Showing posts with label dhallywood. Show all posts

অদ্ভুতুড়ে 12:22 AM
Dip-a-week-for-weight-pechala

 

কথা ছিল, ২৪ জুলাই শুরু হবে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’-এর দৃশ্যায়ন। কিন্তু পরী মনির শিডিউল জটিলতায় খানিকটা পিছিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা সৈকত জানান, ‘পাষাণ’ ইউনিটে যোগ দিতে খুব বেশি সময় নেবেন না পরী। পূর্ব নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর শুরু হবে সিনেমাটির দৃশ্যায়ন।


পরিবর্তন ডটকমকে ‘দেশা দ্য লিডার’-খ্যাত এ পরিচালক বলেন, “আসলে পরীর ‘রক্ত’ সিনেমার শুটিং এখনো বাকি। তাই সে আমার থেকে এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছে। এ নিয়ে আমাদের ইউনিটের কারো কোনো সমস্যা হয়নি।”

পরী মনির বিপরীতে ‘পাষাণ’-এ অভিনয় করছেন সুমিত। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটির গল্প ভাবনা সৈকত নাসিরের। চিত্রনাট্য সাজাচ্ছেন দেলোয়ার হোসেন দিল। সংলাপও তিনিই লিখছেন।

উল্লেখ্য ‘মহুয়া সুন্দরী’র পর সুমিত-পরী মনি জুটির দ্বিতীয় ছবি ‘পাষাণ’।

অদ্ভুতুড়ে 10:53 AM

মাঝখানে লম্বা সময় বিরতির পর সম্প্রতি বেশ কিছু নাটকের কাজ হাতে নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তিনি চান চলচ্চিত্রে আগের মতো নিয়মিত কাজ করতে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্রে আগের মতো নিয়মিত কাজ করতে চাই। কিন্তু ভালো গল্প বা চিত্রনাট্য পাচ্ছি না। যারা আসছে কাজ করতে, তাদের গল্প ও চিত্রনাট্য পছন্দ হচ্ছে না। পছন্দ হলে অবশ্যই করতাম। আসলে চলচ্চিত্র থেকে অনেক দিন ধরেই দূরে আছি পারিবারিক কারণে। এখন বাবু একটু বড় হয়েছে, যে কারণে সময় দিতে পারছি। কিন্তু নতুন করে চলচ্চিত্রে ফিরতে গেলে ভালো গল্পের একটি ছবি লাগবে, যেটি আমি পাচ্ছি না। বলতে পারেন চলচ্চিত্রে ব্যাক করার মতো ছবি পাচ্ছি না। কারণ এত দিন বিরতির পর সাধারণ মানের কোনো ছবি নিয়ে দর্শকদের সামনে আসতে চাই না।

চলচ্চিত্রে নিয়মিত হতে চান পূর্ণিমা

তবে এরই মধ্যে একটি ছবির ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন দেশীয় চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ততম এই নায়িকা। তিনি বলেন, ‘চ্যানেল আইয়ের একটি ছবিতে যুক্ত হয়েছি। এরই মধ্যে আমার সাথে কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনো চুক্তি হয়নি। ছবির শুটিংয়ের তারিখ বা সহশিল্পী নিয়ে এখনো কোনো কথা হয়নি। ঈদের পর বাকি সব ঠিক করা হবে। তখন অবশ্যই সব কিছু জানাতে পারব। তবে আমি কাজটি করছি এটা নিশ্চিত।’ পূর্ণিমা বলেন, ‘চ্যানেল আইয়ের ছবিটির স্ক্রিপ্ট আমি পড়েছি। আশপাশের মানুষের টানাপড়েনের গল্প। এর রোমান্স দেখে চমকিত হবেন সবাই। এখন অপেক্ষা ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।’ 

এবার ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করেছেন এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের স্পেশাল নাটকের কাজগুলো সব সময়ই আমি করে থাকি। এবারও ঈদের কিছু বিশেষ অনুষ্ঠানে কাজ করছি, যেমন ঈদের ছয় পর্বের ধারাবাহিক নাটক, টেলিফিল্মসহ ৫-৬টা নাটকে কাজ করছি। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে পারফর্ম করেছি। এ ছাড়া বিজ্ঞাপনের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে যখন যে কাজ এসেছে পছন্দ হলেই সেগুলো করেছি।’ পূর্ণিমা বলেন, ‘এখন অভিনয় ব্যস্ততার চেয়ে সাংসারিক ব্যস্ততা বেশি। অবসর আমার সন্তানের সাথে কাটাই। কখন সময় চলে যায় টেরই পাই না। তা ছাড়া আমার পরিবারে সব কিছুতেই আমি তদারকি করে থাকি এবং পুরো বিষয়টি উপভোগ করি।

অদ্ভুতুড়ে 10:21 AM
রাখি সাওয়ান্ত

বলিউডের অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত সব সময় আলোচনায় থাকেন তার বেফাস মন্তব্য নিয়ে। খোলামেলা আইটেম গানে বেশ স্বাবলিলভাবে নিজেকে উপস্থিত করতে পারেন তিনি।

কিছুদিন আগে ঘোষণাই দিয়েছিলেন যে পর্ণ সিনেমায় নাম লেখাবেন রাখি। তাছাড়া, সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশ পায়। যেখানে নগ্ন অবস্থায় দেখা যায় রাখিকে।
সেই হট রাখিকে এবার বাংলাদেশী সিনেমায় দেখা যাবে। 'আমি তোমার হতে চাই' নামের একটি সিনেমার আইটেম গানে কোমর দুলাবেন রাখি।


সিনেমাটি নির্মাণ করবেন আলোচিত তরুণ নির্মাতা অনন্য মামুন। এরইমধ্যে রাখির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ২৩ তারিখ ঢাকায় আসবেন রাখি।
সোমবার থেকে শুরু হবে 'আমি তোমার হতে চাই' ছবির শুটিং। এতে মূল চরিত্রে অভিনয় করবেন বাপ্পী ও বিদ্যা সিনহা মিম।
এছাড়া আরো অভিনয় করবেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু ও মিশা সওদাগর প্রমুখ।

অদ্ভুতুড়ে 12:41 AM
Kapoor-Deepika-had-kissed-uneasy

 

‘বেফিকর’ নিয়ে আপাতত বলিপাড়ার ফিকর। বাণী কাপুরকে চুমু খাচ্ছেন রণবীর, এমনটাই ছিল ছবির প্রথম এবং দ্বিতীয় পোস্টার। না চুমু এখানেই শেষ নয়! ‘বেফিকর’-এ নাকি ২৩ টি চুমুর দৃশ্য রয়েছে বলে জানা গেছে। তাই নিয়েই এখন অস্বস্তিতে পড়েছেন রণবীর প্রেমিকা দীপিকা পাড়ুকোন।


বাণীকে ২৩ বার চুমু খেয়েছেন রণবীর। তাহলে ভাবুন ছবির শুটিং-এর সময় না জানি কত চুমুই না খেয়েছেন রণবীর বাণীকে! শুধু তাই নয় ছবিতে নাকি বেশ ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা যাবে তাদের। রণবীরের এই বিরাট রাশির চুমু আর ঘনিষ্ঠতা নিয়েই এখন দীপিকার সামনে ঘুরপাক খাচ্ছে বিরাট প্রশ্ন।তৃতীয় কারও সঙ্গে প্রেমিক কিংবা প্রেমিকার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেন না কেউ। তাই প্রশ্ন উঠছে রণবীরের এই চুমু কী মেনে নেবেন দীপিকা। নাকি পত্রপাঠ রণবীরের সঙ্গে চুকিয়ে ফেলবেন সব সম্পর্ক।

কেননা ইতিহাস বলছে এমনটাই। চুমু খেয়ে পরিবারের কাছে অস্বস্তিতে পড়তে হয়েছিল ইয়ামিকে। অন্যদিকে চুমু খেয়ে দামী ব্যাগ গিফট করতে হয় ইমরানকে। তাহলে এবার দীপিকা কী করবেন সেটাই দেখার। তবে সম্প্রতি রণবীরের চুমুকাণ্ডে দীপিকাকে প্রশ্ন করা হলে পেশাদারিত্ব বজায় রেখেই দীপিকা বলেন, ‘স্ক্রিপ্ট যদি দাবি করে, তবে অভিনেতাকে চুমু খেতে হবে৷ এর মধ্যে আমি কোনও ভুল খুঁজে পাই না। আমিও অভিনয়ের সময় চরিত্রের খাতিরে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছি’।

যদিও মুখে অনেকেই অনেক কিছু বলেন। কিন্তু আসলে দীপিকার মনে কি চলছে সেটা তিনিই জানেন। রব নে বানাদি জোড়ি’ পর আরও একবার ক্যামেরার ব্যাক সিটে আদিত্য চোপড়া। যতবার ক্যামেরার ব্যাকসিটে আদিত্য বসেছেন, ততবারই তার ফ্রেম তৈরি করেছে ইতিহাস। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘রব নে বানাদি জোড়ি’ তার লেন্সে চোখ রেখে সিনেপ্রেমীরা ভেসেছে রোম্যান্সের জোয়ারে। রোম্যান্স থাকবে ভরপুর। ‘বেফিকর’ প্রথম দর্শনেই ভাল মতো সেটা জানিয়ে দিলেন আদিত্য।

অদ্ভুতুড়ে 9:17 AM
অপুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন গুলজার

অনেক ছবির কাজ অর্ধসমাপ্ত রেখেই ‘আত্মগোপন’ করায় বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।


বিষয়টি নিয়ে গুলজার বলেন, আমরা জেনেছি যে অপুকে পাওয়া যাচ্ছে না। একাধিক ছবি বন্ধ হয়ে আছে তার জন্য। যদি তাকে না পাওয়া যায় তাহলে অনেক টাকার ক্ষতি হবে প্রযোজকদের। যে ছবিগুলো বন্ধ হয়ে যাবে তার মধ্যে অনেক পরিচালকই নতুন করে কাজ শুরু করার ইচ্ছে বা ক্ষমতা হারিয়ে ফেলবেন কারণ তাদের জন্য নতুন প্রযোজক ম্যানেজ করে অন্য ছবি শুরু করাটা কঠিন। আসলে অপুর বিষয়টি আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। যে কারণে আমরা প্রতিকার করতে পারছি না। যদি কোনো পরিচালক আমাদের অফিসে এসে লিখিত অভিযোগ করেন যে অপু তাদের শিডিউল দিচ্ছেন না, তা হলে আমরা সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। যদি তাতেও কাজ না হয়, আমরা আইনের আশ্রয় নেব। কিন্তু আইনি আশ্রয় নেয়ার আগে আমাদের কাছে তো লিখিত অভিযোগ আসতে হবে।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি বলেন, একজন শিল্পী যদি শিডিউল দিয়ে সেটা রক্ষা না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে। তবে তার আগে পরিচালক ও প্রযোজককে আমাদের কাছে অফিশিয়ালি অভিযোগপত্র দাখিল করতে হবে। অপু বিশ্বাসের বিষয়ে আমাদের কাছে কেউ এখনও কোনও অভিযোগ করেননি। যদি অভিযোগ করা হয় তাহলে তার বাসায় শিল্পী সমিতির পক্ষ থেকে নোটিশ পাঠানো হবে। এরপরও যদি তাকে না পাওয়া যায় তাহলে পরিচালক সমিতির সঙ্গে মিলে শিল্পী সমিতি করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

গত মার্চ থেকে হঠাৎ করেই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন নায়িকা অপু। বন্ধ করে দেন হাতে থাকা চলচ্চিত্রের শুটিং। এমনকি ভবিষ্যতের জন্য চুক্তিবদ্ধ থাকা চলচ্চিত্রের কাজও তিনি করবেন না বলে ‘বিচ্ছিন্ন’ হয়ে যান। বন্ধ হয়ে যায় যোগাযোগের সব মাধ্যম। এমনকি বন্ধ হয়ে যায় গুলশানে অবস্থিত অপুর ব্যায়ামাগার ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’টিও। গত ৩১ মে কোনও রকম ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয় ব্যায়ামাগারটি। সব মিলিয়ে অপু বিশ্বাসের এমন ‘নিখোঁজ’ হয়ে যাওয়াতে বেকায়দায় পড়েছেন অপু অভিনীত অর্ধসমাপ্ত ছবির প্রযোজক ও পরিচালকরা। 



অপুর অনুপস্থিতির কারণে বর্তমানে বন্ধ রয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং। এ ছাড়া মমতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত ‘পাংকুজামাই’, কামাল কায়সার পরিচালিত ‘মা’সহ কয়েকটি ছবির শেষ পর্যায়ের কাজ অপুকে না পাওয়ার কারণে আটকে রয়েছে। 

অদ্ভুতুড়ে 10:21 PM

 
Shakib-was-unveiled-Romansh-Shrabanti

ভালই জমে উঠেছে সাকিব-শ্রাবন্তীর রোমান্স। দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'শিকারী'তে অভিনয় করছেন তারা। ইউরোপের দেশ লন্ডনে ছবিটির দৃশ্যধারণ চলছে। ফেসবুকে প্রকাশ করা হয়েছে শুটিংয়ের বেশ কিছু ছবি। ছবিগুলোতে দু'জনকেই গানের তালে হারিয়ে যেতে দেখা গেছে।

জানা গেছে, 'লন্ডনের বেশ কয়েকটি স্থানে ছবির তিনটি গানের দৃশ্যধারণ হবে। এ ছাড়া এবারই প্রথম লন্ডনের মাটিতে পা রাখলেন শাকিব খান।

ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও পেলে ব্যানার্জি। শাকিব-শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করছেন অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী, রুদ্র প্রতাপ প্রমুখ।

অদ্ভুতুড়ে 8:08 AM

কাজে ভাটা পড়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। ‍দিন কয়েক আগেও শোনা গিয়েছিল এমন গুঞ্জন। কিন্তু আসল খবর হলো  আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সম্রাট’ ছবির ডাবিংয়ের কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি।

কাজ করছেন অপু বিশ্বাস 
এ নিয়ে অপু বিশ্বাস , আমার কাজ আমি করে যাচ্ছি। ‘সম্রাট’ ছবির ডাবিংয়ের কাজ কয়েকদিন আগে শেষ করলাম। ছবিটি ঈদে মুক্তির পাওয়ার সম্ভাবনা আছে। এ ছবির গান, লোকেশন ও ছবির গল্প দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।‘সম্রাট’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
ঢাকা, থাইল্যান্ডসহ বেশকিছু মনোরম জায়গায় এ ছবির কাজ হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক মোস্তফা কামাল রাজ।
ছবিটির মুক্তির বিষয়ে তিনি বলেন, এবারের ঈদে আমার এ ছবিটি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এ ছবির জন্য অপু বিশ্বাসসহ বেশিরভাগ শিল্পী ডাবিং শেষ করেছেন। শাকিব খানও বেশকিছু কাজ এগিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। ফিরে এসে ডাবিংয়ের বাকি কাজ শেষ করলেই আমার ছবি প্রস্তুত হয়ে যাবে।
‘সম্রাট’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, কাবিলা, সুব্রত, শিমুল খান, ডিজে সোহেল, এবি রোকন প্রমুখ। এ ছবিটি ছাড়াও অপু বিশ্বাস বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সারের ‘মা’ ছবিতে অভিনয় করছেন।

অদ্ভুতুড়ে 9:32 AM

চলচ্চিত্র জগতকে বিদায় জানিয়ে এবার ব্যবসায় নেমেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তিনি চালু করেছেন অনলাইন শপ। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। 

অনলাইন ব্যবসায় হ্যাপি  

 তিনি লিখেছেন, ''যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য কিছু কথা না বললেই নয়। আমি হঠাৎ করেই একটি অনলাইন শপ ''Happiest Shop'' চালু করেছি, যদিও নিজে হালালভাবে কিছু একটা করার পরিকল্পনা আগে থেকেই ছিল এবং এই কারনেই ছিল যাতে করে মানুষের সাহায্য করতে পারি ইনশাআল্লাহ!'' 

 ''বাবা মায়ের কাছ থেকে সবসময় টাকা নিয়ে তো দেওয়াই যাই কিন্তু এতে তো আর নিজে কষ্ট করে দেওয়ার যে আত্বার শান্তি তা পাব না! তাই চিন্তা করেছি একবারেই কিছু টাকা নিয়ে সেটা দিয়ে কিছু একটা করে লাভের অংশ থেকে সাহায্য করার।''
 ''নিজের লাভের জন্য ব্যবসা শুরু করিনি, আমার প্রয়োজনও ছিল না আলহামদুলিল্লাহ! শুধু সাহায্য করার উদ্দেশ্যে ব্যবসায়ে এগিয়ে আসা।'' 
 ''অনেক ভাই- বোন আছেন যারা অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসার বই কিনতে পারছেন না, বা বাচ্চাদের মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন কিন্তু টাকার জন্য পারছেন না বা কোনো দ্বীনি ভাই- বোন খুব কষ্টের মধ্য দিয়ে একবেলা খেয়ে না খেয়ে বেচে আছেন, তারা আমাকে একটু কষ্ট করে জানান, ইনশাআল্লাহ আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করব।'' 
 ব্যবসায় সবার দোয়া চেয়ে হ্যাপি লিখেছেন, ''মাত্র তো শুরু করলাম একটু সময় লাগতে পারে হয়তো। আসল সাহায্য তো আমার আল্লাহই করবেন, আমি শুধু উসিলা হতে চাই। আলহামদুলিল্লাহ! আল্লাহ না চাইলে আমার কোনো ক্ষমতাই ছিল না এই ক্ষুদ্র উদ্যোগও নেওয়ার। আমার জন্য দোয়া করবেন এই নগন্য বান্দীর এই ক্ষুদ্র চেষ্টা যেন আল্লাহ কবুল করেন।''

অদ্ভুতুড়ে 2:59 AM
Mahi-has-a-mole-on-the-left-breast-and-genitalia

এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর লড়াই বেশ জমে উঠেছে। চিত্র নায়িকা মাহিয়া মাহির বিয়ে কেলেংকারি নিয়ে কম আলোচনা হচ্ছে না। এরই মাঝে হানিমুনের নামে দেশ ছেড়ে পালিয়েছেন এ নায়িকা। কথিত স্বামীর বিরুদ্ধে মামলা করে এখন দৃশ্যপটে নিজেই নেই।


সম্প্রতি ঘটা করে বিয়ের পিঁড়িতে বসা মাহিয়া মাহির করা মামলার আসামি শাহরিয়ার ইসলাম শাওন দাবি করেছেন, তার সঙ্গে আগেই এই চিত্রনায়িকার বিয়ে হয়েছিল।

এদিকে, মন ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী পারভেজ মাহমুদ অপুর। মাহিয়া মাহি অনেকটা লুকিয়ে ব্যবসায়ী পারভেজের সঙ্গে বিয়ের কাজটা সেরে ফেললেও শেষ পর্যন্ত তা আর গোপন থাকেনি।তাই তড়িঘড়ি করে পরের দিন মাহি তার স্বামীকে নিয়ে গণমাধ্যমে মুখোমুখি হন।স্বামী পারভেজকে সাংবাদিকদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন।

এরই মাঝে শাওনকে জেলখানায় পাঠিয়ে দেয়া হয়েছে। জেলে বসেও চুপ নেই মাহির কথিত স্বামী। তার সঙ্গে বিয়ে এবং দৈহিক সম্পর্কের কথা অকপটে স্বীকার করছেন সবার কাছে। নতুন করে জানিয়েছেন, মাহিয়া মাহির শরীরে মোট কতটা তিল আছে তাও তিনি জানেন। এমনকি তার স্তন এবং গোপনাঙ্গের বাম পাশে তিল রয়েছে বলে জানান শাওন

তারকাদের গোপন প্রেম সম্পর্কে পড়ুন...... 

অদ্ভুতুড়ে 1:18 PM
Mahi-fled-out-of-the-country

চিত্রনায়িকা মাহির মামলায় গ্রেপ্তার তাঁর বন্ধু শাহরিয়ার ইসলাম ওরফে শাওন লিখিতভাবে আদালতকে বলেছেন, শারমিন আক্তার নীপা (মাহিয়া মাহি) তাঁর স্ত্রী। বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে; যা কোনো মানহানিকর, অশ্লীল ও উসকানিমূলক নয়। রাষ্ট্রের জন্য হুমকিও নয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের অপরাধের আওতায় এটি আসে না। শাহরিয়ার তাঁর লিখিত বক্তব্যে বলেন, বরং সে (মাহি) বিয়ের কথা গোপন করে আবার বিয়ে করেছে—যা দণ্ডবিধির অপরাধ।


২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে মাহিয়া মাহি শাহরিয়ারের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় শাহরিয়ারকে বন্ধু বলে উল্লেখ করেন মাহি। পরে পুলিশ শাহরিয়ারকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। আজ মঙ্গলবার রিমান্ড শেষে শাহরিয়ার ইসলামকে আদালতে আনা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

মামলায় মাহি উল্লেখ করেছেন, ২৭ মে তাঁর বন্ধু শাহরিয়ার আলমের সঙ্গে তাঁর কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে শাহরিয়ার ছাড়া তাঁর কয়েকজন বন্ধুও জড়িত বলে তাঁর ধারণা। বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। মামলার এজাহারে মাহি অভিযোগ করেন, ২৫ মে তাঁর বিয়ে হয়েছে। এ অবস্থায় দাম্পত্য সম্পর্ক নষ্ট ও তাঁকে সামাজিকভাবে হেয় করতে তাঁরা এসব করছেন। শাহরিয়ার ছাড়া তাঁর (শাহরিয়ার) বন্ধু হাসান, আলামিন, খাদেমুল ও শাহরিয়ারের খালাতো ভাই রেজওয়ান জড়িত বলে মাহি ধারণা করছেন।

আজ শাহরিয়ারের আইনজীবী বেলাল হোসেন বলেন, শাহরিয়ারের বিয়ে করা স্ত্রী মাহিয়া মাহি। গত বছরের ১৫ মে তাদের বিয়ে হয়। আদালতে বিয়ের কাবিননামাসহ প্রয়োজনীয় সব কাগজ জমা দেওয়া হয়েছে। শাহরিয়ার কোনো অপরাধ করেননি। অপরাধ করেছে মাহি।

আজ মঙ্গলবার বেলা তিনটার পর শাহরিয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলে পুলিশ। ডিবি পুলিশের পক্ষ থেকে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে শাহরিয়ারের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে দেন। গ্রেপ্তার শাহরিয়ারের নিকটাত্মীয়রা আদালতে উপস্থিত ছিলেন।

শাহরিয়ারের আইনজীবী বিয়ের একটা কাবিননামা জমা দিয়েছে। কাবিননামায় উল্লেখ রয়েছে, গত বছরের ১৫ মে মাহীর সঙ্গে শাহরিয়ারের বিয়ে হয়। দেনমোহর ধরা হয় চার লাখ টাকা। এর মধ্যে দুই লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিয়ে পড়ান আবুল কাশেম। কাবিননামায় বলা হয়েছে, শাহরিয়ারের সঙ্গে বিয়ের আগে মাহির আর কোনো বিয়ে হয়নি। মাহির বন্ধু শাহরিয়ার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে আদালতে কাগজপত্র দেওয়া হয়েছে।

শাহরিয়ারের আইনজীবী আদালতে লিখিতভাবে অভিযোগ করেন, গত ২৫ মে আগের বিয়ের কথা গোপন করে বাদী সিলেটের ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ অপুকে বিয়ে করেন—যা দণ্ডবিধির ৪৯৫ ধারার অপরাধ। মামলায় বিয়ের কথাও উল্লেখ করেনি। শাহরিয়ারের সঙ্গে মাহির বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে। যা কোনো অপরাধ নয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের অপরাধের আওতায় আসে না।

মাহি দেশের বাইরে থাকায় এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি অনেকেই মনে করছেন, ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন হালের এ নায়িকা।

অদ্ভুতুড়ে 10:46 AM
 "I- prepared- myself -for- a -new '

তানহা তাসনিয়ার নায়িকা হওয়ার গল্পটি মজার। ফেসবুক পরিচয়ে ‘ভোলা তো তারে যায় না’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন নীরব। সিনেমাটি মুক্তি পেয়েছে ১৮ মার্চ। এরপর অনেকটা আড়ালে চলে যান তানহা। কেন? সে রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন ।

কেমন আছেন?
ভালো আছি। আপনি ভালো আছেন?
আছি। কিন্তু আড়ালে থাকার রহস্য কী?
আড়ালে কই? এই যে সবার সাথে যোগাযোগ আছে। আপাতত কোনো ছবির শুটিং করছি না এটা ঠিক। কিন্তু ফটোশুট করছি। এ জন্য হয়ত আপনার মনে হচ্ছে আড়ালে চলে গেছি।
ইদানিং নাকি জিমে যাচ্ছেন?
হ্যাঁ যাচ্ছি। কিছুদিন শুটিং না থাকায় একটু ফ্যাটি হয়ে গেছিলাম। তাই প্রতিদিন ২-৪ ঘণ্টা জিম করছি। মিরপুরে বাসার পাশেই একটা লেডিস জিম আছে। ওখানেই প্রতিদিন বিকেলে ব্যায়াম করি। সামনের ছবিগুলোর জন্য নিজেকে নতুনরূপে আনতে চাইছি।
এটাই তাহলে আড়ালে যাওয়ার রহস্য! আর নাচ-অভিনয়ের প্রস্তুতি?
আরে রহস্য-টহস্য কিছু না। নিজেকে প্রস্তুত করব না! না হলে প্রতিযোগিতায় টিকে থাকবো কীভাবে? নাচ তো ছোটবেলায় শিখেছি। তাই আলাদা প্রস্তুতির কিছু নেই। জিমে আমরা অ্যারোবিক্স করছি। মানে নাচের তালে তালে ব্যায়াম। ইয়োগা ও অন্যান্য ব্যায়াম তো আছেই।
পরিচালক জাকির হোসেন রাজু স্যার আলাদাভাবে গ্রুমিং করাচ্ছেন। উনি বলেছেন, ‘মা তোমাকে গড়ার দায়িত্ব আমার’। উনি আমাকে সন্তানের মতো করে অনেক কিছু শেখাচ্ছেন। উনার কাছে আমি অনেক কৃতজ্ঞ।
‘জানবাজ’ ও ‘ভালো থেকো’তে কী ধরনের চরিত্রে দেখা যাবে?
‘জানবাজ’-এ ওয়াজেদ আলী সুমন স্যারের পরিচালনায় বিপরীতে আছেন বাপ্পী। বড়লোকের অহংকারী, রাগী ও জেদী মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। ছেলেদের পাত্তা দিই না। বাপ্পী অনেক কিছু করে প্রেমে রাজি করায়। এ সময় হুট করে আমার পরিবারের সবাই খুন হয়। তখন কাহিনী অন্যদিকে মোড় নেয়।
আরিফিন শুভর সঙ্গে করছি ‘ভালো থেকো’। এর কাহিনী রোমান্টিক। কিন্তু গতানুগতিক রোমান্টিক গল্পের তুলনায় ভিন্নতা আছে। রাজু স্যারের নিষেধাজ্ঞা থাকায় বেশি কিছু বলতে পারছি না।
শুভ ও বাপ্পী এ সময়ের জনপ্রিয় নায়ক। তাদের প্রচুর ভক্ত রয়েছে। আপনি কার ভক্ত?
এটা কেমন প্রশ্ন করলা ভাইয়া! আমি কার নাম বলি আর কে রাগ করে। দুজনকেই ভালো লাগে। আর যেহেতু দুজনের সাথেই কাজ করতে যাচ্ছি— আমার চাওয়া থাকবে দুটো ছবিই যেন ভালো হয় আর দর্শক ছবিগুলো দেখে।
শাকিবের সাথেও তো ‘ধূমকেতু’ করছেন। অনেকদিন তো হলো— শুটিং কেন শেষ হচ্ছে না?
এটা তো পরিচালকের ব্যাপার। আমি যেটা জানি শাকিব ভাইয়ার শিডিউল না মেলাতে পারায় এমনটা হচ্ছে। শাকিব ভাইয়ার শিডিউল পেলেই শেষ হয়ে যাবে।
"I- prepared- myself -for- a -new '
আর কোনো ছবি?
‘ভোলা তো তারে যায় না’ মুক্তির পর অনেক অফার পেয়েছি। আপাতত সম্পূর্ণ নতুন নায়কদের সাথে কাজ করতে চাই না। কারণ আমি নিজেও নতুন। প্রথম ছবি নীরবের সাথে, এরপর শাকিব ভাইয়ার সাথে। এরপর বাপ্পী ও আরিফিন শুভর সাথে। তাই ঝুঁকিতে যেতে চাচ্ছি না। যদি ভালো গল্প, পরিচালক ও প্রযোজনা সংস্থার ছবি হয় তাহলে নতুন নায়কের বিষয়টি ভেবে দেখব।
প্রথম ছবির পরিচালক ও নায়ক আপনাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। আপনিও দিয়েছিলেন।
নীরব ও রফিক শিকদারের মাধ্যমে চলচ্চিত্রে এসেছি আমি। এটা সবসময় বলি। তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। ব্যাপারটা হয়েছে পুরোটাই ভুল বোঝাবুঝি। মনে করি না আমি ও উনি (রফিক শিকদার) খারাপ কিছু করেছি। উনার স্ট্যাটাস দেখে অনেকে ভেবেছিল আমি বুঝি অকৃতজ্ঞ। নিজেকে ক্লিয়ার করার জন্য স্ট্যাটাসটা দিয়েছিলাম। যতটুকু চিনি রফিক শিকদার লোক হিসেবে খারাপ না। আমার মনে হয়— তৃতীয় কোনো পক্ষ সমস্যাটা তৈরি করেছে।
কেউ হয়ত বলেছে— ‘আপনি চান্স দিয়েছেন, আর সে আপনার কথা শুনলো না, ছবির প্রচারণায় গেল না। এটা তো আপনি কোনভাবেই সহ্য করতে পারেন না।’ আসলে আমি তখন হাসপাতালে ছিলাম। এটা তো স্ট্যাটাসে উল্লেখ করেছি।
এখন তো অনেক নায়িকা। এদের ভিড়ে নিজেকে কীভাবে টিকিয়ে রাখবেন?
ওই যে বললাম, নিজেকে নতুন করে প্রস্তুত করছি। দর্শকরা আমাকে নতুনরূপে দেখতে পাবেন। প্রথম ছবির ভুল-ত্রুটির সংশোধন করার চেষ্টা থাকবে। বছরে ১৫-২০টি ছবি না করে হাতে গোনা ৪-৫টি ছবি করব। যেগুলো দর্শক দেখবে, অনেকদিন মনে রাখবেও।

অদ্ভুতুড়ে 9:45 AM

  এবার অনলাইনে চলে এলো মাহি ও শাওনের বিয়ের কাবিন নামা। 


জানা যায়, মাহির কথিত স্বামী শাওন আজ পুলিশের কাছে কাবিন নামা পেশ করেন। গত শনিবার শাওনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নিলে শাওন মাহিকে বিয়ের কথা স্বীকার করেন। সেদিন কোনো প্রমাণাদি দেখাতে না পারলেও আজ পুলিশের কাছে কাবিন নামা পেশ করেছেন শাওনের পরিবার। শুধু তাই নয়, মাহির বিরুদ্ধে পাল্টা মামলা করার কথাও ভাবছেন শাওনের পরিবার। জানা যায়, শাওন জামিন পেলেই মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন তারা।

অদ্ভুতুড়ে 3:17 AM

একটি বা দুটি নয়, ১০ দিনে পাঁচটি নাটকের কাজ শেষ করেছেন স্পর্শিয়া। এগুলোর কাজ করতে তিনি গিয়েছিলেন ইন্দোনেশিয়ায়। 


স্পর্শিয়া বলেন, “নাটকের কাজে গিয়েছিলাম ইন্দোনেশিয়ায়। ২৪ মে রাতে ফিরেছি। ‘অনুভবে অনুভূতি’, ‘স্বপ্ন’, ‘শূন্যতা’সহ ৫টি নাটকের শুটিং করেছি সেখানে।”
অভিনেত্রী স্পর্শিয়া জানান, ৫টি নাটকের পরিচালক একজনই। তিনি শাখাওয়াত মানিক। অধিকাংশ নাটক প্রচার হবে ঈদে।
এদিকে দেশে ফিরেই জনপ্রিয় এই মডেল শেষ করেছেন ‘লিডার’ নামে টেলিছবির কাজ। এতে তার বিপরীতে আছেন অর্ণব অন্তু। ইয়াসির আরাফাত ও সুব্রত শুভর রচনা এবং রাফসান আহসানের পরিচালনায় তৈরি হয়েছে ‘লিডার'। এটিও প্রচার হবে ঈদে।
স্পর্শিয়া বলেন, ‘টেলিছবিটিতে আমার চরিত্রের নাম শম্পা, কলেজ ছাত্রী। অর্নব অন্তুর চরিত্রের নাম ইমরান, রাজনীতি করে। এই অঙ্গনে ইমরানের বেশ জনপ্রিয়তা দেখে শম্পা ওর প্রেমে পড়ে। তবে বিষয়টি বলতে পারে না। এ নিয়ে কাহিনি এগিয়ে যায়।’
এছাড়া ঈদুল ফিতরের আরও কয়েকটি নাটকে পাওয়া যাবে স্পর্শিয়াকে। সব ঠিক থাকলে এই ঈদে নিজের লেখা নাটকেও পর্দায় আসতে পারেন তিনি।

অদ্ভুতুড়ে 7:09 PM

Badda-married-Kazi-Mahi-Shaon-office

সদ্য বিয়ে করা চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহীর দ্বিতীয় স্বামী শাহরিয়ার শাওনকে (২২) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন, ২০১৫ সালে বাড্ডার কাজী অফিসে তারা বিয়ে করেন। উত্তরা মডেল স্কুল এন্ড কলেজে একই ক্লাসের শিক্ষার্থী ছিলেন শাওন ও মাহী। ঐ সূত্র ধরে তাদের মধ্যে স্কুল জীবন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  দুই বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের কাগজপত্রও জিজ্ঞাসাবাদে ডিবির তদন্তকারী টিমের কাছে উপস্থাপন করেছেন শাওন।


গ্রেফতারকৃত শাওনের বাবার নাম নজরুল ইসলাম। তিনি গুলশানের একজন ব্যবসায়ী। শাওন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম এন্ড মিডিয়া বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী। ডিবি দক্ষিণ বাড্ডার বাসা থেকে শাওনের কম্পিউটার জব্দ করেছে। একজন ডিবির কর্মকর্তা জানান, শাওনের কম্পিউটারের হার্ডডিস্ক থেকে মাহী ও শাওনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। শাওন স্বীকার করেছেন যে তিনিই মাহীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে আপলোড করেছেন। মাহীর অনুমতি নিয়েই তিনি এসব ছবি আপলোড করেন।

গত শনিবার রাতে চিত্র নায়িকা মাহী উত্তরা পশ্চিম থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শাহরিয়ার শাওন নামের এক যুবক ফেসবুকে তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করেছে। অনুমতি না নিয়ে এসব ছবি প্রচার করায় তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। ডিবির জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছেন কলেজ জীবনের শুরু থেকেই
মাহীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠে তার। বিয়ের আগে থেকেই তাদের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতোই। এক সঙ্গে বিভিন্নস্থানে সময় কাটিয়েছেন তারা। কলেজ জীবন থেকেই মডেল, অভিনেত্রী হওয়ার শখ ছিল মাহীর। চলচ্চিত্র নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে পরিচয়ের সূত্রধরে ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। চলচ্চিত্রে অভিনয় শুরুর পরও তাদের ভালো সম্পর্ক ছিল। গত বছর থেকেই দূরত্ব সৃষ্টি হয় তাদের।

২০১৫ সালে বাড্ডার কাজী অফিসে বিয়ে করেন শাওন ও মাহী। সিনেমার শুটিং স্পটেও যেতেন শাওন। সিনেমার প্রযোজক-পরিচালক থেকে শুরু করে সবাই জানতেন মাহীর স্বামী শাওন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বলেন, মাহী-শাওন স্বামী-স্ত্রী হয়ে থাকলেও তাদের গোপন ছবি ফেসবুকে আপলোড করতে পারেন না। তাদের মধ্যে স্বামী-স্ত্রী সম্পর্ক আছে কী না সেটি দেখার বিষয় নয়। অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, শাওনের কয়েকজন বন্ধু অভিযোগ করেছেন, ডিবি পুলিশের কয়েক শীর্ষ কর্মকর্তার সঙ্গে মাহীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া প্রযোজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ‘ঢাকা অ্যাটাক’ নামে একটি সিনেমার শুটিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কয়েকজন পদস্থ কর্মকর্তা অভিনয় করছেন। এই সিনেমার নায়িকা মাহী। এই ছবির শুটিংয়ের সূত্র ধরে ওইসব কর্মকর্তার সঙ্গে মাহীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তারাই এখন শাওনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।


মাহির সর্ব শেষ সংবাদ জানতে ক্লিক করুন 

অদ্ভুতুড়ে 8:29 PM
‘বিয়ের অনুভূতি এখনও বুঝতে পারছি না’: মাহি

বিয়ে নিয়ে মাহি গ্লিটজকে জানান, “আজ সকালেই আমাদের আক্দ সম্পন্ন হয়েছে। তাই এখনও বুঝে উঠতে পারছি না বিয়ের অনুভূতি আসলে কেমন হওয়া উচিৎ। তবে পরে নিশ্চয়ই বলতে পারবো।”
বর পারভেজ মাহমুদ অপুর সম্পর্কে তিনি বলেন, “ও খুবই সহজ-সাধারণ একজন মানুষ। পারিবারিকভাবে আমোদের বিয়েটা হয়েছে।”
বুধবার দুপুরেই মাহি নিজের আসল ফেইসবুক আইডি থেকে পোস্ট করেন তার মা এবং তার বন্ধুর সঙ্গে বধূবেশে তার দুটি সেলফি।
সেলফি দুটিতে দেখা যাচ্ছে, হাতে মেহেদি, গলায় সোনার হার পরিহিত মাহি ঘোমটা দিয়ে আছেন লালপেড়ে সোনালি রঙের এক ওড়নায়। পরনে জড়িপাড়ের কমলা রঙের সিল্ক শাড়ি। তবে চেহারায় নেই মেইকআপের আধিক্য।
ওদিকে এর আগেই মাহির ঘনিষ্ঠ এক বন্ধুর ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় মাহির গায়ে হলুদের ছবি। মঙ্গলবার রাতেই অনুষ্ঠিত হওয়া ঘরোয়া আয়োজনের এই হলুদে মাহিকে দেখা গেছে লাল কমলা শাড়িতে।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই ছড়িয়ে পড়ে মাহির বিয়ের গুঞ্জন। দেশের প্রধান কয়েকটি দৈনিকে এ ব্যাপারে নানা রকম খবর আসতে শুরু করে তখন থেকেই। অবশেষে ফেইসবুকে ছবি পোস্টের মাধ্যমে নিজেই খবরটি জানালেন মাহি। 

অদ্ভুতুড়ে 4:17 AM

জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর পরী মনির ক্যারিয়ারের হিসেব-নিকেশ পাল্টে গেছে। অনেকেই ভাবছেন, তিনি এখন শুধু জাজের নায়িকা। এ ধরনের বিভ্রান্তি(Illusion)-তে অবাক হয়েছেন পরী।ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিভ্রান্তির জবাব দিলেন ‘রানা প্লাজা’ সিনেমার নায়িকা। বুধবার সকালে পরী লেখেন, “যেদিন আমি ‘রক্ত’ ছবিতে সাইন করলাম, সেদিন থেকে আমার অনেক ডিরেক্টর প্রচণ্ডরকম কনফিউশনে পড়ে গেলেন। পরদিন থেকে একজনের পর একজন আসলেন তাদের ডেট কনফার্ম করতে। আমি ভীষণ অবাক হলাম। তাদের ধারণা এই বুঝি আমি আমার সারা বছরের ডেট জাজকে দিয়ে দিলাম।”

বিভ্রান্তি (Illusion) দূর করলেন পরী মনি
বিভ্রান্তি (Illusion) দূর করলেন পরী মনি

এফডিসি’কে নিজের ‘দ্বিতীয় ঘর’ উল্লেখ করে জানান, অনেকে অচেনা-অপরিচিতের মতো আচরণ করছেন। বিশেষ করে সহশিল্পীদের আচরণ তার কাছে অসহনীয় ও কষ্টকর মনে হচ্ছে।এর কারণ হিসেবে পরী লেখেন, ‘এর আগে যে সব নায়ক-নায়িকা যখন জাজের কাজ করেছে, তখন কেবল জাজেরই কাজ করেছে। জাজের বাইরে কাজ করেছে কোনো একটা নির্দিষ্ট সময়ের পর।’

এ বিভ্রান্তির পরিষ্কারে পরী লেখেন, ‘আমার সেই নির্দিষ্ট সময় নেই। সেই সময় আপনারা আমাকে আগেই হাত ধরে পার করে দিয়েছেন... আমি টেরও পাইনি।’আরো বলেন, ‘আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নায়িকা না। আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা।’

পরী এ পর্যন্ত ৩০টি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করেছেন। জাজ তেমনই একটি প্রতিষ্ঠান বলে জানান তিনি।২৮ এপ্রিল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘রক্ত’র মহরত। সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশান। পরিচালনা করছেন মালেক আফসারী। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে শুটিং।

অদ্ভুতুড়ে 10:36 PM

কাঁটছাটের পর সেন্সরের চৌকাঠ পার হল নূরুল ইসলাম প্রিতম প্রযোজিত-পরিচালিত ‘দিওয়ানা মন’। ২ মিনিট ৫৯ সেকেন্ডের দৃশ্য বাদ দিয়ে সিনেমাটি ছাড়পত্র পায় ২৮ ফেব্রুয়ারি। 


দিওয়ানা মন’র ৬ দৃশ্য বাদ

রোমান্টিক-অ্যাকশনধর্মী ‘দিওয়ানা মন’-এ অভিনয় করেছেন নবাগত নায়ক রাফি সালমান, নির্জনা, ওমর সানী, ঝিনুক, ইলিয়াস জাভেদ, রেহানা জলি, ড্যানি রাজ। প্রযোজনা করেছে আর. আর. ফিল্মস ইন্টারন্যাশনাল। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, অশ্লীলতা ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে ভুলভাবে উপস্থাপন করায় বাদ পড়েছে দিওয়ানা মনের ৬টি দৃশ্য। 
সিনেমাটির সেন্সর সনদপত্র নম্বর- এলএফ-১৬/২০১৬। সেন্সর বোর্ডের নথিতে একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হয় এভাবে— ‘নায়ক পুলিশের চোখে অপরাধী হওয়া সত্ত্বেও তাকে পুলিশ হেফাজতে চিকিৎসার ব্যবস্থা না করে সাধারণ মানুষের হেফাজতে রেখে আসার দৃশ্য/সংলাপ পুলিশের দায়িত্বহীনতার পরিচায়ক বিধায় দৃশ্য/সংলাপটি কর্তন/সংশোধন করা হয়েছে।

আরও দুটি দৃশ্যের বিবরণ এমন— “চলচ্চিত্রটিতে ‘ললিপপ আইতাছে, জলদি আয়… ডার্লিং ছেড়ে তো অবশ্যই দিব। তবে তার আগে তোমার সাথে আমি টি-২০টি ম্যাচটি একটু খেলে নিই।’ শীর্ষক অশ্লীল সংলাপ ও অশ্লীল অঙ্গভঙ্গি কর্তন করা হয়েছে।” এবং “নায়ক ও নায়িকাকে উদ্দেশ্য করে ভিলেনের অশ্লীল দৃশ্য/সংলাপ ‘আমার এলাকা, আমার জমিন আর ফসল বুনছিস তুই, তা তো হয় না। 
এই জমিন ছাইড়া দে, যা চাষ করার আমিই করব।’ এবং অশ্লীল অঙ্গভঙ্গি কর্তন করা হয়েছে।” ‘দিওয়ানা মন’-এ গান রয়েছে পাঁচটি। কণ্ঠ দিয়েছেন পড়শী, নির্ঝর, মিমি ও রেমো বিপ্লব মাসুদ। মে মাসে সিনেমাটি মুক্তি পেতে পারে।

অদ্ভুতুড়ে 1:01 AM

ফের বেশ্যার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী। এর আগে একাধিকবার তাঁকে এই চরিত্রে দেখেছেন দর্শক। আগামী জুনে ছবিটির শুটিং শুরু হবে। মিনহাজ অভির পরিচালনায় ছবিটিতে মৌসুমীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিশা সওদাগর। একজন রিক্সাওয়ালর চরিত্রে মিশাকে দেখতে পাবে দর্শক।


তবে আপাতত মৌসুমী বেশ ব্যস্ত। কারণ আগামী ১ এপ্রিল মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘মন জানে না মনের ঠিকানা’। মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ছবিটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফিরদৌস। সব মিলিয়ে মৌসুমীর পারফরম্যান্স দর্শকদের কেমন লাগে সেটাই এখন দেখার।

অদ্ভুতুড়ে 12:42 AM

প্রয়াত হলেন চলচ্চিত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি (৫১)। গত রবিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ব্রেন টিউমারে আক্রান্ত দিতি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দিতি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। এর আগে চেন্নাইয়ে একটি হাসপাতালেও বেশ কিছু দিন ভর্তি ছিলেন তিনি।


গত ২৫ জুলাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে‘ মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি’তে (এমআইওটি)তে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের টিউমার ধরা পড়লে ২৯ জুলাই দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর পর বেশ কয়েকবার তাঁকে চিকিৎসার জন্য চেন্নাইতে নিয়ে যাওয়া হয়। 

১৯৬৫-এর ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে জন্ম হয় দিতি র। ১৯৮৪ সালে ‘চলচ্চিত্রে নতুন মুখ’ প্রতিযোগিতার মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি। তাঁর অভিনীত প্রথম ছবি উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে ছবিটি মুক্তি পায়নি। তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আজমল হুদা মিঠু পরিচালিত ‘আমিই ওস্তাদ’।

অদ্ভুতুড়ে 9:42 PM

ত্রিমুখী প্রেম এবং আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে সিনেমার গল্প। সব মিলিয়ে সিনেমাটি দারুণ হবে এমনটাই জানিয়েছিলেন গেম রিটার্নসের পরিচালক রয়েল খান। গতকাল থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং। আজও রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে আলোচিত এই সিক্যুয়েল ছবির শুটিং। ছবিটির মূল ভূমিকায় থাকছেন নিরব। এছাড়াও নবাগতা লাবণ্যকে দেখা যাবে অ্যাকশন লেডির ভূমিকায়।

'গেম রিটার্নস মুভি - এর শুটিং শুরু হয়েছে'

ছবির প্রযোজক আলিফুজ্জামান জানান, আজ দ্বিতীয়দিনের মতো শুটিং চলছে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। 

নিরব জানিয়েছিলেন, গল্পের সঙ্গে নিজেকে মানাননসই করার জন্য নিয়মিত জিম করছি, ফাইটিংও প্র্যাকটিস করে যাচ্ছি। সেই সঙ্গে নিজের লুকেরও পরিবর্তন আনার চেষ্টা করছি। ‘গেম রিটার্নস’ ছবির গল্পে দর্শকরা একেবারে নতুনত্ব পাবেন। তাছাড়া এ ছবির চরিত্রের সঙ্গে নিজেকে ম্যাচ করাতে অনেক পরিশ্রম করে যাচ্ছি।

'গেম রিটার্নস মুভি - এর শুটিং শুরু হয়েছে'

ছবির মহরতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেছিলেন, 'গেম রিটার্নস’ ছবির পোস্টার দেখে আমি প্রথমেই চমকে উঠি। এমন পোস্টার বাংলাদেশের ছবিতে খুব একটা দেখা যায় না। তাছাড়া আমার কাছে ছবির গল্পটি দারুণ লেগেছে।

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন রিয়েল খান। সিনেমায় আরও অভিনয় শিল্পীরা হলেন- মিশা সওদাগর, ফারুক মজুমদার, আমিন সরকার, ইউসুফ রাসেলসহ আরো অনেকে। ছবির সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।
Powered by Blogger.