Showing posts with label hollywood cinema. Show all posts

অদ্ভুতুড়ে 11:51 PM
unknown-information-about-brush-lee

 

ব্রুস লি-র নাম শুনলেই তেজ আর ক্ষিপ্রতার কথা মনে আসে। মার্শাল আর্টের বাদশা ব্রুস লি এক জন এশীয় অভিনেতা হিসাবে একাই হলিউড কাঁপিয়েছিলেন। তাঁর সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জেনেন নিন।


১৯৬২-তে একটি ফাইটে প্রতিপক্ষকে ১৫ পাঞ্চে এবং এক কিকেই ধরাশায়ী করে দেন।এবং পুরো বিষয়টা ১১ সেকেন্ডের মধ্যে শেষ করেছিলেন।

ব্রুস লি-র ক্ষিপ্রতা হয়রান করে দেওয়ার মতো ছিল। তাঁর সম্পর্কে প্রচলিত, তিনি নাকি কোনও ব্যক্তির হাত থেকে পয়সা নিয়ে তাঁর হাতেই ধরিয়ে দিতেন। এবং ওই ব্যক্তি টেরও পেতেন না।

ব্রুস লির কিকের ক্ষিপ্রতা এত বেশি ছিল যে, একটি ফিল্মের শুটিংয়ের সময় পায়ের গতি ৩৪ ফ্রেম ধীরে করতে হতো যাতে দর্শকদের মনে না হয় তিনি নকল অভিনয় করছেন।

গামা পালোয়ানের বড় ভক্ত ছিলেন ব্রুস লি। গামা ছিলেন এমন এক জন কুস্তিগীর যিনি ছিলেন অপরাজেয়।ওয়ান টু চা চা চা… ঊষা উত্থুপের এই গান নিশ্চয়ই শুনেছেন। ব্রুস লি ছিলেন এই চা চা ডান্স স্টাইলের ওস্তাদ। ১৯৫৮-য় হংকং-এ আয়োজিত চা চা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

ব্রুস লি বিখ্যাত বক্সার মহম্মদ আলির বিরাট বড় ফ্যান ছিলেন। টিভিতে আলির ফাইট মুগ্ধ হয়ে দেখতেন। তাঁর ইচ্ছা ছিল আলির সঙ্গে ফাইট করার।

ব্রুস লি-র আঙুলের এত জোর ছিল যে, তিনি কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফুটো করে দিতে পারতেন। বলে রাখা দরকার, ওই ক্যান পাতলা অ্যালুমিনিয়ামের নয়, স্টিলের হত।

জ্যাকি চ্যান তাঁর ফিল্মের কেরিয়ার শুরু করেন ব্রুস লির স্টান্টম্যান হিসাবে। তিনি ব্রিস লি-র বড় ভক্ত।

বই পড়তে খুব ভালবাসতেন ব্রুস লি। ভালবাসতেন টিভি দেখতেও।তাঁর নিজস্ব একটা লাইব্রেরি ছিল। সেখানে প্রায় ২ হাজারের বেশি বই ছিল।

ব্রুস লি-র জন্ম হয়েছিল সান ফ্রান্সিসকোতে। তাঁর মা ছিলেন জার্মান। ব্রুস লি-র শখ ছিল কবিতা লেখা। খুব সুন্দর কবিতা লিখতেন তিনি।

এক ঘণ্টা মার্শাল আর্ট শেখানোর জন্য ব্রুস লি ২৭৫ ডলার নিতেন। বর্তমানে এই অর্থের মূল্য দেড় লক্ষ টাকা।

ব্রুস লি সম্পর্কে এ কথাও প্রচলিত যে তিনি চালের দানাকে শূন্যে ছুড়ে দিতেন।এবং চপস্টিক দিয়ে সেই দানাকে শূন্যে ভাসা অবস্থাতেই ধরে ফেলতেন।

তাঁর উপর হামলার আশঙ্কায় ব্রুস লি নিজের কাছে সব সময় .৩৬৭ ম্যাগনাম পিস্তল রাখতেন।ব্রুস লি-র এক বিশেষ ক্ষমতা ছিল। তিনি নাকি একই সঙ্গে টিভি দেখতেন, বই পড়তেন এবং মার্শাল আর্ট প্র্যাকটিসও করতেন।

ব্রুস লি-র লোকপ্রিয়তাকে মাথায় রেখে ফিল্ম ডিরেক্টাররা তাঁর মৃত্যুর পর তাঁরই ডামিকে নিজেদের ফিল্মে কাজ দিতেন দর্শকদের চাহিদা মেটাতে।

পুরো দুনিয়াকে মার্শাল আর্টে কাঁপিয়ে তোলা ব্রুস লি-র মৃত্যু হয় পেনকিলার থেকে অ্যালার্জির কারণে।

অদ্ভুতুড়ে 2:21 AM
Hollywood-stars-that-came-back-from-the-jaws-of-death

 

অভিনয় পেশাটা বরাবারই চ্যালেঞ্জিং। রোমান্স থেকে অ্যাকশন, সব ভূমিকাতেই অভিনেতাদের সেখানে নিজেকে মেলে ধরতে হয়। বেশিরভাগ সময়ই ভয়ঙ্কর স্টান্টের ক্ষেত্রে বডি ডাবল ব্যবহার করা হয়। তবে, এমন অভিনেতা-অভিনেত্রীও আছেন, যারা নিজেরাই ঝুঁকি নিয়ে সেসব ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেন। যার ফলে অনেক সময়ই তাঁদের হয়তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে। তেমন কয়েকজন হলিউড তারকাদের নিয়ে আজকের প্রতিবেদন।


টম ক্রুজ:
‘এজ অফ টুমরো’ ছবিতে গাড়িতে চড়ে শট দিচ্ছিলেন অভিনেতা টম ক্রুজ। তিনি ছিলেন যাত্রীর ভূমিকায়। গাড়িচালকের ভূমিকায় ছিলেন এমিলি ব্লান্ট। হঠাৎ ব্লান্ট স্টিয়ারিংয়ের উপর থেকে নিয়ন্ত্রণ হারালে গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে একটি গাছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন টম ক্রুজ।

জ্যাকি চ্যান:
১৯৮৫ সালের সিনেমা ‘পুলিশ স্টোরি’তে ছবির শেষে একটা মারামারির দৃশ্য ছিল। সেই দৃশ্যে একটি ধাতব রডের উপর লাফ দেন জ্যাকি। সেখান থেকে গড়িয়ে পড়ে যান তিনি। সেটে থাকা বাল্বগুলো সব ফেটে যায়। ভয়ানক সে দুর্ঘটনায় মারাত্মক চোট পান জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। তাঁর কশেরুকা ভেঙে যায়। সরে যায় পেলভিস। এমনকি তার হাতও পুড়ে যায়।

মাইকেল জে ফক্স:
‘ব্যাক টু দ্য ফিউচার থ্রি’ ছবিতে বাক্সের উপর দাঁড়িয়ে শট দিচ্ছিলেন তিনি। তখনই সেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। প্রায় ৩০ সেকেন্ড তাঁর কোনও হুঁশ ছিল না।

ইসলা ফিশার:
‘নাউ ইউ সি মি’ ছবিতে চিত্রনাট্যে এমন দৃশ্য ছিল, তাঁকে শেকল দিয়ে মাছভর্তি একটা পানির ট্যাঙ্কে বেঁধে রাখা হবে। এরপর ট্যাঙ্কে ছাড়া হবে ভয়াবহ পিরানহা। তখন তাঁকে পালাতে হবে। কিন্তু, বাস্তবে তাঁকে পানিতে ডুবে পিরানহার কামড় খেতে হয়।

মার্গারেট হ্যামিলটন:
‘দ্য উইজার্ড অফ ওজ’ ছবিতে বহুবার দেখা যায় যে ধোঁয়ার আড়ালে গায়েব হয়ে যাচ্ছে শয়তান ডাইনি। সেই শট দেওয়ার সময়ই একবার আগুন ধরে যায় অভিনেত্রীর গায়ে। থার্ড ডিগ্রি বার্ন নিয়ে তিনি ভর্তি হন হাসপাতালে।

অদ্ভুতুড়ে 12:52 AM
Jennifer-Lawrence-siioyera-bayopike

 

হলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এডাম ম্যাককের পরবর্তী মুভিতে একজন সিইওয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জেনিফার লরেন্স। সিলিকন ভ্যালির বায়োটেক কোম্পানি ‘থেরানস’-এর সিইও এলিজাবেথ হোমসের চরিত্রে দেখা যাবে তাকে। 


মুভিটিতে কোম্পানিটির উত্থান-পতন ও নিজের চেষ্টায় কোটিপতি হওয়া সিইও হোমসের জীবনী তুলে ধরা হবে। মূলত এটি হবে হোমসের একটি বায়োপিক। স্থানীয় সেলিব্রেটি গণমাধ্যম ‘ডেডলাইন’ তাদের এক প্রতিবেদনে এ কথা জানায়।

অদ্ভুতুড়ে 1:05 PM

অ্যাম্বার হার্ড  

কিছুদিন আগেই স্বামী জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে এবার শোনা যাচ্ছে, সঙ্গীকে শারীরিক নির্যাতনের অভিযোগে একবার অ্যাম্বারও গ্রেপ্তার হয়েছিলেন।


আইন প্রয়োগকারী সংস্থার সূত্র ও নথিপত্রের বরাত দিয়ে টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর ট্যাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বান্ধবী টাসইয়া ভ্যান রির সঙ্গে বাকযুদ্ধ হয় অ্যাম্বারের। সেসময় নাকি অ্যাম্বার তাসিয়ার হাত সজোরে আঁকড়ে ধরে ও টানা হেঁচড়া করে। একারণে তাকে গ্রেপ্তারও হতে হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল, হাজির হতে হয়েছিল আদালতেও।

আদালতের শুনানির একটি অডিও রেকর্ডের বরাত দিয়ে টিএমজেড বলেছে, প্রসিকিউটর এই মামলা সামনে আগানোর বিষয়ে নারাজি জানিয়েছে।

অ্যাম্বারের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।

অদ্ভুতুড়ে 7:13 AM
The-Hollywood-Bollywood-movie-that-will-be-released-tomorrow

আগামীকাল ৩ জুন, শুক্রবার। এই দিনে হলিউড এবং বলিউডের সব সিনেমা মুক্তি পাওয়ার দিন। আর তাই শুক্রবারের জন্য অনেকেই মুখিয়ে থাকেন। সময় বের করে সিনেমাগুলো দেখার জন্য জানতে হবে, কোন সিনেমাগুলো মুক্তি পাচ্ছে আগামীকাল। সে জন্য আমাদের নিয়মিত প্রতিবেদনে চোখ রাখুন।


বলিউডপ্রেমিদের জন্য কাল আসছে দুটি হিন্দি সিনেমা। স্বল্প বাজেটের ছবি ‘প্রজেক্ট মারাঠওয়াদ্বা’য় অভিনয় করেছেন ওম পুরি, সীমা বিশ্বাস সহ অনেকে। ছবিটির পরিচালক ভাবিন ওয়াদিয়া।

এছাড়া জনপ্রিয় ‘হাউজফুল’ সিরিজের তৃতীয় পর্ব ‘হাউজফুল ৩’ মুক্তি পাচ্ছে আগামীকাল। অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকলিন ফারনান্দেজ, লিসা হেইডেন, বোমান ইরানি, চাঙ্কি পান্ডে সহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন সাজিদ-ফরহাদ। 

ওদিকে হলিউডে একাধিক ছবি মুক্তি পাচ্ছে কাল। ওয়ারনার ব্রোস প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে ‘মি বিফোর ইউ’ ছবিটি। অভিনয় করেছেন এমিলিয়া ক্লার্ক, স্যাম ক্ল্যাফিন, চার্লস ডান্স। এছাড়াও মুক্তি পাবে ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটেলসঃ আউট অব দ্য শ্যাডো’। এই ছবিতে অভিনয় করেছেন মেগান ফক্স, স্টিফেন অ্যামেল, টেইলার পেরি। ছবির পরিচালক ডেভ গ্রিন। 

অদ্ভুতুড়ে 2:32 PM
Jess-superheroes-coming-to-jesse-eisenberg

 ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’-এ লেক্স লুথার চরিত্রে দুই সুপারহিরোকে ভালোই তাড়া করেছেন জেস আইজেনবার্গ। এবার একই চরিত্রে ফিরছেন ‘জাস্টিস লিগ’ সিনেমায়। লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত কমিক-কনে ‘জাস্টিস লিগ’ অন্তর্ভুক্তির খবরটি জানান এ সুপারভিলেন।


তিনি জানান, নতুন সিনেমাটিতে অভিনয়ের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। তবে সিনেমা বা নিজের চরিত্র সম্পর্কে কিছুই বলতে চান না। কারণ ভয়ে আছেন। জেস মজা করে জানান, ডিসি কমিকস কোন কথায় কী মনে করে— জানেন না। মনে হচ্ছে সবসময় কিছু ড্রোন তাকে অনুসরণ করছে। কথাবার্তায় ভুল হলেই ‘জাস্টিস লিগ’ থেকে বাদ পড়বেন।

তবে জানাতে ভুলেননি একদল মেধাবী কুশলী সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছেন। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর মতোই ‘জাস্টিস লিগ’ পরিচালনা করবেন জ্যাক স্নাইডার। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০১৭ সালের ১৭ নভেম্বর, দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০১৯ সালের ১৪ জুন।

হেনরি ক্যাভিল (সুপারম্যান), বেন অ্যাফ্লেক (ব্যাটম্যান), গল গাডেট (ওয়ান্ডার ওম্যান) ও জ্যাসন মোমোয়া (অ্যাকুয়াম্যান)-সহ অনেক জনপ্রিয় তারকাই এ ছবিতে সুপারহিরোর পোশাক গায়ে জড়াবেন। আর তাদের নাকানি-চুবানি খাওয়ানোর ভার অনেকটাই পাচ্ছেন জেস আইজেনবার্গ। সুতরাং, বুঝতেই পারছেন— কী অবস্থা যাচ্ছে! খুশিতে ডগমগ অবস্থা, কিন্তু মুখ খুলতে পারছেন না।

অদ্ভুতুড়ে 6:21 PM

 
Priyanka's-role-in-the-Hollywood-film
‘দ্য রক’-খ্যাত ডোয়াইন জনসনের বিপরীতে বে ওয়াচ সিনেমায় অভিনয়ের পর এবার হলিউডের আরো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড বাবল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো তথ্য এখনো জানাননি এই অভিনেত্রী।


হলিউডের এ মুভিতে প্রধান চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে বলেও জানা গেছে। এরই মধ্যে দুটি বিদেশি বিনোদন ম্যাগাজিনের কভার ফটোতে দেখা গেছে বলিউডের এ অভিনেত্রীকে। গুজব শোনা যাচ্ছিল পরবর্তী বন্ডগার্ল হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে তিনি ওই সিনেমার অডিশনেই অংশ নেননি।

৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা এরইমধ্যে কোয়ান্টিকো টিভি সিরিজ দিয়ে মার্কিন পর্দা মাতিয়েছেন। পিপলস চয়েসে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি।

অদ্ভুতুড়ে 10:07 PM
  কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম বা পাম ডি অর জিতে নিলেন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক কেন লোচ। চলচ্চিত্র বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় এই উৎসবের ৬৯ বছরের ইতিহাসে কেন লোচ দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে বিশ্বের মাত্র নয়জন পরিচালকের কাতারে নাম লেখালেন যারা দুবার করে এই পুরস্কার পেয়েছেন। স্বর্ণ পাম বিজয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হলে উপস্থিত চলচ্চিত্র বোদ্ধাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়।

৭৯ বছর বয়সী কেন লোচ তার সমাজ-বাস্তবতা বিষয়ক নাটক ‘আই, ড্যানিয়েল ব্লেক’ নামের ছবির জন্য পুরস্কৃত হন।

এর আগে ২০০৬ সালে যুদ্ধবিষয়ক ছবি ‘দ্য উইন্ড’-এর জন্য প্রথম স্বর্ণ পাম জেতেন কেন লোচ।

এছাড়া ‘ইটস ওনলি দ্য এন্ড অব দি ওয়ার্ল্ড’ ছবির জন্য উৎসবের গ্রান্ড প্রিক্স বা দ্বিতীয় পুরস্কার পেয়েছেন জাভিয়ার ডোলান এবং জুরি পুরস্কার বা তৃতীয় পুরস্কার জিতে নিয়েছেন আরেকজন ব্রিটিশ পরিচালক আন্দ্র্যে আর্নল্ড তার ‘অ্যামেরিকান হানি’ ছবির জন্য।

এদিকে উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরানী অভিনেতা শাহাব হোসেইনি। পরিচালক আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার জিতে নেন।

অদ্ভুতুড়ে 2:44 AM

  বড়পর্দায় জনপ্রিয় দানব চরিত্র গডজিলা (Godzilla) ও কিংকং(Kinkam)-কে মুখোমুখি করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস। সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ২৯ মে। ভ্যারাইটি জানায়, নতুন এ ছবির নাম ‘গডজিলা ভার্সেস কং’। একইসঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে ‘গডজিলা টু’র মুক্তি তারিখ। সিনেমাটি ৯ মাস পিছিয়ে মুক্তি পাবে ২০১৯ সালের ২২ মার্চ।
গডজিলা (Godzilla) বনাম কিংকং(Kinkam)


২০১৫ সালের অক্টোবরে কিংবদন্তির দুই দানবকে এক করার ঘোষণা দেয় ওয়ার্নার ব্রস। দিনক্ষণ ঘোষণা দিয়ে তা আরো পোক্ত করল।২০১৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা’র রিবুট বিশ্বব্যাপী আয় করে ৫২.৯ কোটি ডলার। এর পরপরই জানানো হয় ‘গডজিলা টু’ মুক্তি পাবে ২০১৮ সালের ৮ জুন। কিন্তু দুই দানবের মুখোমুখি হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে পিছিয়ে গেল ৯ মাস।

এ দিকে কিংকং সিরিজের নতুন সিনেমা ‘কং : স্কাল আইল্যান্ড’ মুক্তি পাবে ২০১৭ সালের ১০ মার্চ।প্রথম ‘কিংকং’ মুক্তি পায় ১৯৩৩ সালে, ‘গডজিলা’ মুক্তি পায় ১৯৫৪ সালে। এর মধ্যে শুধু গডজিলাকে নিয়েই ৩০টির মত সিনেমা নির্মিত হয়েছে। কাছাকাছি সংখ্যক সিনেমায় দেখা গেছে কিংকংকে। এর আগে ১৯৬২ সালে সিনে পর্দায় প্রথমবার মুখোমুখি হয় গডজিলা ও কিংকং।

মজার বিষয় হল বাংলাদেশেও নির্মাণ হয়েছে একটি কিংকং সিনেমা। ইফতেখার জাহান পরিচালিত ‘বাংলার কিংকং’ নামের সিনেমাটিতে অভিনয় করেন মুনমুন ও ড্যানি সিডাক।

অদ্ভুতুড়ে 4:40 AM
একটা বয়সে টুকটাক চুরির অভ্যাস অনেকেরই থাকে। লক্ষ্যটা অবশ্য থাকে বাবার মানিব্যাগ কিংবা মায়ের পার্স। জেনিফার অ্যানিস্টোন  (Anniston) ও ব্যতিক্রম নন। এত দিন পরে এসে সেটাই স্বীকার করে নিলেন এই অভিনেত্রী।

একটা বয়সে টুকটাক চুরির অভ্যাস অনেকেরই থাকে। লক্ষ্যটা অবশ্য থাকে বাবার মানিব্যাগ কিংবা মায়ের পার্স। জেনিফার অ্যানিস্টোন  (Anniston) ও ব্যতিক্রম নন। এত দিন পরে এসে সেটাই স্বীকার করে নিলেন এই অভিনেত্রী।


 অ্যানিস্টোন জানালেন, ভিডিও গেমসের জন্য মায়ের পার্স থেকে নিয়মিত পয়সা সরাতেন তিনি। তাঁর ভাষায়, ‘জানি না কত সরাতাম। এক ডলারই হবে হয়তো। খুব বেশি সরাতাম বলে মনে হয় না। আমাদের শৈশবে ওই এক ডলারই ছিল অনেক বড় ব্যাপার। অনেক কিছু করা যেত। আমি শুধু স্রেফ ভিডিও গেম খেলার জন্যই এমনটা করতাম। অন্য কিছুর জন্য নয়।’

অদ্ভুতুড়ে 6:01 AM

গত বছরের মে মাসের ঘটনা, হলিউডের তারকা জনি ডেপ ও তাঁর স্ত্রী অ্যামবার হার্ড অস্ট্রেলিয়া সফরে তাঁদের পোষা দুই কুকুর ‘পিস্তল’ আর ‘বু’কে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু পোষা প্রাণী নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণের নিয়মকানুন না মানায় রীতিমতো ফেঁসে গিয়েছিলেন তাঁরা।

 ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন জনি ডেপ-অ্যামবার হার্ড
বিষয়টি নিয়ে দেশটির সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া থেকে শুরু করে আদালতের দণ্ড—প্রায় ঘাড়ের কাছে শ্বাস ফেলছিল দুজনের। সম্প্রতি এক ভিডিও বার্তায় আইন না মেনে কুকুর নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য ক্ষমা চেয়েছেন দুজনে। অস্ট্রেলিয়ার এক আদালতে ডেপ-অ্যামবারের ক্ষমা চাওয়ার সেই ভিডিও দেখানোও হয়েছে।
ডেপ-অ্যামবারের এই বিপত্তির শুরু অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকেই। অস্ট্রেলিয়ার বায়ো-সিকিউরিটি আইনের কড়াকড়ির কারণে সংবাদমাধ্যমগুলোর অধিকাংশই এ খবর প্রধান শিরোনামের গুরুত্ব দিয়ে ছেপেছিল।
যা হোক, ক্ষমা চেয়ে প্রকাশ করা ভিডিও বার্তায় জনি ডেপ দেশটির বায়ো-সিকিউরিটি আইনের মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অস্ট্রেলিয়ার প্রশাসনকে খুশি করতেই সম্ভবত ডেপের কণ্ঠে দেশটির প্রাণীবৈচিত্র্য, প্রকৃতি ও মানুষের প্রতি প্রশংসা, মুগ্ধতা ঝরেছে।

এদিকে ক্ষমা চাওয়া আর প্রশংসায় অ্যামবারও কম যাননি। অ্যামবার হার্ড সেই ভিডিও বার্তায় জানিয়েছেন, অস্ট্রেলিয়া অসম্ভব সুন্দর একটি দেশ। আর এ দেশের অমূল্য এই প্রাণী, প্রকৃতি ও মানুষকে রক্ষা করতে হবে।

ভিডিও বার্তায় অ্যামবার আরও জানিয়েছেন, রোগব্যাধি আর নানা ধরনের দূষণ, যা পৃথিবীর অনেক দেশেই আছে, তা থেকে মুক্ত একটি দেশ—অস্ট্রেলিয়া। আর এ কারণেই দেশটির জন্য এমন জোরালো বায়ো-সিকিউরিটি আইনের প্রয়োজন আছে।

অ্যামবার ভিডিও বার্তায় বলেছেন, ‘পিস্তল আর বু-এর বিষয়টি না জানানোর জন্য আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বায়ো-সিকিউরিটি আইনে মার্কিন মুলুক থেকে যদি কেউ পোষা প্রাণী নিয়ে অস্ট্রেলিয়ায় বেড়াতে আসেন, সে ক্ষেত্রে সেই পোষা প্রাণীটিকে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০ দিন আলাদাভাবে (কোয়ারেন্টাইন) রাখার ব্যবস্থা করেন। আর কেউ এই আইন না মানলে দেশটির আইনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

অদ্ভুতুড়ে 5:59 AM

কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’। এখানে ‘স্পাইডারম্যান’ বা ‘পিটার পার্কার’-এর চরিত্রে অভিনয় করেছেন ১৯ বছর বয়সী অভিনেতা টম হল্যান্ড।

‘স্পাইডারম্যান’ টম হল্যান্ডের স্বপ্নপূরণশিশুশিল্পী হিসেবেই অভিনয়ের জগতে যাত্রা শুরু টমের। ‘স্পাইডারম্যান’ তাঁর কাছে ছিল এক স্বপ্নের চরিত্র। ছোটবেলায় যে স্পাইডারম্যানের পোশাক পরে নিজেকে সে চরিত্রে কল্পনা করত, আজ বড় পর্দায় সেই চরিত্রেই অভিনয়ের সুযোগ মিলেছে তাঁর। এমন সুযোগ কজনের কপালে জোটে?

‘আমি ছোটবেলায় স্পাইডারম্যানের পোশাক পরতাম। তাই সেই চরিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে স্বপ্নপূরণের সমান’—বলেছেন এই ‘দ্য ইম্পসিবল’ তারকা।

টম আরও বলেন, ‘এত গুণী অভিনয়শিল্পীর সঙ্গে এমন একটি চরিত্রে কাজ করতে পারাও সম্মানের ব্যাপার।’

‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবির কনিষ্ঠতম অভিনেতা টম। স্বাভাবিকভাবেই এত অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে প্রথম প্রথম বুক দুরুদুরু কাঁপছিল তাঁর। তবে সহশিল্পীরা নাকি অনেক বিনয়ের সঙ্গেই তাঁকে গ্রহণ করেছিলেন। এ কথা জানিয়েছেন খোদ ‘স্পাইডারম্যান’, মানে টম হল্যান্ড।

এ প্রসঙ্গে টম বলেছেন, ‘প্রথম দিন শুটিং সেটে গিয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম। সাজঘরে এই ছবির সব সুপারহিরোরা যখন তাঁদের পোশাকে ঘোরাফেরা করছিলেন, তখন তাঁদের সামনে থাকাটা আমার জন্য কিছুটা ভীতিকরই ছিল বটে।’

এমন পরিস্থিতিতে টম খানিকটা রোমাঞ্চ বোধ করতেই পারেন। কারণ, ছোটবেলা থেকে ‘মার্ভেল কমিকস’-এর যে চরিত্রগুলোর কথা এত দিন পড়ে এসেছেন, তাদের জলজ্যান্ত দেখতে পেলে কে না রোমাঞ্চিত হবে? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

অদ্ভুতুড়ে 11:04 PM

১৪ এপ্রিল, ১৯১২। সকাল থেকে ভালই ছিল। বিলাসবহুল আয়োজনে সকলেই খুশির ফোয়ারাই মত্ত। দিন শেষ হয়ে যখন রাত ঘনাচ্ছিল তখনও জানা ছিল না, এই রাতই শেষ রাত। 

 আরও একবার লাইভ দেখে নিন টাইটানিকের শেষ দু'ঘণ্টা
ঘড়িতে তখন ১১টা ৩৯ মিনিট। হুল্লোড়ে ব্যস্ত সবাই। প্রথমবার ক্যাপ্টেনদের চোখে পড়ে ওই বিশাল হিমবাহটা। খুব একটা বেশি নজরে না পড়লেও বিপদ যে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে তা তাঁরা বুঝে গিয়েছিলেন। এর পর আর ২ ঘণ্টা। এর মধ্যেই সব শেষ। আটলান্টিকের গর্ভে তলিয়ে যায় টাইটানিক। টাইটানিকের তলিয়ে যাওয়ার এই শেষ দু'ঘন্টা আবার লাইভ দেখা যাবে। অ্যানিমেশনে তৈরি হয়েছে টাইটানিকের শেষ দু'ঘন্টার ভিডিও। প্রতি সেকেন্ডের দৃশ্য সেখানে ধরা পড়েছে ঠিক তেমন ভাবেই যেমনটা ঘটেছিল বাস্তবে। আচমকা সেই ধাক্কা, একটু একটু করে পানির তলায় তলিয়ে যাওয় সব আরও একবার জীবন্ত হয়ে উঠেছে এই অ্যানিমেশন ভিডিওতে। দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। কেমন ছিল টাইটানিকের শেষ দু'ঘণ্টা।

অদ্ভুতুড়ে 10:55 PM

মঞ্চে লাল গালিচা মাড়ানো বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপরার জন্য নতুন কিছু নয়। বলতে গেলে এমন অসংখ্য অভিজ্ঞতায় ভরপুর তার জীবন। তবে এবারের অভিজ্ঞতাটা তার জন্য একটু ব্যতিক্রম। কারণ মঞ্চটা যে অস্কারের মঞ্চ। 

অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা: হলিউড দখলে বলিউডের যাত্রা 
অসংখ্য আলোর ঝলকানি আর হাজারো ক্যামেরার সামনে হলিউডের ডলবি থিয়েটারে বিশ্বের শীর্ষ সব সুপারস্টারদের হাতে অস্কারের স্বর্ণমূর্তি তুলে দিয়েছেন এই বলিউড তারকা। 
এমন একটি জমকালো মঞ্চে ভারতীয় একজন তারকার উপস্থিতির বিষয়টি সারা পৃথিবীজুড়েই বেশ আলোচিত হয়েছে। তবে অনেকে আবার মনে করেন, অস্কার মঞ্চে বলিউড তারকাদের উপস্থিতি আরো আগেই কাঙ্ক্ষিত ছিল। অস্কারে বৈচিত্র্যের বিষয়টিও আগে থেকেই আলোচনায় ছিল। পুরস্কারটির মনোনয়নে বৈচিত্র্য নেই- এমন অভিযোগে অনুষ্ঠানটি বর্জনও করেছেন চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এবং অভিনেত্রী জাদা পিঙ্কেট স্মিথ। তাদের অভিযোগ ছিল অস্কারে শুধু শ্বেতাঙ্গদেরই আধিপত্য দেখা যায়। 
এ পর্যন্ত ভারতের কোনো অভিনেতা কিংবা অভিনেত্রীকে অস্কার প্রদান করা হয়নি। অথচ যুক্তরাষ্ট্র এবং হলিউডের চলচ্চিত্রে তাদের উপস্থিতি দিন দিন বেড়েই চলেছে। হলিউডে ভারতীয়রা এখন আর উপেক্ষিত হওয়ার মতো নয়।
সে যাই হোক, অস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়ার সৌভাগ্য খুব অল্পজনেরই হয়। আর এর জন্য বিশেষ সম্মানের চোখেও দেখা হয় প্রদানকারীকে। এবার সেই সম্মানটি অর্জন করে নিল ৩৩ বছরের প্রিয়াঙ্কা। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নাটক ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে প্রথম কোনো ভারতীয় হিসেবে দেশটির ‘পিপলস চয়েস এওয়ার্ড’ পুরস্কার জিতেছিলেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানটিতে অভিনয়ের জন্য তাকে ৪০ লাখ ডলার প্রদান করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া সামনে হলিউডের খ্যাতনামা তারকা ডোয়াইন জনসনের সাথে বহুল প্রত্যাশিত ‘বেওয়াচ’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। 
অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা: হলিউড দখলে বলিউডের যাত্রা
গত এক দশকে অনেক বৈচিত্র্য এসেছে হলিউডের চলচ্চিত্রগুলোতে। মেধাবীদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। বিভিন্ন দেশের অভিনেতা অভিনেত্রীদের সুযোগ তৈরি হয়েছে হলিউডে কাজ করার। ভারতীয় তারকাদের অবস্থানটাও সেখানে দৃঢ়। তবে সমস্যা হচ্ছে পারিশ্রমিক নিয়ে। ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কাকে যখন ৪০ লাখ ডলার দেয়া হয়েছিল তখন এই পারিশ্রমিক অনেক কম বলে গণমাধ্যমগুলোতে সমালোচনা হয়েছে।
ভারতীয় তারকাদের পারিশ্রমিক কম দেয়া আসলে হলিউডের চলচ্চিত্র নির্মাতাদের এক ধরনের ব্যবসায়িক কৌশল। ভারতের একটি চলচ্চিত্র বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সুহেল শেঠ বলেন, ‘অর্থ সব সময়ই একটি ব্যাপার।’ তিনি আরো বলেন, ‘সারা পৃথিবীতেই ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের আর্থিক মর্যাদা বাড়ছে। তাই আমি হলিউডের প্রযোজক এবং বিদেশি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোর প্রতি বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলার আহবান জানাই।’ অধিক দর্শক আকর্ষণ করা এবং তুলনামূলকভাবে কম পারিশ্রমিকে পাওয়া যায় বলে ভারতের জনপ্রিয় তারকাদের একটি বড় সুযোগ হিসেবে দেখে থাকে মার্কিন চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলো।
ইংরেজি ভাষাভাষিদের কাছে ভারতীয় তারকা এবং চলচ্চিত্রের চাহিদাও ব্যাপক। বছরে প্রায় হাজারটি নতুন চলচ্চিত্র নির্মাণ করে ভারতের নিজস্ব নির্মাতা প্রতিষ্ঠানগুলো। দেশটির চলচ্চিত্র গবেষণা প্রতিষ্ঠান ‘কেপিএমজি’র তথ্য মতে, ২০১৯ সালের মধ্যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে ভারতের আয়ের পরিমাণ দাঁড়াবে ২৮.৭ বিলিয়ন ডলার। ভারতের প্রায় একশ কোটি মানুষ নিয়মিত সিনেমা দেখে। আগামীতে ভারতে আরো বহুমুখী চলচ্চিত্র তৈরি হবে বিশ্লেষকদের ধারণা।
 অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা: হলিউড দখলে বলিউডের যাত্রা
ভারতের মুম্বাইভিত্তিক চলচ্চিত্র প্রতিষ্ঠান ‘সিএএ কেডব্লিওএএন’র প্রতিষ্ঠাতা অনির্বাণ দাস ব্লাহ বলেন, ‘ভারতের চলচ্চিত্র শিল্প আগামী এক দশকেরও কম সময়ে বর্তমানের চেয়ে ২০ থেকে ৫০ গুন বড় হবে।’ এতে ভারতীয় দর্শকদের ক্রমবর্ধমান চাহিদার চেয়ে বিশ্বের অন্য দেশগুলোর প্রতি বেশি গুরুত্ব দেয়া হবে। সুহেল শেঠ বলেন, ‘চলচ্চিত্রে দক্ষতা এবং নৈপুণ্য- উভয়ক্ষেত্রেই আরো বৈচিত্র্য আনা হবে। মার্কিনিদের জন্যও রুচিসম্মত চলচ্চিত্র নির্মাণ করা হবে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, হলিউডের চলচ্চিত্রগুলোতে আছে বর্ণ এবং লিঙ্গবৈষম্য। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তোপের মুখে পড়ে হলিউড। ‘হলিউড শ্বেতাঙ্গদের জন্য’ বলে গবেষণায় উল্লেখ করা হয়। 
এর উদাহরণ হিসেবে বলা যায় ভারতীয় অভিনেতা ইরফান খানের কথা। বলিউডে এ পর্যন্ত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মার্কিন চলচ্চিত্রে কাজ করেছেন এক দশক ধরে। ২০০৯ সালে অস্কারজয়ী যুক্তরাজ্যের ’স্লামডগ মিলিয়নিয়ার’ চলচ্চিত্রে পুলিশের চরিত্রে অভিনয় করে যুক্তরাষ্ট্রে খ্যাতি লাভ করেন তিনি। পরে বক্স অফিস হিট করা আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন ইরফান। মূলত ইরফান এবং প্রিয়াঙ্কার পথ ধরেই হলিউড যাত্রা শুরু করেন দিপিকা পাডুকোনের মতো তারকারা। সম্প্রতি মার্কিন অভিনেতা ভিন ডিজেল’র বিপরীতে এক্স সিরিজের সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন দিপিকা।
অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা: হলিউড দখলে বলিউডের যাত্রা
এছাড়া এখন মার্কিন টেলিভিশনে আরো কিছু ভারতীয় মুখ প্রায়ই চোখে পড়ে। এর মধ্যে নিমরাত কর, সুরজ শর্মা, কোনাল নায়ার এবং অনিল কাপুরের মতো মুখগুলোও আছে। যুক্তরাষ্ট্রের বাইরেও জনপ্রিয়তা লাভ করেছেন তারা। অনেক বছর ধরেই চলচ্চিত্রের জন্য ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের ভাড়ায় কাজ করায় হলিউড। যুক্তরাষ্ট্রের এই ইন্ডাস্ট্রিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। নতুন বাজার সন্ধানে নেমেছেন দেশটির নির্মাতারা। 
ভারতীয়দের আগে হলিউডে এ অবস্থানটি ছিল চীনাদের। চীনের অভিনেতা, চলচ্চিত্র নির্মাণের স্থান এমনকি প্রযুক্তির ক্ষেত্রে চীনাদের ব্যবহার করতো হলিউড। ২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার নির্মাণের পর তা বিশ্বজুড়ে খ্যাতি অর্জনের পর ভারতের দিকে ঝুঁকেছে হলিউডের কলাকৌশলীরা। চলচ্চিত্র নির্মাণে এখন ভারতীয়দেরই প্রাধান্য দিচ্ছেন তারা। বলিউডের তারকারা অভিনয় করায় চলচ্চিত্রগুলো ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়ে থাকে। এতে নতুন বাজার সৃষ্টি হচ্ছে হলিউডের। এছাড়া চলচ্চিত্র যখন প্রদর্শন করা হয় তখন লাখো ভারতীয় জড়ো হয় প্রেক্ষাগৃহগুলোতে।
এছাড়া এখন মার্কিন টেলিভিশনে আরো কিছু ভারতীয় মুখ প্রায়ই চোখে পড়ে। এর মধ্যে নিমরাত কর, সুরজ শর্মা, কোনাল নায়ার এবং অনিল কাপুরের মতো মুখগুলোও আছে। যুক্তরাষ্ট্রের বাইরেও জনপ্রিয়তা লাভ করেছেন তারা। অনেক বছর ধরেই চলচ্চিত্রের জন্য ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের ভাড়ায় কাজ করায় হলিউড। যুক্তরাষ্ট্রের এই ইন্ডাস্ট্রিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। নতুন বাজার সন্ধানে নেমেছেন দেশটির নির্মাতারা।   ভারতীয়দের আগে হলিউডে এ অবস্থানটি ছিল চীনাদের। চীনের অভিনেতা, চলচ্চিত্র নির্মাণের স্থান এমনকি প্রযুক্তির ক্ষেত্রে চীনাদের ব্যবহার করতো হলিউড। ২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার নির্মাণের পর তা বিশ্বজুড়ে খ্যাতি অর্জনের পর ভারতের দিকে ঝুঁকেছে হলিউডের কলাকৌশলীরা। চলচ্চিত্র নির্মাণে এখন ভারতীয়দেরই প্রাধান্য দিচ্ছেন তারা। বলিউডের তারকারা অভিনয় করায় চলচ্চিত্রগুলো ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়ে থাকে। এতে নতুন বাজার সৃষ্টি হচ্ছে হলিউডের। এছাড়া চলচ্চিত্র যখন প্রদর্শন করা হয় তখন লাখো ভারতীয় জড়ো হয় প্রেক্ষাগৃহগুলোতে।    
তবে এখন পর্যন্ত পারিশ্রমিক নিয়ে একটি সমস্যা রয়েই গেছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে, ২০১৫ সালে ইরফান খানের আয় ২০ লাখ মার্কিন ডলারেরও কম। এ বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য ভারতে আমাকে যে পারিশ্রমিক দেয়া হতো এটা তার চার ভাগের একভাগ।’ এতসব সত্ত্বেও হলিউডে দিন দিন নিজেদের অবস্থান দৃঢ় করেই চলেছেন বলিউড তারকারা। আগামীতে হয়তো হলিউড নিজেদের দখলে নিয়ে নেবে বলিউড।  

অদ্ভুতুড়ে 10:39 PM

হলিউডের ২০০৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘অ্যাভাটার’ সর্বকালের সবচেয়ে সফল ছবি হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। 

‘অ্যাভাটার’ নিয়ে জেমস ক্যামেরন এ ছবির পরিচালক জেমস ক্যামেরন ‘অ্যাভাটার’-এর আরও তিনটি সিক্যুয়েল নির্মাণ করবেন বলে আগেই জানিয়েছিলেন। তবে অস্কারজয়ী এই পরিচালক মনে করেন, ‘অ্যাভাটার’ ছবির এত এত উপাদান চিত্রায়িত করার জন্য তিনটি সিক্যুয়েলও নাকি যথেষ্ট নয়। ক্যামেরন তাই জানিয়েছেন, ‘অ্যাভাটার’-এর কাহিনিকে পূর্ণতা দিতে তিনটি নয়, এ ছবির চারটি কিস্তি তিনি নির্মাণ করতে চান।
‘অ্যাভাটার’ ছবির প্রথম সিক্যুয়েলটি আসবে ২০১৮ সালে। আর এর পরপর ২০২০, ২০২২ ও ২০২৩ সালে পরের সিক্যুয়েলগুলো মুক্তি দেওয়ার কথা ভাবছেন তিনি।
এ ছাড়া জেমস ক্যামেরন আরও জানিয়েছেন, বিশাল আয়োজন করেই ‘অ্যাভাটার’-এর এই সিক্যুয়েলগুলো তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জেমস ক্যামেরন বলেন, ‘অ্যাভাটারের সামনের কিস্তিগুলোর জন্য আমি কয়েক বছর ধরেই কাজ করছি। আমার সঙ্গে শীর্ষস্থানীয় চারজন চিত্রনাট্যকারের একটি দল কাজ করছে। পরের কিস্তিগুলো “অ্যাভাটার”-এর প্রথম ছবিকেও ছাড়িয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমি আমার কল্পনায় যে ছবি দেখছি, তাতে সেটাই মনে হচ্ছে।’

অদ্ভুতুড়ে 6:06 AM
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ শার্লিজ থেরনহলিউডের আলোচিত ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নতুন ছবি তৈরি হচ্ছে। এবারের ছবির নাম রাখা হয়েছে ‘ফাস্ট এইট’। এই ‘ফাস্ট এইট’ দলে এবার যুক্ত হচ্ছেন হলিউডের তারকা অভিনেত্রী শার্লিজ থেরন। অবশ্য নায়িকা হিসেবে নয়, খলনায়িকার চরিত্রে।

গত বৃহস্পতিবার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অফিশিয়াল ফেসবুক ও টুইটার পেজে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নতুন ছবিটি পরিচালনা করবেন এফ গ্যারি গ্রে। ছবিটি ২০১৭ সালে মুক্তি পাওয়ার কথা।

এ ছবিতে স্বর্ণকেশী শার্লিজের সঙ্গে থাকছেন ভিন ডিজেল, ডোয়েন জনসন, মিশেল রদ্রিগেজ মতো তারকারা।

যদিও তারকাবহুল এই ছবিতে বিরাট একটি শূন্যতা থেকেই যাবে। কারণ, এবারই প্রথম অভিনেতা পল ওয়াকারকে ছাড়াই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের কোনো নতুন ছবি তৈরি হচ্ছে। এই সিরিজের অন্যতম আকর্ষণ ছিলেন এই তারকা।

২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পল ওয়াকার। ‘ফিউরিয়াস সেভেন’ তাঁর শেষ ছবি

অদ্ভুতুড়ে 6:23 AM

সৌন্দর্য বাড়াতে অনেকেই নানা ধরনের চেষ্টা করেন। সম্প্রতি এক অভিনেত্রী সৌন্দর্য বাড়াতে মরিয়া হয়ে শেষ পর্যন্ত মৌমাছির দ্বারস্থ হয়েছেন। মৌমাছির হুল ফুটালে তাতে সৌন্দর্য বাড়বে, এমনটাই তার বিশ্বাস। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।

 সৌন্দর্য বাড়াতে মৌমাছির হুলের যন্ত্রণায় অভিনেত্রী!

অভিনেত্রী গাইনেথ পালট্রো তার তারুণ্য ফেরাতে মৌমাছির হুলের মুখে নিজেকে সপে দেন। তিনি জানিয়েছেন, তারুণ্য ফেরাতে ও সৌন্দর্যচর্চার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় তাকে। এ পদ্ধতির একটি হলো মৌমাছির হুল ফোটানো।
৪৩ বছর বয়সী এ অভিনেত্রী নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘আমি মৌমাছির কামড়ের যন্ত্রণা ভোগ করেছি। এটি হাজার বছর আগের একটি চিকিৎসা পদ্ধতি, যার নাম এপিথেরাপি। মানুষ এটি ফুলে যাওয়া রোধ করতে ও দাগ দূর করতে ব্যবহার করে। আপনি যদি খবর নেন তাহলে বুঝতে পারবেন এটি বাস্তবে খুবই কার্যকর পদ্ধতি। তবে এটি ছিল খুবই যন্ত্রণাদায়ক।’
এপিথেরাপি নামে এ চিকিৎসা পদ্ধতিতে মধু ও মৌমাছির বিষ ব্যবহৃত হয়। এতে দেহের ওজন কমানো ও বয়সের ছাপ হ্রাস করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।
অভিনেত্রী গাইনেথ পালট্রো তার তারুণ্য ফেরাতে মৌমাছির হুলের মুখে নিজেকে সপে দেন। তিনি জানিয়েছেন, তারুণ্য ফেরাতে ও সৌন্দর্যচর্চার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় তাকে। এ পদ্ধতির একটি হলো মৌমাছির হুল ফোটানো। ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘আমি মৌমাছির কামড়ের যন্ত্রণা ভোগ করেছি। এটি হাজার বছর আগের একটি চিকিৎসা পদ্ধতি, যার নাম এপিথেরাপি। মানুষ এটি ফুলে যাওয়া রোধ করতে ও দাগ দূর করতে ব্যবহার করে। আপনি যদি খবর নেন তাহলে বুঝতে পারবেন এটি বাস্তবে খুবই কার্যকর পদ্ধতি। তবে এটি ছিল খুবই যন্ত্রণাদায়ক।’ এপিথেরাপি নামে এ চিকিৎসা পদ্ধতিতে মধু ও মৌমাছির বিষ ব্যবহৃত হয়। এতে দেহের ওজন কমানো ও বয়সের ছাপ হ্রাস করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।
পালট্রো বলেন, ‘আমি মনে করি জীবন সত্যিই একটি ভারসাম্য রাখার বিষয়। এজন্য আপনার সম্ভব হলে অর্গানিক খাবার খাওয়া উচিত।’
তিনি বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা কমবে। এর পরেও আমি যদি নিজেকে টিপটপ শেপে দেখতে চাই তাহলে আরও সতর্ক হতে হবে। তবে আমি অবশ্য এ বিষয়ে যথেষ্ট সতর্ক ছিলাম না।’

 
সৌন্দর্যচর্চায় তিনি আরও কিছু পদ্ধতির কথা উল্লেখ করেন। এসব পদ্ধতির মধ্যে রয়েছে মিনারেল সানস্ক্রিন ব্যবহার এবং যে কোনো রাসায়নিক পদার্থ বর্জন। এছাড়া তিনি যে কোনো সুগন্ধী দ্রব্য ব্যবহারও বন্ধ করেছেন। এর কারণ সেগুলোর সবই নিয়ন্ত্রিত নয় বলে জানান তিনি।
Powered by Blogger.