 |
| মেট্টোপলিটন প্রেম ফারিয়ার |
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আসছে ঈদ উপলখ্যে নতুন একটি টেলিফ্লিমের কাজ শুরু করেছেন। ‘মেট্টোপলিটন প্রেম’ শিরোনামের টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ “িার।এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- আফরান নিশো ও শবনম ফারিয়া।
 |
| মেট্টোপলিটন প্রেম ফারিয়ার |
টেলিফিল্মের গল্প প্রসঙ্গে মাহমুদ “িার বলেন, ‘গল্পটা স্টান্টম্যান, ফাইটারম্যানদের নিয়ে। যারা আগুনের ভেতর থেকে নায়িকাকে উদ্ধার করে আনে। উচু থেকে ভিলেন পড়ে জমানো অনেক মাটির কলসির উপর। ভেঙ্গে চুরমার হয়ে যায় সব। বহুতল ভবন থেকে নায়িকা পড়ে গেলে একমাত্র উদ্ধার করতে পারে নায়ক! হ্যাঁ, নায়ক উড়ে এসে জুড়ে বসে। এটাই তো স্বাভাবিক। কিন্তু সরাসরি নায়ক এ কাজ করে না। তার ত্রাতা, প্রক্সি দাতা হলেন একজন স্টান্টম্যান কিংবা ফাইটারম্যান। যে হিরোকে হিরো বানায়। জীবন বাজি রেখে নায়িকাকে রক্ষা করে ডামি হয়ে। সমস্ত ঝুঁকিপূর্ণ শট দেয়। কিন্তু তার কখনো নায়ক হয়ে উঠা হয় না! অথবা মাতাল করা সুন্দরী নায়িকাকে যতই উদ্ধার করুক, তার কখনোই প্রেমিক হয়ে উঠা হয় না। এই বিষয়টি নিয়েই মূলত গল্পটি আবর্তিত হয়েছে। নির্মিতব্য এ টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
Post a Comment