অদ্ভুতুড়ে 10:05 AM


‘তানু ওয়েডস মানু রিটার্নস’ বাজিমাত করছে


গত ২২ মে মুক্তি পেয়েছে বলিউড কুইন কঙ্গনা রানাউতের অভিনীত সিনেমা ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। ছবিটি মুক্তির প্রথম দিনে আয় ছিলো ৮ কোটি রুপি। দ্বিতীয় দিনে এটির আয় হয় ১৩ কোটি রুপি। তৃতীয় দিনে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এর ফাইনাল থাকা সত্ত্বেও এটির আয় হয় ১৬.১০ কোটি রুপি। সবমিলিয়ে মাত্র তিদিনেই এটির আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপি।


‘তানু ওয়েডস মানু রিটার্নস’ বাজিমাত করছে


কঙ্গনা রানাউয়াত বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। তার প্রতি দর্শকদের আলাদা একটি ভালোবাসা আছে। তাছাড়া ছবির গল্প ও ছবিতে কঙ্গনার অভিনয় দর্শকদের আকর্ষিত করছে।


এ ছবিতে আরও অভিনয় করেছেন আর মাধবান ও জিমি শেরগিল। ছবিটি মুক্তির প্রথম দিকে দর্শকদের বেশি আকর্ষিত না করতে পারলেও পরে তা বাজিমাত করছেই বলা যায়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.