Showing posts with label hollywood. Show all posts

অদ্ভুতুড়ে 12:17 AM

 
Nice-attack-to-save-little-by-Rihanna

ফ্রান্সের নিসে জঙ্গি হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন পপ স্টার রিহানা। ওয়ার্ল্ড ট্যুর চলাকালীন ইতালির মিলানে গানের অনুষ্ঠান করে বৃহস্পতিবারই নিসে আসেন ২৮ বছরের পপ তারকা। আজ রাতে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। এরই মাঝে ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালীন জঙ্গি হামলার ঘটনা।


রিহানার প্রতিনিধি তাঁর নিরাপদে থাকার খবর জানিয়েছেন। তবে তিনি আতসবাজির প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। জঙ্গি হামলার প্রেক্ষিতে জাজ উৎসবে রিহানার অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করেছেন নিসের মেয়র।

তাঁর অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবেই নিসে এসেছিলেন রিহানা।

অদ্ভুতুড়ে 1:08 AM
Star-Trek-actor-dies-in-accident

 

মাত্র ২৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা অ্যান্তন ইয়েলসিন। সড়ক দুর্ঘটনায় রোববার মারা যান তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ইয়েলসিনের নিজ বাড়িতে রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নির্মাতা জে জে আব্রাম, অভিনেত্রী-নির্মাতা জুডি ফস্টার প্রমুখ।


ইয়েলসিন অভিনীত ‘স্টার ট্রেক বিয়ন্ড’ মুক্তি পাবে ২২ জুলাই। স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মিস্টার মার্সেডিজ’ সিরিয়ালে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন ইয়েলসিন।

শিশুশিল্পী হিসেবে ইয়েলসিন ক্যারিয়ার শুরু করেন। বেশ কিছু জনপ্রিয় সিরিজ ও সিনেমায় দেখা যায় তাকে। এর মধ্যে আছে স্টিভেন স্পিলবার্গের এমি অ্যাওয়ার্ডজয়ী সিরিজ ‘টেকেন’। ২০০১ সালের ‘হার্টস অব আটলান্টিস’ সিনেমাটি তাকে পরিচিতি এনে দেয়। ২০০৬ সালের ‘আলফা ডগ’-এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ফলশ্রুতিতে ‘স্টার ট্রেক’ সিরিজের সর্বশেষ দুই সিনেমায় অভিনয়ের সুযোগ পান।

অদ্ভুতুড়ে 11:51 PM
unknown-information-about-brush-lee

 

ব্রুস লি-র নাম শুনলেই তেজ আর ক্ষিপ্রতার কথা মনে আসে। মার্শাল আর্টের বাদশা ব্রুস লি এক জন এশীয় অভিনেতা হিসাবে একাই হলিউড কাঁপিয়েছিলেন। তাঁর সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জেনেন নিন।


১৯৬২-তে একটি ফাইটে প্রতিপক্ষকে ১৫ পাঞ্চে এবং এক কিকেই ধরাশায়ী করে দেন।এবং পুরো বিষয়টা ১১ সেকেন্ডের মধ্যে শেষ করেছিলেন।

ব্রুস লি-র ক্ষিপ্রতা হয়রান করে দেওয়ার মতো ছিল। তাঁর সম্পর্কে প্রচলিত, তিনি নাকি কোনও ব্যক্তির হাত থেকে পয়সা নিয়ে তাঁর হাতেই ধরিয়ে দিতেন। এবং ওই ব্যক্তি টেরও পেতেন না।

ব্রুস লির কিকের ক্ষিপ্রতা এত বেশি ছিল যে, একটি ফিল্মের শুটিংয়ের সময় পায়ের গতি ৩৪ ফ্রেম ধীরে করতে হতো যাতে দর্শকদের মনে না হয় তিনি নকল অভিনয় করছেন।

গামা পালোয়ানের বড় ভক্ত ছিলেন ব্রুস লি। গামা ছিলেন এমন এক জন কুস্তিগীর যিনি ছিলেন অপরাজেয়।ওয়ান টু চা চা চা… ঊষা উত্থুপের এই গান নিশ্চয়ই শুনেছেন। ব্রুস লি ছিলেন এই চা চা ডান্স স্টাইলের ওস্তাদ। ১৯৫৮-য় হংকং-এ আয়োজিত চা চা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

ব্রুস লি বিখ্যাত বক্সার মহম্মদ আলির বিরাট বড় ফ্যান ছিলেন। টিভিতে আলির ফাইট মুগ্ধ হয়ে দেখতেন। তাঁর ইচ্ছা ছিল আলির সঙ্গে ফাইট করার।

ব্রুস লি-র আঙুলের এত জোর ছিল যে, তিনি কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফুটো করে দিতে পারতেন। বলে রাখা দরকার, ওই ক্যান পাতলা অ্যালুমিনিয়ামের নয়, স্টিলের হত।

জ্যাকি চ্যান তাঁর ফিল্মের কেরিয়ার শুরু করেন ব্রুস লির স্টান্টম্যান হিসাবে। তিনি ব্রিস লি-র বড় ভক্ত।

বই পড়তে খুব ভালবাসতেন ব্রুস লি। ভালবাসতেন টিভি দেখতেও।তাঁর নিজস্ব একটা লাইব্রেরি ছিল। সেখানে প্রায় ২ হাজারের বেশি বই ছিল।

ব্রুস লি-র জন্ম হয়েছিল সান ফ্রান্সিসকোতে। তাঁর মা ছিলেন জার্মান। ব্রুস লি-র শখ ছিল কবিতা লেখা। খুব সুন্দর কবিতা লিখতেন তিনি।

এক ঘণ্টা মার্শাল আর্ট শেখানোর জন্য ব্রুস লি ২৭৫ ডলার নিতেন। বর্তমানে এই অর্থের মূল্য দেড় লক্ষ টাকা।

ব্রুস লি সম্পর্কে এ কথাও প্রচলিত যে তিনি চালের দানাকে শূন্যে ছুড়ে দিতেন।এবং চপস্টিক দিয়ে সেই দানাকে শূন্যে ভাসা অবস্থাতেই ধরে ফেলতেন।

তাঁর উপর হামলার আশঙ্কায় ব্রুস লি নিজের কাছে সব সময় .৩৬৭ ম্যাগনাম পিস্তল রাখতেন।ব্রুস লি-র এক বিশেষ ক্ষমতা ছিল। তিনি নাকি একই সঙ্গে টিভি দেখতেন, বই পড়তেন এবং মার্শাল আর্ট প্র্যাকটিসও করতেন।

ব্রুস লি-র লোকপ্রিয়তাকে মাথায় রেখে ফিল্ম ডিরেক্টাররা তাঁর মৃত্যুর পর তাঁরই ডামিকে নিজেদের ফিল্মে কাজ দিতেন দর্শকদের চাহিদা মেটাতে।

পুরো দুনিয়াকে মার্শাল আর্টে কাঁপিয়ে তোলা ব্রুস লি-র মৃত্যু হয় পেনকিলার থেকে অ্যালার্জির কারণে।

অদ্ভুতুড়ে 2:21 AM
Hollywood-stars-that-came-back-from-the-jaws-of-death

 

অভিনয় পেশাটা বরাবারই চ্যালেঞ্জিং। রোমান্স থেকে অ্যাকশন, সব ভূমিকাতেই অভিনেতাদের সেখানে নিজেকে মেলে ধরতে হয়। বেশিরভাগ সময়ই ভয়ঙ্কর স্টান্টের ক্ষেত্রে বডি ডাবল ব্যবহার করা হয়। তবে, এমন অভিনেতা-অভিনেত্রীও আছেন, যারা নিজেরাই ঝুঁকি নিয়ে সেসব ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেন। যার ফলে অনেক সময়ই তাঁদের হয়তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে। তেমন কয়েকজন হলিউড তারকাদের নিয়ে আজকের প্রতিবেদন।


টম ক্রুজ:
‘এজ অফ টুমরো’ ছবিতে গাড়িতে চড়ে শট দিচ্ছিলেন অভিনেতা টম ক্রুজ। তিনি ছিলেন যাত্রীর ভূমিকায়। গাড়িচালকের ভূমিকায় ছিলেন এমিলি ব্লান্ট। হঠাৎ ব্লান্ট স্টিয়ারিংয়ের উপর থেকে নিয়ন্ত্রণ হারালে গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে একটি গাছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন টম ক্রুজ।

জ্যাকি চ্যান:
১৯৮৫ সালের সিনেমা ‘পুলিশ স্টোরি’তে ছবির শেষে একটা মারামারির দৃশ্য ছিল। সেই দৃশ্যে একটি ধাতব রডের উপর লাফ দেন জ্যাকি। সেখান থেকে গড়িয়ে পড়ে যান তিনি। সেটে থাকা বাল্বগুলো সব ফেটে যায়। ভয়ানক সে দুর্ঘটনায় মারাত্মক চোট পান জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। তাঁর কশেরুকা ভেঙে যায়। সরে যায় পেলভিস। এমনকি তার হাতও পুড়ে যায়।

মাইকেল জে ফক্স:
‘ব্যাক টু দ্য ফিউচার থ্রি’ ছবিতে বাক্সের উপর দাঁড়িয়ে শট দিচ্ছিলেন তিনি। তখনই সেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। প্রায় ৩০ সেকেন্ড তাঁর কোনও হুঁশ ছিল না।

ইসলা ফিশার:
‘নাউ ইউ সি মি’ ছবিতে চিত্রনাট্যে এমন দৃশ্য ছিল, তাঁকে শেকল দিয়ে মাছভর্তি একটা পানির ট্যাঙ্কে বেঁধে রাখা হবে। এরপর ট্যাঙ্কে ছাড়া হবে ভয়াবহ পিরানহা। তখন তাঁকে পালাতে হবে। কিন্তু, বাস্তবে তাঁকে পানিতে ডুবে পিরানহার কামড় খেতে হয়।

মার্গারেট হ্যামিলটন:
‘দ্য উইজার্ড অফ ওজ’ ছবিতে বহুবার দেখা যায় যে ধোঁয়ার আড়ালে গায়েব হয়ে যাচ্ছে শয়তান ডাইনি। সেই শট দেওয়ার সময়ই একবার আগুন ধরে যায় অভিনেত্রীর গায়ে। থার্ড ডিগ্রি বার্ন নিয়ে তিনি ভর্তি হন হাসপাতালে।

অদ্ভুতুড়ে 12:52 AM
Jennifer-Lawrence-siioyera-bayopike

 

হলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এডাম ম্যাককের পরবর্তী মুভিতে একজন সিইওয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জেনিফার লরেন্স। সিলিকন ভ্যালির বায়োটেক কোম্পানি ‘থেরানস’-এর সিইও এলিজাবেথ হোমসের চরিত্রে দেখা যাবে তাকে। 


মুভিটিতে কোম্পানিটির উত্থান-পতন ও নিজের চেষ্টায় কোটিপতি হওয়া সিইও হোমসের জীবনী তুলে ধরা হবে। মূলত এটি হবে হোমসের একটি বায়োপিক। স্থানীয় সেলিব্রেটি গণমাধ্যম ‘ডেডলাইন’ তাদের এক প্রতিবেদনে এ কথা জানায়।

অদ্ভুতুড়ে 1:05 PM

অ্যাম্বার হার্ড  

কিছুদিন আগেই স্বামী জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে এবার শোনা যাচ্ছে, সঙ্গীকে শারীরিক নির্যাতনের অভিযোগে একবার অ্যাম্বারও গ্রেপ্তার হয়েছিলেন।


আইন প্রয়োগকারী সংস্থার সূত্র ও নথিপত্রের বরাত দিয়ে টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর ট্যাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বান্ধবী টাসইয়া ভ্যান রির সঙ্গে বাকযুদ্ধ হয় অ্যাম্বারের। সেসময় নাকি অ্যাম্বার তাসিয়ার হাত সজোরে আঁকড়ে ধরে ও টানা হেঁচড়া করে। একারণে তাকে গ্রেপ্তারও হতে হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল, হাজির হতে হয়েছিল আদালতেও।

আদালতের শুনানির একটি অডিও রেকর্ডের বরাত দিয়ে টিএমজেড বলেছে, প্রসিকিউটর এই মামলা সামনে আগানোর বিষয়ে নারাজি জানিয়েছে।

অ্যাম্বারের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।

অদ্ভুতুড়ে 2:16 AM
Johnny-Depp-kissed-in-front-of-the-camera-upasthapake

এমনিতেই খবরের শিরোনামে আছেন অভিনেতা জনি ডেপ। স্ত্রী অ্যাম্বার হার্ডকে নির্যাতন করার অভিযোগে মামলায় জড়িয়েছেন জনি ডেপ। আর সপ্তাহ শেষ হওয়ার আগেই প্রকাশ্যে চুমু খেয়ে খবর ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতা। টেলিভিশন উপস্থাপক জিমি কিমেলকে ক্যামেরার সামনে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।


জিমি নিজেও নাকি ব্যাপারটি কল্পনা করতে পারেননি। তার টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে জনি ডেপ তার অভিনীত ছবি ‘অ্যালিস থ্রু দা লুকিং গ্লাস’ এর প্রচারে এসেছিলেন। সেখানেই জিমিকে চুমু খান তিনি। পরে তিনি অবশ্য এর জন্য ক্ষমাও চেয়ে নেন।

ওদিকে জিমি জানান, তিনি মুহূর্তটি উপভোগ করেছিলেন। এমনকি সেই চুমুর ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন জিমি।

অদ্ভুতুড়ে 2:32 PM
Jess-superheroes-coming-to-jesse-eisenberg

 ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’-এ লেক্স লুথার চরিত্রে দুই সুপারহিরোকে ভালোই তাড়া করেছেন জেস আইজেনবার্গ। এবার একই চরিত্রে ফিরছেন ‘জাস্টিস লিগ’ সিনেমায়। লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত কমিক-কনে ‘জাস্টিস লিগ’ অন্তর্ভুক্তির খবরটি জানান এ সুপারভিলেন।


তিনি জানান, নতুন সিনেমাটিতে অভিনয়ের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। তবে সিনেমা বা নিজের চরিত্র সম্পর্কে কিছুই বলতে চান না। কারণ ভয়ে আছেন। জেস মজা করে জানান, ডিসি কমিকস কোন কথায় কী মনে করে— জানেন না। মনে হচ্ছে সবসময় কিছু ড্রোন তাকে অনুসরণ করছে। কথাবার্তায় ভুল হলেই ‘জাস্টিস লিগ’ থেকে বাদ পড়বেন।

তবে জানাতে ভুলেননি একদল মেধাবী কুশলী সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছেন। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর মতোই ‘জাস্টিস লিগ’ পরিচালনা করবেন জ্যাক স্নাইডার। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০১৭ সালের ১৭ নভেম্বর, দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০১৯ সালের ১৪ জুন।

হেনরি ক্যাভিল (সুপারম্যান), বেন অ্যাফ্লেক (ব্যাটম্যান), গল গাডেট (ওয়ান্ডার ওম্যান) ও জ্যাসন মোমোয়া (অ্যাকুয়াম্যান)-সহ অনেক জনপ্রিয় তারকাই এ ছবিতে সুপারহিরোর পোশাক গায়ে জড়াবেন। আর তাদের নাকানি-চুবানি খাওয়ানোর ভার অনেকটাই পাচ্ছেন জেস আইজেনবার্গ। সুতরাং, বুঝতেই পারছেন— কী অবস্থা যাচ্ছে! খুশিতে ডগমগ অবস্থা, কিন্তু মুখ খুলতে পারছেন না।

অদ্ভুতুড়ে 3:02 AM
Glee-star-Mark-syalim-charged-with-child-porn-law

শিশুদের নিয়ে পর্ন সিনেমা বানানোর অভিযোগ আনা হল জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ 'গ্লি' তারকা মার্ক স্যালিংয়ের বিরুদ্ধে। গত শুক্রবার ফেডেরাল গ্র্যান্ড জুরি আইনে অভিনেতার উপর এই অভিযোগ দায়ের করা হয়।


৩৩ বছর বয়সী ‘গ্লি’ তারকার জনপ্রিয় এই শোয়ের ১০০০ তম পর্ব উদযাপিত হয় ২০১৪ সালের মার্চে। এক সময়ের সঙ্গীত শিল্পী থেকে ফুটবল খেলোয়াড় হয়ে যাওয়া স্যালিং এই 'গ্লি' টিভি সিরিজে নোয়াহ পাক পাকারম্যান চরিত্রে অভিনয় করেন। সিরিজটির শেষের দিকের পর্বেও গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যে অভিনয় করেন এই অভিনেতা।

গত ডিসেম্বরে শিশু নির্যাতন আইনে লস অ্যাঞ্জেলসের পুলিশ গ্রেফতার করে অভিনেতা মার্ককে। তবে সেবার ফেডেরাল আইনে মামলা করা না হওয়ায় অভিযোগের সত্যতা প্রমাণিত হয় নি। উল্লেখ্য, গত বছর এলএপিডির শিশুদের প্রতি সাইবার অপরাধ বিভাগের অধীন টাস্ক ফোর্স স্যালিং এর বাড়ি সানল্যান্ড ক্যালিফে একটি তল্লাশি অভিযান চালিয়ে স্যালিংয়ের কম্পিউটারে শিশু পর্নের সঙ্গে সম্পর্কযুক্ত শ' খানেক ছবি পায় পুলিশ।

এর আগেও অবশ্য আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে এই টিভি তারকাকে। অবৈধ যৌন আচরণের দায়ে ২০১৩ সালে তার প্রেমিকা রোক্স্যান গর্জেলা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। মামলাটি দু বছর চলার পর গত বছর নিষ্পত্তি হয়। ক্ষতিপূরণ হিসেবে রোক্স্যানকে প্রায় ২৭ লাখ মার্কিন ডলার দিতে হয় স্যালিংকে। জানা গেছে, আগামী ৩ জুন তাকে আত্মসমর্পণ করতে বলেছে পুলিশ। মার্কিন অ্যাটর্নি অফিস থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে প্রায় ২০ বছরের কারাদন্ড ভোগ করতে হতে পারে এই অভিনেতাকে।

অদ্ভুতুড়ে 11:46 AM
Cases-of-violence-against-women-until-the-end-of-the-Johnny-deep

৫২ বছরের জনি ডেপ ৩০ বছরের অ্যাম্বার হার্ডকে ভালোবেসে বিয়ে করেন। তবে বিয়ের দেড় বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এই হলিউড তারকা দম্পতির। কারণ হিসেবে জানা গেল, জনি ডেপ দ্বারা ঘরোয়া নির্যাতনের শিকার হয়েছেন অ্যাম্বার।


হলিউড অভিনেতার বিরুদ্ধে তার স্ত্রীর উপর আই ফোন ছুঁড়ে ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করার পর শুক্রবার লস অ্যাঞ্জেলসের তাদের বিবাহ বিচ্ছেদের বিচারক ‘পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতাকে তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। জানা যায়, আদালতে অ্যাম্বার একটি ছবি দেখান যাতে তার মুখ ও চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে। অভিযোগে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় ডেপ তার মোবাইল ফোন অ্যাম্বারের দিকে ছুঁড়ে মারেন।

আদালত জনি ডেপকে অ্যাম্বারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে বলে অ্যাম্বারের আইনজীবী জানিয়েছেন। এছাড়াও ডেপের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মুখে আঘাত করার অভিযোগ এনেছেন অ্যাম্বার। অভিযোগপত্রে তিনি লেখেন, ‘আমি সবসময় ভয়ে থাকতাম, জনি যে কোন সময় আমার উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে পারে।’ ১৫ মাসের সংসারজীবনে বেশ কয়েকবার এ ধরণের ঘটনা ঘটেছে বলেও দাবি অভিনেত্রীর।

অদ্ভুতুড়ে 6:25 AM
somalochona-rmukhe-porechen-lionardo-dicaprio

অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও সামাজিক সচেতনতামূলক কাজের জন্যও  বেশ বিখ্যাত। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেন তিনি। আর এর জন্য পুরস্কার পেলেন সম্প্রতি। কিন্তু সেই পুরস্কার নিতে গিয়ে ঘটলো বিপত্তি। সেখানে তিনি গিয়েছিলেন নিজস্ব বিমানে। আর এতেই সমালোচনার মুখে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।


সম্প্রতি প্রাইভেট জেট দিয়ে কান চলচ্চিত্র উৎসব থেকে নিউইয়র্কে গিয়েছিলেন পুরস্কার নিতে। আর তার পরেই তাকে শুনতে হচ্ছে নানা কথা।

বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন— ইত্যাদি নিয়ে ভীষণ চিন্তিত এই অভিনেতা। এ বছর অস্কারের মঞ্চেও তার বক্তব্যে উঠে এসেছিল সেসব কথা। অথচ নিজস্ব বিমান ছাড়া তেমন সফর করেন না লিও।

ডিক্যাপ্রিওকে ‘বিগ ফিশ’ সম্মানে ভূষিত করেছে ‘রিভারকিপার’ নামে এক সংস্থা, যারা নিউইয়র্কের নদী নিয়ে কাজ করে। নিন্দুকেরা বলছেন, উৎসবে ফিরে গিয়েও অভিনেতা নাকি আবার পার্টিতে মেতে গিয়েছিলেন। তাদের মতে, ডিক্যাপ্রিও প্রাইভেট জেট ব্যবহার করেন, যাতে তাকে কোন পার্টি মিস করতে না হয়।

অদ্ভুতুড়ে 6:05 AM
That-was-the-end-of-the-world-because-of-Johnny-Depp-ayambarera

বিয়ের মাত্র ১৫ মাস পরই বিচ্ছেদ হয়ে গেল জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের। ২০১১ সালে 'দ্য রাম ডায়রি' চলচ্চিত্রে অভিনয়কালে ৫২ বছরের জনি প্রেমে পড়েন ৩০ বছরের অ্যাম্বারের। এরপর ভালোবেসে বিয়ে করেন। আর দেড় বছরের মাথায় এসে বিচ্ছেদ হয়ে গেল এই হলিউড তারকা দম্পতির।


মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের একটি ডকুমেন্টে বলা হয়েছে, জনি ডেপের সঙ্গে তার স্ত্রী ও অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে।

টেক্সাসের এই অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের দিন ধার্য হয়েছে আগামী রোববার। অ্যাম্বার হার্ড 'অলংঘনীয় মতবিরোধকে' কারণ দেখিয়ে লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তবে আদালতে জনি ডেপ তার বিরুদ্ধে অ্যাম্বারের হার্ডের করা অভিযোগ অস্বীকার করেছেন।

অদ্ভুতুড়ে 2:32 AM
Hadid-pity-at-the-Cannes-Film-Festival's-clothing

অন্য সব তারকাদের মত বেলা হাদিদ আমন্ত্রণ পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। তবে রেড কার্পেটে হাঁটতে গিয়ে বেশ মুশকিলে পড়েন অভিনেত্রী। স্টাইল আর ফ্যাশনে দুনিয়াবাসীকে চমকে দিতে লাল রঙের পোশাকে সেজেছিলেন বেলা। কিন্তু সেই পোশাকের কারণে বিপাকে পরেছিলেন তিনি। সম্প্রতি তার পোশাক ডিজাইনার জানালেন এই প্রসঙ্গে।


তার স্টাইলিশ এলিজাবেথ সালসার জানিয়েছেন, অ্যালেকজান্ডার ভথারের সঙ্গে মিলিতভাবে তিনি বেলার জন্য কিছু সুন্দর ও আকর্ষণীয় পোশাক বানাতে চেয়েছিলেন। তবে সেই সঙ্গে এলিজাবেথ এও বলেন, প্র্যাকটিস সবকিছু পারফেক্ট করে। বেলা মনে হয় সেই গাউনটি পরে হাঁটা প্র্যাকটিস করেননি। তাই বিপাকে পরেছিলেন তিনি।

রেড কার্পেটে হাঁটার জন্য বেলার পোশাকটি এতই খোলামালা ছিল, যে বেশ বুঝে শুনে পা ফেলতে হয়েছিলে তাকে। ‘দ্য আননোন গার্ল’ ছবির প্রিমিয়ারের রেড কার্পেটে ঘটে এই ঘটনাটি। লাল গাউনের আনাচ কানাচ থেকে উঁকি মারছিল শরীরের অনেক অংশ। বেলা নিজেও সেটা বুঝতে পারছিলেন। তাই বুঝে শুনে হাঁটাহাঁটি করতে হচ্ছিল তাকে।

অদ্ভুতুড়ে 10:07 PM
  কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম বা পাম ডি অর জিতে নিলেন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক কেন লোচ। চলচ্চিত্র বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় এই উৎসবের ৬৯ বছরের ইতিহাসে কেন লোচ দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে বিশ্বের মাত্র নয়জন পরিচালকের কাতারে নাম লেখালেন যারা দুবার করে এই পুরস্কার পেয়েছেন। স্বর্ণ পাম বিজয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হলে উপস্থিত চলচ্চিত্র বোদ্ধাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়।

৭৯ বছর বয়সী কেন লোচ তার সমাজ-বাস্তবতা বিষয়ক নাটক ‘আই, ড্যানিয়েল ব্লেক’ নামের ছবির জন্য পুরস্কৃত হন।

এর আগে ২০০৬ সালে যুদ্ধবিষয়ক ছবি ‘দ্য উইন্ড’-এর জন্য প্রথম স্বর্ণ পাম জেতেন কেন লোচ।

এছাড়া ‘ইটস ওনলি দ্য এন্ড অব দি ওয়ার্ল্ড’ ছবির জন্য উৎসবের গ্রান্ড প্রিক্স বা দ্বিতীয় পুরস্কার পেয়েছেন জাভিয়ার ডোলান এবং জুরি পুরস্কার বা তৃতীয় পুরস্কার জিতে নিয়েছেন আরেকজন ব্রিটিশ পরিচালক আন্দ্র্যে আর্নল্ড তার ‘অ্যামেরিকান হানি’ ছবির জন্য।

এদিকে উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরানী অভিনেতা শাহাব হোসেইনি। পরিচালক আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার জিতে নেন।

অদ্ভুতুড়ে 1:23 AM

DiCaprio-went-with-girlfriend-caught-on-camera

অস্কার জয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর এযাবত অসংখ্য প্রেমের খবর এসেছে সংবাদে। এবার নাকি পোল্যান্ডের এক মডেলের সঙ্গে ভাবের আদান প্রদান করছেন অভিনেতা। পোলিশ প্রেমিকা এলা কাওয়ালেকের সঙ্গে বিভিন্ন জায়গায় ইদানীং দেখা যাচ্ছে ডিক্যাপ্রিওকে।


৪১ বছর বয়সী ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা ও এলাকে সম্প্রতি একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে দেখা গেছে। এছাড়াও একসঙ্গে সাইকেল চালানোর সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছেন এই রোমান্টিক জুটি। এরপর নাকি বন্ধুদের সঙ্গে খেতেও গিয়েছিলেন দুজনে।

ছবিতে দেখা গেছে, জিনস ও টিশার্টের সঙ্গে বেসবল ক্যাপ পরে সাইকেল চালাচ্ছেন ডিক্যাপ্রিও।  ওদিকে এলা তার ব্লন্ড চুলের সঙ্গে মানানসই সাদা টিশার্ট, ডেনিমের জ্যাকেট ও জিনস পরে ছিলেন। এছাড়া সেসময় দুজনের চোখেই রোদচশমা ছিল।

অদ্ভুতুড়ে 3:18 AM

‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিবাসী বিহারী শ্রমিকের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। চরিত্র অনুযায়ী মেকআপ নিতে হয়েছিল তাকে। আর সেটাতেই হয় বিপত্তি। আলিয়াকে চিনতে না পারায় সেটে পাত্তা পাননি তিনি।

‘উড়তা পাঞ্জাবে’র সেটে পাত্তা পাননি আলিয়া (Alia)!

একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে আলিয়া বলেছেন, আমরা যখন শুটিং শুরু করি তখন আমি সেটে হাঁটছিলাম। কিন্তু আমাকে চিনতে না পারায় কেউ পাত্তা দেয়নি। কেউ বুঝতেই পারেনি যে সেটা আমি ছিলাম। যখন আমি অভিষেক চৌবের সঙ্গে কথা বলা শুরু করি তখন তারা বিষয়টি বুঝতে পারে।

ছবিতে নিজের চরিত্রে নিয়ে আলিয়া বলেছেন, যদি কোনো চরিত্রে রাগী, দুঃখী কিংবা বিক্ষিপ্ত হয় সেখানে আলিয়ার কিছু করার থাকে না, কারণ এটি চরিত্র। আমার চরিত্র যেরকম চায় আমি সেরকমই আমি অভিনয় করি।

‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আরো অভিনয় করেছেন শহিদ কাপুর, দিলজিত দোসাঞ্জ  ও কারিনা কাপুর খান। আগামী ১৭ জুন ছবিটি মুক্তি পাবে।

অদ্ভুতুড়ে 2:44 AM

  বড়পর্দায় জনপ্রিয় দানব চরিত্র গডজিলা (Godzilla) ও কিংকং(Kinkam)-কে মুখোমুখি করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস। সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ২৯ মে। ভ্যারাইটি জানায়, নতুন এ ছবির নাম ‘গডজিলা ভার্সেস কং’। একইসঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে ‘গডজিলা টু’র মুক্তি তারিখ। সিনেমাটি ৯ মাস পিছিয়ে মুক্তি পাবে ২০১৯ সালের ২২ মার্চ।
গডজিলা (Godzilla) বনাম কিংকং(Kinkam)


২০১৫ সালের অক্টোবরে কিংবদন্তির দুই দানবকে এক করার ঘোষণা দেয় ওয়ার্নার ব্রস। দিনক্ষণ ঘোষণা দিয়ে তা আরো পোক্ত করল।২০১৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা’র রিবুট বিশ্বব্যাপী আয় করে ৫২.৯ কোটি ডলার। এর পরপরই জানানো হয় ‘গডজিলা টু’ মুক্তি পাবে ২০১৮ সালের ৮ জুন। কিন্তু দুই দানবের মুখোমুখি হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে পিছিয়ে গেল ৯ মাস।

এ দিকে কিংকং সিরিজের নতুন সিনেমা ‘কং : স্কাল আইল্যান্ড’ মুক্তি পাবে ২০১৭ সালের ১০ মার্চ।প্রথম ‘কিংকং’ মুক্তি পায় ১৯৩৩ সালে, ‘গডজিলা’ মুক্তি পায় ১৯৫৪ সালে। এর মধ্যে শুধু গডজিলাকে নিয়েই ৩০টির মত সিনেমা নির্মিত হয়েছে। কাছাকাছি সংখ্যক সিনেমায় দেখা গেছে কিংকংকে। এর আগে ১৯৬২ সালে সিনে পর্দায় প্রথমবার মুখোমুখি হয় গডজিলা ও কিংকং।

মজার বিষয় হল বাংলাদেশেও নির্মাণ হয়েছে একটি কিংকং সিনেমা। ইফতেখার জাহান পরিচালিত ‘বাংলার কিংকং’ নামের সিনেমাটিতে অভিনয় করেন মুনমুন ও ড্যানি সিডাক।

অদ্ভুতুড়ে 4:57 AM


এ সপ্তাহের বলিউড ও হলিউডের টপ (Top) মুভি লিস্টঃ

বাগি
অভিনয় : টাইগার শ্রফ শ্রদ্ধা কাপুর
সান্তা বান্তা প্রাইভেট লিমিটেড
অভিনয় : বীর দাস, নেহা ধুপিয়া
ফ্যান
অভিনয় : শাহরুখ খান সায়ানি গুপ্ত
লাভ গেমস
অভিনয় : তারা আলিশা বেরি, গৌরব অরোরা
কি অ্যান্ড কা
অভিনয় : কারিনা কাপুর অর্জুন কাপুর


হলিউড
 দ্য জাঙ্গল বুকঅভিনয় : নীল শেঠি, বেন কিংসলে
দ্য হান্টসম্যান : উইন্টার’স ওয়ার
অভিনয় : শার্লিজ থেরন এমিলি ব্লান্ট
কিয়ানু
অভিনয় : জর্ডান পিয়ল কিগান-মাইকেল কি
মাদার’স ডে
কণ্ঠ : জেনিফার অ্যানিস্টোন, জুলিয়া রবার্টস
বারবার শপ : দ্য নেক্সট কাট
অভিনয় : আইস কিউব রেজিনা হল


অদ্ভুতুড়ে 4:40 AM
একটা বয়সে টুকটাক চুরির অভ্যাস অনেকেরই থাকে। লক্ষ্যটা অবশ্য থাকে বাবার মানিব্যাগ কিংবা মায়ের পার্স। জেনিফার অ্যানিস্টোন  (Anniston) ও ব্যতিক্রম নন। এত দিন পরে এসে সেটাই স্বীকার করে নিলেন এই অভিনেত্রী।

একটা বয়সে টুকটাক চুরির অভ্যাস অনেকেরই থাকে। লক্ষ্যটা অবশ্য থাকে বাবার মানিব্যাগ কিংবা মায়ের পার্স। জেনিফার অ্যানিস্টোন  (Anniston) ও ব্যতিক্রম নন। এত দিন পরে এসে সেটাই স্বীকার করে নিলেন এই অভিনেত্রী।


 অ্যানিস্টোন জানালেন, ভিডিও গেমসের জন্য মায়ের পার্স থেকে নিয়মিত পয়সা সরাতেন তিনি। তাঁর ভাষায়, ‘জানি না কত সরাতাম। এক ডলারই হবে হয়তো। খুব বেশি সরাতাম বলে মনে হয় না। আমাদের শৈশবে ওই এক ডলারই ছিল অনেক বড় ব্যাপার। অনেক কিছু করা যেত। আমি শুধু স্রেফ ভিডিও গেম খেলার জন্যই এমনটা করতাম। অন্য কিছুর জন্য নয়।’

অদ্ভুতুড়ে 12:35 AM

একের পর এক অ্যাচিভমেন্ট। কখনও হলিউড ছবি তো কখনও রাষ্ট্রপতির কাছ থেকে পুরষ্কার। জীবনের সেরা সময়ে বিচরণ করছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। 

প্রিয়াঙ্কা রক' এমনই প্রশংসা হলিউড তারকা ডোয়েনের 
বলিউড থেকে কয়েকদিনের ছুটি নিয়ে তিনি এখন ব্যস্ত হলিউডে। আর সেখানেও তাঁর প্রতিভায় মুগ্ধ সবাই। তাঁর প্রতিভার প্রশংসা করলেন হলিউড তারকা ডোয়েন জনসন। বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করে ডোয়েন বললেন, 'প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হওয়ার আগে ওর নাম আমি শুনেছিলান। প্রিয়াঙ্কা খুবই সুন্দরী এবং প্রতিভাবান। বলিউডে ৫০-এরও বেশি ছবি করে ফেলেছে ও। 
এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। শুধু ছবিই যে করে ফেলেছে তাই নয়, পেয়েছে অনেক পুরষ্কারও। ওর একটা লক্ষ্য আছে। আর সেখানে পৌঁছতে যত কঠিন পরিশ্রমই করতে হোক না কেন, প্রিয়াঙ্কা সেটা করবেই। ওর এই গুণই আমাকে মুগ্ধ করেছে। বেওয়াচে ওর সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি। ওর সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে। ওকে দেখে মানুষ প্রেরণা পায়।' সহঅভিনেতা ডোয়েনের প্রশংসায় প্রিয়াঙ্কা নিজেও খুব খুশি। তাঁদের দু'জনকে খুব শীঘ্রই 'বেওয়াচে' দেখা যেতে চলেছে।
Powered by Blogger.