Showing posts with label bangladeshi tv. Show all posts

অদ্ভুতুড়ে 7:37 AM

আশা, আনন্দ ও সংশয়ের মিশ্র অনুভুতি নিয়ে ছুটে চলেছে শাফিন। সঙ্গে বন্ধু কাব্য। সবকিছু আজ কাটায় কাটায় মিলতে হবে। একটুও এদিক ওদিক হলে চলবে না। সময় নষ্ট না করে রিকশা নিয়ে এগিয়ে যাচ্ছে শাফিন। হঠাৎ বিকট একটা শব্দ। বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিটকে পড়েছে শাফীন ও কাব্য।



An- accident- and -'Cross- Road'


শাফিনের অবস্থা একটু বেশিই খারাপ। গাড়িটি চালাচ্ছিলো নীরা। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় সে। এ দুর্ঘটনায় শাফিন, কাব্য ও নীরার সঙ্গে আরও একজনের জীবন এলোমেলো হয়ে যায়। মেয়েটি হলো বহ্নি। ওর সঙ্গেই শাফিনের দেখা হওয়ার কথা ছিলো। সে শাফিনকে না পেয়ে ফিরে আসে প্রচন্ড দুঃখ আর হতাশা নিয়ে। এমন কাহিনির তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছেন নাটক ‘ক্রসরোড’।
ঈদ উপলক্ষে আর টিভির পর্দায় দেখা যাবে টানটান কাহিনির এই নাটক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, নওশীন, অপর্ণা ঘোষ, শাহেদ আলীসহ আরও অনেকে। তামজীদ রহমানের রচনায় ‘ক্রস রোড’ পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ।  এটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস।

অদ্ভুতুড়ে 2:28 AM
sanzida-tonmoy-got-married


বিয়ে করেছেন অভিনেত্রী সানজিদা তন্ময়। বরের নাম কাজী এরশাদুর রশীদ। তিনি ওয়ার্ল্ড ভিশন-এর ডিরেক্টর। রিয়াজুল রিজুর বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্রে 'পানাই' চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সানজিদা তন্ময়। সানজিদা তন্ময় জানান, বনির (এরশাদুর) সাথে অনেক দিন ধরে চেনাশোনা।


 বিয়ের কথাও অনেক দিন ধরেই হচ্ছিল। তা ছাড়া তাঁকে বেশির ভাগ সময় দেশের বাইরেই সময় দিতে হচ্ছিল। এবার দুই পরিবারের মতামতের ওপর ভিত্তি করেই গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ায় কাছের বন্ধুবান্ধব কাউকেই নিমন্ত্রণ করতে পারেননি সানজিদা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আগামী ডিসেম্বরে, তখন সবার আমন্ত্রণ- হেসে জানালেন সানজিদা তন্ময়। 

অদ্ভুতুড়ে 10:43 AM

ব্রেক ছাড়া গাড়ি! ভাবতেই ভেতরটা কেমন জানি লাগে। ভয়ে আঁতকে ওঠার মতো অবস্থা। ব্রেক ছাড়া গাড়িতে চড়তে ভয় পেলেও মানুষ তার পুরো জীবনটাই ব্রেক ছাড়া কাটিয়ে দিচ্ছে।

তারিক আনাম

এমনি গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য পরিচালক আলী ফিদা একরাম তোজো নির্মাণ করেছেন টেলিফিল্ম 'ব্রেক ছাড়া গাড়ি'। টেলিফিল্মটিতে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। এছাড়া আরও রয়েছেন তানজিকা, মিশু সাব্বির, বুড়ি আলী, মৃণাল দত্ত ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কায়েস চৌধুরীকে।

এ বিষয়ে আলী ফিদা একরাম তোজো জানান, একেবারেই ভিন্ন ধরনের গল্প নিয়ে টেলিফিল্মটি তৈরি করা হয়েছে। এখানে ‘ব্রেক’ শব্দটি ‘সংযম’ অর্থে ব্যবহার করা হয়েছে। ঈদে দর্শক টেলিফিল্মটি দেখে ভিন্ন আমেজ পাবেন।

টেলিফিল্মটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে প্রচার হবে।

অদ্ভুতুড়ে 10:54 AM

দীর্ঘদিন পর বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি তিনি টেলিটকের 'ফিরে আসা' শীর্ষক একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন।

বিজ্ঞাপনচিত্রে জাহিদ হাসান

জানা গেছে, বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে_ জাহিদ হাসান এক সময়ের জনপ্রিয় মঞ্চ অভিনেতা। মঞ্চ নাটকের অবস্থা খারাপ হওয়ায় তিনি আর মঞ্চে অভিনয় করতেন না। নতুন প্রজন্মের হাত ধরে মঞ্চ আবার আগের অবস্থায় ফিরে আসে। এর মাধ্যমে জাহিদ হাসানও তার আগের নিজেকে ফিরে পান। এরপর তরুণ নাট্যকর্মীদের প্রচেষ্টায় আবার মঞ্চে ফিরে আসেন জাহিদ। এ সময় 'যে ঘর জুড়ে দখিনা হাওয়ার গান দরজায় কোকিলা অপেক্ষায়। ফিরে তো আমাকে আসতেই হবে'_ টিভিসিতে জাহিদ হাসানকে এই সংলাপ আওড়াতে দেখা যাবে। 

বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। রোববার এর দৃশ্যধারণ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হলে। জাহিদ হাসানের পাশাপাশি এতে মডেল হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যত্বত্ত বিভাগের ছাত্রছাত্রীরা। ঈদুল ফিতর উপলক্ষে এটি প্রচার হবে বিভিন্ন টেলিভিশনে।

অদ্ভুতুড়ে 9:05 AM


পূর্ণিমার ড্রেস পছন্দ করে দিলেন এরশাদ

চট্টগ্রামের ষোলশহরে এসএ গ্রুপের নতুন প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন উপলক্ষে অতিথি হয়ে হাজির হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। প্রধান অতিথি হয়ে শোরুমটি উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোরুম পরিদর্শন করেন এরশাদ। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এরশাদসহ সবাইকে প্রথমে ষষ্ঠ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলেদের জন্য বিশ্বের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পোশাক রয়েছে। পঞ্চম তলায় শিশুদের বিভিন্ন ধরনের সংগ্রহ রয়েছে। চতুর্থ তলায় রয়েছে নারীদের কাপড়ের সংগ্রহ। বিক্রয় কর্মীরা এ সময় পূর্ণিমাকে একটি গাউন উপহার দিতে চাইলে এরশাদ আগ্রহ নিয়ে এগিয়ে আসেন। বিক্রয় কর্মীদের গাউন দেখাতে বলেন। এ সময় তারা নেভি ব্লু ও গোল্ডেন কালারের কাপড়ের সংমিশ্রণে তৈরি একটি গাউন দেখান। এরশাদ সেটি পছন্দ করে পূর্ণিমাকে নিতে বলেন। পূর্ণিমাও সেটি গ্রহণ করেন।  



অদ্ভুতুড়ে 8:10 AM

কোথায় পেলে এতগুলো টাকা ? উল্টাপাল্টা কিছু করোনি তো আবার? আমার  মনে হচ্ছে, তুমি উল্টাপাল্টা কিছু করেছ।’


Mosharraf-Karim's- wife -trouble !!!

 এভাবেই বউ বকছেন মোশাররফ করিমকে! বকাবকি যেন থামছেই না। মোশাররফও বউয়ের কাছে নিজের অবস্থান পরিষ্কার করতে প্রশ্নের উত্তর দিয়েই চলছেন। বউকে পাল্টা বলছেন, ‘আমাকে কি তোমার এমন মনে হয় আমি তো এখন স্বপ্নের মধ্যে আছি। এই টাকাগুলো আমি স্বপ্নে পেয়েছি। আমি যে স্বপ্নের মধ্যে আছি, সেটার বর্তমান কালটা হচ্ছে টাকাকেন্দ্রিক। আর স্বপ্নের না থাকলে এতগুলো টাকা কোথায় পাব?’ উত্তরার আপনঘর শুটিং বাড়িতে গতকাল রোববার এমনই দৃশ্য দেখা গেল। পরিচালকের কাট শব্দে থামলেন স্ত্রী চরিত্রে রূপদানকারী নাজিয়া অর্ষা। ‘স্বপ্ন বিভ্রাট’ নাটকে মোশাররফ ও অর্ষা স্বামী–স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। ‘স্বপ্ন বিভ্রাট’ নাটকে মোশাররফ হঠাৎ অনেক টাকা পেয়ে বসেন। সেই টাকা বাসায় এনে বিছানার ওপর রেখে দিলে দেখে ফেলেন বউ অর্ষা। এরপর জেরার মুখে পড়তে হয় মোশাররফ করিমকে।

অদ্ভুতুড়ে 7:35 AM
Babul-is-married-to-the-SP-Mitu

 প্রায় ১৫ বছর আগের কথা।  একই জেলায় পুলিশে চাকরি করতেন এসআই আব্দুল ওয়াদুদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।  সেই সুবাদেই সহকর্মী ওয়াদুদের ছেলে বাবুল আক্তারের সঙ্গে পরিচয় ওসি মোশাররফ হোসেনের।


বাবুলের আচার-আচরণে মুগ্ধ হয়েছিলেন মোশাররফ।  সিদ্ধান্ত নেন বড় মেয়ে মাহমুদা আক্তার মিতুকে তার সাথে বিয়ে দেবেন।  এ কথা শুনে খুশি হন ওয়াদুদও।  এরপর মেয়েকে বিয়ে দেন ওসি। বিয়ের পর বিসিএস দিয়ে পুলিশে যোগদান করেন বাবুল আক্তার।

সূত্রে জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের সঙ্গে ২০০২ সালে তৎকালীন ঝালকাঠির ওসি মোশাররফ হোসেনের মেয়ে মাহমুদা আক্তার মিতুর বিয়ে হয়।  বর্তমানে ওসি মোশাররফ হোসেন অবসরে।

পটুয়াখালীর বাউফলের কাশিপাড়ায় গ্রামের বাড়ি হলেও অবসরকালে ঢাকার খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ায় বাড়ি করেন মোশাররফ।  সেখানেই মেয়ে মিতু ও জামাই বাবুলের যাতায়াত ছিল বেশি।

দু’সন্তান ছেলে তাপু ও মেয়ে মাহিকে নিয়ে সুখেই কাটছিল মিতু-বাবুলের সংসার।  কিন্তু রোববার সকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও গুলিতে চট্টগ্রামে খুন হন মিতু।

পুলিশের ধারণা, পরিকল্পিত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে (৩২) হত্যা করেছে দুর্বৃত্তরা।  আগে থেকে মাহমুদা খাতুন মিতুর গতিবিধি নজরধারী করছিল সন্ত্রাসীরা।  হত্যাকাণ্ডের প্রাথমিক আলামত দেখে এ ধারণা করছে গোয়েন্দা কর্মকর্তারা।

ঘটনার পর রোববার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে মোশাররফ হোসেন, তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে চট্টগ্রামে চলে গেছেন।  বিকেল মেয়ের মরদেহ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

মিতুর পারিবারিক সূত্রে জানা যায়, ওসি মোশাররফ ঝালকাঠিতে থাকতে এসআই ওয়াদুদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়।  সেই থেকে বাড়িতেও যাতায়াত ছিল তার। ওয়াদুদের ছেলে বাবুলকে দেখে মোশাররফের খুব পছন্দ হয়।  এরপর বড় মেয়ে মিতুর সঙ্গে বিয়ের কথা ভাবেন।  পারিবারিকভাবে বিয়ে হয় বাবুল ও মিতুর।

মিতুর মরদেহ আজ আনা হবে ঢাকায়।  এখানে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে। উল্লেখ্য, রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা।

দুই ছেলেমেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।  বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন মিতু।

অদ্ভুতুড়ে 7:37 AM
 After- marriage, -doubt ...

বিয়ের পর স্ত্রীকে উপহার দিলেন একটি নতুন শাড়ি। স্ত্রী যেখানে খুশি হয়ে স্বামীর উপহারটি গ্রহণ করার কথা, সেখানে কিনা উল্টো সন্দেহ!


 বিয়ের বয়স দেড় বছর হলেও স্ত্রীর নানা ধরনের সন্দেহ থেকে উদ্ধার হতে পারছেন না স্বামী। পরে অবশ্য জানা যায় এটি তাঁর স্ত্রীর একটি মানসিক রোগ। ‘ওথেলো সিনড্রোম’ নামের এই নাটকে অভিনয় করেছেন রওনক হাসান ও সিফাত তাহসিন। এটি রচনা করেছেন শফিকুর রহমান। পরিচালনায় ছিলেন সায়েদুজ্জামান। স্ত্রীর চরিত্র প্রসঙ্গে তাহসিন বলেন, ‘আমি স্বামীকে প্রচুর সন্দেহ করি। নাটকে আমি সন্দেহপ্রবণ একটা মানুষ।’ রওনক বলেন, ‘বর্তমান সময় আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রচুর সন্দেহ দেখা যায়। সে রকম একটি গল্প নিয়েই নাটকটি।’
পরিচালক জানান, নাটকটি সম্প্রতি ঢাকার গুলশান, মগবাজার ও তার আশপাশের লোকেশনে দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি আসছে ঈদে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।

অদ্ভুতুড়ে 4:40 AM

আট বছর পর নাটকে একসঙ্গে কাজ করলেন রিচি সোলায়মান, জাহিদ হাসান এবং নির্মাতা সুমন আনোয়ার। নাটকটির নাম ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’।

 জাহিদ-রিচি



রিচি তার ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আট বছর পর আবার আমরা তিনজন একসাথে...’।

নাটকটির গল্পে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে রিচি। আরও দুই বোনকে নিয়েই তার পরিবার। বোনদের চাহিদা মেটাতে গিয়ে নিজের জন্য ভাবার সময় পান না তিনি।

অন্যদিকে জাহিদ হাসানের চরিত্রটি ধনী ঘরের। ব্যবসা ছাড়া কোনোকিছু নিয়েই ভাবার সময় নেই তার। কিন্তু মা চান ছেলে সংসারি হোক। ভালো মেয়ের সন্ধান করতে করতে তারা খোঁজ পান রিচির। বিয়ে ঠিক হয় জাহিদ-রিচির। কিন্তু এর মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা বাঁধা হয়ে দাঁড়ায় তাদের বিয়েতে।

নাটকটির দৃশ্যায়ন হয়েছে রাজধানীর উত্তরা ও পুরান ঢাকায়। এই ঈদে স্যাটেলাইট টেলিভিশনে এটি প্রচার হওয়ার কথা রয়েছে।

অদ্ভুতুড়ে 4:26 AM

প্রথমবারের মতো নাটকে অভিনয় করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন। নাটকের নাম ‘পুতুল পুতুল’।

নাটকে ক্রিকেটার শাহাদাত

ইফফাত আরেফিন মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করছেন তপু খান।

 শনিবার  থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। আসন্ন ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। 

প্রসঙ্গত, নিজের কাজের মেয়েকে নির্যাতন করে শাহাদাত বেশ সমালোচিত হয়েছেন। এজন্য তিনি ও তার স্ত্রী জেলও খেটেছেন। বর্তমানে তারা দু’জনেই জামিনে রয়েছেন।

অদ্ভুতুড়ে 7:27 AM

আজম খানবাংলাদেশের ব্যান্ডসংগীতের পথিকৃৎ আজম খানের মৃত্যুবার্ষিকী ৫ জুন। দীর্ঘ রোগভোগের পর ২০১১ সালে এদিনে মারা যান তিনি।  স্মরণে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। এতে বাবা আজম খানকে নিয়ে গাইবেন তারই বড় মেয়ে ইমা খান। বাবার গাওয়া গানের পাশাপাশি নিজের লেখা ও সুরের গানও গাইবেন বলে জানান তিনি। এ ছাড়া আরও গাইবেন তাশমনি ও পিয়াল।



ইমা খান বলেন, বাবা চাইতেন আমি যেন গান করি। আমাকে হাতে ধরে গিটার বাজানোও শিখিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, ছোটবেলায় আমাকে নাচ ও গানের স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলেন। কিছুদিন চাচির সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান অনামিকা সেন্টারে গানের তালিম নিয়েছি। বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমার লেখা ও সুরে একটি দেশের গান রেকর্ড করে বাবাকে শুনিয়েছিলাম। সেদিন আমার কণ্ঠে গান শুনে বাবা খুশি হয়েছিলেন। বাবাকে পা ছুঁয়ে সালাম করেছিলাম। বাবা সেদিন আমাকে অনেক দোয়া করেন। দুঃখ হচ্ছে, আমার গান টিভিতে প্রচারের সময় বাবা দেখে যেতে পারেননি।

সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে আজম খানের গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন ইমা খান ও অন্য শিল্পীরা।

অদ্ভুতুড়ে 8:34 AM
 Ferdous- together- again-moon

ফেরদৌস আর পূর্ণিমা- দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনয়শিল্পী। জুটি বেঁধে উপহার দিয়েছেন ব্যবসাসফল কয়েকটি ছবি। এ তালিকায় রয়েছে ‘বলো না ভালোবাসি’, ‘সন্তান যখন শত্রু’, ‘মধু পূর্ণিমা’, ‘দুর্ধর্ষ সম্রাট’ প্রভৃতি উল্লেখযোগ্য। দীর্ঘদিন তাদেরকে একসঙ্গে পাওয়া যায়নি। এবার সেই অতৃপ্তি ঘুচতে যাচ্ছে। 

ফেরদৌস নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও পূর্ণিমা ছিলেন আড়ালে। সেটা কয়েক বছর ধরেই। ইদানীং টুকটাক নাটকে দেখা যাচ্ছে তাকে। এই দুই তারকাকে দীর্ঘদিন পর একফ্রেমে নিয়ে এসেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। ঈদের ‘ইত্যাদি’তে হাজির হচ্ছেন ফেরদৌস ও পূর্ণিমা।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে শুক্রবার (৩ জুন) বিকেলে ফেরদৌস বলেন, ‘পূর্ণিমা আর  আমি একটি নাচে অংশ নিয়েছি। কোনো গান নয়, মিউজিক্যাল ড্যান্স এটি। আশা করি, দর্শকরা উপভোগ করবেন।’ 
 Ferdous- together- again-moon
‘ইত্যাদি’ প্রচারের আগে ফেরদৌস ও পূর্ণিমাকে শনিবার (৪ জুন) একসঙ্গে পাওয়া যাবে। চট্টগ্রামের দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা। ফেরদৌস জানান, একটি হোটেল উদ্বোধন করতে শুক্রবার রাতে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দিচ্ছেন দু’জনে। সেখানে সাংস্কৃতিক পরিবেশনায়ও অংশ নেবেন তারা। এদিকে ফ্যাশন হাউস ‘রঙ’-এর মডেল হয়েছেন ফেরদৌস। ‘অভিনব’ প্রচারে নেমেছে প্রতিষ্ঠানটি। ‘রঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা ‘রঙ কেন বিশ্বরঙ’ শিরোনাম দিয়ে একটি পোস্টার ছেড়েছেন ফেসবুকে। যেখানে ফেরদৌস আর হিমির ছবি ব্যবহার করা হয়েছে। ডিজাইন এমনভাবে করা হয়েছে, যাতে এটিকে চলচ্চিত্রের পোস্টার বলে মনে হয়। ফেরদৌস জানান, অনেকে ভুল করে বা না জেনে এটা তার নতুন ছবি মনে করেছে, যা সত্যি নয়।

অদ্ভুতুড়ে 8:13 AM
People- are- going -to- see- the-bride-in -Chittagong

চট্টগ্রাম যাচ্ছেন গায়ক-অভিনেতা জন কবির। উদ্দেশ্য কনে দেখা। বিয়ে তিনি করতে চাননি। কারণ জীবনে অনেক ছ্যাঁকা খাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু বোনের প্যানাপ্যানিতে আর পেরে উঠলেন না। তবে বাস্তব জীবনের জন্য নয়, নাটকের প্রয়োজনে। নাম ‘অ্যা জার্নি টু চিটাগং’। 

শুক্রবার (৩ জুন) রাজধানীর মিরপুরে নাটকটির দৃশ্যায়ন শুরু হয়েছে। গল্পের প্রয়োজনে শনিবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন জন। সেখানে তার সামনে কনে হিসেবে হাজির হবেন মিথিলা ও নাবিলা ইসলাম। 
সাত পর্বের ধারাবাহিকটি লিখেছেন ও পরিচালনা করছেন মাবরুর রশিদ বান্নাহ। তিনি বললেন, ‘এই গল্প অনেকের জীবনের সঙ্গে মিলে যেতে পারে। পরিবারের চাপে পড়ে বিয়েতে রাজি হওয়া ও আয়োজন করে কনে দেখার ঘটনা আমাদের চারপাশে চেনা চিত্র।’
মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় জন ও মিথিলা ‘আফটার ম্যারেজ’ নামের আরেকটি নাটকে অভিনয় করেছেন। নতুন বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের গল্প নিয়ে এই নাটক। দুটোই প্রচার হবে এবারের রোজার ঈদে। ‘আফটার ম্যারেজ’ যাবে আরটিভিতে, ‘অ্যা জার্নি টু চিটাগং’ দেখানো হবে এশিয়ান টিভিতে।

অদ্ভুতুড়ে 10:08 AM
Emon banished to the forest, seasonal Hamid raksasakanya!

এই আধুনিক সময়ে এসে বনবাসের স্বাদ পেলেন ইমন! প্রাচীন যোদ্ধা রাজাদের মতো বেশভূষাও পরা হলো তার। সঙ্গে শিখতে হয়েছে ধনুক চালানো। 

এভাবেই ‘নীলকমল’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রায় একই রকম অনুভূতি মৌসুমী হামিদেরও। তাকেও বেশ পরিশ্রম করতে হয়েছে। নাটকটিতে নাম ভূমিকায় দেখা যাবে ইমনকে। গল্পে চন্দ্রপট রাজ্যের দুই রাজপুত্র নীলকমল ও লালকমল। নীলকমলের জন্মের সময় মা মারা যান।

এরপর তাদেরকে বড় করে তোলেন লালকমলের মা রানী ভবানী। নীলকমল বুদ্ধিবান ও দয়ালু, লালকমল বাহুবিদ্যায় পারদর্শী। নীলকমলের কাছে লালকমলের বুদ্ধি নগন্য। রাজ্যের প্রজারা এই বুদ্ধি বিবেচনা করতে থাকলে রানী ভবানী পাঁচ বছরের জন্য নীলকমলকে বনবাসে পাঠান।

Emon banished to the forest, seasonal Hamid raksasakanya!
 নাটকটিতে রাক্ষসকন্যা কামিনী চরিত্রে আছেন মৌসুমী হামিদ। এ ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা, প্রণব, জান্নাতুল মুনসহ অনেকে। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন রাজিব হাসান। তিনি জানান, কাজটা হয়েছে চলচ্চিত্রের আঙ্গিকে।গল্পের প্রয়োজনে অনেক সরঞ্জাম জোগাড় করতে হয়েছে। এবারের রোজার ঈদে চ্যানেল আইতে প্রচার হবে ‘নীলকমল’। বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১৬বনবাসে রাক্ষসকন্যা কামিনীর সঙ্গে পরিচয় হয় নীলকমলের। সেই পরিচয় একসময় এসে রূপ নেয় প্রণয়ে। এভাবে এগোয় কাহিনী।

অদ্ভুতুড়ে 9:46 AM
 Tisha Princess Diana

একটা সময় থিয়েটার করতো ডায়না। কিন্তু পরিস্থিতির কারণে তার আর থিয়েটার করা হয় না। পরে তিনি চলে যান যাত্রায়। 

 

এরপর বিভিন্ন জায়গায় যাত্রা দিয়েই যেন চলতে থাকেন তিনি। একদিন চোখে পড়েন নুরুন্নবীর। ডায়নার নাচ দেখে মুগ্ধ হয়ে যান তিনি। তার যেন বিশ্বাসই হয় না যাত্রার মেয়ে এতো ভালো নাচে কি করে। এরপর সেই ডায়নাই একদিন হয়ে উঠেন প্রিন্সেস ডায়না। এখানেই গল্পের শেষ নয়। এর বাকি গল্প দেখতেই চোখ রাখতে হবে যাত্রার গল্প নিয়ে নির্মাণ হওয়া ঈদের বিশেষ নাটক 'প্রিন্সেস ডায়না'তে। আর এই প্রিন্সেস ডায়না চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর তার সঙ্গে রয়েছে শতাব্দী ওয়াদুদ, রহমতউল্লাহ সহ আরও অনেকে। আর এটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। গাজিপুরে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আসছে ঈদে দেশ টিভিতে প্রচার হবে এটি।

অদ্ভুতুড়ে 2:38 AM
বিবি রাসেলকে ফ্যাশন সচেতন অনেকেই আইকন হিসেবে দেখেন। তার খ্যাতি পৃথিবী জুড়ে। জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনার এবার যুক্ত হয়েছেন নতুন একটি চলচ্চিত্রের সঙ্গে। ছবির নাম ‘প্রীতিলতা’। জানা গেছে, এ ছবির কসটিউম ডিজাইনার হিসেবে যুক্ত হয়েছেন বিবি রাসেল।
The-film-Bibi-Russell-pritilata

চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। তার জীবনের গল্প নিয়েই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন গোলাম রাব্বানী। আর চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। পূণ্য ফিল্মের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ হবে বলে জানা যায় পরিচালক সূত্র থেকে।


এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে বিবি রাসেল বলেন, ‘এটা খুবই ভালো একটা কাজ হতে যাচ্ছে। আর আমি নিজেও চট্টগ্রামের মেয়ে। প্রীতিলতা সংগ্রামী নারীর প্রতিনিধিত্বকারি একটি চরিত্র। এ চলচ্চিত্রে কসটিউমের খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে।’

আগামী সেপ্টম্বর নাগাদ চলচ্চিত্রটির শুটিং করার কথা রয়েছে। এ চলচ্চিত্রের অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। তবে অনেকের সঙ্গে প্রাথমিক কথা চলছে বলে জানান পরিচালক। খুব শিগগির আরো বিস্তারিত জানানো হবে বলে জানা নির্মাতা সূত্র।

প্রসঙ্গত, এর আগে গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রে বাউল চরিত্রে অভিনয় করেছিলেন বিবি রাসেল।

অদ্ভুতুড়ে 11:19 AM
No-sooner-had-the-news-Mahi-sbasurabarite

সবেমাত্র বিয়ে হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। আজ (শুক্রবার) বরের সাথে সিলেটের কদমতলি এলাকায় শ্বশুর বাড়িতে উঠেছেন তিনি। এটা তার জন্য আনন্দের সংবাদই বটে। তবে এই আনন্দ তার জন্য দীর্ঘ হল না। এরমধ্যেই তিনি পেলেন দুঃসংবাদ!


জানা গেছে, শ্বশুর বাড়িতে যেতে না যেতেই দুঃসংবাদ দরজায় গিয়ে কড়া নেড়েছে। আজ দুপুরে না ফেরার দেশে চলে গেছেন মাহির ফুফা শ্বশুর। নতুন বৌকে বরণ করে নিতে যখন সবাই ব্যস্ত ঠিক তখনই এমন দুঃসংবাদ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু সংবাদে স্বাভাবিকভাবেই বাড়ির সকলের মন খারাপ হয়েছে। বাড়ির সবাই ছুটে যাচ্ছেন অপুর ফুফুর বাড়ি।

মাহি সেখানে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা না গেলেও তার বর অপু বাড়ির অন্যদের সঙ্গে ফুফুর বাড়িতে গেছেন বলে জানা গেছে। গত ১২ মে গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়। গত বুধবার দুপুরে মাহির বাসায় বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নগরীর উত্তরায় এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বর ও বধূ।

অদ্ভুতুড়ে 6:19 AM

তরুণ মডেল সাবিরা হোসাইন গত মঙ্গলবার আত্মহত্যা করেছেন। এ ঘটনার পরে অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সাবিরার মৃত্যুতে অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভাও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। কেন তিনি সুইসাইড করেননি বলেছেন তা-ও।


প্রভার স্ট্যাটাস:
“এই যে এত কষ্ট। এত অপমান। এত না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করেছি। সুইসাইডই যদি কষ্ট থেকে বাঁচার উপায় হয়, তাহলে সবার আগে সুইসাইড করতাম আমি। এমন না ২০১০ এর পর আমার জীবনে বড় বড় দুঃখ আসে নাই। তবে বেঁচে থাকার আনন্দ খুব করে উপভোগ করি যখন ভালো থাকি।  যা আগে এইভাবে উপলব্ধি করতে পারি নাই। ভালোই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে অপমানে অন্যদের সঙ্গে উঁচু গলায় কথা বলে বুঝাতে চায়, এটা নিতে পারছি না। তখন এক গাল হাসি আর নিজেকে নিজের মাথায় হাত বুলায়ে বলি, দেখো প্রভা মনি মরে গেলে এই ইনসিকিউরিটি দেখতে পেতে?  অনেক কষ্ট পাচ্ছি কিন্তু সুখের পরিমাণটাও তো খারাপ না। আরো  কষ্ট পাবো/আরো অনেক সুখ পাওনা রয়ে গেছে। সেগুলো পূরণ করতে হবে না?  লাইফ ইজ বিউটিফুল।”

এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাবিরার (২১) মরদেহ উদ্ধার করা হয়।সাবিরার ফেসবুকে দেয়া সর্বশেষ স্ট্যাটাসে আত্মহত্যার কারণ লিখেছেন। নির্ঝর সিনহা রওনকের উদ্দেশে তিনি লেখেন, “আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো, প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো, তোমার কী একটুও খারাপ লাগেনি?”

সাবিরা লেখেন, “আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর এসব সহ্য করে যাব এটা তো কোনো কথা না! আমিও ভালোবাসার টানে চলে আসবো তাও না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক! এটা আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি আত্মহত্যা করছি শুধু তোমার জন্য।”

অদ্ভুতুড়ে 8:29 PM
‘বিয়ের অনুভূতি এখনও বুঝতে পারছি না’: মাহি

বিয়ে নিয়ে মাহি গ্লিটজকে জানান, “আজ সকালেই আমাদের আক্দ সম্পন্ন হয়েছে। তাই এখনও বুঝে উঠতে পারছি না বিয়ের অনুভূতি আসলে কেমন হওয়া উচিৎ। তবে পরে নিশ্চয়ই বলতে পারবো।”
বর পারভেজ মাহমুদ অপুর সম্পর্কে তিনি বলেন, “ও খুবই সহজ-সাধারণ একজন মানুষ। পারিবারিকভাবে আমোদের বিয়েটা হয়েছে।”
বুধবার দুপুরেই মাহি নিজের আসল ফেইসবুক আইডি থেকে পোস্ট করেন তার মা এবং তার বন্ধুর সঙ্গে বধূবেশে তার দুটি সেলফি।
সেলফি দুটিতে দেখা যাচ্ছে, হাতে মেহেদি, গলায় সোনার হার পরিহিত মাহি ঘোমটা দিয়ে আছেন লালপেড়ে সোনালি রঙের এক ওড়নায়। পরনে জড়িপাড়ের কমলা রঙের সিল্ক শাড়ি। তবে চেহারায় নেই মেইকআপের আধিক্য।
ওদিকে এর আগেই মাহির ঘনিষ্ঠ এক বন্ধুর ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় মাহির গায়ে হলুদের ছবি। মঙ্গলবার রাতেই অনুষ্ঠিত হওয়া ঘরোয়া আয়োজনের এই হলুদে মাহিকে দেখা গেছে লাল কমলা শাড়িতে।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই ছড়িয়ে পড়ে মাহির বিয়ের গুঞ্জন। দেশের প্রধান কয়েকটি দৈনিকে এ ব্যাপারে নানা রকম খবর আসতে শুরু করে তখন থেকেই। অবশেষে ফেইসবুকে ছবি পোস্টের মাধ্যমে নিজেই খবরটি জানালেন মাহি। 

অদ্ভুতুড়ে 1:43 AM

What-is-the-reason-behind-the-abduction-of-Sabina-Maasranga-news-reader

রাজধানীর গুলশান থানা থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জিডি করে ফেরার পথে অপহৃত হয়েছে মাছরাঙার টেলিভিশনের সংবাদ পাঠিকা সাবিনা নিপা।


জানা গেছে, গত কয়েকদিন থেকে সংবাদ পাঠিকা নিপাকে মুঠোফোনে কে বা কারা হুমকি দিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে তিনি রাতে গুলশান থানায় জিডি করেন। আর জিডি করে ফেরার পথেই তাকে অপহরণ করা হয়।
Powered by Blogger.