‘লিভ-ইন’ এর সময় থেকেই তাঁদের সম্পর্ক পেজ থ্রি'র শিরোনামে। ছয় সন্তানের বাবা-মা হওয়ার পর গত বছর আগস্টে বিয়ে করেছেন বলিউডের হট কাপল ব্র্যাড পিট এবং অ্যাঞ্জোলিনা জোলি। এ বার সেই সম্পর্কই বোধ হয় গড়াচ্ছে ডিভোর্সের দিকে। কেন জানেন? কারণ জোলি নাকি ধোঁকা দিয়েছেন ব্র্যাডকে!

সম্প্রতি ‘বাই দ্য সি’তে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দুজনে। সে ছবির প্রচারেই ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল। আর এ বার হয়তো তা সত্যি হওয়ার পথেই এগোচ্ছে। কারণ ‘কাম্বোডিয়া’ ছবির এক ক্রু সদস্যের সঙ্গে নাকি শারীরিক সম্পর্কে জড়িয়েছেন জোলি! তাঁদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন ব্র্যাড। তার পর থেকেই শুরু হয় সমস্যা।

Post a Comment