Showing posts with label Selected. Show all posts

অদ্ভুতুড়ে 11:07 PM

আপনি হয়তো আপনার বন্ধুবান্ধব বা কলিগদের কাছ থেকে ওজন কমানোর ডায়েটের পরামর্শের কথা শুনতে শুনতে ক্লান্ত। ডায়েট টিপস অনুসরণ করা ও নিয়মিত জিম করার পর ও আপনার অতিরিক্ত ওজন কমাতে পারছেন না আপনি! আপনার ভুল হচ্ছে কোথায়? উত্তরটা খুবই  সহজ- আপনার খাদ্যাভ্যাসেই কোন ভুল হচ্ছে। ডায়েটের এমন কিছু ভুল নিয়েই আমাদের আজকের এই ফিচার।


১। সকালের নাশতা বাদ দেয়া
ওজন কমানোর জন্য অনেকেই সকালের নাশতা বাদ দেন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সকালের নাশতা বাদ দিলে দুপুরে অনেক বেশি খাওয়া হয়। অতিরিক্ত খাওয়া এড়িয়ে যাওয়ার জন্য এবং এনার্জির জন্য সকালে স্বাস্থ্যকর নাশতা খাওয়া প্রয়োজন। 

২। ক্রাশ ডায়েট করলে
ক্রাশ ডায়েট দীর্ঘদিন মেনে চলা সম্ভব নয়। মুহূর্তেই ওজন কমার জন্য কোন ম্যাজিক ফর্মুলা নেই। ক্রাশ ডায়েটে সুষম খাদ্যের ভারসাম্য ঠিক থাকেনা। ফলে এনার্জি কমে যাওয়া ও মেজাজ খিটখিটে হওয়ার সমস্যা দেখা দেয়। 

৩। খাবারের পরিবর্তে এনার্জি বার গ্রহণ করা
স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে এনার্জি বার খাওয়া উচিৎ নয়। এ ধরণের বারগুলোতে কৃত্রিম মিষ্টিকারক যুক্ত থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। 


৪। ওয়ার্ক আউটের আগে না খাওয়া
এই ভুলটি অনেক মানুষই করে থাকে। তারা মনে করে যে না খেয়ে ওয়ার্ক আউট করলে অনেক বেশি ওজন কমাতে পারবে। এর ফলে ওয়ার্ক আউট করার জন্য পর্যাপ্ত এনার্জি থাকেনা, ফলে সঠিকভাবে ওয়ার্ক আউট করাই সম্ভব হয়না অনেকের। 

৫। অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়া
অফিসে কাজের ফাঁকে ডেস্কে বসে অনেকেই চিপস, চকলেট, বিস্কুট ইত্যাদি স্ন্যাক্সগুলো খায়। এছাড়াও কলিগের জন্মদিনের কেক খাওয়া ও কফি খাওয়াও হয়। এগুলো অনবরত খাওয়া অস্বাস্থ্যকর। 

৬। ব্যায়ামের অনেকক্ষণ পরে খাওয়া
এনার্জির জন্য ব্যায়ামের আগে যেমন খাওয়া প্রয়োজন তেমনি ব্যায়ামের পরে খাওয়াও গুরুত্বপূর্ণ। মনে রাখবেন ব্যায়ামের ফলে আপনার শরীরে যে ক্ষয় হয় তা পূরণ করা প্রয়োজন। তাই ব্যায়ামের  কিছুক্ষণ পরেই স্বাস্থ্যকর খাবার খেতে হয়। 

৭। পর্যাপ্ত পানি পান না করা
পর্যাপ্ত পানি না পান করা ডায়েটের একটি সাধারণ ভুল। গবেষণায় জানা গেছে যে, যারা বেশি পানি পান করেন তাদের ক্যালোরি বেশি পুড়ে। 

৮। জাঙ্কফুড খাওয়া
ব্যায়াম করলেই বেশি জাঙ্কফুড খাওয়ায় কোন সমস্যা নেই এমন ভাবা ঠিক নয়। ওজন নিয়ন্ত্রণের জন্য শুধু ব্যায়াম করাই যথেষ্ট নয়। এজন্য স্বাস্থ্যকর ও সুষম খাদ্য খাওয়া অত্যাবশ্যকীয়। তাই আস্ত শস্যদানা, ফল ও শাকসবজি খেতে হবে। 

৯। শর্করা বাদ দেয়া
ডায়েটের আরেকটি ভুল হচ্ছে শর্করা জাতীয় খাবার খাওয়া বাদ দেয়া। এনার্জির জন্য শর্করা জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। এজন্য আস্ত শস্যদানার তৈরি খাবার যেমন – গমের রুটি, চাপাতি ইত্যাদি খেতে হবে আপনাকে। 

অদ্ভুতুড়ে 10:44 PM

রেস্টুরেন্টে গেলে চিকেন চিলি, চিকেন মাশালার সাথে আরেকটি খাবার দেখতে পাওয়া যায়, তা হল হানি গার্লিক চিকেন। চাইনিজের এই আইটেমটি বেশ জনপ্রিয় চাইনিজপ্রেমীদের কাছে। চিকেন, রসুন এবং মধুর স্বাদযুক্ত খাবারটি খেতে কিন্তু দারুন। মজাদার এই খাবারটি খেতে এখন আর রেস্টুরেন্টে দৌড়াতে হবে না, আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এই খাবারটি। কীভাবে? জেনে নিন রেসিপিটি।



উপকরণ:
২ কোয়ার্টার মুরগির মাংস এবং ২টি মুরগির বুকের মাংস
২টি রসুন কুচি
১টি পেঁয়াজ কুচি
২ টেবিল চামচ মাখন
১ টেবিল চামচ ময়দা
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ সয়াসস
১ কাপ চিকেন স্টক
পার্সলি পাতা কুচি (ইচ্ছা)
লবণ
গোলমরিচের গুঁড়ো


প্রণালী:
১। প্রথমে মুরগি ভাল করে ধুয়ে নিন। মুরগির চামড়ার ভিতর রসুন কুচি ঢুকান।
২। তারপর মুরগির মাংসের উপর তেল, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে মিশিয়ে নিন।
৩। এবার একটি প্যানে তেল গরম হয়ে আসলে মুরগির টুকরোটি দিয়ে দিন। বাদামী রং আসলে টুকরোগুলো নামিয়ে ফেলুন।
৪। মুরগির মাংস ভাজা তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ এবং গোলমরিচ দিয়ে ভাজুন।
৫। ভাজা পেঁয়াজ এবং রসুন নামিয়ে ফেলুন। এরপর প্যানে মাখন দিয়ে দিন।
৬। মাখন গলে আসলে এতে ময়দা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মাখন, ময়দা ভাল করে মিশে গেলে এতে সয়াসস দিয়ে নাড়ুন।
৭। কিছুক্ষণ পর এতে মধু দিয়ে দিন। এরপর এত চিকেন স্টক দিয়ে দিন।
৮। ভাজা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
৯। গ্রেভি ঘন আসলে ৩৫০ ডিগ্রী প্রি-হিট করা ওভেনে ৩০ মিনিট বেক করে নিন।

ইউটিউব চ্যানেল: TheSquishyMonster

► পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

অদ্ভুতুড়ে 10:14 PM

বিপদের সময়ে আলুর বিকল্প নেই। সকালের নাস্তায় দ্রুত আলু ভাজা, দুপুরে ভাতের সাথে আলু ভর্তা, স্ন্যাক্স হিসেবে আলুর চপ, আর মাছ-মাংস বা ডিম রান্নায় আমিষের পাশাপাশি তো আছেই। কিন্তু শুধু আলু দিয়েই যে রোস্ট তৈরি করে ফেলা যায়, তা কখনও ভেবেছেন? খাবার টেবিলে আমিষের অনুপস্থিতি একবারেই ভুলিয়ে দেবে ঝটপট এই আলু মাসালা রোস্ট। চলুন দেখে নিই রেসিপিটি। 



রান্নার সময়: ১২ মিনিট
কোটাবাছার সময়: ১৫ মিনিট
পরিবেশন: ৪ জন

উপকরণ
- ৩/৪টি বড় আলু
- দেড় টেবিল চামচ চালের গুঁড়ো/কর্ন ফ্লাওয়ার
- ১ টেবিল চামচ তেল
- সিকি চা চামচ হিং/কাসুরি মেথি
- ১ চা চামচ জিরা
- সিকি চা চামচ হলুদ গুঁড়ো
- আধা চা চামচ ধনে গুঁড়ো
- সিকি চা চামচ জিরা গুঁড়ো
- পৌনে এক চা চামচ মরিচ গুঁড়ো
- লবণ ১ চা চামচ
- ১ টেবিল চামচ টাটকা ধনেপাতা কুচি

প্রণালী
১) দ্রুত আলু সেদ্ধ করার জন্য ব্যবহার করতে পারেন প্রেশার কুকার। কুকারে ২ কাপ পানি দিন। আরেকটি পাত্রে ধোয়া আলু নিয়ে এই পানির ওপর রাখুন। আলু পানিতে দেবেন না। ঢাকনা লাগিয়ে দিন। বেশি আঁচে সেদ্ধ হতে দিন। ২টি হুইসেল আঁচ কমিয়ে রাখুন ৮-১০ মিনিট। এরপর আঁচ বন্ধ করে দিন। প্রেশার কমে এলে ঢাকনা খুলে নিন। চামড়া ছাড়িয়ে কিউব করে কেটে নিন।
২) কিউব করা আলু একটি বড় পাত্রে নিন। এতে চালের গুঁড়ো দিন এবং পাত্রটি সাবধানে টস করুন যাতে আলুর কিউবে সমানভাবে চালের গুঁড়ো মেখে যায়।
৩) একটি ছোট পাত্রে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো মিশিয়ে নিন।
৪) তলাভারি একটি পাত্রে তেল গরম করে নিন। এতে আস্ত জিরা দিন। জিরা ফুটতে থাকলে আঁচ কমিয়ে ফেলুন। এতে মশলার মিশ্রণ দিয়ে দিন। তেলের সাথে নেড়ে মিশিয়ে নিন। কিন্তু সাবধান থাকুন যেন মশলা পুড়ে না যায়।
৫) চালের গুঁড়ো মাখানো আলুর কিউবগুলোকে এবার মশলার মাঝে ছেড়ে দিন। কম আঁচে নেড়েচেড়ে রান্না করুন ৮-১০ মিনিট। ওপরটা মুচমুচে লালচে-সোনালি হলে নামিয়ে নিন।
ওপরে ধনেপাতা কুচি দিয়ে ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন গরম গরম।

টিপস:
- এক চিমটি গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন
- মশলা দেবার সময়েই লবণ দিয়ে দিন, পরে দেবেন না
- চালের গুঁড়ো না থাকলে কর্ন ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিলে ক্রিস্পি ভাবটা ভালো আসবে!

অদ্ভুতুড়ে 5:05 AM


আজ ২৩ জুলাই ২০১৬ ঢাকার নবাবগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জনাব পনিরুজ্জামান তরুন এর জন্মদিন।  জন্মদিন উপলক্ষ্যে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়। আলোচ্য প্রোগ্রামে উপস্থিথ ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমরান হোসেইন এবং নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক আশিক হোসেইন কাজল।

এছাড়াও  ঢাকা জেলা ছাত্র লীগের সভাপতি ইকরামুল হক নবী, নবাবগঞ্জ ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম,  নবাবগঞ্জ ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান রনি সহ আরও অনেকেই। এছাড়াও ডিএম কলেজ শাকা ছাত্রলীগের সভাপতি শুভন শিকদার এবং সেক্রেটারি নাইদুল আলম নাদিম। জন্মদিন প্রোগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ সদস্য ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিথ ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিথ ব্যাক্তিবর্গ পনিরুজ্জামান তরুন ভাই কে ফুল দিয়ে বরন করে নেন। উপস্থিথ সকলের উদ্দেশ্যে পনিরুজ্জামান তরুন  বলেন "আমার জন্য দোয়া করবেন,  বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের জনগন এবং নবাবগঞ্জবাসীর জন্য যেন ভবিষ্যৎ কিছু করতে পারি। জনগণের পাশে থেকে সকলের জন্য যেন কিছু করতে পারি।"

অদ্ভুতুড়ে 3:21 PM

 
Shrabanti-unknown-11-News

বহুদিন একা ছিলেন। বিয়ে ভেঙে যাওয়া নিয়ে কষ্টেও ছিলেন। আবার নতুন করে ঘর বাঁধতে চলেছেন টলিপাড়ার মিষ্টি মেয়ে শ্রাবন্তী। দেখে নিন এই সুন্দরী নায়িকার দশটি অজানা তথ্য।


১) জন্মদিন ১৩ অগস্ট, ১৯৮৭। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

২) শ্রাবন্তীর প্রথম ছবি স্বপন সাহার ‘মায়ের বাঁধন’, ১৯৯৭ সালে। সেই ছবিতে হেভিওয়েট নায়ক-নায়িকা ছিলেন প্রসেনজিৎ, শতাব্দী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শিশু চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী।

৩) প্রথম বড় হিট ২০০৩ সালের ‘চ্যাম্পিয়ন’। রবি কিনাগি-র এই ছবিটি ‘জো জিতা ওহি সিকন্দর’-এর বাংলা সংস্করণ। নায়ক ছিলেন জিৎ।

৪) ২০০৩ সালেই বিয়ে করেন রাজীব বিশ্বাসকে। এখন পরিচালক রাজীব, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন ইন্ডাস্ট্রিতে। শ্রাবন্তীর বয়স তখন মাত্র ১৫।

৫) বিয়ের পরেই সিনেমার জগৎ থেকে সরে আসেন শ্রাবন্তী। পাঁচ বছর পরে ফেরেন রবি কিনাগীর ‘ভালোবাসা ভালোবাসা’ ছবিতে।

৬) শ্রাবন্তী এবং রাজীবের ডিভোর্স নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর কানাঘুষো শোনা যায়।

অনেকে বলেন, দেব-এর সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্ব নিয়েই নাকি দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। যদিও রাজীবও নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন বলে অভিযোগ ওঠে।

৭) শ্রাবন্তীর ডিভোর্সের পরেই ব্যবসায়ী বিক্রম শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শ্রাবন্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বের এবং তাঁকে বিয়ে করা নিয়ে তিনি কিছু ভাবছেন না।

৮) শ্রাবন্তী হলেন সেলফি কুইন। মুহুর্মুহু সেলফি তোলেন এবং আপলোড করেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। তাছাড়া তিনি প্রায় প্রতি ৪৮ ঘ্ণ্টায় হোয়াটসঅ্যাপে ডিপি পরিবর্তন করেন।

৯) এই বছরেই রিলিজ শ্রাবন্তীর দু’টি ছবি ‘নবজীবন বিমা কোম্পানি’ এবং ‘শিকারি’।

প্রথমটিতে নায়ক সোহম, দ্বিতীয়টিতে শাকিব খান।

১০) শ্রাবন্তীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু ওঁর ছেলে ঝিনুক। তাঁর কাছেই থাকে শ্রাবন্তীর কাছেই থাকে সে।

১১) কৃষাণ ব্রজকে বিয়ে করেন চলতি মাসে।

অদ্ভুতুড়ে 7:43 PM

 
Were-married-Shrabanti

বিয়ের পর্বটি সেরে ফেললেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। পাত্র মুম্বাইয়ের সুপারমডেল কৃষাণ ভ্রাজ। অনেক দিন ধরেই প্রেম করছেন তারা দুজন। অবশেষে এখন বিয়ের পিঁড়িতে বসলেন তারা। রোববার আনুষ্ঠানিকভাবে বাগদান এবং রেজিস্ট্রি করে ফেললেন তারা। আর আগামী বছর বিয়ের অনুষ্ঠান করবেন।


রোববার সন্ধ্যায় গ্র্যান্ড হোটেলে তাদের বিয়েতে গোটা টলিউডবাসীর উপস্থিতি ছিল। বাগদান অনুষ্ঠানে রোহিত বালের ডিজাইন করা পোশাক পরেছিলেন শ্রাবন্তী আর কৃষাণ পরেছিলেন মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাক।তবে এরই মধ্যে হানিমুনের জন্য তারা বেছে নিয়েছেন ইউরোপকে। তাদের দুজনেরই নাকি পছন্দ এটি।

শ্রাবন্তী-কৃষাণের পরিচয় হয় দেড় বছর আগে একটি বিজ্ঞাপনের কাজের সময়। এরপরেই ভালোলাগা থেকে প্রণয় এবং পরিণয়ের সিদ্ধান্ত।শ্রাবন্তীর জীবনে অবশ্য কৃষাণ প্রথম নন। এর আগে শ্রাবন্তী বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে। সেসময় শ্রাবন্তী-রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্র সন্তান।

 বিয়ের পর ভারতীয় গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন, আমার ছেলে ঝিনুকের সঙ্গে কৃষাণের সম্পর্ক একেবারে বন্ধুর মত। মায়ের বিয়েতে নাকি ছেলে অতিথিদের দেখাশোনা নিজের হাতে করেছেন বলে জানান হালের এ সেনসেশন।

অদ্ভুতুড়ে 3:43 PM
Jeet-s-new-song-sahoor-ate-asted

 

এবারের ঈদে কলকাতা ও বাংলাদেশে একযুগে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ছবি ‘বাদশা’। কলকতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত এ ছবিটির একটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। আর তা নিয়েই শুরু হয়েছে দারুণ আলোচনা। প্রকাশিত গানটি ঈদ নিয়ে। ‘সুরমা লাগারে, আঁতর লাগারে, আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে।


মোবারক ঈদ মোবারব, মোবারক ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে ঈদের বারতা থাকায় বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে গানটি মুক্তির পর থেকেই দুই বাংলার দর্শকরা মেতেছেন। গানে ঠোট মিলিয়েছেন নায়ক জিৎ।

এ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ। রোববার ‘বাদশা’র ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে সিনেমার ট্রেলার। এদিকে ‘বাদশা’র ইফতার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন জিৎ। মূলত এ ছবির প্রচারণার উদ্দেশেই তার ঢাকায় আগমন। ৩০ জুন ঢাকায় আসবেন তিনি।



অদ্ভুতুড়ে 11:11 PM
The-words-were-shocked-shame-Shrabanti

 

শ্রাবান্তী সম্প্রতি ঢাকাই এসেছিলেন যৌথ প্রযোজনার ছবি ‌‘শিকারি’র মহরত অনুষ্ঠানে। সেখা ছবিটির মহরের পাশাপাশি চলছিলো নানা রসিকতা। এসব রসকতার ফাঁকে কেউ একজন শ্রাবন্তীকে প্রশ্ন করলেন, শাকিব খানকে কেমন লাগে? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী, ‘উনি তো কিং খান। দেখতে অনেক সুন্দর। ভদ্রও মনে হচ্ছে। আমি যত দেখছি ততই তার ভক্ত হয়ে যাচ্ছি!’


এদিক এসময় শাকিব খান শ্রাবন্তীর পাশে দাঁড়িয়েই ছিলেন। সেসময় তিনি শ্রাবন্তীর কথাগুলো শুনে একটু লজ্জাও পেলেন। তবে একই রকম শাকিব খানকে করা হলে তিনি বলেন, ‘কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। দেখতে খুব সুন্দর। গুণী শিল্পী। তাঁর পাশে দাঁড়িয়ে ভালোই লাগছে।’

এদিকে ‘শিকারি’র কাজের জন্য কলকাতা যাচ্ছেন শাকিব খান। এসময় তিনি বলেন,  ‘শ্রাবন্তী ভালো রান্না করতে পারেন, জানতাম না। ১১ মার্চ কলকাতা যাচ্ছি। আর শুটিংয়ের খাবার খেতে চাই না। পুরো শুটিংয়ের সময়টাতে শ্রাবন্তীর হাতের রান্না করা খাবারই খেতে চাই।’শাকিব খানের এমন কথা শুনে সবার উদ্দেশে শ্রাবন্তী বলে উঠলেন, ‘আমি রাজি। শুটিংয়ে আমার হাতে রান্না করা খাবার আপনাদের ‘কিং খান’কে খাওয়াব।’

অদ্ভুতুড়ে 11:51 PM
Raj-Sinha-model-commits-suicide

 

মডেল সাবিরা আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই এবার শোনা গেল আরেক মডেলের আত্মহত্যা খবর। আর এই মডেল হলেন সিনহা রাজ। মঙ্গলবার রাত ১২টায় নিজ বাড়িতে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন তিনি।


শোনা যাচ্ছে স্বামীর সঙ্গে আর্থিক টানাপোড়নের জের ধরে সৃষ্ট মনোমালিন্যের ফলেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন এই মডেল। এই মডেলের স্বামী অভিনেতা ও পরিচালক অভিজিৎ অভি।

জানা যায়, মহাখালীর দক্ষিণপাড়ার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনহাকে দেখতে পেয়ে অভিজিৎ ও প্রতিবেশীরা উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ মডেলের স্বামী অভিজিৎ অভিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় অভিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

অদ্ভুতুড়ে 1:30 AM
Jackie-Chan-dance-melody-of-the-song-with-Sonu-interest

 

‘কুংফু যোগা’ শিরোনামে একসঙ্গে একটি ইন্দো চাইনিজ সিনেমায় অভিনয় করছেন বলিউডের সনু সুদ এবং হলিউডের কুংফু তারকা জ্যাকি চ্যান। সেখান থেকেই ঘনিষ্ঠ বন্ধু তারা। আর তাই বন্ধুর অনুরোধ ফেলতে পারেন নি তিনি। সনুর ডাকে সাড়া দিয়ে মঞ্চে পাঞ্জাবি গানের তালে নাচলেন জ্যাকি চ্যান।


১৯তম সাংহাই ফিল্ম ফেস্টিভালে ১৯৯০ সালের পাঞ্জাবি গান টুনক টুনক টুনের তালে নাচলেন তারা।  ৬২ বছরের জ্যাকি চ্যান সনুর সঙ্গে দিলের মেহেন্দির গানের সঙ্গে পা মিলিয়েছেন। এই প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘পূর্বপ্রস্তুতি ছাড়াই গানের তালে পা দোলালেন আমার ভাই জ্যাকি চ্যান।’

‘কুংফু যোগা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারত ও চিন। চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ভারত সফরের সময় এই ছবির কথা চূড়ান্ত হয়। সনু সুদ ছাড়াও ছবিতে অভিনয় করছেন আমায়রা দাস্তুর। এ বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অদ্ভুতুড়ে 7:32 AM

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিন্তু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে হঠাৎই নিজেকে আড়াল করেছেন তিনি। গত দুমাসে কোনো ছবির কাজ করেননি অপু বিশ্বাস। এমনকি গত ১০-১৫ দিনে কোনো প্রযোজক বা পরিচালক তার সঙ্গে কোনো ছবি নিয়ে আলাপ করতে পারেননি। সেই সাথে গুলশান এলকার নিকেতনে নিজের ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’ নামের যে ব্যায়ামাগারটি ছিলো সেটিও বন্ধ করে দিয়েছে অপু বিশ্বাস। 


Apuke- can- not- be- found,- stopped- gymnasium!


গত মে মাসের ৩১ তারিখ কোনো ধরনের ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছেন সেই ব্যায়ামাগার। তবে এর আগে পরিশোধ করে দিয়েছেন কর্মচারীদের পাওনা। এ ব্যাপারে অপু বিশ্বাসের মামা স্বপন কুমার বলেন, ‘সপ্তাহখানেক আগেও আমি অপুর ঢাকার বাসায় ছিলাম। তখন কথা প্রসঙ্গে জানতে পারি তাঁর জিমের ব্যবসাটা ভালো যাচ্ছিল না। কোনো ব্যবসা ভালো না চললে তা চালিয়ে নেওয়ার কোনো মানে হয় না। মূলত, ব্যবসায় ধারাবাহিক লসের জন্যই জিমটি বন্ধ করে দিয়েছে সে। তবে চলচ্চিত্রাঙ্গনের অনেকের মতে, অন্য নায়িকাদের সঙ্গে শাকিবের নিয়মিত কাজ করার বিষয়টি ইদানীং সহজভাবে মেনে নিতে পারছেন না অপু। আর এ কারণেই হয়তো শাকিবের সঙ্গে নতুন ছবিতে কাজ করার বিষয়ে তার মনে অভিমান জন্মেছে। তারা আরও বলেন, বহু নির্মাতার অনুরোধ সত্ত্বেও অন্য নায়কের সঙ্গে তেমন একটা কাজ করেননি অপু। এমনকি যৌথ প্রযোজনার ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। আর এসব করেছেন তিনি শাকিব খানের জন্য। অপু বিশ্বাস যদি শাকিবের জন্য এত ত্যাগ স্বীকার করেন, তাহলে শাকিব কেন পারবেন না! শাকিবের সঙ্গে ‘বসগিরি’ ছবিতে অপুর ‘না’ করে দেয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই এসব বলছেন তারা। এসব আলোচনা থেকেই প্রশ্ন উঠছে- শাকিবের কারণেই কি তাহলে আড়ালে রয়েছেন অপু। ঢাকার ছবির জনপ্রিয় এ নায়িকা বর্তমানে তার সেল ফোনটি বন্ধ রেখেছেন। অভিমান, রাগ বা ক্ষোভ যাই থাকুক না কেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপুর এ ঠাণ্ডা লড়াই খুব দ্রুত নিষ্পত্তি হোক এটাই সকলের প্রত্যাশা। অনেক দিন ধরেই সবার লোকচক্ষুর আড়ালে রয়েছে অপু বিশ্বাস। ছেড়ে দিয়েছেন চুক্তি হওয়া হওয়া সব ছবির কাজ। অপুর এই আড়ালে থাকার কারণ জানতে চাইলে মামা স্বপন কুমার বিশ্বাস বললেন, ‘এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সে স্বাধীনচেতা মানুষ। নিজে থেকে না বললে আমরা গায়ে পড়ে তাঁর কোনো বিষয় জানার চেষ্টা করি না। আহসানুল হক মিনুর মাধ্যমে ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন। তখন অপু বিশ্বাস নবম শ্রেণীর ছাত্রী। এরপর ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসাসফল হওয়ার পর অপু বিশ্বাস রাতারাতি তারকা বনে যান। শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায় দারুণভাবে। অপু-শাকিব অভিনীত সুপারহিট ব্যবসাসফল ছবির মধ্যে রয়েছে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘মাই নেম ইজ খান’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘লাভ ম্যারেজ’ প্রভৃতি। আর এ জুটি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’, আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, কালাম কায়সারের ‘মা’ ছবিগুলো। শাকিবের সঙ্গে জুটি হয়ে কাজ করে অপু চলচ্চিত্রে এরইমধ্যে ১২ বছর পার করছেন। কিন্তু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে হঠাৎই নিজেকে আড়াল করেছেন তিনি। গত দুমাসে কোনো ছবির কাজ করেননি অপু বিশ্বাস। বর্তমানে অপু বিশ্বাসের তিনটি নম্বরই বন্ধ। তার মায়ের ফোন নম্বর মামা স্বপনের কাছে চাইলে তিনি এড়িয়ে যান। বলেন, ‘বোনকে আমি খুব একটা ফোন করি না। সে যখন আমাকে ফোন করে তখনই শুধু কথা হয়। আর এক এক সময় এক একটি নম্বর থেকে ফোন করে। কোন নম্বরটা দেব বুঝতে পারছি না।

অদ্ভুতুড়ে 3:29 AM

কে না চায় ঘরে বসে আয় করতে? আর ঘরে বসে আয় করার কথা আসলে আসবে অনলাইনে আয়ের কথা। অনলাইন থেকে আয় করার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব একটি জনপ্রিয় মাধ্যম।  বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকে আপনিও আয় করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। দরকার শুধু নিয়মটা জেনে নেয়া। YouTube এ  ভিডিও তৈরী / আপলোড করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন।  তবে আপনি কেন পারবেন না।? অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে YouTube ও যে আছে তা অনেকেরই জানা নেই।  আর তা হল- ভিডিও শেয়ারের মাধ্যমে আয় বা ভিডিও ব্লগিং।


ভর্তি ও কোর্স ফি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্য :

BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং এবং ভিডিও ইডিটিং কোর্সটির মুল কোর্স ফি ৭০০০ টাকা ।  কোর্স ফী ৬০০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফী ১০০০টাকা। YouTube আর্নিং কোর্সে অংশগ্রহণ করতে কোন প্রকার যোগ্যতা বা স্কিল এর প্রয়োজন নেই, শুধু ইন্টার্ণেট সম্পর্কে ধারাণা ( ফেসবুক, গুগল, ইউটিউব) থাকলেই এই কোর্স করে যে কেউ সফলভাবে আয় করতে পারবে। তবে কোর্সে জয়েন করার আগে অবশ্যই কিছু শর্ত মেনে জয়েন করতে হবে ।


ভর্তির জন্য অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অথবা সরাসরি অফিসে আসতে হবে।  BLACK iz IT Institute অফিসের ঠিকানাঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭)।  অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই আর্টিকেলের নিচে ফর্মটি ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে আপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে।  ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। আরো যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।


বাংলদেশেও ভিডিও ব্লগিংটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে।  তবে ইউটিউবে ভিডিও ব্লগিং করার জন্য সব সময়ই আপনার ইউনিক ভিডিও ও সাউন্ড তৈরি করতে হবে, ভিডিওর টপিক সম্পর্কে ভালো কিওয়ার্ড রিসার্চ, সুন্দর শিরনাম এবং ভিডিওটি সুন্দর ভাবে ডেসক্রাইব করার জন্য ভালো আর্টিকেল রাইটিং জ্ঞান থাকা জরুরি।  বেশী ভিউয়ের জন্য সোশ্যাল মিডিয়া বুকমারকিং জানাটা জরুরি।  ভিডিও ইডিটিং জানা থাকলে তো আরও ভালো।  এই সম্ভাবনাকে সামনে রেখে BLACK iz IT Institute শুরু করছে ইউটিউব আর্নিং এন্ড ভিডি ইডিটিং কোর্স।  BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং এবং ভিডিও এডিটিং কোর্সটিতে জয়েন করতে নিচের ফর্মটি ফিলাপ করে রেজিস্ট্রেশন করুন । অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এই আর্টিকেলের নিচে ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন।  অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।


BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং এবং ভিডিও এডিটিং কোর্সটি মূলত তিনটি ভাগে ভাগ করা হবে।  প্রথম ধাপে থাকছে ইউটিউব, দ্বিতীয় ধাপে থাকছে ভিডিও এডিটিং এবং তৃতীয় ধাপে থাকবে ইউটিউব এসইও।  আলোচ্য তিনটি ধাপে যা যা থাকবে তা নিম্নে বর্ননা করা হল :

 ইউটিউব চ্যানেল :

    • কেন ইউটিউব কে আয়ের জন্য পছন্দ করবেন।
    • ইউটিউব এবং ইউটিউব চ্যানেল এর পরিচিতি।
    • ইউটিউব এ ভিডিওর মাধ্যমে আয়ের উপায় সমূহ।
    • ইউটিউব অ্যাকাউন্ট এবং চ্যানেল তৈরির উপায়।
    • ইউটিউব চ্যানেলের ইন্ট্রো কিংবা ভিডিও ইন্ট্রো তৈরি।
    • সার্চ ইজিন ফ্রেন্ডলি স্ট্রং ইউটিউব চ্যানেল এবং ভিডিও তৈরি।
    • ইউটিউব ভিডিও অপটিমাইজেশন এবং ভিডিও মার্কেটিং।
    • এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপ্সন এবং ম্যাজিক ভিডিও টাইটেল।
    • ইউটিউব ভিডি মনিটাইজ এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট।
    • ব্লগস্পট ব্যবহার করে নিজের একটি ওয়েব সাইট বানানো।
    • নিজের ব্লগস্পট সাইটে গুগোল অ্যাড-সেন্স নেওয়া।

ভিডিও এডিটিং :

    • ভিডিও এডিটিং ইন্ট্রোডাকসন এবং ভিডি ইন্ট্রো ডিজাইন।
    • ভিডিও এডিটিং এর ভিজুয়াল এবং ওডিও ইফেক্ট।
    • স্মার্ট ফুটেজ ডিটেকশন এন্ড ভিডিও ক্যাপ্সন সেটিং।
    • ভিডিও ইডিটিং ফিল্টার এবং রিটাচিং ইফেক্টস ।
    • স্ক্রিন ক্যাপচার ভিডিও টিউটরিয়াল মেকিং।
    • টেক্সট, ফিল্টার ইফেক্ট, স্ক্রিন ডিটেকশন ট্যাবিলাইজেসন।
    • প্রিমিয়াম ভিডিও ইফেক্ট এবং বিভিন্ন ফরম্যাটে ভিডিও এডিটিং
    • ফ্রেম বাই ফ্রেম প্রভিউ, স্পিড কন্ট্রোল, প্লে ইন রিভার্স।
    • ওডিও সেপারেসন, অটো এনহেঞ্চ এবং আরও অনেক…।

ভিডিও অপটিমাইজেশন :

    • ভিডিও মেকিং কনসেপ্ট এন্ড কিওয়ার্ড রিসার্চ ।
    • ট্রেন্ড ভিডিও এবং গুগোল এডওয়ার্ড এর ব্যাবহার।
    • থাম্বনেইল ডিজাইন এন্ড ফটো ডিজাইনিং এন্ড ইডিটিং।
    • স্লাইড ভিডিও মেকিং এন্ড ডিজাইনিং।
    • ইউটিউব এন্ড সার্চ ট্রেন্ড এর ব্যবহার।

কোর্সে ব্যাবহ্রিত সফটওয়্যার এন্ড টুলস :

    • ওয়ান্ডার সেয়ার
    • ফিলমোরা
    • ফটোস্কেপ
    • ইউটিউব ভিডিও ইডিটর
    • পাওয়ার পয়েন্ট
    • গুগোল এডওয়ার্ড
    • গুগোল অ্যানালিস্টিক
    • গুগোল ট্রেন্ড

কোর্সটি সম্পর্কে আরও কিছু তথ্য :

    • মোট ক্লাস সংখ্যাঃ ১৬ টি
    • উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা।
    • প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড লেকচার শীট।
    • উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
    • কোর্স পরবর্তি সময়ে সারা জীবন সাপোর্ট।
    • স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
    • শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়।
    • হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
    • প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
    • ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।



BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং এন্ড ভিডিও ইডিটিং কোর্সটি চলবে ২ মাস পর্যন্ত। কোর্সে ক্লাসের সংখ্যা মোট ১২ টি। কোর্সে ভর্তির জন্য অবশ্যই নিচের ফর্ম ফিলাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অথবা সরাসরি অফিসে আসতে হবে।  BLACK iz IT Institute  অফিসের ঠিকানাঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭)।  অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে অ্যাপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে।  ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এই আর্টিকেলের নিচে ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন।  অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

কোর্সে অনলাইনে রেজিস্ট্রেশন করতে নিচের ফর্মটি ফিলআপ করুন

অদ্ভুতুড়ে 7:35 AM
Babul-is-married-to-the-SP-Mitu

 প্রায় ১৫ বছর আগের কথা।  একই জেলায় পুলিশে চাকরি করতেন এসআই আব্দুল ওয়াদুদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।  সেই সুবাদেই সহকর্মী ওয়াদুদের ছেলে বাবুল আক্তারের সঙ্গে পরিচয় ওসি মোশাররফ হোসেনের।


বাবুলের আচার-আচরণে মুগ্ধ হয়েছিলেন মোশাররফ।  সিদ্ধান্ত নেন বড় মেয়ে মাহমুদা আক্তার মিতুকে তার সাথে বিয়ে দেবেন।  এ কথা শুনে খুশি হন ওয়াদুদও।  এরপর মেয়েকে বিয়ে দেন ওসি। বিয়ের পর বিসিএস দিয়ে পুলিশে যোগদান করেন বাবুল আক্তার।

সূত্রে জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের সঙ্গে ২০০২ সালে তৎকালীন ঝালকাঠির ওসি মোশাররফ হোসেনের মেয়ে মাহমুদা আক্তার মিতুর বিয়ে হয়।  বর্তমানে ওসি মোশাররফ হোসেন অবসরে।

পটুয়াখালীর বাউফলের কাশিপাড়ায় গ্রামের বাড়ি হলেও অবসরকালে ঢাকার খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ায় বাড়ি করেন মোশাররফ।  সেখানেই মেয়ে মিতু ও জামাই বাবুলের যাতায়াত ছিল বেশি।

দু’সন্তান ছেলে তাপু ও মেয়ে মাহিকে নিয়ে সুখেই কাটছিল মিতু-বাবুলের সংসার।  কিন্তু রোববার সকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও গুলিতে চট্টগ্রামে খুন হন মিতু।

পুলিশের ধারণা, পরিকল্পিত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে (৩২) হত্যা করেছে দুর্বৃত্তরা।  আগে থেকে মাহমুদা খাতুন মিতুর গতিবিধি নজরধারী করছিল সন্ত্রাসীরা।  হত্যাকাণ্ডের প্রাথমিক আলামত দেখে এ ধারণা করছে গোয়েন্দা কর্মকর্তারা।

ঘটনার পর রোববার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে মোশাররফ হোসেন, তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে চট্টগ্রামে চলে গেছেন।  বিকেল মেয়ের মরদেহ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

মিতুর পারিবারিক সূত্রে জানা যায়, ওসি মোশাররফ ঝালকাঠিতে থাকতে এসআই ওয়াদুদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়।  সেই থেকে বাড়িতেও যাতায়াত ছিল তার। ওয়াদুদের ছেলে বাবুলকে দেখে মোশাররফের খুব পছন্দ হয়।  এরপর বড় মেয়ে মিতুর সঙ্গে বিয়ের কথা ভাবেন।  পারিবারিকভাবে বিয়ে হয় বাবুল ও মিতুর।

মিতুর মরদেহ আজ আনা হবে ঢাকায়।  এখানে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে। উল্লেখ্য, রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা।

দুই ছেলেমেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।  বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন মিতু।

অদ্ভুতুড়ে 2:58 AM
Mia-Khalifa-secret-love

 

সানি লিওনকে হারিয়ে দর্শকদের বিচারে তো তিনি এক নম্বরে। বহু পুরুষের ভালবাসার মানুষ। তিনি মিয়া খলিফা। কিন্তু জানেন কি মিয়া কাকে ভালবাসেন? এত দিনে সেই রহস্য শেয়ার করলেন এই পর্ন তারকা। স্পষ্ট জানালেন, তাঁর ভালবাসার মানুষ ব্যাটম্যান। হুম ঠিকই পড়ছেন। এই ফিল্মি চরিত্রকেই নাকি মন দিয়েছেন মিয়া


সম্প্রতি টুইটে এ কথা জানিয়েছেন মিয়া নিজেই। ব্যাটম্যানের প্রতি ভালবাসার জন্যই নিজের হাতে ট্যাটুও করিয়েছেন। সুযোগ পেলেই ব্যাটম্যানের ছবি দেখা তাঁর সেরা পাসটাইম। তবে একথাও ঠিক, এত প্রেম বদলে যেতে পারে ক’দিন পরেই। কারণ একই সঙ্গে মিয়ার দাবি, ফুটবলের অন্ধ ভক্ত তিনি। তাই কোনও ফুটবলারের প্রেমে পড়াও অসম্ভব নয়।

অদ্ভুতুড়ে 2:48 AM
Shaon-Mahi-couple-flat

 

রাজধানীর দক্ষিণ বাড্ডার প-১৩ নম্বর বাড়ি। পাঁচ তলা বাড়ির তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাট। এই ফ্ল্যাটেই থাকতেন শাওন-মাহী দম্পতি। আর উত্তর দিকের ফ্ল্যাটে থাকেন শাওনের বাবা-মা। শাওনের মা শিউলি আক্তার তার ছেলে ও ছেলের বউয়ের বসবাসের ফ্ল্যাটটি দেখিয়ে বলেন, এই ফ্ল্যাটেই আমার পুত্রবধূ মাহী থাকত। রাত বিরাতে শুটিং শেষ করার পর সে বাসায় ফিরে আসত। শ্বশুরবাড়ি ছাড়া সে কোথাও থাকত না। হঠাত্ করে কি হলো বুঝতে পারলাম না। এখন শুনি নাকি সিলেটের এক ছেলের সঙ্গে মাহীর বিয়ে    হয়েছে। হঠাত্ করেই পুলিশ শাওনকে বাসা থেকে ধরে নিয়ে যায়।


গতকাল দক্ষিণ বাড্ডায় শাওনদের বাড়ির পরিবারের সদস্য ছাড়াও আশপাশের লোকদের সঙ্গে কথা হয়। চিত্রনায়িকা শারমিন আক্তার নীপা ওরফে মাহিয়া মাহী এখন দেশের আলোচিত একটি নাম। নায়িকাদের বিয়ে হয়, বিরহ আসে, ভাঙনের শব্দ শোনা যায়। এসব কিছুই শাওনদের বাড়ির আশপাশের লোকজন জানেন। ওই বাড়িতে শাওন-মাহীকে একসঙ্গে আসা-যাওয়া করতে দেখেছেন এলাকার লোকজন। বিয়ের ছবি দেখিয়ে শাওনের স্বজনরা জানিয়েছেন শাওন-মাহীর বন্ধুত্ব থেকে বিয়ে পর্যন্ত নানা ঘটনার কথা।

শাওনের মা শিউলি আক্তার জানান, উত্তরা হাইস্কুল থেকে উত্তরা মডেল কলেজে একসঙ্গে লেখাপড়া করতে গিয়েই শাওন-মাহীর মধ্যে সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আগেও শাওনদের বাসায় আসা-যাওয়া ছিল মাহীর। গত বছরের শুরুর দিকে ঢাকা পদাতিকের একটি নাটক দেখতে গিয়েছিল মাহী ও শাওন। ফিরে এসে শাওনের মাকে মাহী জানিয়েছিলেন, শাওনকে তিনি ভালোবাসেন। তাকে বিয়ে করতে চান। বিষয়টি মজা হিসেবেই মনে করেছিলেন শাওনের মা শিউলি আক্তার। পরবর্তীতে একইভাবে মাহীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন শাওন। কিন্তু ছেলের বয়স কম হওয়ার কারণে বিষয়টি এড়িয়ে যান তার মা।

গত বছরের ৩রা মার্চ মাহীর মা-বাবা ফোনে উত্তরার বাসায় দাওয়াত দেন তাদের। পরদিন সপরিবারে ওই বাসায় গেলে সেখানেই শাওনের মা-বাবাকে মাহী-শাওনের বিয়ের প্রস্তাব দেন মাহীর বাবা আবু বকর সিদ্দিকী খোকন। তবে নায়িকার ক্যারিয়ারের বিষয় মাথায় রেখে বিয়ের আনুষ্ঠানিকতা করতে বারণ করেন মাহীর মা-বাবা। শাওনদের বাড়িতেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু গত বছরের ৩ মে শাওনের চাচা মোফাজ্জল হোসেন রহিম মারা যাওয়ায় বিয়ে
অনুষ্ঠিত হয় মধ্য বাড্ডায় শাওনদের আত্মীয় সোলেমান রহমানের বাসায়। ওই বিয়ের একটি ছবি দেখিয়ে শিউলি আক্তার জানান, বিয়ের সাজে মাহী। মাহীর পেছনে তার বাবা, এক পাশে ফুফু, কালো ব্লে­জার ও প্যান্ট পরনে শাওন ও পাশে তার মা শিউলি আক্তার। এতে শাওনের এক চাচীও রয়েছেন।

এরকম অনেক ছবি ও একটি ভিডিও ফুটেজ ছিল শাওনের কম্পিউটারে। গত ২৭ মে রাতে তাকে গ্রেফতারের পর ঐ কম্পিউটার, মোবাইলফোন ও ক্যামেরা নিয়ে গেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। বিয়েতে দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন। বিয়ের একটি ছবিতে মাহীর বান্ধবী প্রভাও রয়েছেন। মাহীর বিয়ের সাক্ষী ছিলেন হারুন অর রশীদ। একটি ছবি দেখিয়ে তিনি জানান, বিয়ের পর তার মেরুল বাড্ডার বাসায় গিয়েছিলেন শাওন-মাহী। ওই সময়ে তার ছেলে-মেয়ে ও বোন ফাতেমার সঙ্গে একটি ছবি তোলেন। বিয়ের সম্পর্কে তিনি জানান, চার লাখ টাকা দেনমোহরে ওই বিয়ে হয়।

শাওনের বোন অষ্টম শ্রেণির ছাত্রী নাফিসা জানান, ভারতে ফিল্ম করবে বলে ভাবী জানিয়েছিল। তবে বিয়ের আগে অগ্নি-২ ছবির শুটিং শেষ হয়েছিল ভাবীর। বিয়ের পর ফিল্মের কাজে বাইরে গেলেও তাদের বাসাতেই থাকতো ভাবী। শাওনদের বাড়ির পঞ্চম তলার বাসিন্দা রোকসানা পারভিন জানান, বিয়ের পর তারা সবাই শাওনদের বাসায় আসেন। মাহী সেদিন তাদের শরবত তৈরি করে খাওয়ান। একইভাবে দক্ষিণ বাড্ডার প-১৩ নম্বর বাড়ির গলির এক লন্ড্রি দোকানের মালিক বলেন, সবাই জানে মাহী ওই বাড়ির পুত্রবধূ। শাওন-মাহী প্রায়ই ওই বাসা থেকে একসঙ্গে আসা-যাওয়া করতেন।

শাওনের বাবা নজরুল ইসলাম বলেন, সিলেটের বিত্তশালী বর পেয়ে বিয়ে গোপন করে আবার বিয়ে করেছে মাহী। এটিইতো অনেক বড় অপরাধ। বিয়ের সকল প্রমাণ, শত শত সাক্ষী রয়েছে। আদালতে তা জানিয়েছি। স্বামী-স্ত্রীর ছবি তার বন্ধুরা আপলোড করেছে। এতে আমার ছেলের কি অপরাধ আমি বুঝতে পারছি না।

এ বিষয়ে মাহীর বক্তব্য জানতে বারবার তার ফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়। মাহীর বর্তমান শ্বশুর সিলেটের দক্ষিণ সুরমার ব্যবসায়ী আবদুল মান্নান সাংবাদিকদের জানান, তার ছেলে অপু ও মাহী দেশের বাইরে রয়েছে। মাহীর প্রথম বিয়ে সম্পর্কে তিনি বলেন, এসব বিষয়ে আমরা খুব বিব্রত। আগে জানলে এ বিয়ে হতো না।

অদ্ভুতুড়ে 12:23 AM
This-is-the-heroine-of-the-story

ইনিই সেই ঘটনার নায়িকা, যিনি তার স্কুলের সেই ছাত্রকে বাধ্য করেছিলেন।  সেই অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে।


অল্পবয়স্ক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় এখন পালিয়ে বেড়াতে হচ্ছে টেক্সাসের একটি স্কুলের ইংরেজির শিক্ষিকাকে।  এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে টেক্সাস পুলিশ। অভিযোগ প্রমাণ হলে ২৫ বছর অবধি জেল হতে পারে ওই শিক্ষিকার। হ্যারিস কাউন্টির স্টোভাল মিডল স্কুলের এই শিক্ষিকা অ্যালেক্সজান্দ্রিয়া ভেরা সন্তান-সম্ভবা হয়ে পড়ার পরই ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনাটি প্রকাশ্যে চলে আসে।

তবে স্কুলের প্রিন্সিপালের কাছে এ সম্পর্কের কথা অস্বীকার করেননি বছর চব্বিশের এই শিক্ষিকা।  এরপরই পুলিশ তাকে গ্রেফতারের তোরজোড় করায় গ্রেফতার এড়াতে তিনি গা-ঢাকা দিতে বাধ্যে হয়েছেন।জানা যায়, তিনি যে স্কুলের শিক্ষিকা, সেখানকারই বছর তেরোর এক ছাত্রের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।  সেই সম্পর্কের জেরে আলোচনায় চলে আসেন তিনি। 

পুলিশের প্রাথমিক জেরায় অ্যালেক্সজান্দ্রিয়া জানিয়েছিলেন, প্রথমদিকে তিনি ওই ছাত্রটিকে ঠেকানোর চেষ্টা করেছিলেন।  যদিও তদন্তের পর সেই দাবি সত্যি নয় বলেই মনে করছে পুলিশ।

ওই শিক্ষিকা পুলিশকে জানান, ২০১৫-এর সেপ্টেম্বর থেকে ২০১৬ জানুয়ারি পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক ছিল।  ওই সময়কালে তাদের প্রায় প্রতিদিনই সাক্ষাৎ হতো। অ্যালেক্সজান্দ্রিয়া ভেরার এ স্বীকারোক্তির পরই যে ছাত্রটি নাবালক, তাই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অদ্ভুতুড়ে 1:18 PM
Mahi-fled-out-of-the-country

চিত্রনায়িকা মাহির মামলায় গ্রেপ্তার তাঁর বন্ধু শাহরিয়ার ইসলাম ওরফে শাওন লিখিতভাবে আদালতকে বলেছেন, শারমিন আক্তার নীপা (মাহিয়া মাহি) তাঁর স্ত্রী। বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে; যা কোনো মানহানিকর, অশ্লীল ও উসকানিমূলক নয়। রাষ্ট্রের জন্য হুমকিও নয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের অপরাধের আওতায় এটি আসে না। শাহরিয়ার তাঁর লিখিত বক্তব্যে বলেন, বরং সে (মাহি) বিয়ের কথা গোপন করে আবার বিয়ে করেছে—যা দণ্ডবিধির অপরাধ।


২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে মাহিয়া মাহি শাহরিয়ারের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় শাহরিয়ারকে বন্ধু বলে উল্লেখ করেন মাহি। পরে পুলিশ শাহরিয়ারকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। আজ মঙ্গলবার রিমান্ড শেষে শাহরিয়ার ইসলামকে আদালতে আনা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

মামলায় মাহি উল্লেখ করেছেন, ২৭ মে তাঁর বন্ধু শাহরিয়ার আলমের সঙ্গে তাঁর কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে শাহরিয়ার ছাড়া তাঁর কয়েকজন বন্ধুও জড়িত বলে তাঁর ধারণা। বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। মামলার এজাহারে মাহি অভিযোগ করেন, ২৫ মে তাঁর বিয়ে হয়েছে। এ অবস্থায় দাম্পত্য সম্পর্ক নষ্ট ও তাঁকে সামাজিকভাবে হেয় করতে তাঁরা এসব করছেন। শাহরিয়ার ছাড়া তাঁর (শাহরিয়ার) বন্ধু হাসান, আলামিন, খাদেমুল ও শাহরিয়ারের খালাতো ভাই রেজওয়ান জড়িত বলে মাহি ধারণা করছেন।

আজ শাহরিয়ারের আইনজীবী বেলাল হোসেন বলেন, শাহরিয়ারের বিয়ে করা স্ত্রী মাহিয়া মাহি। গত বছরের ১৫ মে তাদের বিয়ে হয়। আদালতে বিয়ের কাবিননামাসহ প্রয়োজনীয় সব কাগজ জমা দেওয়া হয়েছে। শাহরিয়ার কোনো অপরাধ করেননি। অপরাধ করেছে মাহি।

আজ মঙ্গলবার বেলা তিনটার পর শাহরিয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলে পুলিশ। ডিবি পুলিশের পক্ষ থেকে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে শাহরিয়ারের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে দেন। গ্রেপ্তার শাহরিয়ারের নিকটাত্মীয়রা আদালতে উপস্থিত ছিলেন।

শাহরিয়ারের আইনজীবী বিয়ের একটা কাবিননামা জমা দিয়েছে। কাবিননামায় উল্লেখ রয়েছে, গত বছরের ১৫ মে মাহীর সঙ্গে শাহরিয়ারের বিয়ে হয়। দেনমোহর ধরা হয় চার লাখ টাকা। এর মধ্যে দুই লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিয়ে পড়ান আবুল কাশেম। কাবিননামায় বলা হয়েছে, শাহরিয়ারের সঙ্গে বিয়ের আগে মাহির আর কোনো বিয়ে হয়নি। মাহির বন্ধু শাহরিয়ার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে আদালতে কাগজপত্র দেওয়া হয়েছে।

শাহরিয়ারের আইনজীবী আদালতে লিখিতভাবে অভিযোগ করেন, গত ২৫ মে আগের বিয়ের কথা গোপন করে বাদী সিলেটের ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ অপুকে বিয়ে করেন—যা দণ্ডবিধির ৪৯৫ ধারার অপরাধ। মামলায় বিয়ের কথাও উল্লেখ করেনি। শাহরিয়ারের সঙ্গে মাহির বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে। যা কোনো অপরাধ নয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের অপরাধের আওতায় আসে না।

মাহি দেশের বাইরে থাকায় এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি অনেকেই মনে করছেন, ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন হালের এ নায়িকা।

অদ্ভুতুড়ে 7:49 AM

In-contrast-to-the-stream-Jacqueline-Mithilaবর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল জ্যাকলিন মিথিলা । জন্ম চট্টগ্রামে, বেরে ওঠাও সেখানেই । স্কুল কলেজ সবই চট্টগ্রাম থেকেই শেষ করেছেন । ইচ্ছা ছিল ডাক্তার হবেন । কিন্তু মনের ভেতরে সুপ্ত বাসনা ছিল অন্ন কিছু । আর সেই বাসনাই বিকশিত হচ্ছে ইদানিং ।


তার ডাক নাম মিথিলা। পুর নাম জ্যাকলিন মিথিলা ।  জ্যাকলিন কেন ? শ্রীলঙ্কান সুন্দরি এবং বলিউড সুপারস্টার জ্যাকলিন ফার্নান্দেস কে ভাললাগে মিথিলার তাই নামের সাথে জ্যাকলিন জুরে দেয়া । জ্যাকলিন মিথিলা পরছেন কম্পিউটার সাইন্সে ।

 

লক্ষ তার ভিন্ন কিছু করার। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল মিডিয়াতে কাজ করার । বাংলা চলচ্চিত্রে মৌসুমি কে খুব ভাল লাগত মিথিলার কিন্তু এখন তার আইডল সানি লিওন । মিডিয়ায় জগতের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য যেকন রকম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিথিলা । সুধু কথায় নয় কাজেও বিশ্বাসী মিথিলা । অবশ্য মুখে না বললেও তিনি তার ফেসবুকে সানি লিওনকে অনুকরন করে বেশ কিছু ছবি আপলোড করেছেন।

জ্যাকলিন মিথিলার  ছবি ফেসবুক টাইমলাইনে শেয়ার করার পর রীতিমত হইচই পরে যায় সামাজিক গনমাধ্যম  সহ অনলাইন সংবাদ পোর্টাল গুলোতে। অনেকেই সমালোচনা করেন এবার অনেক পিঠ চপারে দেন সময়ের সাহসী এই মডেল কে ।

এই প্রসঙ্গে জেকলিন মিথিলা বলেন  , কে কি বলল বা না বলল এই নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। নিন্দুকেরা সব সময় বাজে মন্তব্য করবে এইটাই স্বাভাবিক। তবে আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও সামনে এগিয়ে যেতে হবে। আজকে যারা আমার ছবির সমালোচনা করছে তারাই আবার ভারতীয় সানি লিয়নের সিনেমা দেখে। অথচ আমরা যখন ঐ রকম করে ফটোশুট করি তখন তারা আমাদের সমালোচনা করে। তবে একটা ব্যাপার এখন প্রমানিত যে, আমিই বাংলাদেশের সানি লিয়ন।

অদ্ভুতুড়ে 12:36 AM
Mahike-press-conference-she-said-her-husband

বিয়ের দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন মাহি। গণমাধ্যমকর্মীদের তখন যথেষ্ট আগ্রহ এই চিত্রনায়িকার স্বামী ও শ্বশুড়বাড়ি সম্পর্কে জানার।সংবাদ সম্মেলনে মাহি বলেছিলেন, বোকা-সোকা, গ্রামের সহজ-সরল যুবক সিলেটি বাসিন্দা মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এখন থেকে সিলেটেই থাকবেনে আর চলচ্চিত্র থেকে বিদায় না নিলেও বছরে দু’একটা চলচ্চিত্রে অভিনয়ের প্রত্যয় ব্যক্ত করেন মাহি


এ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মাহির স্বামী অপু গণমাধ্যমের সামনেই মাহিকে আপনি সম্বোধন করছিলেন। শুধু তাই নয় ডাকছিলেন আপু বলেও। বিষয়টি তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের চোখ আড়াল করে গেলেও, সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যায়, মাহির স্বামী অপু বলছেন, আমি কোথাও নিয়ে যাইনাই, উনি-আপু যে জায়গায় আছে সেখানেই থাকবে, আপনাদের মাঝে।’

 বক্তব্য দিতে গিয়ে মাহির স্বামী অপু গণমাধ্যমের সামনেই মাহিকে আপনি সম্বোধন করছিলেন তার ভিডিও দেখুনঃ



অদ্ভুতুড়ে 9:45 AM

  এবার অনলাইনে চলে এলো মাহি ও শাওনের বিয়ের কাবিন নামা। 


জানা যায়, মাহির কথিত স্বামী শাওন আজ পুলিশের কাছে কাবিন নামা পেশ করেন। গত শনিবার শাওনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নিলে শাওন মাহিকে বিয়ের কথা স্বীকার করেন। সেদিন কোনো প্রমাণাদি দেখাতে না পারলেও আজ পুলিশের কাছে কাবিন নামা পেশ করেছেন শাওনের পরিবার। শুধু তাই নয়, মাহির বিরুদ্ধে পাল্টা মামলা করার কথাও ভাবছেন শাওনের পরিবার। জানা যায়, শাওন জামিন পেলেই মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন তারা।
Powered by Blogger.