অদ্ভুতুড়ে 10:19 AM
স্ট্যালন সালমানের সঙ্গে অভিনয় করতে চান 


সালমান খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন হলিউডের অ্যাকশন হিরো সিলভেস্টর স্ট্যালোন। টুইটারে স্ট্যালোন জানিয়েছেন, সালমান হলেন ‘সুপার ট্যালেন্টেট’ ভারতীয় সুপারস্টার। আমাদের অবশ্যই কোনো অ্যাকশন ছবিতে এক সঙ্গে কাজ করা উচিত।


পারস্পরিক মুগ্ধতাবোধের খাতিরে এর উত্তরও দিয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’। ১ কোটি ২০ লক্ষ ভক্তের উদ্দেশে টুইটারে তার অমোঘ উপদেশ, বলিউডের বাইরে কাউকে অনুসরণ করতে হলে সিলভেস্টর স্ট্যালোনকেই করা উচিত।


২০০৯ সালে বলিউডি অ্যাকশন হিরো অক্ষয় কুমারের ‘কমবখত ইসক’ ছবির একটি দৃশ্যে ৬৮ বছরের এই অভিনেতাকে স্বভূমিকায় দেখা গিয়েছিল। আপাতত বড় পর্দায় ‘দাবাং’ খান ও স্ট্যালোনের জুটির অপেক্ষায় থাকলেন সিনে-প্রেমীরা।-সংবাদ সংস্থা

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.