অদ্ভুতুড়ে 2:36 AM
অক্ষয় কুমার এর ‘সিং ইজ ব্লিং’ সিনেমার ফার্স্ট লুক

অক্ষয় কুমার ও এমি জ্যাকসন অভিনীত ‘সিং ইজ ব্লিং’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হল। এই সিনেমার কলাকুশলীরা কয়েকদিন আগেই তাদের গোয়ার শুটিং শেষ করেন।

অক্ষয় কুমার এর ‘সিং ইজ ব্লিং’ সিনেমার ফার্স্ট লুক
‘সিং ইজ ব্লিং’ সিনেমার মধ্য দিয়ে প্রায় তিন বছরের বিরতি শেষে অভিনয়ে ফিরেন এমি। ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় এর আগে কৃতি শ্যাননের অভিনয়ের কথা থাকলেও পরে এমিকে এই চরিত্রে নেয়া হয়। ২৩ বছর বয়সী এই ব্রিটিশ মডেল এর আগে ২০১২ সালে ‘এক দিওয়ানা থা’ সিনেমাটিতে অভিনয় করেছিলেন।
অক্ষয় ও এমিকে এই সিনেমার ফার্স্ট লুকে দেখতে দারুন দেখাচ্ছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বিপাশা বসু, ইয়ো ইয়ো হানি সিং, লারা দত্ত। ‘সিং ইজ ব্লিং’ সিনেমাটি ২ অক্টোবর মুক্তি পাবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.