অদ্ভুতুড়ে 3:19 PM
 কান বিব্রত মিরান্ডার পোশাকে

প্রতি বৎসরই কানে থাকে নতুন পোশাকের বাহার। আর  কান প্রতিবারই জন্ম দেয় নানা বিতর্কের। এবার মাত্র দুই দিনের মাথাতেই বিতর্ক তৈরি করলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় মডেল তারকা মিরান্ডা কার। কান উৎসবের দ্বিতীয় দিন ব্যাপক খোলামেলা একটি গাউন পরে লালগালিচায় হাজির হন তিনি।

 কান বিব্রত মিরান্ডার পোশাকে
 গাউনটি ছিল গোলাপি রঙের। প্রায় পুরো শরীরই তিনি প্রদর্শন করেছেন এর মাধ্যমে। বিশেষ করে শরীরের উপরের অংশ থেকে মাঝে মধ্যেই তার গাউনটি সরে উন্মুক্ত হয়ে যাচ্ছিলো বুক। এ সময় অনেকেই বিষয়টি নিয়ে বিব্রতবোধ করেন।

বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবেই নিয়েছিলেন মিরান্ডা। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই মডেলের গাউনের ফাঁক গলে তার উন্মুক্ত পায়ের ছবিও আলাদা করে তুলতে ভোলেননি কানে আসা ফটোগ্রাফাররা। সব মিলিয়ে কানে ভালই নগ্নতা ছড়ালেন এই মডেল।

এরই মধ্যে কানে মিরান্ডার উপস্থিতির ভিডিও ইউটিউবেও প্রকাশ পেয়েছে। তুমুল গতিতে বাড়ছে এই ভিডিওর দর্শক সংখ্যাও। তবে কানে এসে বেশ আনন্দিত মিরান্ডা।

 তিনি বলেছেন, কানে এসে খুব ভাল লাগছে। বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব এটি। সবচেয়ে উপভোগের বিষয় হলো লালগালিচায় হাঁটার সময় মনে হলো সব ক্যামেরাই আমাকে তাক করেছিলো। এটি আমার জীবনের স্মরণীয় এক মুহুর্ত।

 তবে রিমান্ডার আশপাশের মানুষদের জন্য তা মোটেও যে সুখকর ছিলো না তা বলার অপেক্ষা রাখে না।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.