অদ্ভুতুড়ে 3:17 PM
মিশরীয় সুন্দরী তারা'র জৌলুস : এমাদ

সৌন্দর্যের দেবী হিসেবে যে ক্লিওপেট্রার নাম আমরা সবাই জানি তিনি সপ্তম ক্লিওপেট্রা। তিনি সর্বশেষ মিশরীয় ফারাও শাসকও বটে। তার নামে এখনো প্রচুর প্রেম কাহিনীমূলক কল্প কথা প্রচলিত আছে আমাদের সমাজে। সৌন্দর্যের দেবীকে নিয়ে নান রঙ ছড়াবেই। মিশর সৌন্দর্য আর জৌলুসের শহর। এখানে হয়তো এখন ক্লিওপেট্রা নেই, কিন্তু ক্লিওপেট্রার উত্তরবংশীয়রাও কম আলো ছড়াচ্ছেন না পৃথিবীময়। মিশরীয় নারীদের সৌন্দর্যকে ডিফাইন করতে বা গুরুত্বটা বুঝাতে একটা কথা প্রচলিত কথা আছে যে, ঈশ্বরেরও যদি নারীর প্রতি আসক্তি থাকতো তাহলে তিনি নাকি মিশরীয় নারীদের প্রতি আকর্ষণ অনুভব করতেন।


মিশরের নারীদের যে রূপ, সৌন্দর্য রয়েছে; সে হিসেবে তারা আন্তর্জাতিকভাবে খুব একটা পরিচিত নন। কিন্তু কেউ কেউ আসলে আঞ্চলিকাতার জন্য নয়, রূপে গুনে কেউ না কেউ হয়ে উঠেন আন্তর্জাতিকতাবাদী। বর্তমান সময়ে তারা এমাদ তাদের মধ্যেই একজন।

তারা এমাদ, মিশরীয় মডেল ও তারকা অভিনেত্রী। রূপে-গুণে একবারে সত্যিকারের মিশরীয় যাকে বলে আরকি। তবে তাকে খ্যাতিমান করে তুলে ‘মিস টিন ইজিপ্ট ২০১০’-এর প্রতিযোগিতা। ১৪ বছর বয়স থেকে মডেলিং শুরু, ১৭ তে ব্রাজিলে ‘মিস্ ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ গ্রহন।

১৯৯৩ সালে মিশরের কায়রো-তে জন্ম নেয়া এই মডেল ও অভিনেত্রীর ‘মিস টিন’ মনোনিত হওয়ার পর বিভিন্ন ম্যাগাজিন, ক্যাটওয়াকের জন্য ডাক আসতে থাকে; গ্লোবাল ব্র্যাসন্ডও তার প্রতি আগ্রহী হয়। রাতারাতি তিনি মিশরসহ দেশের বাহিরেও বিখ্যাত হয়ে যান। তারপর আসে অভিনয়ের সুযোগও।

সম্প্রতি তারা এমাদ অভিনয় করেছেন একটি সিনেমাতেও। সিনেমার নাম ‘আনা মিশরী’ মানে ‘আই এম ইজিপশিয়ান’। করিম ইসমাইলের পরিচালনায় এমাদ অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরেই। এই ছবিতে নির্মাতা ইসমাইল মিশরের অস্থির রাজনীতিকে ফ্রেম বন্দি করেছেন বলে জানা গেছে।

তারা এমাদ অভিনীত ‘আনা মিশরী’ ছবিটির প্রথম ঝলক:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.