অদ্ভুতুড়ে 11:38 AM
অনুশকা গরমে অসুস্থ হয়ে বিশ্রামে


সম্প্রতি , দিল ধড়কনে দো ছবির প্রচারে নেমেছেন ছবির কলাকুশিলীরা। ফারহান আখতার, প্রিয়াংকা চোপরা, রনবীর সিং সবাই আছেন শুধু আপাতত নেই অনুশকা শার্মা। এবার তারা কলকাতা যাচ্ছেন। শুধু থাকছেনা অনুশকা।


একাধিক সূত্রের বরাত দিয়ে এবিপি আনন্দ এক প্রতিবেদেনে রবিবার জানিয়েছে, শনিবার মুম্বাইয়ে দিল ধড়কনে দো সিনেমার প্রমোশন থেকে ফিরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নায়িকা আনুশকা। চিকিৎসক জানিয়েছেন, গরমেই অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা। এ কারণে তাকে দুদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন তিনি। সেজন্য ছবির প্রচারণা বন্ধ রেখেছেন আনুশকা।

 কলকাতায় সিনেমার প্রচারে আসতে না পারায় খুবই দুঃখ প্রকাশ করেছেন এ বলিউড তারকা।

জয়া আখতার পরিচালিত দিল ধড়কনে দো সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ জুন। সে উপলক্ষে প্রচারও শুরু করে দিয়েছেন পরিচালক। প্রচারণায় মুম্বাই, কলকাতা ছাড়াও ইন্দোর, জয়পুর, চন্ডিগড়, দিল্লি, আহমেদাবাদ এবং বেঙ্গালুরুতেও যাবে সিনেমার গোটা দল।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.