![]() |
| ১০ বছরের জেল জনি ডেপের পোষা কুকুর বহনের জন্য |
কাউকে না জানিয়ে অস্ট্রেলিয়ায় নিজের দুটি পোষা কুকুর নিয়ে প্রবেশ করায় অন্তত ১০ বছরের জেল হতে পারতো ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপের!
![]() |
| ১০ বছরের জেল জনি ডেপের পোষা কুকুর বহনের জন্য |
পিওপল ম্যাগাজিনের প্রকাশিত খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান সিনেট কমেটি জানিয়েছে, যদি জনি ডেপের বিষয়টি কোর্টে উঠতো এবং কুকুর নিয়ে আসার এই তথ্য প্রমানিত হতো তাহলে তার শাস্তি হতে পারতো অন্তত ১০ বছরের জেল অথবা ২লক্ষ ৬৫ হাজার ইউএস ডলার!
জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে জনি ডেপ তার ব্যক্তিগত জেট বিমানে করে অস্ট্রেলিয়া এসেছিলেন এবং সাথে করে নিয়ে এসেছিলেন তার দুটি পোষা কুকুর। আর এই তথ্য পাওয়ার পরই কান খাড়া করেছেন অস্ট্রেলিয়ান সিনেট কমেটি। কারণ জনি ডেপ যা করেছেন, তা দেশের আইন বিরুদ্ধ একটি কাজ। তাছাড়া, জনি ডেপ আগে থেকে কাউকে জানানোরও প্রয়োজন মনে করেননি কুকুর নিয়ে আসার বিষয়টি। জনি ডেপের তথ্য গোপনের এই বিষয়টিকে খতিয়ে দেখছে অস্ট্রেলিয়ান আইনজীবীরা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় কুকুর নিয়ে প্রবেশের বিষয়টি হয়তো কেউ জানতেই পারতো না, যদি না সামাজিক যোগাযোগের মাধ্যমে কুকুরসহ ছবি না পোস্ট করতেন জনি ডেপ! এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়...


Post a Comment