অদ্ভুতুড়ে 11:23 AM
২কোটি রুপির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন


সম্প্রতি রঙ ফর্সাকারি ক্রিম কোম্পানির একটি বিজ্ঞাপনে অংশ নেয়া ও প্রচারণার জন্য ২কোটি রুপির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় আসেন জাতিয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত বলিউড কুইন খ্যাত অভিনেত্রি কঙ্গনা রানাউত। ‘কুইনের’ পর আলোচনার শীর্ষে ‘তানু উইডস মানু রিটার্ন’।

২কোটি রুপির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন


জানা গেছে, একটি রঙ ফর্সাকারি ক্রিমের বিজ্ঞাপন প্রচার করতে বলিউড কুইন কঙ্গনাকে ২কোটি রুপি দেয়ার প্রস্তাব করেছিলো একটি কোম্পানি। সবাই যখন এমন লোভনীয় প্রস্তাব লুফে নেয়ার জন্য মুখিয়ে থাকে, অথচ কঙ্গনা রানাউত দিব্যি তা প্রত্যাখ্যান করলেন! এমন খবরে নিশ্চয় আপনার চোখ ছানাবড়া!

কিন্তু এটাই সত্যি! ভারতের রঙ ফর্সাকারি একটি প্রসাধনী সংস্থা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে মোটা অর্থের বিনিময়ে তাদের পণ্য প্রচারের জন্য প্রস্তাব করেছিলেন। কিন্তু কঙ্গনা তা মুখের উপরই প্রত্যাখ্যান করেন। হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, একটি রঙ ফর্সাকারি ক্রিমের ব্যান্ডওয়াগন হতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিলো আমাকে। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। ছোটবেলা থেকেই এগুলোর উপর আমার আস্থা নেই। এইসব রঙ ফর্সাকারি প্রসাধনী কখনোই মানুষের কাজে আসে না। আর আমি যদি একজন পাবলিক ফিগার হয়ে এইসব অসার পণ্যের প্রচারণায় অংশ নেই, তাহলে এর জন্য নিজেকেই দায়ী মনে হবে।

কঙ্গনা রানাউত বর্তমান সময়ের বলিউড টিনসেলের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার স্বাক্ষর তিনি সদ্য জাতীয় পুরস্কার অর্জনের মধ্য দিয়ে ভালোই প্রমান রেখেছেন। শুধু অভিনেত্রী হিসিবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি সৎ ও নিষ্ঠাবান। অন্যায় দেখলে প্রতিবাদ করতে তিনি পিছ পা হন না কখনো। ক’দিন আগে তিনি একটি সাক্ষাৎকারে বলিউডের বৈষম্যমূলক পারিশ্রমিকের সমালোচনা করেছিলেন।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.