুলে দেওয়া হবে জমকালো আয়োজনে। এ ছাড়া বিএমআই আইকন অ্যাওয়ার্ড পাবেন সংগীতশিল্পী ব্যারি ম্যান ও সিনথিয়া ওয়েইল।


অনুপম সৃজনশীল ও শৈল্পিক প্রতিভার সুবাদে এবং বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের ওপর প্রভাব বিস্তারের স্বীকৃতি হিসেবে সুইফটের নামে পুরস্কার চালু হচ্ছে। ২৬ বছর বয়সী এই পপ সুপারস্টার নিজের গানের মাধ্যমে পপ সংস্কৃতিকে শিল্পকর্ম ও দুরন্ত উদ্দীপনায় রূপ দিয়েছেন বলে মনে করছে বিএমআই।


বিএমআই সহ-সভাপতি (লেখক/জনসংযোগ) বারবারা কেইন এক বিবৃতিতে বলেছেন, ‘তার গভীর প্রভাব শুধু সুরের বেলাতেই নয়, ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ও অঙ্গীকারের মাধ্যমে মানদণ্ড তৈরি করেছেন যা সংগীতকে সবার কাছে মূল্যবোধ ও শ্রদ্ধার জায়গা দেয়। তাই টেলরকে সম্মানের সঙ্গে অনন্য ও বিশেষ পুরস্কার দেওয়াটা যথাযথ মনে করছি আমরা। তিনি নিজেও অনন্য ও বিশেষ একজন।’


বিএমআই পুরস্কারের ক্ষেত্রে কোনো শিল্পীর নাম ব্যবহারের ঘটনা এটাই প্রথম নয়। ১৯৯০ সালে সংস্থাটি প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনকে দিয়েছিলো ‘মাইকেল জ্যাকসন অ্যাওয়ার্ড’।


বিএমআই হলো ব্রডকাস্ট মিউজিক, ইনকর্পোরেশন। সারাবছর যেসব পপ গান সবচেয়ে বেশি জনপ্রিয় হয় সেগুলোর সংগীতশিল্পী ও প্রযোজক-প্রকাশকদের পুরস্কার দেওয়া হয় এতে।

অদ্ভুতুড়ে 12:19 AM

‘মনটা খুব ভালো। কী হয়েছে বলুন তো! আমার আত্মীয়স্বজন অনেক চমকে গেছে। তাদের প্রতিক্রিয়া দেখে ভালো লাগছে। আমি খুব খুশি। আনন্দে চোখে জল এসে গেলো’- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে লিখেছেন মডেল-অভিনেত্রী মোনালিসা।


কয়েক বছর পর যুক্তরাষ্ট্রের প্রবাস জীবন থেকে চলতি সপ্তাহে ঢাকায় ফেরা মোনালিসা আরও লিখেছেন, ‘দেশে ফিরে আত্মীয়স্বজনদের চমকে দিয়েছি (হাসি)। সবুজে ঘেরা চারপাশে ফিরে এসে চমৎকার অনুভূতি হচ্ছে। নিজেকে প্রাণবন্ত আর হালকা লাগছে। তবে নিউইয়র্কে আমার পরিবারের লোকজন ও বন্ধুদের কথা মনে পড়ছে। আশা করি, সবাই ভালো আছে।’

গত ২৫ মার্চ ফেসবুকে হাওয়ায় পতপত করে উড়ে বেড়ানো বাংলাদেশের একটি পতাকার ছবি শেয়ার করে দেশে ফেরার আভাস দিয়েছিলেন মোনালিসা। ছবিটিতে লেখা রয়েছে- ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।

এর কিছুদিন আগে আরেকটি স্ট্যাটাসে মোনালিসা জানান, মানুষ তাকে জিজ্ঞাসা করে, ‘আপনি একা কেনো? আপনি তো আকর্ষণীয়, বুদ্ধিমতী, যত্নশীল ও সৃজনশীল মেয়ে।’ তার উত্তর হলো- ‘আমি অতিযোগ্যতাসম্পন্ন মেয়ে।’

২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেছিলেন মোনালিসা। ওই বছরের ম্যাজিক ডে অর্থাৎ ১২ ডিসেম্বর (১২.১২.১২) ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

তারপরই আমেরিকায় পাড়ি জমান মোনালিসা। সেখানে যাওয়ার কিছুদিন পর তার বিবাহ বিচ্ছেদের খবর শোনা যায়। বিচ্ছেদের পর আমেরিকার একটি টিভি চ্যানেলে যোগ দেন তিনি।

অদ্ভুতুড়ে 12:17 AM

ঢাকা শহরের মামুগিরি দেখাতে আসছেন লোকসংগীত ধারার জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি! ‘আসো মামা হে’ শিরোনামের একটি গান নিয়ে ফিরছেন তিনি। এতে বাউল ও হিপহপের ফিউশন করেছেন প্রীতম হাসান। তারা দু’জন মিলে গেয়েছেন গানটি।


‘আসো মামা হে’ গানের সুর ও সংগীত পরিচালনা প্রসঙ্গে প্রীতম হাসান বুধবার সকালে (৬ এপ্রিল) বাংলানিউজকে বলেন, ‘বাউল গানের সঙ্গে ঠিকঠাক ফিউশন করলে বাউল শিল্পীদের গায়কী যে কতোটা শক্তিশালী হতে পারে সেটা বোঝা যেতে পারে এই গানে। এক বছর সময় নিয়ে গানটা করেছি।’

প্রীতম আরও বললেন, ‘আমার মূল লক্ষ্য ছিলো ফেসবুক জেনারেশনের সঙ্গে কুদ্দুস বয়াতিকে পরিচয় করিয়ে দেওয়া। তার মতো একজন কিংবদন্তিকে নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত।’

 
গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। পুরান ঢাকা ও তেজগাঁওয়ে এর দৃশ্যায়ন হয়েছে। আগামী ৯ এপ্রিল রাত ৯টায় গানচিল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত হবে। গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি।

১০ বছর বয়স থেকে লোকগান ও পালাগান করছেন কুদ্দুস বয়াতি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাত ধরে সংগীত ও বিনোদন অঙ্গনে পরিচিতি পান তিনি। হুমায়ূন আহমেদের নাটকে তার গাওয়া ‘এই দিন দিন নয় আরও দিন আছে’ তুমুল জনপ্রিয়তা পায়। টিভি, রেডিও, চলচ্চিত্রসহ দেশে-বিদেশে অসংখ্য অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন তিনি।

অদ্ভুতুড়ে 10:27 PM

অস্কারের মঞ্চে পা রেখে আলোচিত হওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ডিনার টেবিলে বসবেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্টের বার্ষিক করেসপন্ডেটস ডিনারে সামিল হবেন হলিউড মাতানো এই অভিনেত্রী।


এদিকে, প্রিয়াঙ্কার আত্মহত্যা প্রচেষ্টা শীর্ষক খবরটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার জন্য প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুকে দায়ী করেছেন মা মধু চোপড়া। তার মেয়ে কখনোই আত্মহত্যা করার চেষ্টা করেননি বলে জানান তিনি। এক ট্যুইট বার্তায় তিনি প্রকাশকে তুলোধোনা করেছেন। আর জানিয়েছেন, নিজের কাণ্ড-কারখানার জন্য আগেও প্রকাশ জেলে গেছেন আর সেই শোধ তুলতেই নাকি আত্মহত্যার মতো বাজে খবর ছড়িয়েছেন প্রিয়াঙ্কার ওই সাবেক ম্যানেজার!

অদ্ভুতুড়ে 10:22 PM

চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই দেখাদেখি করার অপরাধে এক পরীক্ষার্থীকে ঘাড় দিলে আলোড়ন জাগালেন রাজধানীর এক শিক্ষক। আইডিয়াল কলেজে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে মোতাহার নামে ওই ছাত্রটি উবু হয়ে তার সামনে বসা এক ছাত্রীর খাতা দেখার চেষ্টা করে। বিষয়টি হলের দায়িত্বে থাকা শিক্ষক খস্তগীর আলমের দৃষ্টিগোচর হলে তিনি ছাত্রটির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, 'তুই দুধ দেখলি ক্যান?'
মোতাহার তৎক্ষণাত দুধ দেখার কথা অস্বীকার করে খাতা দেখার কথা বললেও অন্যান্য পরীক্ষার্থীসহ প্রায় সকলেই ছিলো তার বিপক্ষে। তখন ওই শিক্ষক বাধ্য হয়ে মোতাহারের গায়ে হাত তোলেন। এবং মোতাহারকে ধরে কিছুক্ষণ ঘাড়াতে থাকেন।
এদিকে মোতাহারের মা প্রথম আলু সাংবাদিককে ফোন করে জানিয়েছেন ভিন্নকথা। তিনি বলেন, 'মোতাহারকে আসলে ফিটিং দেয়া হয়েছে। মোতাহারের কোনো দোষ ছিলো না। মোতাহার এমন ছেলে না। মেয়ে পরীক্ষার্থীদের সামনে হিরো হবার জন্য ওই শিক্ষক একাজটি করেছেন। তার চক্রান্তের অংশ হিসেবে বলির পাঠা হয়েছে মোতাহার।'
এঘটনায় মোতাহার চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবী জানিয়ে সরকারের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার এই দাবীতে এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কিনা, তা নিয়ে এখনো নীরব রয়েছে শিক্ষাবোর্ড।

অদ্ভুতুড়ে 4:52 AM

মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী শহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চলচ্চিত্র নির্মাতা খোকনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


সোমবার (০৪ এপ্রিল) সকালে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদুল ইসলাম খোকন।

এর আগে প্রধানমন্ত্রী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের অসুস্থতার কথা জানতে পেরে তার পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন। আশি ও নব্বইয়ের দশকের দিকে চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন অ্যাকশনধর্মী সিনেমা নিমার্ণ করে খ্যাতি অর্জন করেন।

অদ্ভুতুড়ে 4:49 AM

আপনি ফিল্মস্টার, আর আপনার নাম গোবিন্দ, বঙ্কু, তন্ময় বা টুম্পা, দিপালি হবে তা কি করে হয়!! তাই বাবা-মা, দাদু-ঠাম্মা বা মামা-কাকাদের দেওয়া নাম বদলে ফেলতেই হবে! না হলে লোকে কী বলবে? 


ফিল্মস্টারদের নাম বদলের ইতিহাসও বেশ পুরনো। আপনি কি জানেন অমিতাভ বচ্চনের আসল নাম বা ক্যাটরিনা কইফের? বা সলমনের আসল নাম? জেনে নেওয়া যাক কিছু বিখ্যাত বলিউডি তারকাদের আসল নাম।

সলমন খান: এই সুপারস্টারের আসল নাম আবদুল রশিদ সলিম সলমন খান।
অ্যাক্টিং কেরিয়ার শুরু করার আগে নিজেই নিজের নাম ট্রিম করে নেন সল্লু।

ক্যাটরিনা কইফ: এই সুন্দরীর আগের নাম ছিল কেট টারকেট। উনি কি জানতেন এই নাম নিয়ে
উনি বলিউডে জনপ্রিয় হওয়া মুসকিল! তাই কি নাম পাল্টে ক্যাটরিনা করে নেন!
মল্লিকা শেরাওয়াত: নিজের সাধারণ জীবন ভুলে বলিউডে এন্ট্রি নিতে রীমা লাম্বা হয়ে যান মল্লিকা শেরাওয়াত।
 
রজনীকান্ত: এই কিংবদন্তী অভিনেতার আসল নাম শিবাজী রাও গায়কওয়াড়। পরিচালক কে বালাচন্দর ওঁর নাম পাল্টে করে দেন রজনীকান্ত।
জন আব্রাহাম: এই হিরোর আসল নাম ফারহান আব্রাহাম। পরে অভিনয় শুরু করার আগে নিজেই নিজের নাম পরিবর্তন করেন তিনি।



অক্ষয় কুমার: বলিউডের এই অ্যাকশন হিরোর নাম ছিল রাজীব হরিওম ভাটিয়া। ওঁর কিছু পুরনো বন্ধু নাকি এখনও ওঁকে রাজীব বলেই ডাকেন।
অমিতাভ বচ্চন: বলিউডের এই কিংবদন্তীর নাম রাখা হয়েছিল অমিত শ্রীবাস্তব। পরে সেই নাম পাল্টে অমিতাভ রাখা হয়।



দিলীপ কুমার: ‘ মুঘল-এ-আজাম’-এর সেলিমকে মনে আছে নিশ্চই! দিলীপ কুমার। ওঁর আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান।



সানি লিওন: ইদানীং বলিউড ইন্ড্রাস্ট্রি কাঁপানো নায়িকা সানি লিওনের আসল নাম জানেন?
অনস্ক্রিন কাজ শুরু করার আগে ওঁর নাম ছিল করণজিত কৌর ভোরা।







অদ্ভুতুড়ে 4:21 AM

বলিউড জার্নিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা তাঁর কাছে স্বপ্নের মতো। আর সেই কাজটাই করতে গিয়ে নাকি বোকার মতো আচরণ করেছিলেন সানি লিওন! আর একথা শেয়ার করলেন নায়িকা নিজেই। বিষয়টা ঠিক কী? 


শাহরুখের আসন্ন ছবি ‘রইস’-এ একটি আইটেম নম্বরে দেখা যাবে সানিকে। সে প্রসঙ্গে সানি বলেছেন, ‘‘প্রত্যেকদিন যে স্বপ্নটা দেখতাম, শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে সেটাই পূরণ হল। এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে মেকআপ করতে করতে চোখে জল এসে গিয়েছিল। শাহরুখ ভীষণ ভাল মানুষ এবং প্রফেশনাল। আমি এতটাই বোকা যে, ওঁনার সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম।’’

শুটিং শেষ হয়ে গেলেও এখনও শাহরুখ খানের ঘোরে রয়েছেন সানি। প্রায় সব সময়ই সেই অভিজ্ঞতার কথা মনে পড়ছে তাঁর। সানির দাবি, এই প্রথম কোনও অভিনেতার জন্য আবেগে প্রায় কেঁদে ফেলেছিলেন তিনি।

অদ্ভুতুড়ে 4:49 AM

তাসকিনকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে কম চেষ্টা করেনি বিসিবি। টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই পেসারের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিসিয়ালদের সন্দেহের প্রেক্ষিতে চেন্নাইয়ের রামাকান্ত বিশ্ববিদ্যালয়ে বায়োমেকানিক্স পরীক্ষায় বসতে হয়েছে তাঁকে। সেখানকার রিপোর্টে কিছু কিছু ডেলিভারিতে হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি ভেঙ্গে যাওয়ায় আইসিসি নিষিদ্ধ করে তাসকিনকে।  তবে যথাযথ নিয়ম মেনে পরীক্ষা করা হয়নি, এই অভিযোগ এনে আইনজীবীর মাধ্যমে সিদ্ধান্ত পুর্নবিবেচনায় আইসিসি’র জুডিশিয়াল কমিশনের কাছে আবেদন করেছিল বিসিবি।  কিন্তু ওই আবেদনে কাজ হয়নি, তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত বহালই রেখেছে আইসিসি।


আইসিসি চেয়ারমান, সিইও’র সঙ্গে কথা বলে জুডিশিয়াল কমিশনে আবেদন করে আইসিসি’র সহানুভূতি আশা করেছিলেন বিসিবি সভাপতি। তবে তাসকিন ইস্যুতে আইসিসি যখন কোনও সহানুভুতি দেখাতে পারেনি, তখন কি আর চুপ থাকা যায়? আইসিসি’র বিরুদ্ধে তাই মুখ খুলেছেন বিসিবি সভাপতি।  শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে তাসকিনের উপর অবিচারের কথা উল্লেখ করে তিনি বলেন, “তাসকিনের সঙ্গে যা করা হল, তা ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম। এরকম ঘটনা এর আগে কখনও ঘটেনি। কোনও বোলার যদি ম্যাচে কোন অবৈধ ডেলিভারি করে, সে ক্ষেত্রে ওই বোলার বহিস্কৃত হতে পারে। কিন্তু  ম্যাচে একটি বলও অবৈধ না করে সাসপেন্ড হতে পারে কোনও বোলার,  ক্রিকেট ইতিহাসে এ বারই  প্রথম হল।”

তাসকিনের প্রতি আইসিসি’র এই ‘অবিচার’কে ষড়যন্ত্র বলে মনে করছেন পাপন। তাঁর মতে, “তাসকিন আমাদের প্রধান বোলার।  সে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে এক টানা বল করতে পারে। যেখানে ভারতের এই উইকেটে ১২৫ কিলোমিটার গতিতে বল করাটাই চ্যালেঞ্জ, সেখানে তাসকিনের এি গতি সত্যিই চমকে দেওয়ার মতো।  বিশ্বকাপ, চারটি হোম সিরিজ এবং এশিয়া কাপে তাসকিনের   বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল না, কিন্তু টি-২০ বিশ্বকাপে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হলো। আমরা টি-২০তে ১৫০-১৬০ এর বেশি করতে পারছি না, তবুও বোলিংয়ের কারণেই জিতেছি। সেখানে আমাদের প্রধান দুই বোলার বাদ পড়ে গেল। যখন আমরা দ্বিতীয় রাউন্ডে উঠলাম এবং সবচেয়ে কঠিন গ্রুপে খেলছি,তখন কি না এই কাজটি করা হলো।”

তাসকিন ইস্যুতে আইসিসি শীর্ষ কর্তারা কিছুই করেননি, এই কথার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “ঘটনার আমি আইসিসি সভাপতি, সিইও’র সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছি। কাল যদি তাসকিনকে আবার  পরীক্ষার জন্য পাঠাই, আমি নিশ্চিত  সে পাস করে আসবে।  কিন্তু  টি-২০ বিশ্বকাপ তো ছেলেটি খেলতে পারল না। তা হলে লাভটা কি? মুরালিধরনের জন্য আইন তারা বদল করেছে, শোয়েব আখতার নিষিদ্ধ হওয়ার পরও বাউন্সার দিতে পারবে না সেই শর্তে ফিরেছে।  তাসকিনের বেলায় এই সুযোগটা দেওয়া হল না। এটা দুর্ভাগ্যজনক।”

বাংলাদেশ যেখানে ফিল্ডিংয়ে সময় নিয়েছে ১০৪ মিনিট, সেখানে ভারতের লেগেছে ১০৬ মিনিট। স্লো ওভার রেটে জরিমানা যেখানে গোনার কথা ভারতের, সেখানে জরিমানা গুনতে হল বাংলাদেশকে! এই বিচারকেও হাস্যকর মনে করছেন পাপন। বললেন, “আমাদের এই বিরুদ্ধ পরিবেশেই খেলতে হবে। আইসিসি যদি ক্রিকেটের উন্নতি চায়, তা হলে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা যেভাবে খেলছি, এ ভাবে যদি খেলতে পারি, তা হলে এসব করেও আমাদেরক আটকানো যায় না। বাংলাদেশের সঙ্গে যা হচ্ছে তাতে সবার দৃষ্টি দেওয়া উচিত।”

বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ১৬ বছর, এই লম্বা সময়েও ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে কোনও দ্বি-পাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। এর পেছনে সম্প্রচার চ্যানেলের ইন্ধন দেখতে পাচ্ছেন তিনি। তাঁর দাবি, “বাংলাদেশের সঙ্গে খেললে তা বাণিজ্যিক ভাবে লাভ হবে না। এ সব কিন্তু ভারতীয় বোর্ড বলেনি, বলেছে সম্প্রচার চ্যানেল।  আপনারা শুনলে খুশি হবেন, বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ দ্বিতীয় সর্বোচ্চ দর্শকপ্রিয়তা পেয়েছে। তারপরও যদি ওরা না খেলতে চায়, তা হলে কি করতে পারি?”

অদ্ভুতুড়ে 4:44 AM

অভিনয়ের জন্য দু’টি মোরগকে তৈরি করা হয়েছিল আগেই। খোঁজ চলছিল একটি পুরনো আমলের প্রেক্ষাগৃহের। সেটিরও খোঁজ মিলল। আর তারপরই শুটিং শুরু হল ‘লাল মোরগের ঝুঁটি’র। গত মঙ্গলবার বিকেল থেকে কুষ্টিয়ার বাণী সিনেমা হলে শুরু হয়েছে এই ছবির শুটিং। এর পর কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় চলবে শুটিং।


এই ছবিতে মুখ্য ভূমিকায় অভনয় করছেন জয়া এহসান। তাঁর চরিত্রের নাম পদ্ম। আপাতত কলকাতায় রয়েছেন নায়িকা। এপ্রিলের শুরুতেই বাংলাদেশে ফিরে তিনি শুটিং শুরু করবেন। এ ছাড়াও লায়লা হাসান, মামুনুর রশীদ, জয়রাজ, জ্যোতিকা জ্যোতি ও দোয়েলের অভিনয় দেখবেন দর্শক।

অদ্ভুতুড়ে 4:42 AM

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। সেদিন ঢাকায় প্রায় ৯০ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেন। জাতি লাভ করে এক অমূল্য সম্পদ- স্বাধীনতা।


সে দিন তো আর শুধু সার্বভৌম এক রাষ্ট্রের প্রাপ্তি নয়, সংগ্রামের আর এক অধ্যায় শুরু। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিলেন, এই স্বাধীনতা নিয়ে আসবে আর্থিক অগ্রগতি। সামাজিক আশা আকাঙ্খা পূর্ণ হবে। কিন্তু বাস্তব হল অন্য। ৭৫ সালের ১৫ অগস্ট। সে এক সাংঘাতিক দিন। শেখ মুজিবের নিথর মরদেহ তাঁর বাড়ির সিড়ির উপর পড়ে রইল। আর তাঁর দেহ থেকে চুঁয়ে চুঁয়ে রক্তের ধারায় নীচতলার মেঝে পর্যন্ত রঞ্জিত হল।

সে দিন কিন্তু তাঁরা বাংলাদেশকে ইসলামি প্রজাতন্ত্র বলে ঘোষণা করেনি। সুকৌশলে মুস্তাক আহমেদ আওয়ামি লিগের দীর্ঘদিনের সংগ্রামের ফসল দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে অপরিবর্তিত রেখেছিলেন। ‘খোদা হাফিজ’ এবং ‘জয় বাংলা’র পরিবর্তে তিনি স্লোগান দিয়েছিলেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’। এরপর ২৬ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না। মুস্তাক এই মর্মে অর্ডিন্যান্স জারি করেন।

পদ্মায় আর গঙ্গায় এর পর অনেক পানি, অনেক জল প্রবাহিত হয়ে গিয়েছে। মুজিব কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আবার নব নব রূপে বিকশিত হচ্ছে। শেখ হাসিনার উন্নয়নমুখী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের প্রয়াস বানচাল করার চেষ্টা অব্যাহত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে পরেই তাঁকে হত্যার প্রচেষ্টা হয়েছিল। আবার ২০১৩ সালে শাহবাগের বসন্ত আন্দোলন ৭১–এর যুদ্ধাপরাধীদের শাস্তি প্রদানের দাবিতে দেখেছে উত্তাল ঢাকাকে। বাংলাদেশের মানুষের ইসলামিক ধর্মীয়  সত্তা আর বাঙালির জাতীয় সত্তার মধ্যে যাতে সমন্বয় না হয়, তার চেষ্টায় সক্রিয় মৌলবাদীরা। আর এই পরিস্থিতিতে ভারতের কাছে বাংলাদেশ হয়ে উঠেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ।

দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কূটনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের বিশেষভাবে প্রয়োজন বাংলাদেশকে। বাংলাদেশের আর্থিক বৃদ্ধির হার আশাব্যঞ্জক। আবার বিশ্ব সন্ত্রাস দমনে, বিশেষত ভারতকে এ ব্যাপারে সাহায্য করার প্রশ্নে শেখ হাসিনা সরকার যে ভাবে সাহায্যের হাত বাড়িয়েছে, তাতে ভারতের আশু কর্তব্য দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করা। দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। তিস্তা চুক্তিকে বাস্তবায়িত করা প্রয়োজনীয়তা খুবই বেশি। এটি শুধু জল বন্টনের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের সঙ্গে আস্থা অর্জনের বিষয়টিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় গিয়ে এই প্রত্যাশার জন্ম দিয়েছেন। আশা করা যায় অদূর ভবিষ্যতে এ ব্যাপারে ভারত তার যুক্তরাষ্ট্রীয় সমস্যা সমাধান করে বিষয়টির নিরসন ঘটাতে সক্ষম হবেন।

প্রণব মুখোপাধ্যায়, মনমোহন সিংহ, সলমন খুরশিদ, এসএম কৃষ্ণ এমনকী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার ঢাকায় গিয়েছেন। বাংলাদেশের তিস্তা এক প্রবল আবেগ তাড়িত বিষয়। প্রকাশ্যে না হলেও ভিতরে ভিতরে এ ব্যাপারে কাজ অনেকটা এগিয়েছে। ভারত-বাংলাদেশ মৈত্রীকে মজবুত করতে পারলে আন্তর্জাতিক স্তরেও সন্ত্রাস বিরোধী গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি জোরদার হবে। ১৯০৫ সালে যে বঙ্গভঙ্গ হয়, তার মাধ্যমে ব্রিটিশরা মুসলমান ও হিন্দু সমাজে বিভেদ নীতি এনেছিল। কিন্তু এই বিভেদ অকাম্য। মুজিব বেঁচে থাকতে থাকতেই তাঁর ঘনিষ্ঠ সহযোগী মুজিববাদ শব্দটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। জাতীয়তাবাদ গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- মুজিববাদের উপাদান। মুজিব এক সাক্ষাৎাকারেও এই কথা বলেছিলেন। বঙ্গ সংস্কৃতি বাংলা ভাষা থেকে মানুষ জাতীয়তাবাদের প্রেরণা পাবে। সেই বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমেই সোনার বাংলা করতে চেয়েছিলেন মুজিব। আজ বাংলাদেশ রাষ্ট্র তাঁর কন্যার নেতৃত্বে সেই অসমাপ্ত প্রয়াস সমাপ্ত করতে অগ্রণী। ভারতের কর্তব্য, বাংলাদেশ রাষ্ট্রের পাশে থাকা।

অদ্ভুতুড়ে 4:39 AM

স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো বাংলাদেশ সেজে উঠেছিল বাহারি আলোর সাজে। এখানে কনসার্ট, ওখানে আবৃত্তি, আবার কোথাও নাটক-থিয়েটার। সরকারি ভবনগুলোতে রাষ্ট্রীয় উদ্যোগে আলোকসজ্জা করা হয়েছিল। ব্যক্তিমালিকানাধীন ভবনগুলোতেও আলোর ছড়াছড়ি। এই এতোশত আলোর মধ্যে রাজধানীর জাকির হোসেন রোডে ঢুকেই মনে হলো, এই রাস্তাটা একটু ম্লান হয়ে আছে।


সিটি কর্পোরেশনের খোড়াখুড়ি চলছে বলে লোকজন, যানবাহন চলাচল নেই। যে দু-চার জন লোক এখানে ওখানে বসে আছেন, তারাও মুখ কালো করে আস্তে আস্তে কথা বলছেন।

গভীর রাতে এ রকম মনমরা একটা আড্ডার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, “তাজিমের বাড়িটা কোথায়?”
একজন আঙুল দিয়ে বাড়িটা দেখালেন। তারপর নিজের কথায় মন দেওয়ার আগে বললেন, “আর বাড়ি খোঁজ করে কী হবে? ছেলেটারে তো শেষ করে দিছে।”

হ্যাঁ, তাসকিন আহমেদ তাজিম। সম্প্রতি বোলিং অ্যাকশন অবৈধ বলে আইসিসি রায় দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ না শেষ করে ফিরে আসতে হওয়া বাংলাদেশি ফাস্ট বোলার তাসকিন।

তাসকিন মোটেও শেষ হয়ে যাননি। চারদিক থেকে বিশ্লেষকরা বলছেন, তার বাসার লোকজন বলছেন, স্বয়ং তাসকিনও বললেন, “এটা চলার পথে একটা ধাক্কা মাত্র। হয়তো আমি এখান থেকে আরও শক্ত হয়ে ফিরতে পারব। আল্লাহ যা করেন ভালো কিছুর জন্যই করেন।”

অল্প বয়স, খুব জোরে বল করেন, কিন্তু ভেতরের মনটা খুব নরম। তাই আশেপাশের সবাই ভয় পাচ্ছেন, তাসকিন এই ধাক্কায়  না ভেঙে পড়েন। তাসকিনের বাবা আবদুর রশিদ, মা  সাবিনা ইয়াসমিন সেই ভয়টার কথা বলছিলেন তাসকিন এসে পৌঁছনোর আগে।

তাসকিনের বাবা ম্লান হেসে বলছিলেন, “ছোট মানুষ তো, একটু ভয় লাগে, ভেঙে না পড়ে। আর একটা ব্যাপার দেখুন, ইন্ডিয়াতে গেলেই ওর একটা কিছু বিপদ হয়। প্রথম দু’বার ইনজুরি নিয়ে দলের আগে ফিরে এল। এবার তো এই নিষেধাজ্ঞা। একটু ভয় তো করেই।”

তাসকিন একটা হাসি দিয়ে ভয় উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। কয়েক দিন পরই ২১ বছরে পা দিতে যাওয়া তাসকিন দারুণ পরিণত ভঙ্গিতে বললেন, “দাদা, সব কিছুকে পার্ট অব গেম হিসেবে দেখি। আগে হলে হয়তো অনেক কষ্ট পেতাম। এখন বুঝি, এসব নিয়েই এগোতে হবে। আর আমার কষ্ট অনেক কমে গিয়েছে মানুষের রিঅ্যাকশন দেখে। এতো মানুষ, এতো সাপোর্ট করেছেন! বিশ্বাস করুন, আমি কল্পনাও করতে পারিনি, মানুষ আমাকে এতো ভালবাসে।”

এমনিতে একটু মুখচোরা ধরনের ছেলে। কিন্তু কথা বলতে শুরু করলে অনেক গল্প আছে তার কাছে বলার জন্য। মানুষের সমর্থনের কথা বলতে গিয়ে চলে এল কোচ হাতুরুসিংহে, অধিনায়ক মাশরাফি এবং সর্বোপরি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথা। কোচ ও সভাপতির সমর্থনটা তাসকিনকে বিস্মিত করেছে। আর মাশরাফির এই আবেগটা যেন ছোট ভাইয়ের পাওনাই ছিল। ‘ভাই (মাশরাফি) তো সবাইকে আপন ভাইয়ের মতো দেখে। আর আমি তো আজকাল ট্যুরে ভাইয়ের রুমে থাকি। উনি যে কষ্ট পাবে, এমন করবে, এটা আমি বুঝতে পারছিলাম। কিন্তু কোচ আর বোর্ড প্রেসিডেন্ট এমন করে বলবেন, আমি কল্পনা করিনি।”

অবশ্য এই বিষয়ে কথা বেশি আর এগোতে চাইছিলেন না। বারবার মনটা খারাপ হয়ে যায় বোলিং অ্যাকশন কাণ্ডের এসব কথাবার্তা তুললে।

এর মধ্যে এক ঝলক বাতাসের মতো বড় বোনের বাড়ি থেকে বেড়িয়ে ফিরে আসে ছোট্ট বোনটা। জান্নাতুল আলম রোজা এসে পৌঁছতেই পরিবেশ অনেক হালকা হয়ে যায়। বাবা-মায়ের মুখেও হাসি। তাসকিনকে নিয়ে কিছু মজা, কিছু আজগুবি পরিকল্পনা, ছোটবেলার গল্প, খুনসুঁটি এবং ক্রিকেটের আলাপ।

ক্রিকেটের আলাপ উঠতেই তাসকিনের মুখটা আরেক বার কালো হয়ে গেল, “খুব কষ্ট পেয়েছি।”
কষ্ট তো অনেকগুলো পেয়েছেন। সুপার টেনে ওঠার পার সবগুলো ম্যাচ হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে কম, ৭০ রানে অলআউট হয়েছে দল। তবে এ সব কষ্ট ছাপিয়ে তাসকিনের কাছে প্রধান কষ্ট ভারতের বিপক্ষে এক রানের ওই হার।

সেই হারটা হোটেলে একা একা বসে দেখেছিলেন। বলতে বলতে ঘেমে উঠছিলেন। বললেন “আমি ভাবছিলাম, প্রথম ইনিংসটা দেখে একটু বেরোব হোটেল থেকে। একা একা খেলা দেখতে ভাল লাগে না। কিন্তু এতো সুন্দর বল করল সবাই টিভির সামনে থেকে উঠতে পারলাম না। শেষ ওভারে এসে আমার হাত-পা অবশ হয়ে যাচ্ছিল। মাঠে থেকে কোনওদিন এত নার্ভাস লাগেনি। মুশফিক ভাই দুটো চার মারল, আমি চিৎকার শুরু করে দিয়েছিলাম। কিন্তু শেষ তিনটে বলে কী যে হল! এই আফসোস জীবনেও যাবে না।’

নিজের বাড়িতে তাসকিন।
তাসকিন ফেসবুকের বেশ ভালো অনুসরণকারী। তাই জানেন, ওই তিনটে বল তার সিনিয়র দুই সতীর্থকে কেমন ‘ভিলেন’ বানিয়ে ফেলেছে। এটা নিয়ে খুব আফসোস বাংলাদেশি এই ফাস্ট বোলারের। মাথাটা নেড়ে বললেন, “দেখুন রিয়াদ ভাই আর মুশফিক ভাই আমাদের কত ম্যাচ জিতিয়েছে। ওরাই সেদিন এই জেতার মতো জায়গায় এনেছে। ওই সময়ে কী করতে হয়, তা আমাদের চেয়ে ওরা ভালো বোঝেন। কিন্তু হয়নি। জীবনে সব তো চাওয়ার মতো হয় না। ওরা চেষ্টা করেছেন, পারেননি। ওদের দোষ দেবেন না।’

জীবন নিয়ে এই বোধটা তাসকিনকে শক্ত করছে। নিজেই বলছেন, গত কয়েক মাসে তার সঙ্গে যা হচ্ছে, তিনি মানুষ হিসেবে আরও পরিণত হয়ে উঠছেন। হয়তো এই দুঃসময়ের এটাই প্রাপ্তি, “দেখুন গত বছর খানেকে বারবার ইনজুরিতে পড়ল, ফর্ম ফিরে পেলেই একটা না একটা ঝামেলা। এতে আর কিছু না হোক, আমি বুঝতে পারছি, জীবন সহজ না। আমি এখন অনেক কিছুর জন্য প্রস্তুত থাকতে পারি। আমি নিশ্চিত এই ধাক্কা কাটিয়ে আবার যখন ফিরব, আগের চেয়ে শক্ত তাসকিন হয়ে ফিরব।”

অদ্ভুতুড়ে 4:35 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে গিয়েছে ঠিকই, কিন্তু তারা গোটা ক্রিকেটবিশ্বকে দেখিয়ে দিয়েছে ‘দে আর রাইজিং’। ফিল্ডিং হোক বা বোলিংয়ে যে ভাবে বাঘের বাচ্চার মতো লড়াই করেছে প্রতিপক্ষ দলগুলিও এক বাক্যে তা স্বীকার করেছে। যেমন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুস্তাফিজুর রহমান যে ভাবে আগুন ঝরালেন বোলিংয়ে তাতে কিউয়ি ব্যাটসম্যানরাও আশ্চর্য। মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে সকলকে চমকে দেন তিনি। কলিন মানরো তো বলেই ফেলেন, “আসাধারণ বোলার মুস্তাফিজুর।” সত্যিই অসাধারণ। বাঁহাতি এই পেসারকে সামলাতে গিয়ে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে উইলিয়ামসন, রস টেলরদের। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনও মুস্তাফিজুরের প্রশংসায় পঞ্চমুখ। সাংবাদিক সম্মেলনে রস টেলর বলেন, “যে ব্যাটসম্যান আগে মুস্তাফিজুরকে খেলেননি, তাঁর পক্ষে ওঁকে খেলাটা মুশকিল। ওঁর মধ্যে একটা ইউনিক অ্যাকশন আছে।”


বাংলাদেশের বোলিং নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে। যে ভাবে স্ট্রং বোলিং সাইড তৈরি করেছেন কোচ হাতুরুসিংহে, তা প্রশংসিত। বিশ্বের বাঘা বাঘা দলগুলির বিরুদ্ধে যে ভাবে আগুন ঝরিয়েছেন তাসকিন-সানি-মুস্তাফিজুররা পরবর্তীকালে দলগুলিকে এ দিক থেকে টাইগারদের অনেকটাই সমীহ করে চলতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টাইগাররা হেরেছে ঠিকই, কিন্তু মুস্তাফিজুর সানি-তাসকিনের অভাবটা অনেকটাই পূরণ করতে পেরেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অদ্ভুতুড়ে 4:31 AM

ফের যৌনকর্মীর চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী। এর আগে একাধিকবার তাঁকে এই চরিত্রে দেখেছেন দর্শক। আগামী জুনে ছবিটির শুটিং শুরু হবে। মিনহাজ অভির পরিচালনায় ছবিটিতে মৌসুমীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিশা সওদাগর। একজন রিক্সাওয়ালর চরিত্রে মিশাকে দেখতে পাবে দর্শক।


তবে আপাতত মৌসুমী বেশ ব্যস্ত। কারণ আগামী ১ এপ্রিল মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘মন জানে না মনের ঠিকানা’। মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ছবিটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফিরদৌস। সব মিলিয়ে মৌসুমীর পারফরম্যান্স দর্শকদের কেমন লাগে সেটাই এখন দেখার।

অদ্ভুতুড়ে 4:21 AM

 
ভারতের কান্না (ছবি এক্সক্লুসিভ)

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজার পর ধোনি ও কোহলি। ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম 


ঢাকা: বিশ্বকাপ টি-২০’র সেমি ফাইনাল ম্যাচটি ভারতের জন্য ছিলো সত্যিই কান্নার। ওয়াংখেড়ের গ্যালারি যেনো শেষের দিকে পরিণত হয় কান্নার গ্যালারিতে। মাঠে সেই দৃশ্য ধরা পরে বাংলানিউজের সিনিয়র স্পোর্টস ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুনের কামেরায়। তারই কিছু দৃশ্য এখানে।


কান্নার গ্যালারিতে পরিণত ওয়াংখেড়...

কারো মুখে হাত... কারো হাতজোড়ে প্রার্থণা

মুখ ঢেকে কিংবা গাল হাতে ভারতের দর্শকরা...

খেলাজুড়ে অনেক মাস্তি কিন্তু শেষে কষ্টের পাহাড়


গ্যালারিতে দর্শকদের গায়ে দলের নীল জার্সি যেন হয়ে উঠলো বেদনার রঙ।

কোহলিকে বিরাট ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করলেন। এরপর এক লাফে যেন আকাশে উড়তে চাইলেন আন্দ্রে রাসেল।


সেলিব্রেশনের জন্য ছুটছে ওয়েস্টইন্ডিজ

শেষ দৃশ্যে এমনই ভেঙ্গে পড়া..

অদ্ভুতুড়ে 5:40 AM

অবিশ্বাস্য হলেও খবরটা সত্যি। ঘটনার ভিডিও ফুটেজও সেই কথাই বলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রেডিও জকিকে সপাটে চড় মারলেন অর্জুন কপূর! কিন্তু কেন?


সূত্রের খবর, নিজের পরবর্তী ফিল্ম ‘কি অ্যান্ড কা’-এর প্রচারে মুম্বইয়ে একটি রেডিও চ্যানেলের স্টুডিওয় যান অর্জুন। নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রেডিও জকির একটা প্রশ্নে আচমকাই মেজাজ হারান তিনি। আর তার পরই ওই রেডিও জকিকে সপাটে চড় কষিয়ে দেন অর্জুন। তবে এখানেই থেমে থাকেননি তিনি। স্টুডিও এবং তার বাইরে উপস্থিত সকলকে তাঁদের ক্যামেরা বন্ধ করতে বলেন তিনি। এক টানে স্টুডিওয় বসানো ক্যামেরা খুলে ফেলতেও দেখা যায় তাঁকে। কিন্তু, কোন প্রশ্নে হঠাত্ এতটা চটলেন অর্জুন কপূর? দেখে নেব সেই ভিডিও ক্লিপ।

কিন্তু তার আগে একটা কথা না বললে বোধহয় কিছুই বলা হয় না। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, এই পুরো ব্যাপারটাই নাকি পাবলিসিটি স্টান্ট। ছবির প্রচারের জন্যই নাকি টিম ‘কি অ্যান্ড কা’ এবং ওই রেডিও চ্যানেলের এই ‘মিলি ভগত্’। ছবির এমন অদ্ভুত প্রচারের কারণ কী? অর্জুন-করিনার এই ছবিটি মুক্তি পাচ্ছে ১ এপ্রিল। তাই ভক্তদের এই সুযোগে আগাম ‘এপ্রিল ফুল’ বানাতেই নাকি এই আয়োজন।

অদ্ভুতুড়ে 5:35 AM

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দেশকে সেমি ফাইনালে তোলার পর গোটা দেশ যখন বিরাটে মত্ত বিরাট কী করছিলেন তখন? টিম ইন্ডিয়ার লকার রুমে এখন এটা নিয়েই জোর জল্পনা। জানা যাচ্ছে, বিরাট নাকি অনুষ্কার সঙ্গে ব্যস্ত ছিলেন ফোনে। তবে কি মিটে গেল মনোমালিন্য? এক বার একসঙ্গে হাতে হাত ধরে হাঁটতে দেখা যাবে তাঁদের?


ঘনিষ্ট সূত্র জানাচ্ছে, ‘‘ওদের কখনই সে ভাবে ব্রেক আপ হয়নি। দু’জন কিছু দিন একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু। অনুষ্কা এখন খুব ব্যস্ত। ওর আগামী ছবি সুলতানের জন্য খুব পরিশ্রম করছে। দু’জনে কিছু দিন আলাদা থাকা সত্যিই ওদের সাহায্য করেছে।’’

ব্রেক-আপ নিয়ে কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেলনি অনুষ্কা-বিরাটও। যদিও বিচ্ছেদ ধরে নিয়ে বিরাটের দুর্দান্ত ইনিংসের পর অনুষ্কাকে কটাক্ষ করতে ছাড়েনি সোশ্যাল মিডিয়া। আর সেখানেও অনুষ্কার পাশেই দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার নতুন ওয়াল।

অদ্ভুতুড়ে 5:32 AM

গোয়েন্দা উপন্যাস তো অনেক আছে, জনপ্রিয় গোয়েন্দার সংখ্যাও কিছু কম নয়। কিন্তু বাঙালির মনে ফেলুদার জায়গাটাই আলাদা। সে টিভি সিরিজেই হোক বা বড় পর্দায়। ফেলুদার গল্প মানেই বাঙালি ভিড় জমাবেই তা দেখতে। একটা নতুন খবরে আবার উত্সাহ-উদ্দীপনার ঝড় উঠেছে বাঙালি মনে। জানেন খবরটা কী? আবার টিভি সিরিজে ফিরছে ফেলুদা।


 তবে ফেলুদা আসছেন বাংলাদেশের টিভি সিরিজে। সম্প্রতি সন্দীপ রায়ের থেকে সে দেশের এক মিডিয়া সংস্থার কর্ণধার ফেলুদার কুড়িটি গল্পের স্বত্ত্ব কিনেছেন এই ফেলুদা সিরিজ বানানোর জন্য। গল্পগুলির মধ্যে রয়েছে, ফেলুদার গোয়েন্দাগিরি, শেয়াল দেবতা রহস্য, সমাদ্দারের চাবি, গোরস্থানে সাবধান, নয়ন রহস্য-এর মতো অসাধারণ সব গল্প।

ওই কর্ণধার সন্দীপ রায়কে আশ্বস্ত করেছেন, ফেলুদা নিয়ে কোনও কম্প্রোমাইজ করবেন না তাঁরা। ফেলুদার ভূমিকায় যথাযথ নতুন মুখের খোঁজ শুরু হয়ে গিয়েছে। এ বার দেখার বিষয় হল, সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়ের পর কে হবেন নতুন ফেলুদা?

অদ্ভুতুড়ে 5:05 AM

খোলা আকাশের নীচে স্নানের কথা শুনলেই রূপকথা মনে পড়ে যায়। যেখানে ঝরনার জলে গা ভিজিয়ে নিতেন রূপসী রাজকন্যা থেকে ক্লান্ত পথিক। 


সেই স্নানের রোম্যান্টিকতা সৃষ্টি করতে পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি করা হয়েছে খোলা আকাশের নীচে অপূর্ব কিছু স্নানঘর। তেমনই সেরা ১০ স্নানঘরের ছবি দেখুন এই গ্যালারিতে।

হাওয়াই: হাওয়াই দ্বীপের হালে কু মানা রিসর্টের এই স্নানঘর বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম সেরা আকর্ষণ।



বতসোয়ানা: স্যাংচুয়ারি বেনেস ক্যাম্পের বোরো নদীর তীরে এই স্টার বাথ। ছবি: সাংচুয়ারি রিট্রিটস।



দক্ষিণ আফ্রিকা: মাদিকা অভয়ারণ্যের তামবোতি গাছের ছায়ায় এই স্নানঘর। ছবি: দ্য লাক্সারি সাফারি কম্পানি।



দক্ষিণ আফ্রিকা: মাদিকা অভয়ারণ্যের তামবোতি গাছের ছায়ায় এই স্নানঘর। ছবি: দ্য লাক্সারি সাফারি কম্পানি।



তাসমানিয়া: নীল আকাশ আর সমুদ্রের ঢেউয়ের মাঝে স্নান করতে চাইলে চলে যান তাসমানিয়ার গ্রেট অয়েস্টার বে তে। ছবি: ভিউ রিট্রিট।



কুইন্সল্যান্ড: কুইন্সল্যান্ড রেন ফরেস্টে পাখিদের কলকাকলির মাঝে স্নান করতে পারেন এখানে। ছবি: স্টেইজ।



নিউ ইয়র্ক: হাডসন নদীর কোলে মেরিটাইম হোটেলের পেন্টহাইউজের ছাদে এই স্নানঘর। ছবি: কন্ডে নাস্ট ট্রাভেলর।



বারোসা ভ্যালি: কিংসফোর্ড হ্যাম্পস্টেড জঙ্গলের মাঝে ২২৫ একর জায়গা জুড়ে এই স্নানঘর। ছবি: ভিউ রিট্রিটস।



জাপান: গোরা কাদান জাপানের স্টোন ওপেন এয়ার বাথ। ছবি: ট্রাভেলর।



ইংল্যান্ড: হ্যাম্পটন কোর্ট ফ্লাওয়াপর শো-র এক্সটেনশন এই গ্লাস হাউজ বাথরুম। ছবি: লিভিন স্পেসেস।


অদ্ভুতুড়ে 11:00 AM

যতোনা অভিনয়ে, তার বেশি বেশি টপলেস হয়েই আলোচিত হয়েছেন বলিউডের মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। ২০১১ সালের বিশ্বকাপে ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন তিনি।


পুনম অর্ধনগ্ন ভারতের জয়ের খুশিতে poonam pandey strips for indian cricket team
 ঘটনাক্রমে সেবার ভারত বিশ্বকাপ জিতেওছিল। কিন্তু শিবসেনাদের চাপের মুখে সেবার নিজের সিদ্ধান্ত থেকে সরে দাড়িয়েছিলেন তিনি।

এবার ভারতের মাটিতে চলমা টি-টুয়েন্টি বিশ্বকাপে টুঁ শব্দটি করেননি তিনি। বলা চলে একদম নিরবই ছিলেন। কিন্তু গতকাল বাংলাদেশের বিপক্ষে এক রানে ভারত জিতে যাওয়ায় নিরবতা ভেঙে ফের সরব হয়েছেন তিনি। ঝড় তুলেছেন টুইটারে।

ধোনী-বিরাট কোহলীদের জন্য গিফট হিসেবে নিজের অর্ধনগ্ন ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, টিম ভারতের জন্য আমার এই ছোট্র গিফট।’
Powered by Blogger.