অদ্ভুতুড়ে 2:43 AM
মা হওয়ার বিষয়টি গোপন রাখতে পারলেন না সামিরা


মা হচ্ছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী সামিরা রেড্ডি। বিষয়টি গোপন রাখার চেস্টা করা হলেও সেটি আর সম্ভব হয়নি। সম্প্রতি স্বামী অক্ষয় ভারদের সঙ্গে এয়ারপোর্টে আবিস্কার করা যায় সামিরাকে। তার শারিরীক গঠন দেখেই মনে হচ্ছিল সন্তানসম্ভাবা তিনি। তবে খুব তারাহুড়ো করেই সেখান থেকে চলে যান সামিরা। তবে তার ছোট বোন সুষ্মিতা রেড্ডি সংবাদটি নিশ্চিত করেছেন। আর সামিরার মা হবার বিষয়টি ইতিমধ্যে ‘টক অব দ্য বলিউড’ এ পরিণত হয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে নতুন কোন ছবিতে দেখা যাচ্ছে না সামিরাকে। সন্তানসম্ভাবা হওয়ার ফলে বলিউডে তার বিরতিটা কমপক্ষে আরও এক বছর দীর্ঘায়িত হতে যাচ্ছে। তবে সামিরার বাবা ও শুশ্বরবাড়িতে এই নিয়ে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে মা হবার সংবাদের পর হিন্দু রীতি অনুযায়ি কয়েকবার পূজা দেয়া হয়েছে বাড়িতে। অক্ষয়ও যতটা সম্ভব সামিরাকে সময় দেয়ার চেস্টা করছেন। ২০১৪ সালের জানুয়ারিতে অক্ষয় ভারদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামিরা রেড্ডি। তার পর দু-একটি ছবির শুটিং করেছেন সামিরা। তবে দীর্ঘ ছয় মাস ধরে ক্যামেরার সামনে দাড়াচ্ছেন না এ অভিনেত্রী। এমনকি ছোট পর্দার কোন আয়োজনেও অংশ নেননি তিনি। সব মিলিয়ে বলিউড থেকে ২ বছরের একটা বিরতিতে গেছেন তিনি। সামিরার মা হবার বিয়ষটির ঘোষনা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে দেয়া হবে বলে জানিয়েছেন সুষ্মিতা। এ বিষয়ে তিনি বলেন, মা হবার বিষয়টি সামিরা এখনও জানাননি কারও। শুধুমাত্র পরিবারের লোকজনরাই জানেন। তবে এখন যেহুতু বিষয়টি জানাজানি হয়ে গেছে তাই সামিরা নিজেই তার মা হবার আনুষ্ঠানিক ঘোষন্ াদেবেন ৩-৪ দিনের মধ্যে। তবে আমি এই ফাঁকে একটি বাড়তি খবর আপনাদের দিয়ে দেই। আর সেটা হচ্ছে সামিরা পুত্র সন্তানের মা হচ্ছে। সবাই দোয়া করবেন সামিরা ও তার অনাগত সন্তানের জন্য।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.