অদ্ভুতুড়ে 1:58 AM
নতুন বন্ড তারকা হচ্ছেন ডেমিয়ান লিউস


আনুষ্ঠানিক ঘোষণা না এলও জনপ্রিয় জেমস বন্ড সিরিজের বর্তমান বন্ড তারকা হিসেবে ড্যানিয়েল ক্রেগের দিন শেষ। নতুন বন্ড তারকা হচ্ছেন ডেমিয়ান লিউস।


এমন গুঞ্জণই ভেসে বেড়াচ্ছে হলিউডের অলিগলিতে। লন্ডনের প্রকাশনা সংস্থা উইলিয়াম হিলস-এর মুখপাত্র রুপার্ট এডামস-এর কথায়ও মিলল সে রকমই ইঙ্গিত।

তিনি বলেন, ‘বন্ড তারকা হিসেবে ডেমিয়ান লিউসের নাম আসবে কিনা তা হয়ত এখনই বলা যাবে না, তবে নভেম্বরে মুক্তি পেতে যাওয়া বন্ড সিরিজের ‘স্পেক্ট্রা’ পর্বটিই যে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি তা বলা যায়।’

 ইতোমধ্যে ইয়ন প্রডাকশন ০০৭ ডট কমে ‘স্পেক্ট্রা’র কিছু ফুটেজ প্রকাশ করেছে। এ বছরের নভেম্বরে ছবিটি মুক্তির আগে হয়তো পরবর্তী বন্ড তারকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে না। এদিকে ডেমিয়ান লিউস ‘উলফ হল’, ‘ডেজার্ট অব কুইন’, ‘বিলিয়নস’ এ অভিনয় করে বন্ড তারকা হবার যোগ্যতা প্রমান করেছেন বলেন সংশ্লিষ্টরা মনে করছেন। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.