অদ্ভুতুড়ে 10:29 AM
সেলিনার বাড়িঘর সানি অযত্নে রেখেছেন বলে অভিযোগ

তখনও তিনি ‘পর্ন স্টার’। তাই মুম্বাইয়ে বাসস্থানের জন্য বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। তিনি সানি লিওন। সে সময় এগিয়ে এসেছিলেন প্রাক্তন ভারত সুন্দরী সেলিনা জেটলি। নিজের জুহুর ফ্ল্যাটে সানিকে তিনি ভাড়ার বিনিময়ে থাকতে দিয়েছিলেন। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবর ভালই ছিলেন ওই অ্যাপার্টমেন্টে। কিন্তু দিন দু’য়েক আগে সানির অন্যত্র থাকা নিয়ে প্রশ্ন ওঠায় প্রকাশ্যে আসে এক বিতর্ক। সেলিনার বাড়িঘর সানি অযত্নে রেখেছেন বলে অভিযোগ ওঠে। আর তাতে আসবাবপত্র ও বাথরুমের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিরক্ত সেলিনা তাই বাড়ি ছেড়ে দিতে বলেন সানিকে।





অবশেষে সোমবার এ বিষয়ে মুখ খুললেন সানি। ‘জিসম ২’ খ্যাত অভিনেত্রীর দাবি, ভাড়ার চুক্তি শেষ হয়ে যাওয়ায় সেলিনার বাড়ি ছেড়ে দেন তিনি। তবে দুই সুন্দরীর গৃহ-বিবাদের কারণ খুঁজতে গিয়ে সত্যি-মিথ্যের বিচারে না যাওয়াই ভাল।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.