Showing posts with label model. Show all posts

অদ্ভুতুড়ে 7:10 PM
Big-Boss-punama-Rakhi-is-the-successor-to-the-10-stay-beautiful

 

তাঁর নামই যথেষ্ট! কারণ, তাঁর নামের সঙ্গে বিতর্ক যেন ছায়ার মতোই থাকে। তাঁর উপর মিডিয়ার আলো পড়া মানেই বিতর্কের ছায়া অবশ্যই থাকবে তাঁর সঙ্গে। তিনি পাকিস্তানের কান্দিল বালোচ। ‘বিগ বস ১০’-এ নাকি থাকছেন এই পাক-সুন্দরী। একটু মনে করিয়ে দিলেই বুঝবেন কে এই কান্দিল বালোচ!


ইমরান খান থেকে পাকিস্তান ক্রিকেট টিম, সকলের উদ্দেশে যৌনতায় ঠাসা একের পর এক বার্তা দিয়ে ইনি ইতিমধ্যেই ঝড় তুলেছেন। বিরাট কোহলিকে তিনি প্রস্তাব দেন, ‘আনুশকাকে ছেড়ে আমার কাছে এস।’

শোনা যাচ্ছে কান্দিল নাকি ভারতে আসার তোড়জোর শুরু করে দিয়েছেন! বি-টাউনের খবর, ‘বিগ বস ১০’-এ নাকি থাকছেন তিনি! কিছুদিন আগে তিনি বলেন, কেকেআর চ্যাম্পিয়ন হলে তিনি ভারতে চলে আসবেন।
নিজের পারফরম্যান্সে দর্শকদের নাকি ঘুম কেড়ে নেবেন! ভাগ্যিস সেটা হয়নি!

আফ্রিদি নাকি ছিলেন তাঁর প্রাক্তন স্বপ্নপুরুষ। আফ্রিদির প্রতি প্রেম বোঝাতে তিনি সম্পূর্ণ নগ্ন হতে চেয়েছিলেন। পুনম পাণ্ডে আর রাখী সাওয়ান্তকে নিজের অনুপ্রেরণা বলে মনে করেন কান্দিল বালোচ। বার বার তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় কান্দিল বালোচ এখন বেশ পরিচিত একটা মুখ।

অদ্ভুতুড়ে 9:46 AM
 Tisha Princess Diana

একটা সময় থিয়েটার করতো ডায়না। কিন্তু পরিস্থিতির কারণে তার আর থিয়েটার করা হয় না। পরে তিনি চলে যান যাত্রায়। 

 

এরপর বিভিন্ন জায়গায় যাত্রা দিয়েই যেন চলতে থাকেন তিনি। একদিন চোখে পড়েন নুরুন্নবীর। ডায়নার নাচ দেখে মুগ্ধ হয়ে যান তিনি। তার যেন বিশ্বাসই হয় না যাত্রার মেয়ে এতো ভালো নাচে কি করে। এরপর সেই ডায়নাই একদিন হয়ে উঠেন প্রিন্সেস ডায়না। এখানেই গল্পের শেষ নয়। এর বাকি গল্প দেখতেই চোখ রাখতে হবে যাত্রার গল্প নিয়ে নির্মাণ হওয়া ঈদের বিশেষ নাটক 'প্রিন্সেস ডায়না'তে। আর এই প্রিন্সেস ডায়না চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর তার সঙ্গে রয়েছে শতাব্দী ওয়াদুদ, রহমতউল্লাহ সহ আরও অনেকে। আর এটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। গাজিপুরে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আসছে ঈদে দেশ টিভিতে প্রচার হবে এটি।

অদ্ভুতুড়ে 7:30 AM
sharukh-khan-je-karone-holliwooder-bapare-agrohi-noy

পৃথিবীর প্রত্যেক স্বপ্নবান অভিনেতা-অভিনেত্রীদের কাছে ‘হলিউড’ এক স্বপ্নের নাম। আর এই স্বপ্নের ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডে একের পর এক নিজেদের প্রতিষ্ঠা করার সংগ্রামে হাজির হতে ক্রমাগত ডানা মেলছে বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রীরা।


ঐশ্বরিয়া রাই, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের পর নাম আসছে হুমা কুরাইশিসহ আরো বেশ ক’জন অভিনেতা-অভিনেত্রীর নাম। কিন্তু বলিউডের শীর্ষস্থান দখল করেও একবারের জন্যেও শোনা যায়নি বলিউড কিং শাহরুখের নাম! সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, যে কারণে হলিউডে আগ্রহি নন তিনি!

হলিউডের ছবিতে এরইমধ্যে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী বেশ আলো ছড়াচ্ছেন। তাদের মধ্যে ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোন বেশ আলোচিত। কিন্তু তাদেরকে হলিউড যাত্রায় বেশ উৎসাহিত করলেও নিজে হলিউডের সিনেমায় বিন্দুমাত্র আগ্রহী নন শাহরুখ। আর কি কারণে তিনি হলিউডের সিনেমায় অভিনয় করতে চান না, সম্প্রতি শীর্ষস্থানীয় একটি কাগজে তাও বলেছেন বিস্তারিত।

হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি শাহরুখ খান বলেন, প্রথমত সব জায়গার জন্য আমি যথেষ্ঠ যোগ্য নই। তাছাড়া আমি একটু দেশ প্রেমিক বলেই হয়তো সব সময় ভারতীয় সিনেমার জন্যই কিছু করতে চেয়েছি। কিন্তু তা শুধু অভিনেতা হিসেবে নয়। এটা বলা মহত্বের কিছু না যে, শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয় আমি ভারতীয় সিনেমায় ‘ভিএফএক্স’-এর প্রচলনটা শুরু করেছি। এটা ভারতীয় সিনেমার জন্য বিজয়।

এছাড়াও আরো একটি কারণ বলেছেন শাহরুখ, যে কারণে তিনি হলিউড মুখি হতে চান না। এ সম্পর্কে শাহরুখ আরো বলেন, আমি খুব লাজুক মানুষ। নতুন মানুষের সঙ্গে ভালো মিশতে পারি না। যারা আমাদের(বলিউড) থেকে বিভিন্ন ভাষায়, বিভিন্নে দেশে গিয়ে সিনেমা করছেন তাদেরকে আমার ভালোই লাগে। কিন্তু আমি বোধয় তা পারবো না। ভয় লাগে!

প্রসঙ্গত, বলিউড থেকে সবচেয়ে সফল অভিনেতা হিসেবে হলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন ইরফান খান। লাইফ অব পাই, স্পাইডারম্যান অ্যামাজিং, দ্য এক্সপোজ এবং জুরাসিক ওয়ার্ল্ড-এর মত বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে প্রথমবারের মত হলিউডের দুই সুপারস্টার অভিনেতা ‍ডুয়াইন জনসন রক ও ভিনডিজেলের সঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন। বলিউডের দুই অভিনেত্রীর ছবিগুলো আসছে বছরে মুক্তির কথা রয়েছে।

অদ্ভুতুড়ে 10:20 PM

দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা দেশে ফিরেছেন চলতি মাসের শুরুতে। ফিরেই ঘোষণা দিয়েছিলেন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি কাজে ফিরবেন। কিন্তু তা আর আপাতত হচ্ছে না। এখন নাটক নয়, বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি কাজে নিয়মিত হতে যাচ্ছেন বলে গতকাল সকালে নিশ্চিত করেছেন। যমুনা ফ্যানের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার জন্য চূড়ান্ত হয়েছেন তিনি।

দেশে ফিরেই বিজ্ঞাপনে মোনালিসা
আগামী ২৯শে এপ্রিল দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিং হবে। এটি নির্মাণ করবেন সৈয়দ রাসেল। মোনালিসা জানান, যমুনা গ্রুপের দুটি বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। একটি ফ্যানের এবং অন্যটি ফ্রিজের। এর মধ্যে ফ্যানের বিজ্ঞাপনের কাজটি আগে করা হবে। আর ফ্রিজেরটি পরে। বিজ্ঞাপন দিয়ে কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা বলেন, বিজ্ঞাপনই আমার আসল জায়গা। কারণ দর্শক আমাকে মোনালিসা হিসেবে আবিষ্কার করেছেন বিজ্ঞাপনের মডেল হওয়ার কারণেই। তাই মডেলিং আমার অনেক ভালোবাসার এবং আরাধনার।

বিজ্ঞাপনে মডেল হয়ে কাজে ফিরছি এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি। নিজের মনের ভেতর ভীষণ ভালোলাগা যেমন কাজ করছে ঠিক তেমনি ক্যামেরার সামনে আবার দাঁড়াবো, ভাবতেই যেন শিহরিত হচ্ছি আমি। এদিকে আসছে মে মাসের শুরু থেকে মোনালিসা ঈদের বেশ কয়েকটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। যাদের নাটকের কাজ করার জন্য তিনি চূড়ান্ত শিডিউল দিয়েছেন তারা হচ্ছেন সাগর জাহান, তাজ, অনন্য ইমন। রুম্মান রশীদ খানের রচনাতেও একটি নাটকে অভিনয় করবেন তিনি।

মোনালিসার দেয়া তথ্যানুযায়ী জানা যায়, প্রায় প্রতিদিনই তার বাসায় বিভিন্ন নাট্যকারের লেখা স্ক্রিপ্ট পৌঁছাচ্ছে। তিনি সময় করে মনোযোগ দিয়ে তা পড়ার চেষ্টা করছেন। নিজের ভেতর গল্প এবং চরিত্রের প্রতি ভালোলাগা সৃষ্টি হলেই তাতে কাজ করার সম্মতি জানাচ্ছেন। তবে শুধু যে কাজ নিয়েই মোনালিসা ভাবছেন তা নয়। বহুদিন পর ঢাকায় ফিরে এসে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সর্বোপরি মাকে সময় দিচ্ছেন মোনালিসা। মুঠোফোনেও সময় দিতে হচ্ছে শুভাকাঙ্ক্ষীদের। আর ভক্তদের কথা ভেবেই তিনি কাজে ফিরছেন। মাহফুজ আহমেদের সঙ্গে ‘ফিজ আপ’র বিজ্ঞাপনে মোনালিসা সর্বশেষ কাজ করেছিলেন। বিজ্ঞাপনটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।

উল্লেখ্য, গত ২ এপ্রিল মোনালিসা প্রায় তিন বছর পর আমেরিকা থেকে দেশে ফেরেন। কয়েকটা দিন নিজের মতো করে কাটিয়ে ৫ই এপ্রিল বিকালে সবাইকে জানান দেন, তিনি দেশে ফিরেছেন।

অদ্ভুতুড়ে 9:15 PM

মৌয়ের সঙ্গে নোবেলের একটা সময় সম্পর্ক ছিলো। কিন্তু সম্পর্কটা বেশিদিন টেকেনি। ভেঙে যায়। নোবেল মনেপ্রাণে ফিরতে চায় মৌয়ের জীবনে। বলতে চায় মনের আকুতি। একটি রেস্টুরেন্টে আমন্ত্রণ জানায় মৌকে। মুখোমুখি বসে দুজন। 

 নোবেলের জীবনে আর ফেরেনি মৌঃ ভিডিও
 মৌয়ের ব্যস্ততা তার মুঠোফোন নিয়ে। মাঝে একবার মুখটা তুলে জিজ্ঞাসা করলেন,
-কি বলবা বলো?
নোবেলের মিনতি,‘আমি আবার ফিরে আসতে চাই।
ঠাট্টার সুরে মৌয়ের তাচ্ছিল্য, ‘ওহ আচ্ছা! আর?’
নোবেল এবার আরো সিরিয়াস, ‘আগে আমি রিলেশনশীপ একদমই সিরিয়াস ছিলাম না। এবার আমি হ্যান্ডেড পার্সেন্ট এফোর্ট দিতে চাই, হান্ডেড পার্সেন্ট অনেস্ট থাকতে চাই।’
মৌয়ের সাফ জবাব, ‘১০০ কমিডেটও থাকতে চাও। জানি তো। এই কথা গুলো অনেকবার শুনেছি। কাজের বেলায় তো কিছুই করতে পারলেন না। শোন ফিরতে হলে রবিতে ফিরে যাও।’
মৌ আর ফেরেনি নোবেলে জীবনে। রেস্টুরেন্ট থেকে দ্রুত বেরিয়ে গেলেন। এমন ঘটনাই দেখা মিললো রবির নতুন বিজ্ঞাপনে। প্রিয়জনের ফিরে আসার গল্প দিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কিবরিয়া ফারুকী। 
বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে কিবরিয়া ফারুকী বাংলামেইলকে বলেন, ‘গল্প নির্ভর বিজ্ঞাপনটিতে নোবেল ও মৌ জুটিকে চিন্তা করেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।’
উল্লেখ্য, প্রায় এক যুগ আগে নোবেল-মৌ জুটি বেঁধে একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। সবশেষ ‘হাইওয়ে’ নামের একটি নাটকেও তারা একসঙ্গে অভিনয় করেছেন।

অদ্ভুতুড়ে 10:00 PM

এই গরমে ঘরে বাইরে চারদিকেই জীবন অতিষ্ঠ। তাই সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে আরামদায়ক পোশাকের বিকল্প নেই। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালি নারীর পোশাকেও এসেছে পরিবর্তন। আগে মা খালারা শুধু শাড়ি পরেই জীবন পার করে দিতো। 

 গরমে ঘরে বাইরে নারী
এখন সেই দিন নেই। চলনে-বলনে আমাদের নারীরা এখন অনেক আধুনিক। তাই তার প্রভাব পড়েছে ফ্যাশনশিল্পেও। মানুষের চাহিদা ও সুবিধার কারণেই দেশে ওয়েস্টার্ন পোশাক তার জায়গা করে নিয়েছে।

ওয়েস্টার্নের জয়জয়কার এখন চারিদিকে। এই গরমে তাই মেয়েরা চাইলে টি-শার্ট, টপস, ফতুয়া, ম্যাক্সি টাইপ পোশাক পরে স্বচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন। যারা আগ্রহী তাদের জন্যই রইলো কিছূ টিপস।

টি-শার্ট: এই গরমে টি-শার্টের চেয়ে আরামদায়ক পোশাক বুঝিবা আর নেই।  তাই চাইলেই টি-শার্ট পরে স্বচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন। দেশে এখন অনেক নামীদামী ব্র্যান্ডের দোকানগুলোতেই টি-শার্ট পাওয়া যায়। যেগুলোতে বিভিন্ন ডিজাইন পোস্টার প্রিন্ট করা থাকে। যা দেখতেও ভালো লাগে।
গরমে ঘরে বাইরে নারী
আরামে ঘুরতে ফিরতে ক্যাজুয়াল পোশাক হিসেবে টি-শার্টের জুড়ি মেলা ভার। আর এই পোশাক যে কোনো বয়সেই পরা যায় অনায়াসে।

গরমে ঘরে বাইরে নারী 
কুর্তী: বাজারে সুতি কাপড়ের কুর্তি এখন সব হাউজগুলোতেই পাওয়া যায়। এগুলেঅ একদিকে যেমন দেশিয় ঐতিহ্য প্রকাশ করে তেমনি অনেক ফ্যাশনেবলও।
গরমে ঘরে বাইরে নারী
সুতি কাপড়ের এসব কুর্তি বিভিন্ন রঙ ও ডিজাইনের হয়। চাইলে যে কেউ কুর্তি পরে সবার নজর কারতে পারেন সহজেই।

টপস: সালোয়ার কামিজের পাশাপাশি আরও অনেক রকমের পোশাক পরতে শুরু করল মেয়েরা কিছুদিন আগেই। কিন্তু কর্ম ব্যস্ততাই বলি আর বিশ্বায়নের জোয়ারই বলি দিনে দিনে বাঙালি মেয়েদের পছন্দের পোশাক হিসেবে পরিনত হয়েছে টপস।
গরমে ঘরে বাইরে নারী
প্রাচ্য পাশ্চাত্যের  মিশেলে এসব টপসের লেন্থ কখনও খাটো বা কখনও হয় লম্বা। আর বডিফিটিং এবং শর্ট স্লিভের।

ফতুয়া: টিএন এজ ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরাই ফতুয়া বেশি পরেন। প্রতিদিন বিভিন্ন কাজে ঘর থেকে বের হতে প্রয়োজন আরামদায়ক পোশাক।

 গরমে ঘরে বাইরে নারী
এজন্য অনেক মেয়েই বেছে নিচ্ছেন ফতুয়া। হালকা কাজ, আরামদায়ক কাপড় আর দামও হাতের নাগালে থাকার কারণে ফ্যাশন সচেতন মেয়েদের দৈনন্দিন পোশাকের তালিকায় স্থান করে নিয়েছে এই পোশাক।
 গরমে ঘরে বাইরে নারী
বর্তমান চাহিদার বিষয় মাথায় রেখে দেশীয় ফ্যাশন ঘরগুলো তাদের সংগ্রহে রেখেছে বিভিন্ন রং ও ধরনের ফতুয়া। পাশাপাশি কাটছাঁটেও এসেছে ভিন্নতা। তাই খুব সহজেই ফতুয়া পরে দৈনন্দিন জীবন অনেক আরামদায়ক করে তুলতে পারেন।

স্লিভলেস কামিজ: অভিজাত শ্রেণির মধ্যে স্লিভলেস পার্টি ড্রেসের ব্যবহার কম নয়। একসময় গরমে স্বস্তির জন্য ব্যবহৃত হলেও হাল ফ্যাশনে অনেকটাই জায়গা করে নিয়েছ স্লিভলেস কামিজ। ফ্যাশনসচেতন অনেকেই এই সময়ে স্বস্তি আর স্টাইল বিবেচনায় এ ধরনের পোশাককেই বেছে নেন। স্লিভলেস অ্যালাইন টিউনিক একসময় আন্ডার-গার্মেন্ট হিসেবে ব্যবহৃত হলেও ধীরে-ধীরে এটি স্লিভলেস কামিজে রূপান্তরিত হয়ে স্বতন্ত্র একটি পোশাকে পরিণত হয়েছে। ফলে শিশু থেকে তরুণী, এমনকি মধ্যবয়সী নারীরও আজকাল পরিধেয় হয়ে উঠেছে স্লিভলেস কামিজ। তবে এ ক্ষেত্রে তরুণীরাই নিজেদের স্টাইলিশ লুকের জন্য স্লিভলেস সালোয়ার-কামিজ বেশি ব্যবহার করেন।

ম্যাক্সি ড্রেস: দিনের বেলায় হালকা রং এবং রাতে গাঢ় রঙের ম্যাক্সি ড্রেস বা লং ড্রেস পরা যেতে পারে। বিভিন্ন ফ্যাশন হাউজে নানা প্যাটার্নের ম্যাক্সি ড্রেস রয়েছে। টাইডাই, শিবোরি, প্যাচওয়ার্ক ও মার্বেল ডাই করা হয়েছে এতে। এই ধরনের পোশাকের প্যাটার্নের জন্য লিনেন, জর্জেট ও নেটের কাপড় সবচেয়ে উপযোগী। কয়েক ধরনের কাপড় একসঙ্গে ব্যবহার করেও নকশায় বৈচিত্র্য আনা হচ্ছে এখন। রাতের দাওয়াতে পরার জন্য হাউজগুলো কিছু লং ড্রেস নকশা করেছেন, যার হাতে ও গলায় থাকছে হালকা কাজ। পোশাকের গলার কাটেও থাকছে বৈচিত্র্য। প্রায় সব মার্কেটেই ম্যাক্সি ড্রেস পাওয়া যায়।

স্লিভলেস ব্লাউজ: অনুষ্ঠানে পরার জন্য শাড়ির সঙ্গে অনেকেই এখন বেছে নিচ্ছেন স্লিভলেস ব্লাউজ। শাড়ির সঙ্গে মানানসই ভিন্ন রংয়ের স্লিভলেস ব্লাউজ দেখতে দারুণ ফ্যাশনেবল।

ব্লাউজের কাটিং যাই হোক না কেন হাতাটা স্লিভলেস হওয়াই ভালো। যা গরমে আরামদায়ক, আবার ফ্যাশনেবলও।

কোথায় পাবেন: প্রায় সব ফ্যাশন হাউসে নানা ডিজাইনের নারীদের স্লিভলেস পোশাক পাওয়া যায়। ওয়েস্টার্ন আউটফিটের হাউস যেমন ক্যাটস আই, এক্সটাসি, ইয়েলো, লা রিভে বিভিন্ন কাটিংয়ের স্লিভলেস পোশাক পাওয়া যায়। দেশীয় ফ্যাশন হাউস আড়ং, নগরদোলা, অঞ্জন’স, জেন্টল পার্ক’য়ে খুঁজে পাবেন আপনার পছন্দের স্লিভলেস পোশাকটি।

এ ছাড়া বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মৌচাক মার্কেট, চাঁদনিচক, গাউছিয়া ও নিউমার্কেটে পাওয়া যাবে স্লিভলেসস পোশাক। চাইলে গজ কাপড় কিনে বানিয়ে নিতে পারেন মনের মতো স্লিভলেস পোশাকটি।

অদ্ভুতুড়ে 9:58 PM

মুক্তির অপেক্ষায় রয়েছে আইসক্রিম ছবিটি। এতে দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পারভীন সুলতানা দিতি ও সায়েম সাদাত।

দিতি ও সায়েমকে উৎসর্গছবি মুক্তির আগেই এই দুই অভিনয়শিল্পী চলে গেছেন পৃথিবী ছেড়ে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই আইসক্রিম ছবিটি তাঁদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। সম্প্রতি ছবিটির ট্রেলারেও এমনটি দেখা গেছে। ছবির পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই দুঃখের। একটি ছবির দুজন শিল্পী গত হয়েছেন। এটা বাংলাদেশের মিডিয়ার জন্যও অনেক বড় ক্ষতি। তাই তো ছবিটি তাঁদের উৎসর্গ করা।’
গত বছরের এপ্রিলে আইসক্রিম ছবির দৃশ্যধারণে অংশ নেন দিতি ও সায়েম। অভিনেত্রী দিতি তাঁর অংশের শুটিং শেষ করলেও অসুস্থতার জন্য ছবির ডাবিংয়ে অংশ নিতে পারেননি। ছবিতে দিতির চরিত্রে কণ্ঠ দিয়েছেন মাহমুদা আপন।
এদিকে সায়েম সাদাত ২০১৫ সালের ১১ মে শেষনিশ্বাস ত্যাগ করেন। ছবিতে তাঁর চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌমিক আহমেদ।
চোরাবালির পর রেদওয়ান রনির দ্বিতীয় ছবি আইসক্রিম। ত্রিভুজ প্রেমের এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন লাক্স তারকা নাজিফা তুষি, রাজ, উদয়, এ টি এম শামসুজ্জামান ও ওমর সানী। ছবিটি ২৯ এপ্রিল দেশব্যাপী মুক্তি পাবে।

অদ্ভুতুড়ে 6:04 AM

নিউ ইয়ার্ক: হলিউডের স্টার। উৎকট বড়লোক। বেভারলি হিলস–এ ভিলা, দামি গাড়ি, ডিজাইনার পোশাক। কিন্তু সবসময় সেটাই সব নয়।

সুপারস্টারেরা যখন খুব গরিববড় হয়ে ওঠার দিনগুলোয় এরা কেউ কেউ এত কষ্ট করেছেন, আমি–আপনি হলে চেষ্টা ছেড়ে দিয়ে হাত–পা ছড়িয়ে কাঁদতে বসতাম। হালের জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ।

এখন কম করে হলেও ছ’ কোটি ডলারের সম্পত্তি তাঁর। একসময় মাথার ওপর ছাদ ছিল না। লন্ডনের হাইড পার্কের বেঞ্চে শুয়ে রাত কাটিয়েছেন, এমনও হয়েছে। সেসব যদিও অতীত। শেষ ছবি ‘স্কাইফল’ থেকেই আয় করেছেন এক কোটি ৭০ লাখ ডলার। আরেকজন জিম ক্যারি। অসাধারণ অভিনেতা, এবং মজাদার। সারা পৃথিবীকে হাসিয়ে মারেন। বাবার চাকরি চলে গিয়েছিল।
তাঁর মাথায় অর্থচিন্তা, রোজগারের তাগিদ এসেছিল মাত্র ১২ বছর বয়সে৷ রাত কাটাতেন বাসের সিটে। এখন ১৫ কোটি ডলারের সম্পত্তির মালিক। সিলভেস্টার স্ট্যালোনও একসময় বাসের সিটে রাত কাটিয়েছেন৷ নিউ ইয়র্ক শহরে  তখন তাঁর থাকারও জায়গা নেই৷ বাসের সিটে শুয়ে শুয়ে কাগজে বিজ্ঞাপন দেখলেন, পর্নো ছবিতে কাজ করার জন্য লোক খোঁজা হচ্ছে। ১০০ ডলার রোজ। তাই বলে ব্লু ফিল্ম! তাও গেলেন স্ট্যালোন। পেটের দায়। ‘ব়্যাম্বো’ আর ‘রকি’ ছবির স্টার স্ট্যালোন এখন ৩৪ কোটি ডলারের সম্পত্তির মালিক! হলিউডি অ্যাকশন ছবির আরেক মহাতারকা জঁ ক্লদ ভ্যান ডামও একসময় লস এঞ্জেলেস শহরের ফুটপাথে ঘুমিয়েছেন।

শরীরচর্চায় ‘মিস্টার বেলজিয়াম’ খেতাব পাওয়া ভ্যান ড্যাম হিরো হতে আমেরিকা পাড়ি দিয়েছিলেন। সুপারস্টার হেলি বেরিও নিউ ইয়র্কে গৃহহীনদের আশ্রয় শিবিরে থাকতেন একসময়। এখন ক্যালিফোর্নিয়ায় তাঁর প্রাসাদের মতো ভিলা লোকে দেখতে যায়। পপ আইকন শানিয়া টোয়েনও শুরুর দিকে কিছু দিন গৃহহীনদের আশ্রয় শিবিরে থেকেছেন, কখনো আবার বাসের সিটে।

এখন ২৫ কোটি ডলারের সম্পত্তি তাঁর, কেরিয়ার সবে মাঝপথে।  তবে এঁদের সবার মধ্যে আলাদা করে নজর কাড়েন আমেরিকার সবথেকে বিখ্যাত টক শো হোস্টেস ওপরা উইনফ্রে। প্রায় পুরো শৈশবই আধপেটা খেয়ে, না খেয়ে কাটাতে হয়েছে। পরিত্যক্ত শিশুদের আশ্রয় শিবিরে থাকতে হয়েছিল কিছুদিন৷ তখন নিয়মিত ধর্ষিত হতেন। এখন সিরিয়াস বিনোদনে ওপরা উইনফ্রে একটা নাম। তাঁর সম্পদের দাম প্রায় ৩০০ কোটি টাকা। -সংবাদমাধ্যম

অদ্ভুতুড়ে 10:18 PM

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ‘জিকিউ’ ম্যাগাজিনের জন্য সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। এবার এই ফটোশুটের জন্য টপলেস হলেন এই গায়িকা।

আবেদনময়ী টপলেস ফটোশুটে সেলেনা
এর আগেও অবশ্য একাধিকবার ক্যামেরার প্রয়োজনে নগ্ন হয়েছেন সেলেনা গোমেজ। তাছাড়া তাকে বিকিনি পরা অবস্থাতেও দেখা গেছে অসংখ্যবার। অথচ তবুও ভক্তদের জন্য তার আবেদন কমেনি কখনও। এবারের ছবিটিও যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে চলেছে, সে বিষয়েও সন্দেহ নেই।

উল্লেখ্য, ফটোশুটের একটি ছবিতে তাকে টপলেস অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। তার হাতটি বুকের সামনে রাখা। অন্যটিতে অবশ্য তিনি টপলেস নন। কিন্তু যে পোশাকটি সেলেনা পরেছেন, সেটি যথেষ্ট আবেদনময়ী।

অদ্ভুতুড়ে 10:48 PM

কল্পনা করে দেখুন তো গ্রামের এক দস্যি মেয়ে সাবিলা নূর। তাও রবীন্দ্রনাথের ‘সমাপ্তি’ গল্পের সেই পাগলী মেয়েটা। সবসময় শহুরে চরিত্রে যাকে দেখে অভ্যস্থ সেই সাবিলাই এবার হলেন রবীন্দ্রনাথের নায়িকা। 

 রবীন্দ্রনাথের নায়িকা সাবিলা নূরের সঙ্গে কিছুক্ষণ

শুধু তাই নয়, এই ঈদেও তিন ধরণের বৈচিত্রময় চরিত্রে হাজির হচ্ছেন তিনি। নিজেকে বদলাতে চাইছেন সাবিলা। শ্রাবনী ফেরদৌসের পরিচালনায় রবীন্দ্র রজতজয়ন্তী উপলক্ষে নির্মানাধীন ‘সমাপ্তি’ নাটকের শুটিং করছিলেন। মানিকগঞ্জের জমিদার বাড়ি থেকে কথা বললেন রবীন্দ্রনাথের নায়িকা সাবিলা।
রবীন্দ্রনাথের নায়িকা সাবিলা নূরের সঙ্গে কিছুক্ষণ রবীন্দ্রনাথ পড়া হয় আপনার?
খুব একটা পড়া হয়না এখন। আগে পড়া হতো। গল্প পড়তাম রবীন্দ্রনাথের।
রবীন্দ্রনাথের নাটকে কাজ করছেন, কেমন প্রস্তুতি ছিলো?
খুব টাফ। বেশ কিছুদিন স্ক্রিপ্ট পড়েছি। প্র্যাক্টিস করেছি। সবসময় তো শহুরে চরিত্রে অভিনয় করেছি। এটাই প্রথম গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছি। ডায়ালগগুলো, এক্সপ্রেশনগুলো নিয়ে ভেবেছি। দর্শক একটু ভিন্নভাবেই দেখবে আমাকে এবার। তাছাড়া, সজল ভাইর সঙ্গেও এটা আমার প্রথম কাজ। স্পেশাল কাজ আমার জন্য এটা।
শহুরে সাবিলা এখন গ্রামের দস্যি মেয়ে?
ক্যারেক্টারটার সঙ্গে আমার মিল আছে। আমিও একটু দুষ্টু টাইপের। ফলে মানিয়ে নিতে সমস্যা হয়নি। এখানে জমিদার বাড়িতে, নদীর ঘাটে শুটিং চলছে। গরমে কষ্ট পাচ্ছি শুধু।
অন্য কাজের খবর কি?
ঈদের জন্য তিনটা নাটকের কাজ করলাম। ইফতেখার আহমেদ অসিনের ‘পলায়ন বিদ্যা’। মাসুদ সেজানের সাত পর্বের ধারাবাহিক ‘লাভ এন্ড কোং’, মনিরুজ্জামান রিপনের ‘যেমন খুশি তেমন সাজো’। তিনটা নাটকেই আমার চরিত্রগুলো অন্যরকম।
যেমন?
‘পলায়ন বিদ্যা’তে আমাকে দেখা যাবে পালিয়ে বিয়ে করা একটা মেয়ে। বউ সাজে দেখা যাবে। নাটকের শেষে মজার একটা টুইস্ট আছে।  লাভ এন্ড কোং এ দেখা যাবে- বয়ফ্রেন্ডকে প্যারা দেয়া টাইপের একটা মেয়ের ক্যারেক্টারে। আর যেমন খুশি তেমন সাজোতে দেখা যাবে ঢাকাইয়া মেয়ের চরিত্রে। ঢাকাইয়া মেয়ের চরিত্রতে কাজ করতে গিয়ে খুব এনজয় করেছি।
ভাষা শিখলেন কিভাবে!
ঢাকাইয়া ভাষা সম্পর্কেতো আগে থেকেই একটু আইডিয়া ছিলো, কিন্তু তার আগে পুরান ঢাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্র্যাক্টিস করেছি। খুব একটা সমস্যা হয়নি।
রবীন্দ্রনাথের নায়িকা সাবিলা নূরের সঙ্গে কিছুক্ষণ
তাহলে সাবিলা বদলে যাচ্ছে?
হ্যাঁ, সবসময় একই টাইপের কাজ করতে ভালো লাগে না। ঈদে চেয়েছি দর্শকের কাছে একটু অন্যভাবে উপস্থাপিত হতে। তাছাড়া এই নাটকটাও আমার ক্যারিয়ারের জন্য স্পেশাল একটা নাটক।
এই সময়ে দেখা যাচ্ছে তারুণ্য নির্ভর নাটকের দিকে ঝুঁকছে নির্মাতারা। তারুণ্যের প্রতিনিধি হিসেবে আপনার মন্তব্য কি?
এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু একই টাইপের গল্প বেশি হয়ে যাচ্ছে। আরবান টাইপ গল্প বেশি হয়ে যাচ্ছে। বৈচিত্রময় চরিত্র, বৈচিত্রময় গল্প আসছে না। কিন্তু তবু বলবো, কাজের সুযোগ পাচ্ছি এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য।

বয়সটাতো হৈ-হুল্লোড় করার, অভিনয়ের ব্যস্ততায় ডুবে গেলেন। চাপ মনে হয়? আমি নর্থসাউথ ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছি। পড়াশোনার চাপ আছে। দেখা যায় ক্লাস শেষ করেই শুটিংয়ে দৌড়াতে হচ্ছে। ফ্রেন্ডরা বলে, সারাজীবন শুটিংই করে গেলি। কিন্তু আমার অভিনয়টা ভালো লাগে। অভিনয়টাই করে যেতে চাই। পড়াশোনাটাও শেষ করতে হবে এর পাশাপশি।   এ পর্যন্ত যে কাজগুলো করেছেন, এর মধ্যে প্রিয় কোনগুলো? তিনটা কাজ আমার খুব পছন্দ- রেদোয়ান রনির ‘ইউটার্ণ’। ‘রাহাত রহমানের ‘মাঙ্কি বিজনেস’, মাবরুর রশিদ বান্নাহর ‘শত ডানার প্রজাপতি’। এই কাজগুলোর ব্যাপারে আমার অন্যরকম ভালো লাগা আছে।  বাংলামেইল২৪ডটকম/এসএস/আরএইচ

 বয়সটাতো হৈ-হুল্লোড় করার, অভিনয়ের ব্যস্ততায় ডুবে গেলেন। চাপ মনে হয়?
আমি নর্থসাউথ ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছি। পড়াশোনার চাপ আছে। দেখা যায় ক্লাস শেষ করেই শুটিংয়ে দৌড়াতে হচ্ছে। ফ্রেন্ডরা বলে, সারাজীবন শুটিংই করে গেলি। কিন্তু আমার অভিনয়টা ভালো লাগে। অভিনয়টাই করে যেতে চাই। পড়াশোনাটাও শেষ করতে হবে এর পাশাপশি।
এ পর্যন্ত যে কাজগুলো করেছেন, এর মধ্যে প্রিয় কোনগুলো?
তিনটা কাজ আমার খুব পছন্দ- রেদোয়ান রনির ‘ইউটার্ণ’। ‘রাহাত রহমানের ‘মাঙ্কি বিজনেস’, মাবরুর রশিদ বান্নাহর ‘শত ডানার প্রজাপতি’। এই কাজগুলোর ব্যাপারে আমার অন্যরকম ভালো লাগা আছে।
বাংলামেইল২৪ডটকম/এসএস/আরএইচ

অদ্ভুতুড়ে 10:15 PM

সায়েম প্রথম যেদিন জারাকে দেখে, সেদিনই তার মধ্যে কিছু একটা ঘটে যায়। এমন রূপবতী মেয়ে সে আগে কখনোই দেখেনি। 

সায়েম প্রথম যেদিন জারাকে দেখে, সেদিনই তার মধ্যে কিছু একটা ঘটে যায়। এমন রূপবতী মেয়ে সে আগে কখনোই দেখেনি। চেষ্টা এখন একটাই, কীভাবে পছন্দের মেয়েটিকে কাছে পাওয়া যাবে। একটা উপায়ও জুটিয়ে ফেলে সায়েম। ফটোগ্রাফার সেজে জারার ছবি তুলতে থাকে সে। এ রকমই কাহিনি নিয়ে তৈরি নাটকটির নাম জান্নাত। নাটকটিতে সায়েম চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। জারার চরিত্রে অভিনয় করছেন মেহ্জাবীন চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন সজল আহমেদ। নিশো বলেন, ‘আগামী ঈদের জন্য তৈরি হয়েছে নাটকটি। নাটকটির গল্প একটু ভিন্ন রকমের প্রেম নিয়ে। গল্পের পরিণতিটাও ভিন্ন রকমের হবে।’ চেষ্টা এখন একটাই, কীভাবে পছন্দের মেয়েটিকে কাছে পাওয়া যাবে। একটা উপায়ও জুটিয়ে ফেলে সায়েম। ফটোগ্রাফার সেজে জারার ছবি তুলতে থাকে সে। এ রকমই কাহিনি নিয়ে তৈরি নাটকটির নাম জান্নাত। নাটকটিতে সায়েম চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। জারার চরিত্রে অভিনয় করছেন মেহ্জাবীন চৌধুরী।
নাটকটি পরিচালনা করেছেন সজল আহমেদ। নিশো বলেন, ‘আগামী ঈদের জন্য তৈরি হয়েছে নাটকটি। নাটকটির গল্প একটু ভিন্ন রকমের প্রেম নিয়ে। গল্পের পরিণতিটাও ভিন্ন রকমের হবে।’

অদ্ভুতুড়ে 2:26 AM

কলকাতায় পৌঁছে পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘লাভলি পিপল, লাভলি ডে, ইন্ডিয়া’। ঠিক দুদিন পর আবার লিখলেন ‘ব্যাড এক্সপেরিয়েন্স’। মেহেদি প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ১০ এপ্রিল কলকাতায় যান বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। 

 পরীমনির ‘ব্যাড এক্সপেরিয়েন্স’

শুটিং শেষে গত বুধবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন তিনি।
অভিজ্ঞতার এমন হাল কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘গিয়েছিলাম মেহেদির বিজ্ঞাপনের শুটিং করতে। তাই হাতে সুন্দর করে মেহেদী দিতে হবে। মেহেদী দেওয়ার পর সেই মেহেদি হাতে লেপ্টে গিয়েছিল। এরপর সেগুলো তুলে আবার নতুন করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কোনোভাবেই লেপ্টে যাওয়া মেহেদি মোছা যাচ্ছিল না। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কী করব। মেজাজটা খুবই খারাপ হয়ে গিয়েছিল।’

পরীমনিনতুন এই বিজ্ঞাপনচিত্র নিয়ে আপাতত বেশি কিছু বলতে রাজি হলেন না পরীমনি। শুধু বললেন, ‘বেশ বড় আয়োজন করে বিজ্ঞাপনটির শুটিং করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
পরীমনির ‘ব্যাড এক্সপেরিয়েন্স’
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মঞ্চে নাচার কথা ছিল তাঁর। তাই বুধবার দেশে ফিরে আবারও ব্যস্ত হয়ে পড়েন তিনি। অনেক রাত পর্যন্ত নৃত্যপরিচালক সোহাগের সঙ্গে অংশ নিতে হয় নাচের মহড়ায়।

অদ্ভুতুড়ে 11:21 PM

ফ্যাশন সচেতন পুরুষরা স্টাইল সংক্রান্ত ভুলগুলো এড়িয়ে চলতে চান। বিশেষ করে, নারীদের চোখে হাস্যকর দেখায় এমন ফ্যাশন করতে চান না তারা। সোশাল মিডিয়া রেডিট-এ নারীরা তাদের চোখে পুরুষদের সবচেয়ে খারাপ স্টাইলগুলো তুলে ধরেছেন। তাদের মতামত নিয়ে এখানে তুলে ধরা হয়েছে পুরুষদের সবচেয়ে খারাপ ১০টি স্টাইলের কথা। 

নারীর চোখে পুরুষের ফ্যাশনে সবচেয়ে বাজে ১০টি ভুল
 
এখানে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বর থেকে ক্রমেই নিকৃষ্টতম স্টাইলের দিক যাওয়া হয়েছে। ১০. জিন্সের হাফ প্যান্ট : এ ধরনের প্যান্ট জিন শর্ট বা সংক্ষেপে জর্ট নামে পরিচিত। বিশেষ করে গরমের দিনে এটা কিছুটা আরামদায়ক হয়। আরাম চাইলে সুতি কাপড়ের হাফ প্যান্ট পরা যায়। জিন্সের হাফ প্যান্ট নারীদের চোখে বেশ হাস্যকর বিষয়। ৯. ব্যাগি জিন্স : আগের আমলে জিন্সের এই স্টাইলটি প্রচলিত ছিল। ঢিলেঢালা জিন্সের প্যান্ট নারীরা একদমই পছন্দ করেন না। তাদের চোখে বরং সেমি ন্যারো বা স্কিট টাইট অনেক বেশি স্মার্ট। ৮. মাথার ক্যাপ যা মানানসই নয় : হ্যাট এক সময় পশ্চিমা বিশ্বে বেশ প্রচলিত ছিল। কিন্তু এখন এগুলো অদ্ভুত লাগে, নারীরাই জানিয়েছেন বিষয়টি। তাই কিছুই না পরা ভালো। অন্তত যেন মানিয়ে গেছে এমন একটি ক্যাপ পরা উচিত। ৭. এলেোমেলো দাড়ি-গোঁফ : কিছুই না করলে কৃত্রিমতা থাকে না। আবার জঙ্গলের মতো দেখা গেলে একটু ছেঁটে নিতে হয়। কিন্তু ট্রিমার ব্যবহার করে এলোমেলো ছাঁট দিলে তা কখনোই ভালো লাগে না নারীদের কাছে। তার চেয়ে বরং ক্লিন শেভ করা অনেক ভালো। অথবা খোঁচা খোঁচা দাড়ি-গোঁফ রাখা যায়। কিন্তু তা নিখুঁত ছাঁটের হতে হবে। ৬. এমনিতেই চশমা পরা : চোখের সমস্যার কারণে চশমা পরা এক বিষয়। আর শুধু ফ্যাশনের জন্যে চোখে চশমা আরেক বিষয়। কেউ যদি এমনিতেই চশমা পরেন, তবে তিনি নারীদের চোখে তাদের নির্বোধের মধ্যে দেখায়। তাই অপ্রয়োজনে চশমা পরা উচিত নয়। ৫. স্যান্ডেলের সঙ্গে মোজা : এটি কখনো ফ্যাশন হতে পারে না বলেই মনে করেন নারীরা। মোজা পরে জুতা পায়ে দিতে হয়- এটাই স্বাভাবিক। কিন্তু মোজার ওপর স্যান্ডাল চাপানো সত্যিই মারাত্মক ভুল। ৪. জ্যাকেটের ভেতরে ঢিলেঢালা শার্ট : এটা ঢিলেঢালা শার্টের জন্যে হাস্যকর বিষয় হয়ে ওঠে। যে শার্টের নিচটা বেশি লম্বা হলে তা প্যান্টের মধ্যেই গুটিয়ে রাখতে হয়। এমন একটা শার্ট কোনরকমে জ্যাকেটের মধ্যে চাপানো অদ্ভুত দেখায়। ৩. সামনে কুঁচি দেওয়া খাঁকি প্যান্ট : এ ধরনের প্যান্টের সামনে কুঁচি থাকা বড়ই বেমানান। কুঁচি দিল এমনিতেই সামনের অংশটা ঢিলে হয়ে থাকে। কিছু এলোমেলোও লাগ চোখে। স্লিম ফিট চিনোস প্যান্টগুলো মেয়েদের কাছে খুবই পছন্দের। ২. ফিট হয়নি এমন পোশাক : হোক স্যুট বা ব্লেজার- যে পোশাক আপনার দেহে ফিট হয়নি তা কখনোই পরা উচিত নয়। রুচিশীল পোশাকও বেখাপ্পা দেখাবে। দেহের আকার যেমনই হোক না কেন, ফিটফাট পোশাক পরবেন। ১. প্রিন্টের শার্ট : নারীদের চোখে প্রচুর হাবিজাবি আঁকানো প্রিন্ট করা শার্ট খুবই বিরক্তিকর। এগুলোকে বলে লাউড শার্ট। যেকোনো পুরুষকে এমন শার্টে বিদঘুটে লাগে বলে মত দিয়েছেন নারীরা। লতা-পাতা, ফুল-ফল বা পাখি কিংবা আগুনের ছাপ দেওয়া শার্ট তাই সব সময় এড়িয়ে চলা উচিত। এক রংয়ের বা চেক বা স্ট্রাইপ শার্ট মেয়েদের পছন্দের পোশাক।

অদ্ভুতুড়ে 2:50 AM

আত্মঘাতী হলেন বালিকা-বধূ খ্যাত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার মুম্বাইয়ে প্রত্যুষার নিজের বাসভবনেই। অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী কামিয়া পাঞ্জাবি এই কথাটি জানিয়েছেন।

বালিকা বধূ প্রত্যুষার আত্মহত্যা
 
পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ে নিজের বাসভবনেই গলায় ফাঁস দেন প্রত্যুষা। তড়িঘড়ি বাড়ির কাছে আন্ধেরির বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের সন্দেহ, বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জন্যই এই পদক্ষেপ অভিনেত্রীর।

বালিকা-বধূ আনন্দীর চরিত্রে অভিনয় করেই খ্যাতির শিখরে ওঠেন প্রত্যুষা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বিগ বস-৭ এবং ‘সসুরাল সিমর কা'-সিরিয়ালেও দেখা যায় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন দুনিয়ায়।

অদ্ভুতুড়ে 1:07 AM

ভাবনার ‘ভয়ংকর সুন্দর’ যাত্রা শুরু হয়েছিল গতবছরের এপ্রিলে। সাপ আর জোঁকে ভরা পাহাড়ে-জঙ্গলে দিন কাটিয়েছেন। রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে দিনের পর দিন শুটিং করেছেন। টানা কয়েকমাসের ধকল গেছে তার উপর। শুটিং শেষ হলেও বাকি ছিলো আরও কাজ। 

ভারমুক্ত হলো ভাবনা

শুটিং শেষের পর পরই ডাবিং শুরু হয়। দফায় দফায় ডাবিং করেছেন। অবশেষে গতকাল শেষ হলো তার ডাবিং। মানে ভারমুক্ত হলেন তিনি। এখন শুধু মুক্তির অপেক্ষা। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য দীর্ঘদিন ছোটপর্দা থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন ভাবনা। সম্প্রতি আবার নাটকে ফিরেছেন তিনি।
ভারমুক্ত হলো ভাবনা

বাংলামেইলকে ভাবনা জানালেন, ‘স্ক্রিপ্ট পছন্দ হলেই নাটক করি। আপাতত সিঙ্গেল নাটক করবো। তবে বছর চারেক আগে থেকেই আমি সিরিয়াল করি না। সিরিয়াল করবোওনা সম্ভবত।’
সম্প্রতি জুটি বেধেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। জনপ্রিয় নাট্যকার-নির্মাতা মাসুদ সেজানের তার রচনা ও পরিচালনায় ‘ওয়াও’ নামে একটি টেলিছবিতে অভিনয় করেছেন। এতে তাদের সঙ্গে আছে মিশু সাব্বির। টেলিছবিটি ছয়টি সিক্যুয়েল হবে। প্রথমটি গতকাল প্রচার হয়েছে। আমেরিকায় অনুষ্ঠিতব্য ‘ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে শিগগিরিই উড়াল দিচ্ছেন ভাবনা। ফিরবেন দশ এপ্রিল।

ভারমুক্ত হলো ভাবনা

উল্লেখ্য, তিনি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত, সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ ও লুৎফর রহমান জর্জ। ছবিতে থাকছে মোট পাঁচটি গান। সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। গানগুলো গেয়েছে কনা, ভারতের মোনালী ঠাকুর, অরিজিত সিং।

অদ্ভুতুড়ে 3:24 AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন মাকসুদা আকতার প্রিয়তি। বলিউডের এক প্রযোজক সিনেমার অভিনয়ের পাশাপাশি তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন বলে উল্লেখ করেছেন স্ট্যাটাসে।

লিখেছেন, বলিউডের একটি স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘না জি না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জনৈক প্রযোজক তাঁকে প্রায় দেড় কোটি টাকার প্রস্তাব দেয়। কিন্তু সেই প্রস্তাবের সঙ্গে ছিল অনৈতিক প্রস্তাবও। টাকার অংক বড় হলেও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রিয়তি। এসব নিয়ে আয়ারল্যান্ড থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রিয়তি। তবে শুরুতেই জানিয়ে দেন, সামাজিক ও নিরাপত্তাজনিত কারণে প্রযোজকের নামটি বলতে চাচ্ছেন না তিনি। তবে তিনি বলেন, ‘সব প্রযোজকের কাছেই আমি পেশাদার আচরণ আশা করি। মেধার চেয়ে যখন ‘‘অন্যকিছু’’ জরুরী হয়ে পড়ে তখন নিজেকে খুব ছোট মনে হয়। নিজের সত্তাকে বিক্রি করে আমি কোনো কাজ করতে চাই। আমি আমার মেধা দিয়ে অভিনয় বা মডেলিং করতে চাই।’

তবে এশিয়া মহাদেশের চলচ্চিত্রগুলো থেকে এ ধরনের অফার বেশি আসে বলে জানান তিনি। বলেন, ‘আমি আয়ারল্যান্ডে দুটি ছবিসহ আন্তর্জাতিক অনেক শোতে অংশ নিয়েছি। কিন্তু কখনই এমন উদ্ভট প্রস্তাবের মুখোমুখি হয়নি। শুধুমাত্র এই উপমহাদেশের যত ছবিতে কাজের অফার করা হয়েছে প্রতিটিতেই বলা হয়েছে বাড়তি সময় দেওয়ার ব্যাপারে। যা আমার ভালো লাগেনি। এসব কারণে সম্ভবত বাংলাদেশ বা বলিউডের সিনেমাতে আমার অভিনয় করা হবে না।’

ফেসবুকে প্রযোজকের সঙ্গে চ্যাটের স্কিনশট তুলে দেওয়া প্রসঙ্গে বলেন, ‘আর মিডিয়ার প্রতি অনেক মেয়েরই আগ্রহ আছে। আমাকে দেখে যাতে তাঁরা অন্তত শেখে যে, সব প্রস্তাবই গ্রহণ করতে হয় না। কিছু কিছু ফিরিয়ে দিতে হয়। এ কারনেই দেওয়া।’

বাংলাদেশী বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তি আয়ারল্যান্ড প্রবাসী প্রায় ১৪ বছর। ২০১৪ সালেই হয়েছেন মিজ আয়ারল্যান্ড এবং ২০১৫ সালে পেয়েছেন মিজ আর্থ রানারআপ খেতাব। আয়ারল্যান্ডের চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক নানান শোতে অংশ নেন তিনি। আয়ারল্যান্ডে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বৈমানিক হিসেবে কর্মরত আছেন তিনি।

অদ্ভুতুড়ে 10:42 PM
ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে দারুণ জনপ্রিয় সালমান মুক্তাদির। এরই মধ্যে ইউটিউবে তাঁর চ্যানেল ‘সালমান দ্য ব্রাউন ফিশ’-এর সাবস্ক্রিপশন এক লাখ পেরিয়েছে। এবার সালমান পেতে যাচ্ছেন তারই স্বীকৃতি। ৭ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনির সান স্টুডিওতে ইউটিউব আয়োজিত অনুষ্ঠানে সালমানের হাতে তুলে দেওয়া হবে ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’।
পুরস্কার পাওয়া নিয়ে দারুণ খুশি সালমান মুক্তাদির। বললেন, ‘আমার জন্য এটা দারুণ পাওয়া। যাঁরা এত দিন আমার কাজ নিয়ে কথা বলেছেন, তাঁরা হয়তো খুশি হবেন। আমি ৪ এপ্রিল অস্ট্রেলিয়া যাব পুরস্কারটি নিতে।’
‘ইউটিউবার সালমান’ নামে পরিচিত এই তরুণ নিয়মিত অভিনয়ও করেন। তাঁকে বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত দেখা

অদ্ভুতুড়ে 10:44 PM

শাহরুখের পর এবার কি আমির? বলিউডের বাদশার পর এবার কি মিঃ পারফেকশনিস্টের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সানি লিওন? জল্পনা উস্কে দিলেন আমির নিজেই। 

শাহরুখের পর আমিরের সঙ্গে সানি লিওন?

তাঁর সমালোচকরা যতই নাক কুঁচকোন, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ভালোমতো একটা জায়গা তৈরি করে ফেলেছেন এক সময়ের পর্নস্টার সানি লিওন। অক্ষয় কুমারের সঙ্গে 'সিং ইজ ব্লিং' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার পর শাহরুখের সঙ্গে 'রইস'-এও আইটেম নাম্বার করতে দেখা যাবে তাঁকে। মুম্বইয়ের প্রথম সারির নায়কদের সঙ্গে ধীরে ধীরে কাজ পেতে শুরু করেছেন সানি। এবার কি আমির খানের পালা? সানি লিওনের সঙ্গে কাজ করতে তাঁর কোনও আপত্তি নেই বলে আগেই জানিয়েছিলেন আমির। এমনকি তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তাঁর ভালোই লাগবে বলে জানিয়েছিলেন বলিউডের পারফেকশনিস্ট। জল্পনা আরও বাড়ে যখন 'মস্তিজাদে'র নায়িকাকে আমিরের একটি পার্টিতে দেখা যায়। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে আয়োজিত এই পার্টিতে পরিচালক রাজকুমার হিরানিও উপস্থিত ছিলেন। সেখানেই স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে পৌঁছে যান সানি লিওন। তাই এবার আমির-সানিকে একসঙ্গে দেখলে চমকে উঠবে না।

অদ্ভুতুড়ে 5:20 AM

মডেল ও অভিনেত্রী সাবিলা নূর ছয়টি ধারাবাহিকে এখন অভিনয় করছেন। ধারাবাহিকগুলো হলো—মাবরুর রশিদ বান্নার ‘হাউজ নম্বর-৪৪, হাসান মুর্শেদের ‘আর্দশ লিপি, ইমরাউল রাফাতের ‘কলিং বেল, নাজনীন হাসান চুমকির ‘নাগরদোলা, অনিমেষ আইচের ‘বুবুনের সাত সতেরো’ ও সৈয়দ শাকিলের ‘উল্টো স্রোত’। ৫ মার্চ থেকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু হবে। ফলে তাঁর অভিনীত সাতটি ধারাবাহিক একসঙ্গে চলবে।


এই সাতটি ধারাবাহিক নিজের জন্য লাকি সেভেন বলে মনে করছেন সাবিলা নূর। তিনি বলেন,‘ ধারাবাহিকগুলোতে কাজের আগে পরিচালকের সঙ্গে বসে, গল্প শুনে, পছন্দ করে, তারপরে কাজ শুরু করেছি। ধারাবাহিকগুলোতে আমার প্রতিটি চরিত্রই আলাদা আলাদা রকমের। চরিত্রগুলো করতে গিয়ে নিজেকে ভাঙার সুযোগ পাচ্ছি। ’

কিন্তু এক সঙ্গে এতগুলো নাটকে অভিনয়, অভিনয়ের মান কতটুকু দিতে পারছেন নাটকগুলোতে? এমন প্রশ্নের জবাবে সাবিলা বলেন, ‘আমি যখন যে কাজটি করি, অনুশীলন করে নিয়েই করি। ফলে আমার জন্য এটা সমস্য হচ্ছে না।’

অদ্ভুতুড়ে 5:07 AM

জন্মসূত্রে তিনি পাকিস্তানি। কিন্তু পেশা তাঁর পর্নোগ্রাফি। পর্ন ছবিতে অভিনয় করেন তিনি। আর সেই কারেণই পাকিস্তানে ব্যান হয়ে গেলেন নাদিয়া আলি।


নাদিয়া যে পাকিস্তানি, সে কথা প্রচার হয়ে পড়ার পরই ঘটনাটি ঘটে। তিনি অবশ্য কখনই কোনও কথা লুকোননি। কিন্তু সম্প্রতি একটি ইন্টারভিউতে সে কথা আবারও প্রকাশ হয়ে পড়ে।

নাদিয়া অন্য পাকিস্তানি মেয়েদের মতোই বোরখা পরেন। তিনি জানিয়েছেন, তিনি যদি মনে করতেন, বোরখা না পরতেই পারতেন। কিন্তু পাকিস্তানি সংস্কৃতিতে তাঁর বিশ্বাস আছে। তবে নাদিয়া যাই বলুন, পাকিস্তান কিন্তু নাদিয়াকে দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে।
Powered by Blogger.