![]() |
| শোধ প্রতিশোধ মৌমিতার |
না, কোনো ঝগড়া কিংবা মান অভিমানের ব্যাপার নয়। ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী মৌমিতা মৌয়ের নতুন ছবির নাম ‘শোধ প্রতিশোধ’। বিএফডিসি’র ভিআইপি প্রজেকশন হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির শুভ মহরত।
![]() |
| শোধ প্রতিশোধ মৌমিতার |
মৌমিতা জানান, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই মহরতের আয়োজন করা হয়। সেখানে জানানো হয় এশিউর গ্রুপ নিবেদিত এবং এডকম ফিল্মের প্রযোজিত প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করবেন ফিরোজ খান প্রিন্স।
ছবিতে মৌমিতার বিপরীতে অভিনয় করবেন মারকুটে নায়ক কাজী মারুফ। এছাড়াও এতে অভিনয় করবেন লাক্স সুন্দরী মৌসুমী হামিদ ও এক নবাগত অবিনেতা।
চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের কলাকুশলী, এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি ও প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা। তবে ঢাকার বাইরে নাটকের শুটিং থাকার কারণে উপস্থিত হতে পারেননি মৌসুমি হামিদ।
নির্মাতা জানালেন, আগামী ১৩ মে থেকে ‘শোধ প্রতিশোধ’ ছবিটির শুটিং শুরু হবে।


Post a Comment