Showing posts with label cinema. Show all posts

অদ্ভুতুড়ে 11:21 AM
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা মামলা থেকে মুক্তি পেলেন বলিউডের দুই বলিষ্ঠ অভিনেতা শাহরুখ খান এবং সালমান খান।
 সালমান ও শাহরুখ

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভিত্তিহীন বলে সোমবার দুপুরে তা বাতিল করে দিয়েছেন দিল্লীর আদালত।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ দুই তারকার বিরুদ্ধে অভিযোগ, তারা ‘বিগ বস’ রিয়েলিটি শো'র প্রচারণার জন্য একটি ভিডিও তৈরির সময় জুতা পায়ে মন্দিরে প্রবেশ করেছিলেন।
এ বিষয়ে তদন্ত করে পুলিশ জানিয়েছিলেন, শাহরুখ এবং সালমান একটি স্টুডিওতে সেট তৈরি করে ভিডিওটির শুটিং করেছিলেন। কারো অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কাজটি করেননি তারা।
চূড়ান্ত রায় ১ জুন প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে ৬ জুন সোমবার দিন ধার্য করে আদালত। শেষ পর্যন্ত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ থেকে দিল্লীর আদালত মুক্তি দিলেন সালমান ও শাহরুখকে।

অদ্ভুতুড়ে 9:30 AM

অতীতকে ভুলে গিয়ে বর্তমান বলিউডে অভিনয় জগতে অনেক সাড়া ফেলেছে সানি লীওন। বেশকিছু সিনামায় অভিনয় করে ইতিমধ্যে তার ভক্তদের সংখ্যাও কম নয়। তবে ভক্তদের কথা বললে অনেক ভক্তদের মধ্যে সানি লিওনও একজন। তাও আবার আমির খানের জন্য।

আমিরকে চান সানি লিওন

তিনি আমিরের এতটাই ভক্ত যে লাইট-ক্যামেরা-অ্যাকশনে আমিরের সঙ্গে যদি কিছুটা সময়ও তিনি অভিনয়ের সুযোগ পান, তাহলে নিজেকে ধন্য মনে করবেন। আমির খানের সঙ্গে এর আগে দেখাও করেছেন সানি। একসঙ্গে ডিনারও করেছেন। তবে স্ক্রিনে একসঙ্গে হাজির হওয়ার খুব ইচ্ছা তার।
অবশ্য এরই মধ্যে তার মনের আশা একটু হলেও পূরণ হয়েছে। কেননা তিন খানের মধ্যে শাহরুখের সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিন শেয়ার করেছেন সানি।
সম্প্রতি আরবাজ খানের সঙ্গে তেরা ইনতেজার শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে, ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমায়।

অদ্ভুতুড়ে 7:12 AM

চলতি বছর এখন পর্যন্ত মুক্তির প্রথম দিনে আয়ের দিক দিয়ে শীর্ষে ছিল শাহরুখ খানের 'ফ্যান' মুভিটি। প্রথম দিনে এটির আয় ছিল ১৯.৫০ কোটি রুপি। 



 Housefull-3ra -triumph


এদিক দিয়ে দ্বিতীয় স্থানে ছিল অক্ষয় কুমার অভিনীত 'হাউসফুল-৩' মুভি যার প্রথম দিনের আয় ছিল ১৫ কোটি রুপির বেশি। তবে মুক্তির পঞ্চম দিনের মাথায় শাহরুখের 'ফ্যান'কে টপকে গেছে অক্ষয়ের 'হাউসফুল ৩'। গতকাল পঞ্চম দিনে এটির আয় ছিল ৭.০৭ কোটি রুপি। এর ফলে গত ৩ জুন মুক্তির পর গত পাঁচ দিনে এটির মোট আয় দাঁড়িয়েছে ৬৮ কোটি রুপি। বলিউডের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এক টুইট বার্তায় একথা জানান। খবর ইন্ডিয়া টুডে'র সাজিদ ফারহাদ পরিচালিত হাউসফুল সিরিজের প্রথম মুভি 'হাউসফুল' বক্স অফিসে তেমন সফল ছিল না। তবে তার তৃতীয় সংস্করণ বক্স অফিস মাতাচ্ছে। কমেডি ধাঁচের তারকাবহুল এই মুভিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, লিজা হেইডন ও নার্গিস ফাখরি। এছাড়া অাছেন বোমান ইরানিও।

অদ্ভুতুড়ে 8:08 AM

কাজে ভাটা পড়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। ‍দিন কয়েক আগেও শোনা গিয়েছিল এমন গুঞ্জন। কিন্তু আসল খবর হলো  আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সম্রাট’ ছবির ডাবিংয়ের কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি।

কাজ করছেন অপু বিশ্বাস 
এ নিয়ে অপু বিশ্বাস , আমার কাজ আমি করে যাচ্ছি। ‘সম্রাট’ ছবির ডাবিংয়ের কাজ কয়েকদিন আগে শেষ করলাম। ছবিটি ঈদে মুক্তির পাওয়ার সম্ভাবনা আছে। এ ছবির গান, লোকেশন ও ছবির গল্প দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।‘সম্রাট’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
ঢাকা, থাইল্যান্ডসহ বেশকিছু মনোরম জায়গায় এ ছবির কাজ হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক মোস্তফা কামাল রাজ।
ছবিটির মুক্তির বিষয়ে তিনি বলেন, এবারের ঈদে আমার এ ছবিটি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এ ছবির জন্য অপু বিশ্বাসসহ বেশিরভাগ শিল্পী ডাবিং শেষ করেছেন। শাকিব খানও বেশকিছু কাজ এগিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। ফিরে এসে ডাবিংয়ের বাকি কাজ শেষ করলেই আমার ছবি প্রস্তুত হয়ে যাবে।
‘সম্রাট’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, কাবিলা, সুব্রত, শিমুল খান, ডিজে সোহেল, এবি রোকন প্রমুখ। এ ছবিটি ছাড়াও অপু বিশ্বাস বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সারের ‘মা’ ছবিতে অভিনয় করছেন।

অদ্ভুতুড়ে 9:15 AM

 প্রেমের সম্পর্ক থেকে একটু বিরতি নিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। কারণ, জনসম্মুখে এই সম্পর্কের কথা লুকিয়ে রাখেতে চেয়েছিলেন তারা। সেই বিরতি শেষে আবার কাছাকাছি এসেছেন এই কপোত-কপোতি।

অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের ক্রিকেটার বিরাট কোহলি 


গত বৃহস্পতিবার (২ জুন) ‘সুলতান’ ছবির দৃশ্যধারণের জন্য বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আনুশকা। আদর্শ প্রেমিকের মতো প্রেমিকাকে বিদায় জানাতে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন বির‍াট। এরপর বলিউডের এই অভিনেত্রীকে বিদায় জানিয়েছেন আলিঙ্গন ও চুম্বন দিয়ে।
এখানেই শেষ নয়, মুম্বাইয়ে কিছু সময় একান্তে কাটিয়েছেন বিরুষ্কা জুটি। এ ছাড়া গত মাসে আইপিএল চলাকালীন বেঙ্গালুর‍ুর একটি চায়নিজ রেস্টেরুন্টে দেখা গেছে তাদের। এমনকি এখন বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।
আনুশকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিরাট কিন্তু তাতে রাজি হননি তিনি। কারণ নিজের ক্যারিয়ার নিয়েই এখন ব্যস্ত থাকতে চান বলিউডের এই অভিনেত্রী।
 এ ছাড়া ‘সুলতান’ ছবিতে অভিনয় করাকে কেন্দ্র করে এই জুটির মধ্যে মনোমালিন্য হয়। সবমিলিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয় বিরাট ও আনুশকার।কিন্তু সব মিথ্যা প্রমাণ করে আবারও এক হলেন এ জুটি।

অদ্ভুতুড়ে 8:55 AM

নির্মাতা হিসেবে বলিউডে নাম লেখালেও ফারহান আখতার অভিনয়েও তাঁর প্রতিভা প্রমাণ করেছেন। অভিনয়ে নাম লেখান ২০০৮ সালে, ‘রক অন’ ছবির মাধ্যমে। এরই মধ্যে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনো হয়েছেন সংগীত শিল্পী, কখনো করপোরেট কর্মী, কখনোবা ক্রীড়াবিদ। এবার তিনি হচ্ছেন কয়েদি। 
ফারহান  হবেন  কয়েদি

 প্রযোজক নিখিল আদভানির নতুন ছবিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির চরিত্রে অভিনয় করবেন এই ‘ভাগ মিলখা ভাগ’ তারকা। একটি সূত্র জানায়, রণজিৎ তিওয়ারি পরিচালিত ছবিটির শুটিং এ বছরের অক্টোবরে শুরু হতে পারে। যদিও সিনেমাটির নাম এখন পর্যন্ত জানা যায়নি।

 সূত্রটি আরও জানায়, এখানে কয়েদির বেশে সম্পূর্ণ নতুন এক ফারহানকে দেখতে পাওয়া যাবে। ছবির বেশির ভাগ দৃশ্য ভারতের মুম্বাইয়ে ধারণ করা হবে। এই ছবির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।
ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওয়াজির’। এখানে তাঁর সহশিল্পী ছিলেন অদিতি রাও হায়দারি। এই বছর শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ‘রক অন টু’, এই ছবির নায়িকা শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এই দুই অভিনেত্রীকে জড়িয়ে তাঁকে নিয়ে বলিউড পাড়ায় শোনা যাচ্ছে প্রেমের গুঞ্জন।

অদ্ভুতুড়ে 6:54 AM

From- tomorrow -I'll -bleed- baiyye:- parimaniকাল থেকে কলকাতায় রক্তের বন্যা বইয়ে দিবেন বলে মন্তব্য করেছেন পরীমণি। তবে সত্যি সত্যি শরীরের কোনো রক্ত নয়; মূলত আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে 'রক্ত' ছবির শুটিং। 


৫ দিনের ছুটি কাটিয়ে আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন পরীমণি। কলকাতায় যোগ দিবেন শুটিং ইউনিটের সঙ্গে। এর আগে গত সপ্তাহে ঢাকায় প্রত্যাবর্তন করেন তিনি। পরীমণি বলেন, "আজ যাব কলকাতায়। টানা সপ্তাহ খানেক শুটিং হওয়ার পর ইউনিট ছুটবে দার্জিলিংয়ের পথে। এরপর সেখানে শুটিং সম্পন্ন করে ফিরব ঢাকায়। বলতে পারেন কাল থেকেই রক্তের বন্যা বইয়্যে দিব।"
এদিকে পরীমণি ফেরার আগে ইউনিট থেকে চলে আসেন পরিচালক মালেক আফসারী। শুটিং নিয়ে সময়ের মতপার্থক্য হওয়ায় জাজ মাল্টিমিডিয়ার আলোচিত এ ছবি থেকে ইউটার্ন নেন তিনি। জানা গেছে, তার জায়গায় দায়িত্ব পালন করবেন ওয়াজেদ আলী সুমন।
উল্লেখ্য, গত এপ্রিলে বেশ ঘটা করে  'রক্ত' সিনেমার মহরত আয়োজন করে প্রোডাকশন হাউজ জাজ মাল্টিমিডিয়া।

অদ্ভুতুড়ে 10:46 AM
 "I- prepared- myself -for- a -new '

তানহা তাসনিয়ার নায়িকা হওয়ার গল্পটি মজার। ফেসবুক পরিচয়ে ‘ভোলা তো তারে যায় না’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন নীরব। সিনেমাটি মুক্তি পেয়েছে ১৮ মার্চ। এরপর অনেকটা আড়ালে চলে যান তানহা। কেন? সে রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন ।

কেমন আছেন?
ভালো আছি। আপনি ভালো আছেন?
আছি। কিন্তু আড়ালে থাকার রহস্য কী?
আড়ালে কই? এই যে সবার সাথে যোগাযোগ আছে। আপাতত কোনো ছবির শুটিং করছি না এটা ঠিক। কিন্তু ফটোশুট করছি। এ জন্য হয়ত আপনার মনে হচ্ছে আড়ালে চলে গেছি।
ইদানিং নাকি জিমে যাচ্ছেন?
হ্যাঁ যাচ্ছি। কিছুদিন শুটিং না থাকায় একটু ফ্যাটি হয়ে গেছিলাম। তাই প্রতিদিন ২-৪ ঘণ্টা জিম করছি। মিরপুরে বাসার পাশেই একটা লেডিস জিম আছে। ওখানেই প্রতিদিন বিকেলে ব্যায়াম করি। সামনের ছবিগুলোর জন্য নিজেকে নতুনরূপে আনতে চাইছি।
এটাই তাহলে আড়ালে যাওয়ার রহস্য! আর নাচ-অভিনয়ের প্রস্তুতি?
আরে রহস্য-টহস্য কিছু না। নিজেকে প্রস্তুত করব না! না হলে প্রতিযোগিতায় টিকে থাকবো কীভাবে? নাচ তো ছোটবেলায় শিখেছি। তাই আলাদা প্রস্তুতির কিছু নেই। জিমে আমরা অ্যারোবিক্স করছি। মানে নাচের তালে তালে ব্যায়াম। ইয়োগা ও অন্যান্য ব্যায়াম তো আছেই।
পরিচালক জাকির হোসেন রাজু স্যার আলাদাভাবে গ্রুমিং করাচ্ছেন। উনি বলেছেন, ‘মা তোমাকে গড়ার দায়িত্ব আমার’। উনি আমাকে সন্তানের মতো করে অনেক কিছু শেখাচ্ছেন। উনার কাছে আমি অনেক কৃতজ্ঞ।
‘জানবাজ’ ও ‘ভালো থেকো’তে কী ধরনের চরিত্রে দেখা যাবে?
‘জানবাজ’-এ ওয়াজেদ আলী সুমন স্যারের পরিচালনায় বিপরীতে আছেন বাপ্পী। বড়লোকের অহংকারী, রাগী ও জেদী মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। ছেলেদের পাত্তা দিই না। বাপ্পী অনেক কিছু করে প্রেমে রাজি করায়। এ সময় হুট করে আমার পরিবারের সবাই খুন হয়। তখন কাহিনী অন্যদিকে মোড় নেয়।
আরিফিন শুভর সঙ্গে করছি ‘ভালো থেকো’। এর কাহিনী রোমান্টিক। কিন্তু গতানুগতিক রোমান্টিক গল্পের তুলনায় ভিন্নতা আছে। রাজু স্যারের নিষেধাজ্ঞা থাকায় বেশি কিছু বলতে পারছি না।
শুভ ও বাপ্পী এ সময়ের জনপ্রিয় নায়ক। তাদের প্রচুর ভক্ত রয়েছে। আপনি কার ভক্ত?
এটা কেমন প্রশ্ন করলা ভাইয়া! আমি কার নাম বলি আর কে রাগ করে। দুজনকেই ভালো লাগে। আর যেহেতু দুজনের সাথেই কাজ করতে যাচ্ছি— আমার চাওয়া থাকবে দুটো ছবিই যেন ভালো হয় আর দর্শক ছবিগুলো দেখে।
শাকিবের সাথেও তো ‘ধূমকেতু’ করছেন। অনেকদিন তো হলো— শুটিং কেন শেষ হচ্ছে না?
এটা তো পরিচালকের ব্যাপার। আমি যেটা জানি শাকিব ভাইয়ার শিডিউল না মেলাতে পারায় এমনটা হচ্ছে। শাকিব ভাইয়ার শিডিউল পেলেই শেষ হয়ে যাবে।
"I- prepared- myself -for- a -new '
আর কোনো ছবি?
‘ভোলা তো তারে যায় না’ মুক্তির পর অনেক অফার পেয়েছি। আপাতত সম্পূর্ণ নতুন নায়কদের সাথে কাজ করতে চাই না। কারণ আমি নিজেও নতুন। প্রথম ছবি নীরবের সাথে, এরপর শাকিব ভাইয়ার সাথে। এরপর বাপ্পী ও আরিফিন শুভর সাথে। তাই ঝুঁকিতে যেতে চাচ্ছি না। যদি ভালো গল্প, পরিচালক ও প্রযোজনা সংস্থার ছবি হয় তাহলে নতুন নায়কের বিষয়টি ভেবে দেখব।
প্রথম ছবির পরিচালক ও নায়ক আপনাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। আপনিও দিয়েছিলেন।
নীরব ও রফিক শিকদারের মাধ্যমে চলচ্চিত্রে এসেছি আমি। এটা সবসময় বলি। তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। ব্যাপারটা হয়েছে পুরোটাই ভুল বোঝাবুঝি। মনে করি না আমি ও উনি (রফিক শিকদার) খারাপ কিছু করেছি। উনার স্ট্যাটাস দেখে অনেকে ভেবেছিল আমি বুঝি অকৃতজ্ঞ। নিজেকে ক্লিয়ার করার জন্য স্ট্যাটাসটা দিয়েছিলাম। যতটুকু চিনি রফিক শিকদার লোক হিসেবে খারাপ না। আমার মনে হয়— তৃতীয় কোনো পক্ষ সমস্যাটা তৈরি করেছে।
কেউ হয়ত বলেছে— ‘আপনি চান্স দিয়েছেন, আর সে আপনার কথা শুনলো না, ছবির প্রচারণায় গেল না। এটা তো আপনি কোনভাবেই সহ্য করতে পারেন না।’ আসলে আমি তখন হাসপাতালে ছিলাম। এটা তো স্ট্যাটাসে উল্লেখ করেছি।
এখন তো অনেক নায়িকা। এদের ভিড়ে নিজেকে কীভাবে টিকিয়ে রাখবেন?
ওই যে বললাম, নিজেকে নতুন করে প্রস্তুত করছি। দর্শকরা আমাকে নতুনরূপে দেখতে পাবেন। প্রথম ছবির ভুল-ত্রুটির সংশোধন করার চেষ্টা থাকবে। বছরে ১৫-২০টি ছবি না করে হাতে গোনা ৪-৫টি ছবি করব। যেগুলো দর্শক দেখবে, অনেকদিন মনে রাখবেও।

অদ্ভুতুড়ে 10:11 AM

আগামী ২৩ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে শুরু হতে যাওয়া ১৫তম ইস্ট এন্ড চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।


 বেস্ট ফিচার প্রাইজ বিভাগের বিজয়ী নির্বাচনে কাজ করবেন তিনি। এ উৎসব চলবে ৩ জুলাই পর্যন্ত। ফারুকীর পাশাপাশি বিচারক হিসেবে আরও থাকবেন ‘হেলবয়’ তারকা রন পার্লম্যান, ‘সাফ্রাগেট’-এর পরিচালক সারাহ গ্যাভরন ও তুর্কি পরিচালক তলগা কারাসেলিক এবং আবুধাবির চলচ্চিত্র লেখক ও প্রযোজক কলিম আফতাব। স্ক্রিন ডেইলি এ খবর জানিয়েছে। এদিকে জানা গেছে, দেশে থেকেই অনলাইনে ছবি দেখা ও ই-মেইলে রায় পাঠানোর মাধ্যমে ইস্ট এন্ড উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুকী। কারণ তিনি নিজের ‘ডুব’ (নো বেড অব রোজেস) ছবির পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত রয়েছেন। ফারুকী তার ফেসবুকে স্ক্রিন ডেইলির লিংক শেয়ার করে লিখেছেন, ‘এ উৎসবের অংশ হতে পেরে আমি আনন্দিত। জানি কাজটা খুব সহজ হবে না। সশরীরে থাকতে পারলে আলোচনা ও তর্ক-বিতর্কে অংশগ্রহণের সঙ্গে সহ-বিচারকের সান্নিধ্য পাওয়া যেতো। তথাপি ই-জুরির মতো নতুন একটা অভিজ্ঞতা নেওয়া হবে এ আয়োজনের মাধ্যমে।

অদ্ভুতুড়ে 11:08 PM

প্রিতি জিনটার বিয়েতে লুলিয়া ভেন্টুরের সঙ্গে অংশ নেয়ার পর আরও ফুলে ফেঁপে উঠেছে রোমানিয়ার এই সুন্দরীর সঙ্গে তার বিয়ের গুজব। অবশেষে সবাইকে এক কথায় চুপ করালেন তিনি। বললেন, বিয়ে করলে তার খবর সবার আগে জানবে তার ভক্তরাই।
সালমান কি লুলিয়াকেই বিয়ে করছেন? এই প্রশ্ন শুনে শুনে অতিষ্ঠ এখন তার পুরো পরিবার। খ্যাতির বিড়ম্বনা শুধু সালমানকেই নয়, পোহাতে হচ্ছে তার দুই ভাই এবং বাবাকেও।
এরই মধ্যে কৌশলী উত্তর দিয়ে নিজের গা ঝেড়েছেন সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। এবার গণমাধ্যম চড়াও হয়েছে সালমানের দুই ভাই আরবাজ এবং সোহেলের উপর।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই প্রশ্নটি বাবার মতোই কৌশলে এড়িয়ে গেছেন আরবাজ। কিন্তু ভাইয়ের মতো মাথা ঠান্ডা রাখতে পারেননি পারেননি সোহেল।
বৃহস্পতিবার ব্যান্ড্রার এক রেস্তোরাঁয় মা-বাবাকে নৈশভোজে গিয়েছিলেন সোহেল, তখন তাকে ছেঁকে ধরে সাংবাদিকরা। এতে ভয়ঙ্কর রেগে যান এই পরিচালক, এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে বসেন।
তবে সালমানের ভাষ্যে, দুর্ব্যবহার নয়, বাবা-মাকে সাংবাদিকদের হাত থেকে বাঁচাতেই এমনটি করেছেন তার ভাই।
তিনি বলেন, “আমার বাবার বয়স ৮০ বছর। আপনারা কথায় কথায় তার সামনে এভাবে মাইক ধরেন, ছবি তোলেন, যদি কখনও তিনি অসুস্থ হয়ে পড়েন তখন কি হবে?”
“আমাদের বয়স কম, আপনারা আমাদের সঙ্গে এমন করতে পারেন। কিন্তু দয়া করে আমার বাবা-মাকে ছাড় দিন। এটা এমন কী প্রশ্ন যার উত্তর জানার জন্য রাত ১২টা সময় আপনারা আমার মা-ভাইয়ের উপর চড়াও হবেন? আমি বিয়ে করছি নাকি না এটা জানার জন্য রাত দুপুরে আপনাদের এত ব্যস্ত হতে হবে কেন? গণমাধ্যমের উচিৎ কিছু নিয়ম মেনে চলা।” বলেন সালমান।
এই বছরই হবে সালমানের বিয়ে, এই গুঞ্জন চলছে তার ৫০তম জন্মদিনের পর থেকেই। সালমানের পুরনো বন্ধু প্রিতি জিনটার বিয়েতে তার সঙ্গে লুলিয়াকে প্রথমবারের মতো জনসম্মুখে আসতে দেখার পর এই গুজব হয়েছে আরও জোরালো।
কয়েকদিন আগে শোনা যায়, আগামী জন্মদিনে অর্থাৎ এ বছরের ২৭ ডিসেম্বর হবে সালমানের বিয়ে।
এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে ভারতীয় গণমাধ্যমগুলো।
সাংবাদিকদের অতিরিক্ত আগ্রহে ক্ষুব্ধ হয়ে পরদিন এক অনুষ্ঠানে এসে সালমান বলেন, “আমার বিয়ের খবর আমি সরাসরি আমার ভক্তদের জানাবো, আপনাদের বলব কেন?”
তিনি আরও বলেন, “যখন আমি বিয়ে করবো, তখন ফেইসবুক-টুইটারের মাধ্যমে আমার ভক্তদের জানিয়ে দিবো।” 
লুলিয়ার সঙ্গে সালমানের বিয়ের গুজব শুনে এর আগেও একবার সরগরম হয়েছিল গণমাধ্যম। রোমানিয়ার এই অভিনেত্রীর আঙুলে আংটি দেখার পর রটেছিল, সালমানের সঙ্গে বাগদান হয়েছে তার। তবে তখন পুরো ব্যাপারটি হেসেই উড়িয়ে দিয়েছেন সালমান। কিন্তু এবার তিনি হ্যাঁ কিংবা না-- কিছুই বলছেন না সরাসরি। ফলে গুজবও পুরোপুরি শেষ হচ্ছে না।

অদ্ভুতুড়ে 10:46 AM
পরিচালক ওমাং কুমার নির্মিত নতুন ছবি ‘সর্বজিৎ’ মুক্তি পেয়েছে। কান উৎ​সবে গিয়ে এই ছবির প্রচারণার কাজটিও চালিয়ে এসেছেন ঐশ্বরিয়া রাই। সর্বজিতের জীবনের সত্য কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি মুক্তির প্রথম দিন প্রত্যাশিত আয় করেনি। সেদিন ছবিটির আয় ছিল ৩ দশমিক ৬৯ কোটি রুপি। কিন্তু দ্বিতীয়দিনেই ছবিটির প্রতি
দর্শকের আকর্ষণ বেড়েছে। আর তাই দুদিন মিলে আয় হয়েছে ৮ দশমিক ২৫ কোটি রুপি।

আয় নিয়ে ব্যবসায়ীরা ভাবুক, আমরা বরং বলি, এই ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণদীপ হুদা ও রিটা চাড্ডা। বিশেষ করে দলবীর কাউর চরিত্রে ঐশ্বরিয়া আর সর্বজিৎ​ চরিত্রে রণবীর হুদার অভিনয়ে বাকহীন হয়ে গেছেন সিনেমা হলে উপস্থিত অসংখ্য দর্শক।
মিথ্যে অভিযোগে বছরের পর বছর পাকিস্তানের জেলে থাকা সর্বজিতের পক্ষে আ​ইনি লড়াই করতে আসেন দলবীর কাউর। এ নিয়েই এ ছবির কাহিনি।

অদ্ভুতুড়ে 12:22 AM

গত শুক্রবার শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফের ‘বাগি’ মুক্তি পেয়েছে। সিনেমার প্রচার চালাতে কোনো কমতি রাখেননি ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা। 

বক্স অফিসে ‘বাগি’-র বাজিমাত: দেখুন ট্রেইলার 
ভারতের বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়িয়েছেন এই ছবির প্রচারের জন্য। তাঁদের সব কষ্ট বুঝি এবার সার্থক হতে চলেছে। মুক্তির প্রথম দিনেই ‘বাগি’ বাগিয়ে নিয়েছে প্রায় ১২ কোটি রুপি।
সাজিদ নাদিয়াওয়াদা প্রযোজিত এই ছবিটি গতকাল শনিবার ভারতের ২ হাজার ৭৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভারতের বাইরেও ৩৪৪টি হল পেয়েছে এই ছবি। প্রথম দিনেই বক্স অফিস মাত করতে সক্ষম হয়েছে ‘বাগি’। চলতি বছরে মুক্তির শুরুর দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে এই ছবি। এই তালিকায় শীর্ষে আছে শাহরুখ খানের ‘ফ্যন’। আর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’। মধ্যপ্রাচ্যেও এটি ভালো ব্যবসা করছে।
ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ একটি টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন। তিনি আরেকটি টুইট বার্তায় সাব্বির খান পরিচালিত ‘বাগি’ ছবির প্রশংসা করেন।
মজার বিষয় হলো, শুরুর দিনেই টাইগারের প্রথম ছবি ‘হিরোপান্তি’-র মোট আয়ের প্রায় তিন গুণ কামিয়ে নিয়েছে তাঁর নতুন এই ছবিটি। আরও তো দিন পড়েই আছে। আশা করা যাচ্ছে, প্রথম ছবির খরা কাটাতে ‘বাগি’ টাইগার শ্রফকে ভালোই সাহায্য করবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

অদ্ভুতুড়ে 11:52 PM

প্রকাশিত হল রিভু দাসগুপ্তর থ্রিলার ‘তিন’(TE3N)-এর প্রথম পোস্টার। সেখানে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তায় স্কুটারে সওয়ার অমিতাভ বচ্চন। 

 প্রকাশিত হল থ্রিলার ‘তিন’ এর প্রথম পোস্টার
 পিছনের সিটে নওয়াজউদ্দিন সিদ্দিকি। ব্যাকরাউন্ডে রয়েছে শহর কলকাতার কিছু খণ্ডচিত্র। যেমন- ট্রাম, হলুদ ট্যাক্সি, বাংলায় লেখা দোকানের নাম। আগামী ১০ জুন সম্ভবত মুক্তি পাবে এই ছবিটি। এতে অতিথি শিল্পী হিসেবে থাকছেন বিদ্যা বালনও। অমিতাভ নিজেই টুইট করেছেন পোস্টারটি।

অদ্ভুতুড়ে 10:49 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা ফের পর্দায় আসছে। মুক্তি পেতে এখনও অনেক দেরি, তবুও এখন থেকেই বায়োস্কোপওয়ালার এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 ফের পর্দায় আসছে কাবুলিওয়ালা
ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ড্যানিকে। ছবিটির শুটিং হবে তিন ধাপে, কলকাতা, লাদাখ ও আফগানিস্তানে। কলকাতার শুটিং শেষ হয়ে গেছে, বাকি রয়েছে দুটি পর্যায়। আগামী ১০ মে থেকে লাদাখে শুরু হবে শুটিং, তার পরে দলবল নিয়ে বায়োস্কোপওয়ালা পৌঁছে যাবে আফগানিস্তানে।

উল্লেখ্য, ছবিতে অভিনয় করছেন গীতাঞ্জলি থাপা। ২০১৪ সালে এই গীতাঞ্জলিই লায়ারস ডায়াস ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। জাতীয় পুরস্কার জয়ী গীতাঞ্জলির পাশাপাশি থাকছেন তিসকা চোপড়া ও আদিল হুসেন। শুধু রবীন্দ্রনাথের গল্পটিই নয়, একজন আফগানি ব্যবসায়ীর শৈশব থেকে শুরু করে কলকাতায় কাটানো জীবন, সবটাই থাকছে এই নতুন ছবিতে।‌‌‌

অদ্ভুতুড়ে 12:44 AM

দ্য মোস্ট কনট্রোভার্শিয়াল ফিল্ম অব দ্য ইয়ার'। ট্রেলার দেখে সবার  একই কথা মনে হতে পারে। ছবিটি নিঃসন্দেহে এ বছরের সেরা  বিতর্কিত ছবি হতে চলেছে। 'বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম' নামের ছবিটির ট্রেলারে বেশ কিছু তথ্য দেখে খানিকটা অবাক হওয়ার কথা।

বছরের সেরা আলোচিত সিনেমার ট্রেলার আউট: ভিডিও
ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশের সীমান্তে যেখানে প্রতিনিয়ত গুলি বিনিময় হচ্ছে সেনা সদস্যদের। দুই পক্ষের ক্ষেত্রেই বরং বলা ভালো সীমান্তের দুই পারের মানুষ এতে মারা যাচ্ছে। দেশটির ভেতর এমন অনেক জায়গা রয়েছে যেখানে এর চেয়ে ভয়ানক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মাওবাদী অঞ্চলে কর্তব্য পালন করতে গিয়ে প্রতিবছর বহু সেনা সদস্য মারা যান। এ ছাড়া তাদের সঙ্গে মারা যায় হাজার হাজার  সাধারণ মানুষ।

এ বিষয়ের ওপরই তৈরি হয়েছে সিনেমাটি। একটি বি-স্কুল ছাত্রের মুখ দিয়ে নিজের মতবাদ বলানো অধ্যাপক, নিজের আন্দোলনের পতাকা ছাত্রের হাতে দিয়ে নীরবে পেছন থেকে কাজ করা অধ্যাপকের ভূমিকায় রয়েছেন অনুপম খের। বহু দিন বাদে বড় পর্দায় ফিরছেন পল্লবী জোশি। সঙ্গে রয়েছেন অরুণোদয় সিং, মাহি গিল, গোপাল সিং প্রমুখ। পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

অদ্ভুতুড়ে 11:27 PM

না! যেটা ভাবছেন সেটা একেবারেই নয়। আহা! খারাপ কিছু তো নয়ই। বরং ঘাবড়ে গিয়ে শাহরুখ খানকে একটু বেশি পরিশ্রম করিয়েছেন সানি লিওন। কিন্তু কীভাবে?

শাহরুখের সঙ্গে নয়বার…! কী করলেন সানি লিওন
শাহরুখের আসন্ন ছবি ‘রইস’এর একটি গানে কোমর দোলাবেন সানি। এতো আপনারা সকলেই জানেন। সম্প্রতি একটি সাক্ষাত্কারে সানি জানিয়েছেন, তাঁর শুটিংয়ের সময় সেটে আসতেন বলি-বাদশা। আর তাঁকে দেখে নায়িকা এতটাই টেনসড্ হয়ে গিয়েছিলেন, যে একটা দৃশ্য গুনে গুনে নয়বার রি-টেক দিতে হয়েছে তাঁকে! জানা গেছে, ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানটি ব্যবহার করা হবে ‘রইস’-এ। এমনকী সানির সঙ্গে নাচতে দেখা যেতে পারে বলি-বাদশাকেও।

সানির কথায়, ‘প্রত্যেক দিন যে স্বপ্নটা দেখতাম, শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে সেটাই পূরণ হল। এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে মেকআপ করতে করতে চোখে পানি এসে গিয়েছিল। শাহরুখ ভীষণ ভাল মানুষ এবং প্রফেশনাল। আমি এতটাই বোকা যে, ওঁর সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম।’

শুটিং শেষ হয়ে গেলেও এখনো শাহরুখ খানের ঘোরে রয়েছেন সানি। প্রায় সব সময়ই সেই অভিজ্ঞতার কথা মনে পড়ছে তাঁর। সানির দাবি, এই প্রথম কোনো অভিনেতার জন্য আবেগে প্রায় কেঁদে ফেলেছিলেন তিনি।

অদ্ভুতুড়ে 6:20 AM

আগামী ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘সুলতান’। ছবিতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা। আজ টুইটারে ছবিতে তার ফার্স্ট লুকের ছবিটি প্রকাশ করেছেন তিনি।

 ‘সুলতান’ পোষ্টারে আনুশকার ফার্স্ট লুক
 ছবিতে আখড়ায় কুস্তি করতে দেখা যাচ্ছে আনুশকাকে। ছবির সঙ্গে টুইটারে তিনি লিখেছেন, ‘এখানে সুলতানের আফ্রাকে উপস্থাপন করা হল।’ ক্যাপশন পড়ে ধারণা করা হচ্ছে, ছবিতে আনুশকার চরিত্রের নাম আফ্রা। ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর।

অদ্ভুতুড়ে 11:47 PM

বলিউডে কি গানের অভাব পড়েছে?
'আজহার' ছবির 'ওয়ে ওয়ে' গানটা মুক্তি পাওয়ার পর ফের প্রশ্নটা নতুন করে মাথা চাড়া দিল। টিম আজহার অবশ্য তাদের ক্ষেত্রে যুক্তি দেখাতেই পারে। ছবিটায় বলিউডের প্রাক্তন নায়িকা সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফকরি। 

 'আজহার' ছবিতে নার্গিসের নাচ, পুরনো গানে নতুন মশলা
অতএব, সঙ্গীতা বিজলানির ছবির গান দেখানো যেতেই পারে।
সেই প্রসঙ্গেই ছবিতে এসেছে গানটা। দেখা যাচ্ছে, স্ত্রী নৌরিনের সঙ্গে ছবি দেখতে এক সিনেমা হলে গিয়েছেন আজহার। সেই হলে চলছে সঙ্গীতা বিজলানির ছবি। পর্দায় 'ওয়ে ওয়ে' গানের সঙ্গে নাচছেন সঙ্গীতা। নৌরিন তাঁকে দেখে মুগ্ধ। স্বামীকে বলছেন, ''দেখো, মেয়েটার চোখদুটো কী সুন্দর!'' অন্য দিকে, একটা অস্বস্তি দেখা যাচ্ছে আজহারের চোখে-মুখে।
বেশ কথা। পর্দার নায়িকা যে বাস্তবে ঢুকে পড়বে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে, এমন ভাবে তার ইঙ্গিতটা দিচ্ছে এই গান।
কিন্তু, বিতর্কটা উঠছে অন্য জায়গায়। সঙ্গীতা বিজলানির ছবির দৃশ্য যদি তুলে ধরতেই হত, তবে তা এমন আধুনিক ভাবে কেন? 'আজহার'-এ যে পোশাক পরে নাচছেন নার্গিস, তা তো সেই সময়ের ছবির কস্টিউম নয়। আবার, যে সিনেমা হলটাকে দেখানো হচ্ছে, সেটাও হাল সময়ের মাল্টিপ্লেক্সের মতো। তাহলে কি আর সেই সময় এবং সঙ্গীতার স্মৃতি নতুন করে তৈরি হল?
না কি পুরোটাই ব্যবসা?
কেন না, বেশ অনেক বছর ধরে বলিউড ঘুরে-ফিরে ব্যবহার করছে তার পুরনো গান। নতুন ছবিতে, নতুন ভাবে। শ্রীদেবীর 'হর কিসি কো নেহি মিলতা'-য় তাই দেখা গেল সোনাক্ষী সিনহাকে। 'হেট স্টোরি ৩'-এ ফিরে এল 'আজ ফির তুম পে'। মিকার গলায় শোনা গেল কিশোর কুমারের 'আপনি তো জ্যায়সে ত্যায়সে'। 'হিম্মতওয়ালা'-র রিমেকে হুবহু এক রাখা হল পুরনোটার দুটো গান। নিজের দেওয়া মিউজিককেই খুব অল্প বদলে 'দ্য ডার্টি পিকচার'-এ ব্যবহার করলেন বাপ্পি লাহিড়িও!
সুরকাররা অবশ্য সব সময়েই তাঁদের ধারণা অনুযায়ী ন্যায্য কারণ দেখিয়ে থাকেন। কখনও বলেন, চিত্রনাট্যের দাবির সঙ্গে পুরনো গানটাই যাচ্ছিল। কখনও বা পুরনো সময় ফিরিয়ে আনার অজুহাত দেখান। যেমনটা আপাতত দেখা যাচ্ছে 'আজহার'-এ।
কিন্তু, রিক্রিয়েশন কি সত্যিই হচ্ছে?
আপনার কি মনে হয়?

অদ্ভুতুড়ে 11:44 PM

গত বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডে বেশ কয়েকটি ছবি ঘিরে দর্শকদের মনে জল্পনা তৈরি হয়েছে। শুধু জল্পনাই নয়, ছবিগুলিকে ঘিরে চূড়ান্ত প্রত্যাশাও তৈরি হয়েছে। একদিকে বলিউড বাদশা শাহরুখ খানের রইস। অন্যদিকে সালমান খানের সুলতান। 

 সালমান খান কেন 'সুলতান' ছবিটি করতে রাজি হয়েছিলেন?
প্রধানত এই ছবিদুটিকে ঘিরেই এখন আমাদের প্রত্যাশার পারদ তুঙ্গে। মনে নানা প্রশ্ন। কেমন হবে ছবিটা। গল্পটাই বা কেমন। এই জাতীয় আর কী। কিন্তু এটা কি জানেন সালমান খান কেন সুলতান ছবিটি করতে রাজি হয়েছিলেন?

সালমান খান অনুষ্কা শর্মা অভিনীত সুলতান ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকদের কাছে হিট হয়ে গিয়েছে। ছবিটিকে ঘিরে আলোচনা এখন মুখে মুখে। কিন্তু এত বয়সে সুলতানের ওরকম একটা কুস্তিগীরের চরিত্রে অভিনয় করার জন্য সালমান খান কেন রাজি হয়েছিলেন এটা কি জানেন?

সালমান খান সবসময় শিখতে পছন্দ করেন। তাঁর কাছে অভিনয় করার সময় ছোট বড় সকলের কাছ থেকেই কিছু না কিছু তিনি শেখেন। এই ছবিতে অভিনয় করার জন্য তাঁকে অনেক কষ্ট পেতে হয়েছে। কুস্তিগীরের চরিত্রে অভিনয় করা খুব কঠিন। কিন্তু শিখতে গিয়ে কষ্ট করাটাকেই তিনি এনজয় করছেন বলে জানিয়েছেন। তাঁর মতে, শেখার সময় যদি কষ্ট না পাওয়া যায়, তাহলে শীর্ষে পৌঁছনো যায় না। সুলতান ছবিতে তাঁর চরিত্রটাও খুব কঠিন। পর্দায় সেটা ফুটিয়ে তোলার জন্য তাঁকে অনেক কষ্ট পেতে হয়েছে। পরিশ্রম করতে হয়েছে। আর এই সব করার জন্যই তিনি এই ছবিটি করতে রাজি হয়েছিলেন।

অদ্ভুতুড়ে 11:38 PM

ওরা বলে, যেকোনো রোগের মহৌষধ হাসি। এবার সেই টোটকারই নতুন ডোজ নিয়ে হাজির হাউসফুল থ্রি। রবিবার মুম্বাইয়ে ধূমধাম করে প্রকাশ করা হল সাজিদ-ফারহাদ পরিচালিত এই ছবির ট্রেলার।

এবার নতুন আশা জাগাচ্ছে 'হাউসফুল থ্রি' 
অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রীতেশ দেশমুখের কমেডি যে পেটে খিল ধরাবে তা স্পষ্ট ট্রেলারেই। হাসির খোরাক জোগাতে বোমান ইরানি ও চাঙ্কি পান্ডে তো থাকছেনই, উপরি পাওনা হিসেবে থাকছেন তিন ডিভা লিসা হেডন, নার্গিস ফকরি ও জ্যাকলিন ফার্নান্ডেজ।

উড়ন্ত হেলিকপ্টার থেকে ঝুলন্ত অবস্থায় ট্রেলরে এন্ট্রি ঘটে বলিউডের খিলাড়ি অক্ষয়ের। তিন মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে শোনা গেছে বেশকিছু মজার সংলাপ। বোমান ইরানি তাঁর তিন মেয়েকে বিয়ে দিতে চান না। অথচ প্রত্যেকেরই বয়ফ্রেন্ড রয়েছে। এই নিয়ে গল্পের শুরু।

প্রত্যেকটি চরিত্রের পারফেক্ট কমেডি টাইমিং ধরা পড়েছে হাউসফুল থ্রি-তে। ট্রেলার মুক্তির পরই নিজের টুইটার অ্যাকাউন্টে সবাইকে হাসি উপভোগ করার বার্তা দেন অক্ষয়।

২০১৪ সালে অক্ষয় কুমারকে দিয়েই ডিরেক্টোরিয়াল ডেবিউ হওয়া সাজিদ-ফারহাদ লিখেছেন দিলওয়ালে, চেন্নাই এক্সপ্রেস ও বসের মতো ফিল্ম। হাউসফুল সিরিজের আগের দুটি ফিল্মও লিখেছিলেন তাঁরাই।
Powered by Blogger.