অদ্ভুতুড়ে 11:00 AM


সানি তেলে বেগুনে জ্বলে উঠেছেন
 কয়েকদিন আগে খবর শোনা যায় সানি কে ঘর ছাড়া হতে হয়েছে। তার বান্ধুবি সেলিনা জেটলি নাকি তাকে জুহুর অ্যাপার্টমেন্ট থেকে বের করে দিয়েছে। আর এই খবরে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছেন সানি লিওন।

সানি তেলে বেগুনে জ্বলে উঠেছেন


সানি লিওন জুহুতে অবস্থিত সেলিনা জেটলির অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতেন। কিন্তু সম্প্রতি শোনা যায় সানিকে ঘর থেকে বের করে দিয়েছেন সেলিনা জেটলি। আর ঘর থেকে বের করে দেয়ার কারণ হিসেবে শোনা যায় সানি নাকি ঠিকমত ঘরের দেখাশোনা করতেন না। এমনকি সানির কারণে নাকি সেলিনা জেটলির সম্পদের বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছে। অবশ্য এই খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন সানি লিওন। তিনি বলেন, আমি অ্যাপার্টমেন্ট ছেড়েছি কারণ আমার ভাড়ার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এই সব খবরের কোনই ভিত্তি নেই।

উল্লেখ্য, কয়েকদিন আগে সানি লিওন অভিনীত ‘কুচ কুচ লোচা হ্যায়’ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাম কাপুর।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.