শোবিজ সিনিয়র রিপোর্টার MH Mahdi - এ সময়ের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী তাসনোভা এলভিন। তিনি একাধারে টিভি বিজ্ঞাপন, নাটক করে থাকেন। আগে উপস্থাপনাও করতেন। প্রাণ, ব্যাঙ্গলসহ বেশ কয়েকটি কোম্পানির বিজ্ঞাপনে কাজ করছেন তাসনোভা এলভিন।

তাসনোভা এলভিন চার ভাই-বোনের মধ্যে তৃতীয় এবং তার পরে ছোট একটি ভাই আছে। ছোটবেলা থেকেই নাচ-গানের তালিম নেন তিনি। তাছাড়াও নতুন কুড়ি প্রোগ্রামে বেশ কয়েকবার অংশগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ। সেই আগ্রহ থেকেই নতুন কুঁড়িতে যাওয়া। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময় ২০১০ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় নাম লেখালেন তাসনোভা এলভিন। ছিলেন শীর্ষ ১৫-তে। সেই এলভিন এখন দেশের প্রতিশ্রুতিশীল মডেল-অভিনেত্রীদের একজন।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময় "লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০১০" - এর মধ্য দিয়েই শুরু হয় তার বিনোদন জগতের পথচলা। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে বের হওয়ার পরই বৈশাখী টেলিভিশনের ‘অন্য আলোর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন এলভিন। এরপর আর উপস্থাপনা করেননি তিনি। মোশাররফ করিমের বিপরীতে ঈদের নাটক "জামাই শশুর" এবং "রুম ডেট" নাটকগুলিই হয় তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।২০১০ লাক্স থেকে বেরিয়ে কেবল কয়েক মাস কাজ করেন এলভিন। এরপর দীর্ঘ বিরতি। সেটা অবশ্য পড়াশোনার জন্য। তবে দু বছর ধরে টানা কাজ করছেন! তাঁর অভিনীত নাটকগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য কিছু হচ্ছে, জাহিদ হাসান পরিচালিত নাটক ‘উড়ামন’। সবুর খান পরিচালিত নাটক ‘দাগ’। তাহের শিপন পরিচালিত নাটক ‘ভেঙে যাওয়া স্বপ্নগুলো।’ নাটকটিতে তাঁর বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। তাছাড়াও এলভিনের নাটকগুলোর মধ্যে অন্যতম হলো ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড,’ ‘নস্টালজিয়া ক্যাথেড্রেল’, ‘তিনি একজন সেফসাইডওয়ালা’ ও ‘পরস্পর’।
এখন পর্যন্ত সাত-আটটি টিভি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এলভিন। এর মধ্যে সেভেন আপ, প্রাণ, অ্যাপেক্স, বেঙ্গল প্লাস্টিক ইত্যাদি! তাসনোভা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এইইউবি) থেকে বিবিএ শেষ করেছেন। কাজের অবসরে সময় কাটে বাবা-মা, বোন ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ও সিনেমা দেখে। রিক্সায় চড়তে দারুণ পছন্দ এলভিনের!!! নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তাসনোভা এলভিন। ইতোমধ্যে অনেকগুলো ব্যাবসা সফল নাটকে অভিনয় করেছেন তিনি! সেই সাথে অনেক প্রশংসাও কুড়িয়েছেন এলভিন!
নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন তাসনোভা এলভিন। টিভি পর্দায় নিয়মিত কাজের মাধ্যমে পরিপক্ব হয়ে চলচ্চিত্রেও অভিনয় করার ইচ্ছে তার। এলভিন জানালেন, অভিনেত্রী হিসেবেই পরিচিতি পেতে চান তিনি। বললেন, ‘ছোটবেলায় নতুন কুঁড়ি করতাম। অনেক পুরস্কার জিতেছি। নাচ, গান, অভিনয় সবই করতাম। ব্যস্ততার কারণে এখন কেবল অভিনয়টাই করছি। অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতে চাই আমি। অনেক ভালো একজন অভিনেত্রী হতে চাই। সবচেয়ে বড় কথা সৎ থেকে, ভালো থেকে, ভালো অভিনেত্রী হয়ে বাঁচতে চাই।’
তিনি আরো বলেন, "জীবনে বিনোদন জগতেই কাজ করতে চেয়েছিলাম এবং সেটাই করছি! আমার জীবনের লক্ষ্য হচ্ছে অনেক ভালো একজন অভিনেত্রী হতে চাই! সেই সাথে নিজেকে দেখতে চাই একদম টপে!"

Post a Comment