অদ্ভুতুড়ে 9:56 AM

কানাডায় আর্শিনা প্রিয়া লোকনৃত্য নিয়ে


আসছে ৩০ মে বাংলাদেশের নৃত্যশিল্পী হিসেবে প্রতিনিধিত্ব করতে কানাডার একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আর্শিনা প্রিয়া। সেখানে ‘মিসসিসসাগুয়া মাল্টিকালচারাল ফেস্ট ২০১৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৫টি দেশ এতে অংশ নিতে যাচ্ছে। এ অনুষ্ঠানে বেশ খানিকটা সময় একক নৃত্য পরিবেশন করবেন প্রিয়া। 


কানাডায় আর্শিনা প্রিয়া লোকনৃত্য নিয়ে


এ প্রসঙ্গে আর্শিনা ‍প্রিয়া বাংলানিউজকে বলেন, ‘আমি নিজেই আমার নৃত্য কোরিওগ্রাফি করেছি। সেখানে বাংলা লোকনৃত্য উপস্থাপন করবো। আমি দেশের বাইরে থাকলেও বাংলাদেশকে ভালোবাসি।’

আর্শিনা প্রিয়া সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় বাংলাদেশ ফাইন আর্টস একাডেমিতে ফারহানা বেবীর নিকট কাছে নাচ শিখেন। এরপর ১৯৯৮ সালে ড্যান্স গ্রুপ ‘ঈগল’-এ যোগ দিয়ে দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। এরপর মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘স্বপ্ন যদি তুই’ ও বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে আইটেম গানে পারফর্ম করেন। বর্তমানে তিনি কানাডার টরেন্টোতে বসবাস করছেন। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.