Showing posts with label bangladeshi cinema. Show all posts

অদ্ভুতুড়ে 1:15 AM
Mahi-Apu-kemestri

 

মাত্র সেদিন বিয়ে করলেন হালের অলোচিত ‘অগ্নি’কন্যা মাহি। সিলেটের কম্পিউটার ইঞ্জিনিয়ার পারভেজ মাহমুদ অপুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। সংবাদমাধ্যমে তাদের দুজনের বিয়ের আগে পরের ঘটনা সম্পর্কে ভক্তরা একটু-আধটু জানার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যকার ‘কেমেস্ট্রি’ জানতে আগ্রহী সকল ভক্ত। আর মাহির ভক্তদের জন্য সুখবর— অপু-মাহি দুজনকে একসঙ্গে দেখা যাবে মাছরাঙা টিভিতে।


মাছরাঙা টেলিভিশনের গত কয়েক বছরের ঈদের নিয়মিত আয়োজন ‘কেমেস্ট্রি’—‘তারকা দম্পতিরা যেখানে তাদের দাম্পত্যের গল্প শোনান। অনুষ্ঠানটিতে প্রথমবারের মত একসঙ্গে দেখা যাবে  মাহি ও তার স্বামী অপুকে।

অনুষ্ঠানটিতে আসার আমন্ত্রণ পাওয়ার পর মাহির চেয়ে নাকি তার স্বামী অপু বেশি উত্তেজিত। “ও তো রীতিমত উঠে পড়ে লেগেছে, কী পরে যাবে—শার্ট নাকি পাঞ্জাবি? বাসায় বসে খালি ট্রায়াল দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে। আমাকে বলছে, ‘দেখতো এ শার্টটায় আমাকে কেমন লাগছে? এ পাঞ্জাবিটার সাথে কোন জুতাটা পরব?’ বুঝছেন কী কান্ড!” হাসতে হাসতে কথাগুলো বলছিলেন ‘পোড়ামন’-এর ‘পরী’রূপী মাহিয়া মাহি।

মাহি আরো বললেন, “সবেমাত্র বিয়ে করলাম। কিন্তু এ অল্প কদিনে ও আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে তা মনে হয় কম ছেলেই দিতে পারে। বিয়ের পর যে ঝড়টা গেল ও পাশে না থাকলে মনে হয় না সামলাতে পারতাম। অল্প কদিনে ওকে অনেক ভালোবেসে ফেলেছি।”

রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন। ২১ জুন অনুষ্ঠানটির রেকর্ডিং হবে।

অদ্ভুতুড়ে 12:15 AM

বিয়ে নিয়ে নানা বিতর্কে জড়িয়ে পরেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। তাই মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল মাহি আদৌ অভিনয়ে ফিরবেন কিনা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আবারও ফিরলেন শুটিংয়ে। 



Mahi- returned -after- the- wedding- shooting


আসছে ঈদের নতুন একটি অনুষ্ঠানে ভিন্নরূপে দেখা যাবে তাকে। একুশে টিভির ঈদ আয়োজনের অংশ হিসেবে গত শুক্রবার একটি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানের অংশ হিসেবেই গানের তালে নাচতে দেখা যায় মাহিকে। মাহি ছাড়াও অনুষ্ঠানে আরও ছিলেন ফেরদৌস, আঁখি আলমগীর, তানজিন তিশা, অমৃতা। জানা গেছে, ঈদের পর নতুন বর পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন হালের আলোচিত এই অভিনেত্রী। তবে তার আগে আগামী সপ্তাহ থেকে শাহনেয়াজ শানুর পরিচালনায় ও বাপ্পির বিপরীতে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির কাজ শুরু করছেন তিনি।

অদ্ভুতুড়ে 8:04 PM
Apu- Biswas- did- not- know- about- the- loved- ones!

দেশজুড়ে তার ব্যাপক পরিচিতি। সবাই চেনে প্রায় এক নামে। তিনি বগুড়া শহরের মেয়ে অপু বিশ্বাস। দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে কোথাও তার খোঁজ মিলছে না।



নিজ গ্রামের বাড়িতেও অপুর দেখা পাওয়া যায়নি।  স্বজনদের কাছ থেকেও মেলেনি তার হদিস। মা শেফালী বিশ্বাসও দীর্ঘদিন ধরে বগুড়ার বাসায় থাকেন না। তিনি ঢাকাতেই স্থায়ী হয়েছেন বলে জানান স্বজনরা। প্রায় সাত মাস আগে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয় তারই এক স্বজনের।

মঙ্গলবার (১৪ জুন) বিকেল চারটা। তার খোঁজে বগুড়া শহরের কাটনারপাড়াস্থ ছয়তলা ভবনের সামনে  এই প্রতিবেদক ও ফটো করেসপন্ডেন্ট হাজির। ৩ নং ওয়ার্ডের ডা. এস কে লেনের হোল্ডিং নং ১৬৪৭ (এ) প্রধান ফটকের ডান পাশে শেফালী ভবন নামের নামফলক বসানো রয়েছে।

Apu- Biswas- did- not- know- about- the- loved- ones!
ভবনের প্রধান ফটকের ভেতরে ও বাইরে তখন তালা ঝুলছিলো। দারোয়ানও নেই। দরজায় কড়া নাড়লে বাসার এক ভাড়াটিয়া মহিলা বেরিয়ে আসেন। তাকে পরিচয় দিয়ে অনুরোধ করলে তিনি ভেতরে প্রবেশের সুযোগ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই ভাড়াটিয়া জানান, ভবনের ছয়তলায় নায়িকা অপু বিশ্বাসের পরিবার থাকেন। এরপর সিঁড়ি বেয়ে ওপরে ওঠা শুরু। তারপর ঠিক ছয়তলার একটি ইউনিটের সামনে অপুর ছবি চোখে পড়লো।

Apu- Biswas- did- not- know- about- the- loved- ones!
কলিংবেল চেপে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন ভদ্রমহিলা বেরিয়ে আসেন। তার নাম নূপুর বিশ্বাস। তাকে অপুর ব্যাপারে জিজ্ঞেস করতেই তিনি ভেতরে ঢুকে যান। কিছুক্ষণ পর তার স্বামী লিটন কুমার বিশ্বাস বেরিয়ে আসেন। তিনি নওগাঁ জেলার মান্দা গ্রামের বাসিন্দা। শেফালী বিশ্বাস তার খালা। সে হিসেবে অপু তার খালাত বোন। এই ভবনের দেখভালকারী তার মামা স্বপন বিশ্বাস দু'দিন হলো বাসায় নেই। তিনি চাকরির কাজে বাইরে আছেন।কথা হয় লিটন কুমার বিশ্বাসের সঙ্গে। তিনি  বলেন, 'আমি অসুস্থ। চিকিৎসার জন্য দুই দিন আগে স্ত্রীকে নিয়ে এই বাসায় উঠেছি। তখন মামা স্বপন বিশ্বাস বাসায় ছিলেন। আমি আসার পর তিনি চলে যান।'লিটন কুমার বিশ্বাস আরও জানান, প্রায় সাত মাস আগে খালা শেফালী বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। আর অপুর কোনো ফোন নম্বর তার জানা নেই। তাই তার সঙ্গে কথাও হয়নি। 'খালা ঢাকায় আছেন এতোটুকু জানি। কিন্তু ঢাকার কোথায় থাকেন তা জানা নেই'- বললেন তিনি।অারেক প্রশ্নের উত্তরে লিটন জানান, কারও ফোন নম্বর তার জানা নেই। এমনকি তিনি নিজেও ফোন ব্যবহার করেন না বলে একপর্যায়ে দাবি করে বসেন। এ সময় উপস্থিত তার স্ত্রী নূপুর বিশ্বাসও কিছু বলতে রাজি হননি। পরে বাড়ির ভেতরে দেয়ালের সঙ্গে লাগানো অপু বিশ্বাসের ছবি তুলতে চাইলে তারা তা না তোলার অনুরোধ জানান।
Apu- Biswas- did- not- know- about- the- loved- ones!

অদ্ভুতুড়ে 10:53 AM

মাঝখানে লম্বা সময় বিরতির পর সম্প্রতি বেশ কিছু নাটকের কাজ হাতে নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তিনি চান চলচ্চিত্রে আগের মতো নিয়মিত কাজ করতে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্রে আগের মতো নিয়মিত কাজ করতে চাই। কিন্তু ভালো গল্প বা চিত্রনাট্য পাচ্ছি না। যারা আসছে কাজ করতে, তাদের গল্প ও চিত্রনাট্য পছন্দ হচ্ছে না। পছন্দ হলে অবশ্যই করতাম। আসলে চলচ্চিত্র থেকে অনেক দিন ধরেই দূরে আছি পারিবারিক কারণে। এখন বাবু একটু বড় হয়েছে, যে কারণে সময় দিতে পারছি। কিন্তু নতুন করে চলচ্চিত্রে ফিরতে গেলে ভালো গল্পের একটি ছবি লাগবে, যেটি আমি পাচ্ছি না। বলতে পারেন চলচ্চিত্রে ব্যাক করার মতো ছবি পাচ্ছি না। কারণ এত দিন বিরতির পর সাধারণ মানের কোনো ছবি নিয়ে দর্শকদের সামনে আসতে চাই না।

চলচ্চিত্রে নিয়মিত হতে চান পূর্ণিমা

তবে এরই মধ্যে একটি ছবির ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন দেশীয় চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ততম এই নায়িকা। তিনি বলেন, ‘চ্যানেল আইয়ের একটি ছবিতে যুক্ত হয়েছি। এরই মধ্যে আমার সাথে কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনো চুক্তি হয়নি। ছবির শুটিংয়ের তারিখ বা সহশিল্পী নিয়ে এখনো কোনো কথা হয়নি। ঈদের পর বাকি সব ঠিক করা হবে। তখন অবশ্যই সব কিছু জানাতে পারব। তবে আমি কাজটি করছি এটা নিশ্চিত।’ পূর্ণিমা বলেন, ‘চ্যানেল আইয়ের ছবিটির স্ক্রিপ্ট আমি পড়েছি। আশপাশের মানুষের টানাপড়েনের গল্প। এর রোমান্স দেখে চমকিত হবেন সবাই। এখন অপেক্ষা ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।’ 

এবার ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করেছেন এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের স্পেশাল নাটকের কাজগুলো সব সময়ই আমি করে থাকি। এবারও ঈদের কিছু বিশেষ অনুষ্ঠানে কাজ করছি, যেমন ঈদের ছয় পর্বের ধারাবাহিক নাটক, টেলিফিল্মসহ ৫-৬টা নাটকে কাজ করছি। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে পারফর্ম করেছি। এ ছাড়া বিজ্ঞাপনের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে যখন যে কাজ এসেছে পছন্দ হলেই সেগুলো করেছি।’ পূর্ণিমা বলেন, ‘এখন অভিনয় ব্যস্ততার চেয়ে সাংসারিক ব্যস্ততা বেশি। অবসর আমার সন্তানের সাথে কাটাই। কখন সময় চলে যায় টেরই পাই না। তা ছাড়া আমার পরিবারে সব কিছুতেই আমি তদারকি করে থাকি এবং পুরো বিষয়টি উপভোগ করি।

অদ্ভুতুড়ে 10:21 AM
রাখি সাওয়ান্ত

বলিউডের অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত সব সময় আলোচনায় থাকেন তার বেফাস মন্তব্য নিয়ে। খোলামেলা আইটেম গানে বেশ স্বাবলিলভাবে নিজেকে উপস্থিত করতে পারেন তিনি।

কিছুদিন আগে ঘোষণাই দিয়েছিলেন যে পর্ণ সিনেমায় নাম লেখাবেন রাখি। তাছাড়া, সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশ পায়। যেখানে নগ্ন অবস্থায় দেখা যায় রাখিকে।
সেই হট রাখিকে এবার বাংলাদেশী সিনেমায় দেখা যাবে। 'আমি তোমার হতে চাই' নামের একটি সিনেমার আইটেম গানে কোমর দুলাবেন রাখি।


সিনেমাটি নির্মাণ করবেন আলোচিত তরুণ নির্মাতা অনন্য মামুন। এরইমধ্যে রাখির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ২৩ তারিখ ঢাকায় আসবেন রাখি।
সোমবার থেকে শুরু হবে 'আমি তোমার হতে চাই' ছবির শুটিং। এতে মূল চরিত্রে অভিনয় করবেন বাপ্পী ও বিদ্যা সিনহা মিম।
এছাড়া আরো অভিনয় করবেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু ও মিশা সওদাগর প্রমুখ।

অদ্ভুতুড়ে 10:39 AM

 
joyer-valobasar-sohor

প্রথমবাবের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর নাম ‘ভালোবাসার শহর’ কিংবা ‘সিটি অব লাভ’। সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার সিনেমা 'ফড়িং' খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। এদিকে গতকাল ইউটিউবে সিনেমাটির মোশন পোস্টার প্রকাশিত হয়েছে।


আর সেটি জয়া তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ওয়ালে শেয়ার করেছেন। আর এর পর থেকেই কাজটির প্রশংসা জানিয়ে অনেকেই সেখানে কমেন্ট করছেন। এর উত্তরে জয়া লিখেছেন, এটা তো আমার ভীষণ প্রিয় একটা কাজ।’ এছাড়া জয়া একই পরিচালকের পরিচালনায় গত বছর জি বাংলা সিনেমায় দেখানো ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ছবিতে অভিনয় করেছিলেন।
joyer-valobasar-sohor

‘ভালোবাসার শহর’ এ অভিনয় প্রসঙ্গে জয়া আরও জানিয়েছেন, ‘সময়ের দিক থেকে হিসেব কষলে ‘ভালোবাসার শহর– দ্য সিটি অফ লাভ’ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। হয়ত ১৫ থেকে ২০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা হবে। কিন্তু আসলে এটা একটি সম্পূর্ণ সিনেমা। সিনেমাতে কাজের অনূভুতির মতোই একই রকম অনূভুতি এখানেও কাজ করেছে। আসলে একটি ব্যতিক্রম ইমেজে নিজেকে দেখা- যেমনটি একজন অভিনেতার হয়ত মঞ্চে কিংবা অন্য মাধ্যমে নিজেকে দেখে মনে হয়।’

জয়া আহসান ছাড়াও ছবিটিতে কলকাতার ঋত্বিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় এবং শর্মী সরকার অভিনয় করেছেন। সিনেমাটি এবারের ঈদ উপলক্ষে ইউটিউবে ইউনিফক্স এন্টারটেইনমেন্টের চ্যানেলে ছবিটি মুক্তি পাবে। এছাড়াও কলকাতায় মনোজ মিশিগানের পরিচালনায় 'আমি জয় চ্যাটার্জি' নামে একটি ছবির কাজ শেষ করেছেন জয়া। এতে তার বিপরীতে আছেন আবির চট্টোপাধ্যায়।

এছাড়া অরিন্দম শীলের পরিচালনায় ‘ঈগলের চোখ’ ছবিটিও মুক্তির অপেক্ষায় আছে তার। এতে জয়াকে দেখা যাবে শিবাঙ্গী চরিত্রে। জয়া আহসান বর্তমানে নূরুল আলম আতিকের পরিচালনায় ‘পেয়ারার সুবাস’ নামে নতুন একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ থেকে সিরাজগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
joyer-valobasar-sohor

এদিকে জয়াকে এ ছবিতে দেখা যাবে একেবারেই গ্রামের একটি মেয়ের চরিত্রে। অতি সাধারণ একটি মেয়ে যে স্বপ্ন নিয়ে ঢাকায় আসে। এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প। এ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান ও তারিক আনাম খান। এটি প্রযোজনা করছে আলফা-আই।

অদ্ভুতুড়ে 9:17 AM
অপুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন গুলজার

অনেক ছবির কাজ অর্ধসমাপ্ত রেখেই ‘আত্মগোপন’ করায় বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।


বিষয়টি নিয়ে গুলজার বলেন, আমরা জেনেছি যে অপুকে পাওয়া যাচ্ছে না। একাধিক ছবি বন্ধ হয়ে আছে তার জন্য। যদি তাকে না পাওয়া যায় তাহলে অনেক টাকার ক্ষতি হবে প্রযোজকদের। যে ছবিগুলো বন্ধ হয়ে যাবে তার মধ্যে অনেক পরিচালকই নতুন করে কাজ শুরু করার ইচ্ছে বা ক্ষমতা হারিয়ে ফেলবেন কারণ তাদের জন্য নতুন প্রযোজক ম্যানেজ করে অন্য ছবি শুরু করাটা কঠিন। আসলে অপুর বিষয়টি আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। যে কারণে আমরা প্রতিকার করতে পারছি না। যদি কোনো পরিচালক আমাদের অফিসে এসে লিখিত অভিযোগ করেন যে অপু তাদের শিডিউল দিচ্ছেন না, তা হলে আমরা সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। যদি তাতেও কাজ না হয়, আমরা আইনের আশ্রয় নেব। কিন্তু আইনি আশ্রয় নেয়ার আগে আমাদের কাছে তো লিখিত অভিযোগ আসতে হবে।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি বলেন, একজন শিল্পী যদি শিডিউল দিয়ে সেটা রক্ষা না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে। তবে তার আগে পরিচালক ও প্রযোজককে আমাদের কাছে অফিশিয়ালি অভিযোগপত্র দাখিল করতে হবে। অপু বিশ্বাসের বিষয়ে আমাদের কাছে কেউ এখনও কোনও অভিযোগ করেননি। যদি অভিযোগ করা হয় তাহলে তার বাসায় শিল্পী সমিতির পক্ষ থেকে নোটিশ পাঠানো হবে। এরপরও যদি তাকে না পাওয়া যায় তাহলে পরিচালক সমিতির সঙ্গে মিলে শিল্পী সমিতি করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

গত মার্চ থেকে হঠাৎ করেই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন নায়িকা অপু। বন্ধ করে দেন হাতে থাকা চলচ্চিত্রের শুটিং। এমনকি ভবিষ্যতের জন্য চুক্তিবদ্ধ থাকা চলচ্চিত্রের কাজও তিনি করবেন না বলে ‘বিচ্ছিন্ন’ হয়ে যান। বন্ধ হয়ে যায় যোগাযোগের সব মাধ্যম। এমনকি বন্ধ হয়ে যায় গুলশানে অবস্থিত অপুর ব্যায়ামাগার ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’টিও। গত ৩১ মে কোনও রকম ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয় ব্যায়ামাগারটি। সব মিলিয়ে অপু বিশ্বাসের এমন ‘নিখোঁজ’ হয়ে যাওয়াতে বেকায়দায় পড়েছেন অপু অভিনীত অর্ধসমাপ্ত ছবির প্রযোজক ও পরিচালকরা। 



অপুর অনুপস্থিতির কারণে বর্তমানে বন্ধ রয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং। এ ছাড়া মমতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত ‘পাংকুজামাই’, কামাল কায়সার পরিচালিত ‘মা’সহ কয়েকটি ছবির শেষ পর্যায়ের কাজ অপুকে না পাওয়ার কারণে আটকে রয়েছে। 

অদ্ভুতুড়ে 7:32 AM

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিন্তু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে হঠাৎই নিজেকে আড়াল করেছেন তিনি। গত দুমাসে কোনো ছবির কাজ করেননি অপু বিশ্বাস। এমনকি গত ১০-১৫ দিনে কোনো প্রযোজক বা পরিচালক তার সঙ্গে কোনো ছবি নিয়ে আলাপ করতে পারেননি। সেই সাথে গুলশান এলকার নিকেতনে নিজের ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’ নামের যে ব্যায়ামাগারটি ছিলো সেটিও বন্ধ করে দিয়েছে অপু বিশ্বাস। 


Apuke- can- not- be- found,- stopped- gymnasium!


গত মে মাসের ৩১ তারিখ কোনো ধরনের ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছেন সেই ব্যায়ামাগার। তবে এর আগে পরিশোধ করে দিয়েছেন কর্মচারীদের পাওনা। এ ব্যাপারে অপু বিশ্বাসের মামা স্বপন কুমার বলেন, ‘সপ্তাহখানেক আগেও আমি অপুর ঢাকার বাসায় ছিলাম। তখন কথা প্রসঙ্গে জানতে পারি তাঁর জিমের ব্যবসাটা ভালো যাচ্ছিল না। কোনো ব্যবসা ভালো না চললে তা চালিয়ে নেওয়ার কোনো মানে হয় না। মূলত, ব্যবসায় ধারাবাহিক লসের জন্যই জিমটি বন্ধ করে দিয়েছে সে। তবে চলচ্চিত্রাঙ্গনের অনেকের মতে, অন্য নায়িকাদের সঙ্গে শাকিবের নিয়মিত কাজ করার বিষয়টি ইদানীং সহজভাবে মেনে নিতে পারছেন না অপু। আর এ কারণেই হয়তো শাকিবের সঙ্গে নতুন ছবিতে কাজ করার বিষয়ে তার মনে অভিমান জন্মেছে। তারা আরও বলেন, বহু নির্মাতার অনুরোধ সত্ত্বেও অন্য নায়কের সঙ্গে তেমন একটা কাজ করেননি অপু। এমনকি যৌথ প্রযোজনার ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। আর এসব করেছেন তিনি শাকিব খানের জন্য। অপু বিশ্বাস যদি শাকিবের জন্য এত ত্যাগ স্বীকার করেন, তাহলে শাকিব কেন পারবেন না! শাকিবের সঙ্গে ‘বসগিরি’ ছবিতে অপুর ‘না’ করে দেয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই এসব বলছেন তারা। এসব আলোচনা থেকেই প্রশ্ন উঠছে- শাকিবের কারণেই কি তাহলে আড়ালে রয়েছেন অপু। ঢাকার ছবির জনপ্রিয় এ নায়িকা বর্তমানে তার সেল ফোনটি বন্ধ রেখেছেন। অভিমান, রাগ বা ক্ষোভ যাই থাকুক না কেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপুর এ ঠাণ্ডা লড়াই খুব দ্রুত নিষ্পত্তি হোক এটাই সকলের প্রত্যাশা। অনেক দিন ধরেই সবার লোকচক্ষুর আড়ালে রয়েছে অপু বিশ্বাস। ছেড়ে দিয়েছেন চুক্তি হওয়া হওয়া সব ছবির কাজ। অপুর এই আড়ালে থাকার কারণ জানতে চাইলে মামা স্বপন কুমার বিশ্বাস বললেন, ‘এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সে স্বাধীনচেতা মানুষ। নিজে থেকে না বললে আমরা গায়ে পড়ে তাঁর কোনো বিষয় জানার চেষ্টা করি না। আহসানুল হক মিনুর মাধ্যমে ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন। তখন অপু বিশ্বাস নবম শ্রেণীর ছাত্রী। এরপর ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসাসফল হওয়ার পর অপু বিশ্বাস রাতারাতি তারকা বনে যান। শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায় দারুণভাবে। অপু-শাকিব অভিনীত সুপারহিট ব্যবসাসফল ছবির মধ্যে রয়েছে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘মাই নেম ইজ খান’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘লাভ ম্যারেজ’ প্রভৃতি। আর এ জুটি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’, আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, কালাম কায়সারের ‘মা’ ছবিগুলো। শাকিবের সঙ্গে জুটি হয়ে কাজ করে অপু চলচ্চিত্রে এরইমধ্যে ১২ বছর পার করছেন। কিন্তু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে হঠাৎই নিজেকে আড়াল করেছেন তিনি। গত দুমাসে কোনো ছবির কাজ করেননি অপু বিশ্বাস। বর্তমানে অপু বিশ্বাসের তিনটি নম্বরই বন্ধ। তার মায়ের ফোন নম্বর মামা স্বপনের কাছে চাইলে তিনি এড়িয়ে যান। বলেন, ‘বোনকে আমি খুব একটা ফোন করি না। সে যখন আমাকে ফোন করে তখনই শুধু কথা হয়। আর এক এক সময় এক একটি নম্বর থেকে ফোন করে। কোন নম্বরটা দেব বুঝতে পারছি না।

অদ্ভুতুড়ে 8:21 AM

Both -of- negotiations,- but -told- in- a- deep- yarayantrera- Mahi!চিত্রনায়িকা মাহিয়া মাহিকে স্ত্রী দাবি করা এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলছেন মাহি।

মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমকে;মাহি বলেন, ‘অপেক্ষা করুন। ঘটনা কী কারণে ঘটেছে, কারা করেছে- এর সব কিছুই সংবাদ সম্মেলনে বলা হবে। শাওন কারাগার থেকে বের হলেই এই সংবাদ সম্মেলন করা হবে। মোবাইল ফোনে মাহি আরো বলেন, ‘শাওন আমার ছোটবেলার বন্ধু। তার দ্বারা আমার এত বড় ক্ষতি সম্ভব নয়। সে কারো ইন্ধনে এমন কাজ করেছে। বিষয়টি নিয়ে তৃতীয় পক্ষ গভীর যড়যন্ত্রে লিপ্ত। শাওন যেকোনোভাবে এখানে ফেঁসে গেছে। এর পেছনে শাওনের বন্ধুদের প্ররোচনাও থাকতে পারে।’ তিনি জানান, বিষয়টি বোঝার পর সমঝোতা করেছে উভয় পরিবার। এক প্রশ্নে তিনি আরো বলেন, শাওন এখন কারাগারে আছে। সে বের হলেই উভয় পরিবার এক সঙ্গে হয়ে সংবাদ সম্মেলন করবে। সেখানে পরিবারের অন্যরাও থাকবেন। ওই সময় শাওন আদালতে যে কাবিননামা দাখিল করেছে, সেই ব্যাপারে, তাদের দুইজনের সম্পর্কের বিষয়ে বিস্তারিত বলা হবে।

 সংবাদ সম্মেলন কবে হবে নির্দিষ্ট করে বলতে না পারলেও শাওন কারাগার থেকে মুক্তির পরই তা করা হবে বলে জানান তিনি। গত ২৫ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেট নিবাসী এক কম্পিউটার প্রকৌশলীর সঙ্গে। এর একদিন পর শাহরিয়ার আলম শাওন ফেসবুকে মাহির সঙ্গে তার তোলা কয়েকটি ছবি পোস্ট করে মাহিকে স্ত্রী দাবি করেন। এরপর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে শাওনের বিরুদ্ধে মামলা করেন মাহি। শাওনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। এরপর মাহির সঙ্গে বিয়ের কাবিননামা আদালতে দাখিল করেন শাওন। এই প্রেক্ষাপটে দুই পরিবার সমঝোতা করে নেয় আগামী ১৬ জুন মাহির দায়ের করা মামলার শুনানির দিন রয়েছে। এ দিন শাওনের জামিন আবেদন করবেন তার আইনজীবীরা। যদি বাদির সম্মতি থাকে তাহলে জামিন পেতে বাধা থাকবে না। দুই দিনের রিমান্ড শেষে শাওন কারাগারে আছেন।

রোববার মাহি এবং শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয়। সমঝোতার বিষয়ে ৩০০ টাকার দলিলে স্বাক্ষর করেন মাহির বাবা আবু বকর ও শাওনের বাবা নজরুল ইসলাম। সমঝোতা অনুযায়ী মাহি দায়ের করা মামলা তুলে নেবেন। আর শাওন কোনো মামলা করতে পারবেন না।

অদ্ভুতুড়ে 10:21 PM

 
Shakib-was-unveiled-Romansh-Shrabanti

ভালই জমে উঠেছে সাকিব-শ্রাবন্তীর রোমান্স। দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'শিকারী'তে অভিনয় করছেন তারা। ইউরোপের দেশ লন্ডনে ছবিটির দৃশ্যধারণ চলছে। ফেসবুকে প্রকাশ করা হয়েছে শুটিংয়ের বেশ কিছু ছবি। ছবিগুলোতে দু'জনকেই গানের তালে হারিয়ে যেতে দেখা গেছে।

জানা গেছে, 'লন্ডনের বেশ কয়েকটি স্থানে ছবির তিনটি গানের দৃশ্যধারণ হবে। এ ছাড়া এবারই প্রথম লন্ডনের মাটিতে পা রাখলেন শাকিব খান।

ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও পেলে ব্যানার্জি। শাকিব-শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করছেন অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী, রুদ্র প্রতাপ প্রমুখ।

অদ্ভুতুড়ে 8:08 AM

কাজে ভাটা পড়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। ‍দিন কয়েক আগেও শোনা গিয়েছিল এমন গুঞ্জন। কিন্তু আসল খবর হলো  আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সম্রাট’ ছবির ডাবিংয়ের কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি।

কাজ করছেন অপু বিশ্বাস 
এ নিয়ে অপু বিশ্বাস , আমার কাজ আমি করে যাচ্ছি। ‘সম্রাট’ ছবির ডাবিংয়ের কাজ কয়েকদিন আগে শেষ করলাম। ছবিটি ঈদে মুক্তির পাওয়ার সম্ভাবনা আছে। এ ছবির গান, লোকেশন ও ছবির গল্প দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।‘সম্রাট’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
ঢাকা, থাইল্যান্ডসহ বেশকিছু মনোরম জায়গায় এ ছবির কাজ হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক মোস্তফা কামাল রাজ।
ছবিটির মুক্তির বিষয়ে তিনি বলেন, এবারের ঈদে আমার এ ছবিটি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এ ছবির জন্য অপু বিশ্বাসসহ বেশিরভাগ শিল্পী ডাবিং শেষ করেছেন। শাকিব খানও বেশকিছু কাজ এগিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। ফিরে এসে ডাবিংয়ের বাকি কাজ শেষ করলেই আমার ছবি প্রস্তুত হয়ে যাবে।
‘সম্রাট’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, কাবিলা, সুব্রত, শিমুল খান, ডিজে সোহেল, এবি রোকন প্রমুখ। এ ছবিটি ছাড়াও অপু বিশ্বাস বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সারের ‘মা’ ছবিতে অভিনয় করছেন।

অদ্ভুতুড়ে 10:01 PM

Mahi-and-Shaon-in-the-family-agreement

ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী দাবিদার শাহরিয়ার ইসলাম ওরফে শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতা শর্ত অনুযায়ী, মাহি শাহরিয়ারের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নেবেন। অন্যদিকে শাহরিয়ার জেল থেকে বের হয়ে মাহির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না এবং মাহির ক্ষতি হয়, এমন কোনো আচরণ করতে পারবেন না বলে সমঝোতায় উল্লেখ করা হয়েছে।


রোববার বেলা তিনটায় মাহির উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসভবনে উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে ৩০০  টাকার দলিলে এই সমঝোতা স্বাক্ষর হয়। সমঝোতা দলিলে স্বাক্ষর করেন মাহির বাবা আবু বকর ও শাহরিয়ারের বাবা নজরুল ইসলাম। সাক্ষী ছিলেন শাহরিয়ারের বড় চাচা আবুল হাশেম ও ছোট চাচা মাহমুদুল হাসান।
এত দিন মুখ না খুললেও সমঝোতা স্বাক্ষরের পর গতকাল রোববার কথা বলেন নায়িকা মাহিয়া মাহি। মুঠোফোনে তিনি শোবিজ নিউজকে বলেন, এর আগে তাঁর বিরুদ্ধে অনেকেই অনেকভাবে নেতিবাচক খবর ছড়িয়েছে। তিনি সব সময় চুপ থেকেছেন। কিন্তু এবার তাঁর বিয়ের এক দিনের মাথায় এমন খবর ছড়ানোয় বাধ্য হয়ে তিনি মামলা করেছেন। মাহি বলেন, ‘আমাকে জড়িয়ে যখন ছবিগুলো প্রকাশিত হয়েছে, তখন আমি নিজের কথা ভাবিনি, শুধুই আমার শ্বশুর-শাশুড়ি ও পরিবারের কথা ভেবেছি। মনে হয়েছে, আমাকে জড়িয়ে এসব মিথ্যা খবরে তাঁরা সামাজিকভাবে হেয় হয়ে যাচ্ছেন। তাঁদের দিকে তাকিয়ে আমার সততাকে প্রমাণ করার জন্যই মামলা করতে বাধ্য হয়েছি।’

তবে মাহি মনে করেন, পুরো ঘটনার শুধু শাহরিয়ার একা জড়িত নন। মাহি বলেন, ‘শাওন আমার ছোটবেলার বন্ধু। তাঁর দ্বারা আমার এত বড় ক্ষতি সম্ভব নয়। সে কারও ইন্ধনে এমন কাজ করেছে। বিষয়টি নিয়ে তৃতীয় কোনো পক্ষ গভীর যড়যন্ত্রে লিপ্ত। শাওন যেকোনোভাবে এখানে ফেঁসে গেছে। বিষয়টি বোঝার পর আমি সমঝোতা করতে রাজি হয়েছি।’

সমঝোতা স্বাক্ষরের পর শাহরিয়ারের বাবা নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আর ভুল করতে চাই না। মাহির নতুন বিয়ে হয়েছে। তার জন্য আমাদের পরিবার থেকে সব সময়ই দোয়া থাকবে।’ শাহরিয়ারের ছোট চাচা মাহমুদুল বলেন, ‘আমাদের দুই পরিবারের সঙ্গে সম্পর্ক বহুদিনের। মাহিকে জড়িয়ে শাওন এ ধরনের ছবি প্রকাশ করবে আমরা আগে জানতে পারলে কখনোই তা পারত না।’

মাহমুদুল মনে করেন, ‘মাহিরও মিডিয়াতে শত্রু আছে। শাওনের একার পক্ষে হয়তো এটা করা সম্ভব নয়। এর পেছনে তৃতীয় কোনো পক্ষের হাত বা শাওনের বন্ধুদের প্ররোচনা থাকতে পারে।’ তিনি বলেন, মাহি তাঁর মামলা প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে কাবিননামা জমা দেওয়ার বিষয়টিও মূল্যহীন হয়ে যাবে।সমঝোতা দলিল নিয়ে এখন কী করবেন? এমন প্রশ্নের জবাবে শাহরিয়ারের এই চাচা বলেন, ‘উকিলের সঙ্গে আলাপ–আলোচনা করে ঠিকঠাক করব। হয়তো আগামীকাল আদালতে সমঝোতা দলিলটি জমা দেওয়া হবে।’

গত ২৫ মে মাহির বিয়ে হয় সিলেট নিবাসী কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদের সঙ্গে। এর এক দিন পর ২৭ মে বন্ধু শাহরিয়ার আলমের সঙ্গে তাঁর কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। সেদিনই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মাহিয়া মাহি তথ্যপ্রযুক্তি আইনে শাহরিয়ারের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ শাহরিয়ারকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়।

৩১ মে রিমান্ড শেষে শাহরিয়ার ইসলামকে আদালতে আনা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। সেদিন শাহরিয়ারের আইনজীবী বেলাল হোসেন শোবিজনিউজকে বলেছিলেন, গত বছরের ১৫ মে শাহরিয়ার ও মাহির বিয়ে হয়। আদালতে বিয়ের কাবিননামাসহ প্রয়োজনীয় সব কাগজ জমা দেওয়া হয়েছে।

অদ্ভুতুড়ে 7:14 AM
Mahi- said -her- husband's- bail- hearing- on- June -16

চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহির করা মানহানির মামলায় তার স্বামী হিসেবে নিজেকে দাবি করা শাহরিয়ার শাওনের জামিনের শুনানি হবে ১৬ জুন। আজ রবিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইবুনালের বিচারক কেএমএম শামসুল আলম দিন ঠিক করে এ আদেশ দেন।


 গত ৩১ মে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে বিয়ে সম্পর্কে শাওনের আইনজীবী মো. বেলাল হোসেন আদালতকে জানান, ২০১৫ সালের ১৫ মে মাহিয়া মাহির সঙ্গে পারিবারিকভাবে শাওনের বিয়ে হয়। রাজধানীর বাড্ডার কাজী অফিসের কাজী মোহাম্মাদ সালাহউদ্দিন এই বিয়ে পড়ান। তাই বাদীনি মাহি তার বৈধ স্ত্রী। মুসলিম আইন অনুযায়ী স্বামী বর্তমান থাকায় স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারেন না। যদি স্বামী থাকা অবস্থায় কোন মেয়ে আরেকটা বিয়ে করে সেটা ফৌজদারি অপরাধ। এরআগে আসামি শাওনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন গোয়েন্দা পুলিশে এসআই সোহরাব মিয়া। এসময় শাওনের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।  গত ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বাদী হয়ে মামলা করেন মাহিয়া মাহি। পরে আসামি শাওনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দ্ইু দিন রিমান্ডে নেওয়ার অনুমাতি পান

অদ্ভুতুড়ে 5:03 AM
Mahi-Singh-for-the-arijit

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং। রবিবার (৫ জুন) মুম্বাইয়ের একটি স্টুডিওতে ‘টুপটাপ চুপচাপ’ শিরোনামে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।


এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা বলেন, ‘অরিজিৎ সিং নরমালি কোন গান একদিনেই রেকর্ডিং করেন। কিন্তু এই গানটিতে তিনি তিনদিন সময় দিয়েছেন। লাস্ট তিনদিন প্রচুর খেটেছেন। গানটি একটা স্কেলে নয়, তিনটা স্কেলে। সেকারণেই বেশ সময় নিয়ে কাজটা করেছেন তিনি।’

তিনি আরো বলেন, ‘তিনটা পার্টে ভাগ করা হয়েছে গানটি। ইতিমধ্যেই গানের একটি অংশের ভিডিও শুট করা হয়েছে মালয়েশিয়ায়। গানের সুরে ঠোঁট মিলিয়েছেন আরিফিন শুভ ও মাহি।’

উল্লেখ্য, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মোট তিনটি গান থাকছে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন অদিত ও ডিজে রাহাত। চলতি বছরেই ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

অদ্ভুতুড়ে 4:32 AM
Mahi-was-deeply-in-love-with-the-teacher

চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ের পর থেকে আলোচনার ঝড় ওঠে । তার কারণ হচ্ছে বিয়ের একদিনের মাথায় মাহির স্বামী বলে পরিচয় দেয় শাহরিয়ার শাওন নামে এক যুবক। সেই আলোচনা শেষ না হতেই নতুন করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে মাহির সাথে কোচিং সেন্টারের এক শিক্ষকের প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন সমালোচনা।


গত বছর রেডিও স্টেশন ‘রেডিও আমার’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ভালোবাসা’য় মাহি বলেন, ‘অনেক প্রেম আমার জীবনে এলেও আমি আজ আমার প্রথম প্রেমের কথা বলতে চাই। যা আজও ভুলিনি। তখন আমি উত্তরা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। আমি কোচিং সেন্টারের এক শিক্ষকের প্রেমে পড়ি। তাকে দেখলেই আমার ভিতর অন্যরকম এক অনুভূতি কাজ করত।

সারা রাত কথা হতো। তিন বছরের মতো সময় কেটেছিল আমাদের। এরপর সম্পর্কটা নানা কারণে টিকে না থাকলেও মনে আছে সেসব স্মৃতি।’নতুন করে মাহির এ ঘটনা সাবার সামনে আসার পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কজন সিনিয়র চলচ্চিত্রকার দাবি করেছেন, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পরই মাহি একের পর এক গোপন প্রেম, অশ্লীল ভিডিও প্রকাশসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডের জন্ম দিয়ে চিত্রনায়িকাদের প্রশ্নের মুখে ফেলেছেন।

তার এমন কর্মকাণ্ডে ভালো নায়িকারাও নিজেদের চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন। ভালো ঘরের মেয়েরা চলচ্চিত্রে আসতে চাইছেন না। চলচ্চিত্রকাররা বলছেন, মাহি আসলে চলচ্চিত্রকে ভালোবেসে এ জগতে আসেননি। বিষয়টি তার কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ হচ্ছে। চলচ্চিত্রকে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান এবং নানা অপকর্ম করাই ছিল তার লক্ষ্য।

উচ্ছৃঙ্খল আচরণের কারণে মাহিকে চলচ্চিত্রে আনা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া একসময় এই নায়িকাকে তাদের চলচ্চিত্র থেকে বাদ দেয়। তার হাতে এখন তেমন ছবিও নেই। একটি সূত্র জানায়, মাহি যে উচ্ছৃঙ্খল স্বভাবের এবং একাধিক প্রেম করে বেড়ানো মেয়ে তার অনেক প্রমাণ আছে। একটি ঘটনার কথাই বলি।

এদিকে শাওনের স্বজনরা বলছেন, পুলিশ দিয়ে মাহি এখন তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। শাওনের আইনজীবী বেলাল হোসেন জানান, প্রথম বিয়ের খবর গোপন এবং স্বামীকে তালাক না দিয়ে আবার বিয়ে করায় মাহি দণ্ডযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলা করা হবে। চলচ্চিত্রকাররা বিষয়টিকে মাহির জন্য অমার্জনীয় অপরাধ হিসেবেই দেখছেন। তারা বলছেন, মাহি সামাজিক অবক্ষয় ঘটানোর মতো কাজ করেছেন।

প্রথমে গোপনে বিয়ে, পরে সেই বিয়ের খবর গোপন রেখে আরেকটি বিয়ে করা; প্রথম বিয়ের খবর ফাঁস হলে তা অস্বীকার করে প্রথম স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের; পরে আদালতে বিয়ের কাবিন উপস্থাপনসহ একাধারে মাহির এসব ঘটনায় সাধারণ মানুষ এখন ছি ছি করে বলছে, ‘নায়িকাদের চরিত্র বলে কিছু নেই। তাদের পক্ষে যে কোনো বাজে কাজ করা সম্ভব।’

এ কারণে মাহির দ্বিতীয় স্বামী অপু ও তার পরিবার এখন  বিব্রতকর অবস্থায় পড়েছেন। সব কিছু মিলিয়ে সামাজিকভাবে মানসম্মানের প্রশ্ন উঠেছে অপুর পরিবারে। এখন কতদূর পর্যন্ত স্থায়ী হয় মাহির সংসার সেটাই এখন ভাবছে সবাই।

অদ্ভুতুড়ে 6:54 AM

From- tomorrow -I'll -bleed- baiyye:- parimaniকাল থেকে কলকাতায় রক্তের বন্যা বইয়ে দিবেন বলে মন্তব্য করেছেন পরীমণি। তবে সত্যি সত্যি শরীরের কোনো রক্ত নয়; মূলত আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে 'রক্ত' ছবির শুটিং। 


৫ দিনের ছুটি কাটিয়ে আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন পরীমণি। কলকাতায় যোগ দিবেন শুটিং ইউনিটের সঙ্গে। এর আগে গত সপ্তাহে ঢাকায় প্রত্যাবর্তন করেন তিনি। পরীমণি বলেন, "আজ যাব কলকাতায়। টানা সপ্তাহ খানেক শুটিং হওয়ার পর ইউনিট ছুটবে দার্জিলিংয়ের পথে। এরপর সেখানে শুটিং সম্পন্ন করে ফিরব ঢাকায়। বলতে পারেন কাল থেকেই রক্তের বন্যা বইয়্যে দিব।"
এদিকে পরীমণি ফেরার আগে ইউনিট থেকে চলে আসেন পরিচালক মালেক আফসারী। শুটিং নিয়ে সময়ের মতপার্থক্য হওয়ায় জাজ মাল্টিমিডিয়ার আলোচিত এ ছবি থেকে ইউটার্ন নেন তিনি। জানা গেছে, তার জায়গায় দায়িত্ব পালন করবেন ওয়াজেদ আলী সুমন।
উল্লেখ্য, গত এপ্রিলে বেশ ঘটা করে  'রক্ত' সিনেমার মহরত আয়োজন করে প্রোডাকশন হাউজ জাজ মাল্টিমিডিয়া।

অদ্ভুতুড়ে 6:14 AM

চলচ্চিত্রের কিউট বেবি খ্যাত দিঘী নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। দীর্ঘদিন পার হওয়ার পরে আবার দিঘীকে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়। দিঘি এবার ভাতিজি নয় শাকিব খানের নায়িকা হিসাবে অভিনয় করতে যাচ্ছেন।

 
দিঘি এবার ভাতিজি নয় শাকিব খানের নায়িকা হিসাবে অভিনয় করতে যাচ্ছেন।

 


তিনি রুপালী পর্দায় হাজির হচ্ছেন কিং খান খ্যাত শাকিব খানের নায়িকা হিসেবে। এ খবরে বেশ নাড়াচাড়া পড়ে গেছে ঢালিউড পাড়ায়।

এর আগে দিঘী বেশ কিছু ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছেন। আর চাচ্চু ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন দিঘী।

জানা গেছে শাকিব-দিঘীর এই ছবির নাম “অশিক্ষিত ছেলে”। পি এ কাজল ছবিটির পরিচালনা করবেন। এই সিনেমায় তিনি একটি কিশোরীর চরিত্রে অভিনয় করবেন। জানা যায় খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। '

Prarthona Fardin Dighi



অদ্ভুতুড়ে 2:36 PM
Mahi-cases-of-fraud-against-the-Muslim-family-laws

 

পারিবারিক আইন মেনে চিত্রনায়িকা মাহির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে যাচ্ছে মাহিকে স্ত্রী দাবিদার শাওনের পরিবার। আগামী সপ্তাহে এ মামলা হতে পারে বলে জানিয়েছেন শাওনের আইনজীবী বিল্লাল হোসেন। আজ বৃহস্পতিবার সকালে শাওনের আইনজীবী বিল্লাল হোসেন জানান, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একজন নারী একটি বিয়ে করতে পারেন।


আইনগতভাবে প্রথম বিয়ে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করতে পারেন। মাহি এটা করেননি। এ কারণে তার বিরুদ্ধে শাওনের পরিবার মামলা করবে। মামলার কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। আগামী সপ্তাহে পারিবারিক আদালতে এ মামলা করা হবে। শাওনের পরিবার সিদ্ধান্ত নিয়েছে, আইনগত দিক বিবেচনা করে মাহির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করার।

এজন্য তারা আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন। রোববার কিংবা সোমবার তারা এ মামলা করতে পারেন বলেও জানান বিল্লাল হোসেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় এ ব্যাপারে কথা বলতে মাহিয়া মাহির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, শাওন যদি ভুক্তভোগী হন তাহলে আদালতের দ্বারস্থ হতেই পারেন। তবে পুলিশ আপাতত সাইবার ক্রাইম অপরাধে মাহির দায়ের করা মামলার তদন্ত করছে। সেখানে শাওন ছবি পোস্ট করে যে অপরাধ করেছেন তার প্রমাণ এরইমধ্যে পাওয়া গেছে।

এদিকে আদালতে চিত্র নায়িকা মাহির মামলায় গ্রেপ্তার শাহরিয়ার ইসলাম ওরফে শাওন লিখিতভাবে বলেছেন, শারমিন আক্তার নীপা (মাহিয়া মাহি) তার স্ত্রী। বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে, যা কোনো মানহানিকর, অশ্লীল ও উস্কানিমূলক নয়। অবশ্য এর আগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের অপরাধে মাহির দায়ের করা মামলায় গোয়েন্দা পুলিশ শাওনকে গ্রেপ্তার করে তাকে দুদিনের রিমান্ডে নেয়। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এ ছাত্র আদালতে তাদের বিয়ের কাবিননামা দাখিল করেছেন।

অদ্ভুতুড়ে 10:04 AM
Racy -film -being-a- mother- again

ক্যারিয়ারের ভালো সময়েই চিত্রনায়িকা রেসি বিয়ে করেন ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে। 


এরপর অভিনয় ছেড়ে সংসারি হয়ে যান তিনি। তাদের সংসারে অাছে এক কন্যা সন্তান। এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন রেসি। আর এ জন্য তাকে অপেক্ষা করতে হবে আরও সাত মাস। ২০০৭ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা রেসি। এরপর ডিপজলের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পান। বিয়ের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও গত বছর আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তার অভিনীত ‘শূন্য’ ছবিটির কাজ খুব শিগগিরই শেষ হবে বলে জানা গেছে। এ ছাড়া নিয়তি ছবিতেও একটি অতিথি চরিত্রে দেখা যাবে রেসিকে।

অদ্ভুতুড়ে 7:13 AM
The-Hollywood-Bollywood-movie-that-will-be-released-tomorrow

আগামীকাল ৩ জুন, শুক্রবার। এই দিনে হলিউড এবং বলিউডের সব সিনেমা মুক্তি পাওয়ার দিন। আর তাই শুক্রবারের জন্য অনেকেই মুখিয়ে থাকেন। সময় বের করে সিনেমাগুলো দেখার জন্য জানতে হবে, কোন সিনেমাগুলো মুক্তি পাচ্ছে আগামীকাল। সে জন্য আমাদের নিয়মিত প্রতিবেদনে চোখ রাখুন।


বলিউডপ্রেমিদের জন্য কাল আসছে দুটি হিন্দি সিনেমা। স্বল্প বাজেটের ছবি ‘প্রজেক্ট মারাঠওয়াদ্বা’য় অভিনয় করেছেন ওম পুরি, সীমা বিশ্বাস সহ অনেকে। ছবিটির পরিচালক ভাবিন ওয়াদিয়া।

এছাড়া জনপ্রিয় ‘হাউজফুল’ সিরিজের তৃতীয় পর্ব ‘হাউজফুল ৩’ মুক্তি পাচ্ছে আগামীকাল। অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকলিন ফারনান্দেজ, লিসা হেইডেন, বোমান ইরানি, চাঙ্কি পান্ডে সহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন সাজিদ-ফরহাদ। 

ওদিকে হলিউডে একাধিক ছবি মুক্তি পাচ্ছে কাল। ওয়ারনার ব্রোস প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে ‘মি বিফোর ইউ’ ছবিটি। অভিনয় করেছেন এমিলিয়া ক্লার্ক, স্যাম ক্ল্যাফিন, চার্লস ডান্স। এছাড়াও মুক্তি পাবে ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটেলসঃ আউট অব দ্য শ্যাডো’। এই ছবিতে অভিনয় করেছেন মেগান ফক্স, স্টিফেন অ্যামেল, টেইলার পেরি। ছবির পরিচালক ডেভ গ্রিন। 
Powered by Blogger.