Showing posts with label bollywood news. Show all posts

অদ্ভুতুড়ে 12:11 AM
Salman-Khan-Anushka-sued-sulatanayera

 

শুরু থেকেই বিতর্কে জড়ানো সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবিটি। অরিজিৎ সিং, ধর্ষিতা মন্তব্য, মহিলা কমিশনের হাজিরা নিয়ে নানান কান্ডের পর এবার মামলা দায়ের হল ‘সুলতান’ ছবির গোটা টিমের বিরুদ্ধে। আর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন মহম্মদ সাবির আনসারি ওরফে সাবির বাবা নামে এক ব্যক্তি। ভারতের মুজ্জাফরপুরের স্থানীয় আদালতে মামলা দায়ের করেন তিনি।


‘সুলতান’ ছবির প্রধান অভিনেতা-অভিনেত্রী সহ পরিচালক আলি আব্বাস জাফর এবং অন্যান্যদের বিরুদ্ধে সাবিরের অভিযোগ, এই ছবিটির কাহিনী তার জীবন অবলম্বনে তৈরি। ‘সুলতান’-এর জন্য তাকে ২০ কোটি টাকা রয়্যালটি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পরও তা তিনি পাননি।

সাবিরের আইনজীবী সুধীর কুমার ওঝা জানিয়েছেন, ২০১০-এ মুম্বাইয়ে সালমানকে নিজের জীবনের গল্প শোনান সাবির। তখন সালমান প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবিরের এই গল্প কোনদিন রূপালি পর্দায় জায়গা পেলে তিনি রয়্যালটি বাবদ টাকা দেবেন।

প্রতিশ্রুতি না রাখায় ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা), ৪০৬ ধারায়(বিশ্বাসভঙ্গ) সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। আগামী ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
ওদিকে, পাঁচদিনেই বিশ্ব জোড়া ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সালমান খানের ‘সুলতান।’ সব রেকর্ডকে পিছনে ফেলে বক্স-অফিসে ব্লকবাস্টার হিট ‘সুলতান’।

প্রসঙ্গত, বলিউডে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবির গল্পের জন্য রয়ালটি দাবি করেছিলেন লেখক চেতন ভগৎ। শাহরুখ খানের ‘ফ্যান’এর গল্পও আসল জীবন থেকে চুরি করা বলে দাবি তোলা হয়েছিল। একইভাবে আবারও বিপাকে পড়লেন সালমান।

অদ্ভুতুড়ে 9:47 PM

কান চলচ্চিত্র উৎসব হোক বা কোনও বলিউডি পার্টি। ঐশ্বর্যকে সব সময় দেখা যায় মেয়েকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। কী কারণ?

 ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাইয়ের মেয়ে আরাধ্যার বয়স হল এখন ৪। এই বয়সে প্রায় সব বাচ্চাই প্যাঁকপ্যাঁকে জুতো পরে হাঁটতে পছন্দ করে। বাবা-মাও এই সময়টা ওই এলোমেলো হাঁটাটা দেখতে ভালবাসেন। তাছাড়া হাঁটা অভ্যাস করানোও দরকার এই সময়।
কিন্তু ঐশ্বর্যকে দেখা যায় সর্বত্র মেয়েকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সে কান চলচ্চিত্র উৎসব হোক, বলিউডের কোনও ইভেন্ট হোক বা এমনি শপিং। আরাধ্যা যেন মায়ের কোলে চিপকেই থাকে সারাক্ষণ।
কেন জানেন? সম্প্রতি জানা গিয়েছে, আরাধ্যা হাঁটতে শেখার পরে প্রথম প্রথম সে মায়ের পাশে দাঁড়িয়েই পোজ দিত পাপারাৎজিদের। কিন্তু তার পরে অত ফ্ল্যাশ এবং হইচই দেখে সে একটু ঘাবড়ে যেতে শুরু করল।
আর ঐশ্বর্যও এমনিতে খুব সাবধানী মা। মেয়েকে সব সময় আগলে আগলে রাখেন। তাছাড়া সেলিব্রিটি শিশুদের বিপদের আশঙ্কাও তো রয়েছে। তাই মাতৃসুলভ প্রোটেক্টিভ সাইকোলজি থেকেই ঐশ্বর্য বাইরে বেরোলে সব সময় আরাধ্যাকে কোলেই রাখতে চান।

অদ্ভুতুড়ে 9:45 AM

বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের প্রায় দেড়বছর পরে সেই বিচ্ছেদের কারণ সম্পর্কে ইঙ্গিত দিলেন সুজান খান। একটি সাময়িকপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুজান বলেছেন, ‘‘আমরা জীবনের এমন একটা পর্বে পৌঁছেছিলাম যে, আমিই সিদ্ধান্ত নিই, আর একসঙ্গে থাকা যাবে না। মিথ্যা সম্পর্কে না থাকাটা আমাদের দু’জনের পক্ষেই বাঞ্ছনীয় ছিল।’’

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সুজান


সুজানের বক্তব্যে দু’টি বিষয় খুব স্পষ্টভাবে বলা হয়েছে বলেই মনে করছে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার একাংশ। যার একটি হল, বিচ্ছেদের সিদ্ধান্ত সুজানেরই। আর বিচ্ছেদের সম্ভাব্য কারণ হিসাবে চর্চার কেন্দ্রে উঠে এসেছে সুজান উল্লিখিত ‘মিথ্যা সম্পর্ক’ শব্দ দু’টি। এটা কী হৃতিক-সুজানের  দাম্পত্যে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিত হওয়ার ইঙ্গিত?

‘কাইট্‌স’ ছবির নায়িকা বারবারা মোরি’র সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতা নায়কের বিবাহবিচ্ছেদের কারণ হয়ে থাকতে পারে বলে আগেই জল্পনা ছড়িয়েছিল। পরবর্তী সময়ে কঙ্গনা রানাউতের সঙ্গেও জড়িয়েছে হৃতিকের নাম। চলতি বছরের শুরুর দিকে কঙ্গনা নাম না করেই হৃতিককে ‘বোকা প্রাক্তন প্রেমিক’ বলে কটাক্ষ করেছিলেন। যদিও হৃতিক দাবি করেছেন, কস্মিনকালেও কঙ্গনার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। নায়কের দাবি, সম্ভবত ‘ভুয়া’ কোনও হৃতিককেই তিনি ভেবে ইমেল পাঠাতেন কঙ্গনা। ওই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় হৃতিকের পাশে দাঁড়ালেও তাঁদের আবারও কাছাকাছি আসার সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করেছেন সুজান। আবার সুজানের সঙ্গে বলিউডের মডেল-তারকা অর্জুন রামপালের সম্পর্ক নিয়েও কানাকানি কম হয়নি।

এহেন পরিস্থিতিতে সুজানের এই মন্তব্যের নিহিতার্থ তাঁদের দাম্পত্যে তৃতীয় কারও উপস্থিতির দিকেই ইঙ্গিত করছে বলে বিভিন্ন মহলের অনুমান। ওই সাক্ষাৎকারে সুজান আরও বলেছেন, ‘‘আমরা এখনও ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে ঘোরাঘুরি না-করলেও আমাদের মধ্যে এখনও প্রচুর কথাবার্তা হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা দু’জনেই আমাদের সন্তানদের প্রতি দায়বদ্ধ। সন্তানেরা মাঝখানে থাকলে মতভেদ সরিয়ে রেখে তাদের দেখভালের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।’’

হৃতিক এবং সুজানকে তাঁদের দুই সন্তানের পাশে কিছুদিন আগেও একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু সন্তানদের অনুপস্থিতিতে এই প্রাক্তন দম্পতি লক্ষ্যণীয়ভাবেই এক ফ্রেমের বাইরে থাকেন। যেমন, চলতি বছরের জানুয়ারিতে হৃতিকের ৪২ বছরের জন্মদিনের পার্টিতে সুজানের অনুপস্থিতি নজর কেড়েছিল অনেকের। সেবার সুজান বলেছিলেন, ‘‘আমাকে তো ডাকাই হয়নি। যাব কেন!’’

অদ্ভুতুড়ে 5:33 AM

বাড়িতে গানের চর্চা আছে। গাইতেও ভালোবাসেন শ্রদ্ধা কাপুর। চাইলে অভিনয়ের পাশাপাশি ছবিতে দুই একটি গান তিনি গাইতেই পারেন। কিন্তু একটি নয় দুটি নয়, সম্প্রতি নিজের অভিনীত এক ছবিতে প্রায় সবগুলো গানই গাইতে রাজি হয়েছেন বলিউডের এই তারকা।

শ্রদ্ধা কাপুর

আগেও গান করার প্রস্তাব পেয়েছিলেন শ্রদ্ধা। কিন্তু গান গাইতেই হবে এমন ধারণায় তাঁর আস্থা নেই। সম্প্রতি সহশিল্পী ও নির্মাতারা বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে ফেলেছেন তাঁকে। ‘রক অন টু’ ছবিতে নিজের গাওয়া গানেই ঠোঁট মেলাবেন এই অভিনেত্রী। একটি সূত্র জানিয়েছে ছবির জন্য গাইতে আপত্তি ছিল না তাঁর। তবে নতুন ছবিতে নিজের ঠোঁটে সব গানই নিজে গাইবেন তিনি। ছবির অন্যতম প্রযোজক ফারহান আখতার শ্রদ্ধাকে বুঝিয়েছেন, ‘নিজের কণ্ঠের গানে ঠোঁট মেলালে সেটা আরও বেশি বিশ্বাসযোগ্য দেখাবে।’ ফলে শ্রদ্ধা রাজি। ‘রক অন টু’ ছবিতে পাওয়া যাচ্ছে গায়িকা শ্রদ্ধা কাপুরকে।

অদ্ভুতুড়ে 11:21 AM
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা মামলা থেকে মুক্তি পেলেন বলিউডের দুই বলিষ্ঠ অভিনেতা শাহরুখ খান এবং সালমান খান।
 সালমান ও শাহরুখ

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভিত্তিহীন বলে সোমবার দুপুরে তা বাতিল করে দিয়েছেন দিল্লীর আদালত।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ দুই তারকার বিরুদ্ধে অভিযোগ, তারা ‘বিগ বস’ রিয়েলিটি শো'র প্রচারণার জন্য একটি ভিডিও তৈরির সময় জুতা পায়ে মন্দিরে প্রবেশ করেছিলেন।
এ বিষয়ে তদন্ত করে পুলিশ জানিয়েছিলেন, শাহরুখ এবং সালমান একটি স্টুডিওতে সেট তৈরি করে ভিডিওটির শুটিং করেছিলেন। কারো অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কাজটি করেননি তারা।
চূড়ান্ত রায় ১ জুন প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে ৬ জুন সোমবার দিন ধার্য করে আদালত। শেষ পর্যন্ত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ থেকে দিল্লীর আদালত মুক্তি দিলেন সালমান ও শাহরুখকে।

অদ্ভুতুড়ে 9:30 AM

অতীতকে ভুলে গিয়ে বর্তমান বলিউডে অভিনয় জগতে অনেক সাড়া ফেলেছে সানি লীওন। বেশকিছু সিনামায় অভিনয় করে ইতিমধ্যে তার ভক্তদের সংখ্যাও কম নয়। তবে ভক্তদের কথা বললে অনেক ভক্তদের মধ্যে সানি লিওনও একজন। তাও আবার আমির খানের জন্য।

আমিরকে চান সানি লিওন

তিনি আমিরের এতটাই ভক্ত যে লাইট-ক্যামেরা-অ্যাকশনে আমিরের সঙ্গে যদি কিছুটা সময়ও তিনি অভিনয়ের সুযোগ পান, তাহলে নিজেকে ধন্য মনে করবেন। আমির খানের সঙ্গে এর আগে দেখাও করেছেন সানি। একসঙ্গে ডিনারও করেছেন। তবে স্ক্রিনে একসঙ্গে হাজির হওয়ার খুব ইচ্ছা তার।
অবশ্য এরই মধ্যে তার মনের আশা একটু হলেও পূরণ হয়েছে। কেননা তিন খানের মধ্যে শাহরুখের সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিন শেয়ার করেছেন সানি।
সম্প্রতি আরবাজ খানের সঙ্গে তেরা ইনতেজার শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে, ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমায়।

অদ্ভুতুড়ে 7:12 AM

চলতি বছর এখন পর্যন্ত মুক্তির প্রথম দিনে আয়ের দিক দিয়ে শীর্ষে ছিল শাহরুখ খানের 'ফ্যান' মুভিটি। প্রথম দিনে এটির আয় ছিল ১৯.৫০ কোটি রুপি। 



 Housefull-3ra -triumph


এদিক দিয়ে দ্বিতীয় স্থানে ছিল অক্ষয় কুমার অভিনীত 'হাউসফুল-৩' মুভি যার প্রথম দিনের আয় ছিল ১৫ কোটি রুপির বেশি। তবে মুক্তির পঞ্চম দিনের মাথায় শাহরুখের 'ফ্যান'কে টপকে গেছে অক্ষয়ের 'হাউসফুল ৩'। গতকাল পঞ্চম দিনে এটির আয় ছিল ৭.০৭ কোটি রুপি। এর ফলে গত ৩ জুন মুক্তির পর গত পাঁচ দিনে এটির মোট আয় দাঁড়িয়েছে ৬৮ কোটি রুপি। বলিউডের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এক টুইট বার্তায় একথা জানান। খবর ইন্ডিয়া টুডে'র সাজিদ ফারহাদ পরিচালিত হাউসফুল সিরিজের প্রথম মুভি 'হাউসফুল' বক্স অফিসে তেমন সফল ছিল না। তবে তার তৃতীয় সংস্করণ বক্স অফিস মাতাচ্ছে। কমেডি ধাঁচের তারকাবহুল এই মুভিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, লিজা হেইডন ও নার্গিস ফাখরি। এছাড়া অাছেন বোমান ইরানিও।

অদ্ভুতুড়ে 2:52 AM
thousand-feet-above-the-Shahrukh-Khan-celebrated-his-son-birthday

 

শুক্রবার (২৭ মে) ছিল শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের জন্মদিন। পরিবারের সর্বকনিষ্ঠ এ সদস্যের জন্মদিন পালিত হয়েছে মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরে।

মানে আব্রামের জন্মদিন পালন করা হয়েছে বিমানে। জন্মদিন উদযাপনের একটি ছবি লন্ডন থেকে ইনস্টাগ্রামে পোস্ট করেন করন জোহর। সেখানে বাবা শাহরুখ ও বোন সুহানার সঙ্গে বিমানে জন্মদিনের উৎসব করছেন তারা। বিমানে তোলা একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ খান নিজেও। পোস্ট করা ছবিতে শাহরুখ লিখেছেন, ‘মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরে পালিত হচ্ছে জন্মদিন।


চিপস চলছে, কেক ও কোলার জন্য অপো করছি।’ আব্রামের মা গৌরি খানও ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি বি.ডে মাই ডার্লিং আব্রাম।’ পারিবারিক ছবি ইন্টারনেটে প্রকাশের ব্যাপারে খুবই সতর্ক শাহরুখ। সামাজিক মিডিয়ায় নিজের সন্তানদের ছবি সচরাচর পোস্ট করেন না। কিন্তু ভক্তদের আগ্রহের কারণে প্রায়ই পারিবারিক এ নিয়ম ভাঙেন তিনি।


বাবা হিসেবে সুপারস্টার শাহরুখ এক ‘সুপারড্যাড’। ছোট ছেলে আব্রামকে সব সময় নিজের কাছে কাছে রাখেন তিনি। সম্প্রতি বড় ছেলের স্নাতক শেষ করার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন লন্ডনে। শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্যান’। শিগগির মুক্তি পাচ্ছে তার বড় বাজেটের ছবি ‘রইস’। অন্যদিকে গৌরি সিনদের পরিচালনায় তার ছবির শুটিংও শেষ করেছেন। সে ছবিতে আলিয়া ভাটের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে শাহরুখকে। 

অদ্ভুতুড়ে 7:22 AM

খুশির ছোঁয়া লেগেছে যেন বলিউডের ঘরে ঘরে। শহীদ-মিরার পর এবার খবর এল নতুন সদস্য আসতে চলেছে পতৌদি পরিবারেও। যদিও এখন পর্যন্ত কোন তারকা দম্পতিই আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

মা হচ্ছেন কারিনা

আজ বুধবার জিনিউজ এক খবরে জানিয়েছে, সম্ভবত এই বছরের শেষেই ছোট নবাব সাইফ আলি খান এবং বলিউড ডিভা কারিনা কাপুর খান তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।
অনুমান করা হচ্ছে, সেই কারণেই লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন সাইফ-কারিনা।
সূত্র জানিয়েছে, শুধুই ছুটি কাটাতে নয়, স্ত্রীর বিশেষ বিশ্রামের জন্যই লন্ডনে গেছেন এ তারকা দম্পতি।
এদিকে কারিনা কাপুর খান পতৌদি পরিবারে সত্যিই ছোট সদস্য আনতে চলেছেন কিনা তা নিয়ে তাদের পক্ষ থেকে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে আজকাল কারিনা কাপুরকে একটু বেশিই ঢাকা পোশাকে দেখা যাওয়ায় এমনটাই প্রশ্ন উঠেছে ঘণিষ্ঠমহল থেকে।

অদ্ভুতুড়ে 9:15 AM

 প্রেমের সম্পর্ক থেকে একটু বিরতি নিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। কারণ, জনসম্মুখে এই সম্পর্কের কথা লুকিয়ে রাখেতে চেয়েছিলেন তারা। সেই বিরতি শেষে আবার কাছাকাছি এসেছেন এই কপোত-কপোতি।

অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের ক্রিকেটার বিরাট কোহলি 


গত বৃহস্পতিবার (২ জুন) ‘সুলতান’ ছবির দৃশ্যধারণের জন্য বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আনুশকা। আদর্শ প্রেমিকের মতো প্রেমিকাকে বিদায় জানাতে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন বির‍াট। এরপর বলিউডের এই অভিনেত্রীকে বিদায় জানিয়েছেন আলিঙ্গন ও চুম্বন দিয়ে।
এখানেই শেষ নয়, মুম্বাইয়ে কিছু সময় একান্তে কাটিয়েছেন বিরুষ্কা জুটি। এ ছাড়া গত মাসে আইপিএল চলাকালীন বেঙ্গালুর‍ুর একটি চায়নিজ রেস্টেরুন্টে দেখা গেছে তাদের। এমনকি এখন বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।
আনুশকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিরাট কিন্তু তাতে রাজি হননি তিনি। কারণ নিজের ক্যারিয়ার নিয়েই এখন ব্যস্ত থাকতে চান বলিউডের এই অভিনেত্রী।
 এ ছাড়া ‘সুলতান’ ছবিতে অভিনয় করাকে কেন্দ্র করে এই জুটির মধ্যে মনোমালিন্য হয়। সবমিলিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয় বিরাট ও আনুশকার।কিন্তু সব মিথ্যা প্রমাণ করে আবারও এক হলেন এ জুটি।

অদ্ভুতুড়ে 8:55 AM

নির্মাতা হিসেবে বলিউডে নাম লেখালেও ফারহান আখতার অভিনয়েও তাঁর প্রতিভা প্রমাণ করেছেন। অভিনয়ে নাম লেখান ২০০৮ সালে, ‘রক অন’ ছবির মাধ্যমে। এরই মধ্যে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনো হয়েছেন সংগীত শিল্পী, কখনো করপোরেট কর্মী, কখনোবা ক্রীড়াবিদ। এবার তিনি হচ্ছেন কয়েদি। 
ফারহান  হবেন  কয়েদি

 প্রযোজক নিখিল আদভানির নতুন ছবিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির চরিত্রে অভিনয় করবেন এই ‘ভাগ মিলখা ভাগ’ তারকা। একটি সূত্র জানায়, রণজিৎ তিওয়ারি পরিচালিত ছবিটির শুটিং এ বছরের অক্টোবরে শুরু হতে পারে। যদিও সিনেমাটির নাম এখন পর্যন্ত জানা যায়নি।

 সূত্রটি আরও জানায়, এখানে কয়েদির বেশে সম্পূর্ণ নতুন এক ফারহানকে দেখতে পাওয়া যাবে। ছবির বেশির ভাগ দৃশ্য ভারতের মুম্বাইয়ে ধারণ করা হবে। এই ছবির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।
ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওয়াজির’। এখানে তাঁর সহশিল্পী ছিলেন অদিতি রাও হায়দারি। এই বছর শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ‘রক অন টু’, এই ছবির নায়িকা শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এই দুই অভিনেত্রীকে জড়িয়ে তাঁকে নিয়ে বলিউড পাড়ায় শোনা যাচ্ছে প্রেমের গুঞ্জন।

অদ্ভুতুড়ে 8:15 AM

কে না জানে, বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের অভিনয়ের যাত্রা শুরু ছোট পর্দায়। তার আগে থিয়েটারেও কাজ করেছেন। সেখান থেকেই অভিনয়ে হাতেখড়ি। কিন্তু ক’জন জানে, বাবার ব্যবসাও তাঁর অভিনয় শেখার পেছনে বড় অবদান রেখেছে?


যেভাবে অভিনয় শিখেছেন শাহরুখ

ঘটনা হলো, ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) ক্যান্টিনটি চালাতেন শাহরুখ খানের বাবা। সেই সুবাদে সেখানকার ছাত্র না হয়েও অনেক গুণী অভিনয়শিল্পীদের সংস্পর্শে আসতে পেরেছিলেন শাহরুখ। তাঁদের কাছ থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি শিখে নিয়েছেন।

 শাহরুখ খান বলেন, ‘যদিও আমি এনএসডির ছাত্র ছিলাম না; তবে সেখানকার অনেক বড় বড় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়িও কিন্তু এনএসডির ছাত্র ছিলেন না। কিন্তু আমরা দুজন রঘুবীর যাদবের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করেছি। দিল্লিতে যখন থিয়েটার করতাম, তখন তাঁদের কাছ থেকে বাক্যের পদক্রম ও উচ্চারণের ধরন শিখেছি। আমার বাবা সেসময় এনএসডির ক্যান্টিনটি পরিচালনা করতেন।

 সর্বশেষ এই তারকার ‘ফ্যান’ ছবিটি মুক্তি পেয়েছে। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তাঁর পরবর্তী ছবি ‘রইস’ মুক্তি পাওয়ার কথা ছিল এবার ঈদে। কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে সামনের বছর করা হয়েছে।

অদ্ভুতুড়ে 3:06 AM

কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে ঠোঁটে বেগুনি লিপস্টিক দিয়ে লালগালিচায় হাঁটার পর বিতর্কিত হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। 

 তাকে নিয়ে এখনও আলোচনার শেষ নেই। তবে এই বিতর্কে প‍ুত্রবধূর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বেগুনি লিপস্টিক পরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হাসির খোরাক হয়েছিলেন বচ্চন বধূ। তবে তা নিজের মতো করে সামলে নিয়েছিলেন দেবদাসখ্যাত এই তারকা। সম্প্রতি ৭৩ বছর বয়সী এই অভিনেতার কাছে ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমি ঐশ্বরিয়াকে বেগুনি লিপস্টিকে দেখিনি, তবে এর মধ্যে ভুল কী আছে? তিনি আরও বলেন, এখন তো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আমরা নিজেদের মনোভাব প্রকাশ করার সুযোগ পাই। জানতে পারি আমাদের সম্বন্ধে ভক্তরা কী ভাবছেন? আগে তো সে সুযোগও ছিল না। সকলেরই নিজেদের মতামত প্রকাশ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। ফলে ও যদি এটা করে, তা হলে তো তাতে কোনো ভুল নেই।

অদ্ভুতুড়ে 10:06 AM
In-the-film-but-in-fact-committed-suicide-Priyanka

বিয়ের মাত্র এক মাসের মধ্যে আত্মহত্যা করলেন ২৫ বছর বয়সী ভারতীয় মডেল প্রিয়াঙ্কা কাপুর। শনিবার দিল্লির ডিফেন্স কলোনির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার দেহ।


দু’দিন আগেই তার মৃত্যু হয়েছেবলে মনে করা হচ্ছে। ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে প্রিয়াঙ্কা লিখেছেন, স্বামী তাঁর উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করত। বিয়ের মাত্র এক মাসের মধ্যে আত্মহত্যা করলেন ২৫ বছর বয়সী ভারতীয় মডেল প্রিয়াঙ্কা কাপুর। শনিবার দিল্লির ডিফেন্স কলোনির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার দেহ।

দু’দিন আগেই তার মৃত্যু হয়েছেবলে মনে করা হচ্ছে। ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে প্রিয়াঙ্কা লিখেছেন, স্বামী তাঁর উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করত।

অদ্ভুতুড়ে 7:38 PM

কানে ঐশ্বরিয়ার অদ্ভুত লিপস্টিকের কারণ জানালেন সোনম

এবারের কান উৎসবে ঐশ্বরিয়া রায়ের ঠোঁটের অদ্ভুত বেগুনী লিপস্টিক নিয়ে সমালোচনা কম হয়নি। সে সমালোচনায় এবার আগুনে ঘি ঢাললেন আরেক বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বললেন, আলোচনায় থাকতেই ঐশ্বরিয়ার এ কাণ্ড। 
প্রসাধনী দ্রব্য প্রস্ততকারক সংস্থার অ্যম্বাসেডর হিসেবে ভারত থেকে কান চলচ্চিত্র উৎসবে যান ঐশ্বর্য ও সোনম। তবে এ বছর সব আলোচনার কেন্দ্রে ঐশ্বর্য। কারণ, সরবজিতের প্রিমিয়ারের দিন তাঁর ঠোঁটে ছিল অদ্ভুত বেগুনী লিপস্টিক। আর এ অদ্ভুত লিপস্টিক লাগানোকে ঐশ্বর্যর আলোচনায় থাকার কৌশল হিসেবেই দেখছেন সোনম। বলছেন, স্টাইল করাই আসলে আলোচনার কেন্দ্রে থাকার জন্য। ঐশ্বর্য সেটা সফলভাবে করেছেন। 
নানা ফটোশ্যুটে সোনম নিজেও কালো, বেগুনী নানা রকমের লিপস্টিক পরেছিলেন। কিন্তু তিনি বলেই সেবার কেউ পাত্তা দেয়নি। কানের রেড কার্পেটের পর সোনমের পোশাক নিয়েও অনেক হাসি-ঠাট্টা হয়েছে। টুইটারের সে হালকা আওয়াজকে পাত্তা না দিয়েই সোনম বললেন, কয়েকজনের কথায় বিশেষ কিছু এসে যায় না। পৃথিবীর মানুষের সামনে ভারতীয় পোশাককে তুলে ধরার জন্যই তিনি শাড়ীর মত গাউন পড়েছিলেন।

অদ্ভুতুড়ে 6:00 AM

However-Apples-share-in-Shah-Rukh

সম্প্রতি অ্যাপলের প্রধান কার্য নির্বাহী টিম কুক ভারত সফর করেন। ভারতে সফরে এসে তিনি জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের বাসায় দাওয়াত পান। দাওয়াত রক্ষা করতে টিম কুক যথাসময়ে হাজিরও হন শাহরুখ খানের বাসায়। ভারত সফরে এসে টিম কুক ব্যাঙ্গালুরে অ্যাপলের উন্নয়ন এবং গবেষণা কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা দিয়েছেন। দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে।  শাহরুখের ডিনারের দাওয়াতকে অনেকে ব্যবসায়িক স্বার্থ হিসেবেও দেখছেন।


শাহরুখ খানের নৈশভোজে টিম কুক ছাড়াও বলিউডের বচ্চন পরিবার, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া, মাধুরী দীক্ষিত, আমির খান সহ অন্যান্য তারকারারও উপস্থিত ছিলেন। ভোজসভায় শাহরুখ খান টিম কুককে ‘রকস্টার’ উপাধি দেন।

অতিথিদের ধন্যবাদ দিয়ে একটি টুইট করেন শাহরুখ খান। টুইটে শাহরুখ জানান, সবাইকে আমন্ত্রণ রক্ষা করার এবং টিম কুক ও তার দলকে উষ্ণ ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ। টিম কুক আপনি একজন ‘রকস্টার’।

অ্যাপলের নতুন সেন্টার খোলার জন্য ভারতীয় কোন উদ্যোক্তাকে যদি নির্বাচিত করা হয়, সেখানে শাহরুখ খান যুক্ত হবেন কি না এ ধরণের প্রশ্ন এখন ব্যবসায়ীদের মনে।

অদ্ভুতুড়ে 11:08 PM

প্রিতি জিনটার বিয়েতে লুলিয়া ভেন্টুরের সঙ্গে অংশ নেয়ার পর আরও ফুলে ফেঁপে উঠেছে রোমানিয়ার এই সুন্দরীর সঙ্গে তার বিয়ের গুজব। অবশেষে সবাইকে এক কথায় চুপ করালেন তিনি। বললেন, বিয়ে করলে তার খবর সবার আগে জানবে তার ভক্তরাই।
সালমান কি লুলিয়াকেই বিয়ে করছেন? এই প্রশ্ন শুনে শুনে অতিষ্ঠ এখন তার পুরো পরিবার। খ্যাতির বিড়ম্বনা শুধু সালমানকেই নয়, পোহাতে হচ্ছে তার দুই ভাই এবং বাবাকেও।
এরই মধ্যে কৌশলী উত্তর দিয়ে নিজের গা ঝেড়েছেন সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। এবার গণমাধ্যম চড়াও হয়েছে সালমানের দুই ভাই আরবাজ এবং সোহেলের উপর।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই প্রশ্নটি বাবার মতোই কৌশলে এড়িয়ে গেছেন আরবাজ। কিন্তু ভাইয়ের মতো মাথা ঠান্ডা রাখতে পারেননি পারেননি সোহেল।
বৃহস্পতিবার ব্যান্ড্রার এক রেস্তোরাঁয় মা-বাবাকে নৈশভোজে গিয়েছিলেন সোহেল, তখন তাকে ছেঁকে ধরে সাংবাদিকরা। এতে ভয়ঙ্কর রেগে যান এই পরিচালক, এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে বসেন।
তবে সালমানের ভাষ্যে, দুর্ব্যবহার নয়, বাবা-মাকে সাংবাদিকদের হাত থেকে বাঁচাতেই এমনটি করেছেন তার ভাই।
তিনি বলেন, “আমার বাবার বয়স ৮০ বছর। আপনারা কথায় কথায় তার সামনে এভাবে মাইক ধরেন, ছবি তোলেন, যদি কখনও তিনি অসুস্থ হয়ে পড়েন তখন কি হবে?”
“আমাদের বয়স কম, আপনারা আমাদের সঙ্গে এমন করতে পারেন। কিন্তু দয়া করে আমার বাবা-মাকে ছাড় দিন। এটা এমন কী প্রশ্ন যার উত্তর জানার জন্য রাত ১২টা সময় আপনারা আমার মা-ভাইয়ের উপর চড়াও হবেন? আমি বিয়ে করছি নাকি না এটা জানার জন্য রাত দুপুরে আপনাদের এত ব্যস্ত হতে হবে কেন? গণমাধ্যমের উচিৎ কিছু নিয়ম মেনে চলা।” বলেন সালমান।
এই বছরই হবে সালমানের বিয়ে, এই গুঞ্জন চলছে তার ৫০তম জন্মদিনের পর থেকেই। সালমানের পুরনো বন্ধু প্রিতি জিনটার বিয়েতে তার সঙ্গে লুলিয়াকে প্রথমবারের মতো জনসম্মুখে আসতে দেখার পর এই গুজব হয়েছে আরও জোরালো।
কয়েকদিন আগে শোনা যায়, আগামী জন্মদিনে অর্থাৎ এ বছরের ২৭ ডিসেম্বর হবে সালমানের বিয়ে।
এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে ভারতীয় গণমাধ্যমগুলো।
সাংবাদিকদের অতিরিক্ত আগ্রহে ক্ষুব্ধ হয়ে পরদিন এক অনুষ্ঠানে এসে সালমান বলেন, “আমার বিয়ের খবর আমি সরাসরি আমার ভক্তদের জানাবো, আপনাদের বলব কেন?”
তিনি আরও বলেন, “যখন আমি বিয়ে করবো, তখন ফেইসবুক-টুইটারের মাধ্যমে আমার ভক্তদের জানিয়ে দিবো।” 
লুলিয়ার সঙ্গে সালমানের বিয়ের গুজব শুনে এর আগেও একবার সরগরম হয়েছিল গণমাধ্যম। রোমানিয়ার এই অভিনেত্রীর আঙুলে আংটি দেখার পর রটেছিল, সালমানের সঙ্গে বাগদান হয়েছে তার। তবে তখন পুরো ব্যাপারটি হেসেই উড়িয়ে দিয়েছেন সালমান। কিন্তু এবার তিনি হ্যাঁ কিংবা না-- কিছুই বলছেন না সরাসরি। ফলে গুজবও পুরোপুরি শেষ হচ্ছে না।

অদ্ভুতুড়ে 10:46 AM
পরিচালক ওমাং কুমার নির্মিত নতুন ছবি ‘সর্বজিৎ’ মুক্তি পেয়েছে। কান উৎ​সবে গিয়ে এই ছবির প্রচারণার কাজটিও চালিয়ে এসেছেন ঐশ্বরিয়া রাই। সর্বজিতের জীবনের সত্য কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি মুক্তির প্রথম দিন প্রত্যাশিত আয় করেনি। সেদিন ছবিটির আয় ছিল ৩ দশমিক ৬৯ কোটি রুপি। কিন্তু দ্বিতীয়দিনেই ছবিটির প্রতি
দর্শকের আকর্ষণ বেড়েছে। আর তাই দুদিন মিলে আয় হয়েছে ৮ দশমিক ২৫ কোটি রুপি।

আয় নিয়ে ব্যবসায়ীরা ভাবুক, আমরা বরং বলি, এই ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণদীপ হুদা ও রিটা চাড্ডা। বিশেষ করে দলবীর কাউর চরিত্রে ঐশ্বরিয়া আর সর্বজিৎ​ চরিত্রে রণবীর হুদার অভিনয়ে বাকহীন হয়ে গেছেন সিনেমা হলে উপস্থিত অসংখ্য দর্শক।
মিথ্যে অভিযোগে বছরের পর বছর পাকিস্তানের জেলে থাকা সর্বজিতের পক্ষে আ​ইনি লড়াই করতে আসেন দলবীর কাউর। এ নিয়েই এ ছবির কাহিনি।

অদ্ভুতুড়ে 9:16 AM
বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনেতা হিসেবে তো বিখ্যাত বটেই, মুম্বইতে তার বাসস্থানটিও কিন্তু কম বিখ্যাত নয়। বাড়িটির নাম মান্নত। প্রতিদিন মুম্বই বেড়াতে আসা বহু পর্যটকই শাহরুখের বাড়িটি দেখে যান। কিন্তু সে দেখা তো কেবল বাইরে থেকে দেখা। শাহরুখের বাড়ির অন্দরমহলটি কেমন সে বিষয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। এখানে রইল কিছু ছবি, যা দেখে শাহরুখের বাড়ি ‘মান্নত’ সম্পর্কে কৌতূহলের কিছুটা অন্তত নিরশন ঘটবে— 

১. এটা হলো বাইরে থেকে ‘মান্নত’-এর চেহারা। অনেকে যে বলেন, বলিউড স্টারেদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বাংলোটি কিং খানেরই, তা যে খুব ভুল নয়, তা বাড়ির বাইরের জাঁকজমক দেখলেই বোঝা যায়।








২. ড্রোন থেকে নেয়া শাহরুখের বাংলোর ছবি। ছাদের আয়তনটি শুধু দেখুন। 








৩. সুসজ্জিত বাগান থেকে মূল বাড়িতে উঠে যাওয়ার সিঁড়ি। 


৪. এবার ভিতরবাড়িতে ঢোকা যাক। পরিকল্পিতভাবেই দেয়ালটিতে অযত্নের ছাপ রাখা হয়েছে। আর সেই দেয়ালে ঝোলানো রয়েছে মূল্যবান সব শিল্পকর্ম। 




৫. বাড়ির ভিতরে মূল্যবান ইনস্টলেশন আর আসবাবের অভাব নেই।


৬. বাড়ির বসার ঘর। দেওয়ালে টাঙানো রয়েছে বেশ কিছু প্রাচীন খ্রিষ্টান আইকনগ্রাফ। এগুলো সংগ্রহ করেছেন শাহরুখের স্ত্রী গৌরী। 


৭. বসার ঘরেরই আরেকটি অংশ। বিলাসবহুল ভেলভেট সোফা এবং দামি আসবাবে ঘরটিতে একটি গাম্ভীর্য এসেছে। 

৮. খাবার ঘর। দেয়ালে মূল্যবান শিল্পকর্ম ছাড়াও যেটা চোখে পড়ার তা হল, টেবিলের চেযার। চেয়ারগুলো সব কিন্তু একরকমের নয়। 


৯. আলোর সৌন্দর্য তো আছেই, পাশাপাশি কফি টেবিলের উপর রাখা একজোড়া জুতো লক্ষ করেছেন?


১০. গৌরী খানের সাজ-গোজের ঘর। দামি পোশাকের সম্ভার তো রয়েছেই, পাশাপাশি ড্রেসিং টেবিলটিও কিন্তু কম নজরকাড়া নয়। 

১১. বাড়ির আর একটি অংশ, যেদিকে তাকালে কিউরিও ও শিল্পসম্ভারের ছটায় চোখ ধাঁধিয়ে যেতে পারে।

অদ্ভুতুড়ে 12:03 AM

দীপিকার দুঃখের সেলফির কারন কি?

রিটার্ন অফ জ্যান্ডার কেজ’র মাধ্যমে হলিউড অভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছবির দৃশ্যধারণের জন্য নিজের দেশ ছেড়ে অনেকদিন বিদেশের মাটিতে থাকতে হয়েছে তাকে।  ১২ মে ছবির কাজ শেষ করে দেশে ফিরেছেন দীপিকা। এ কারণে মন তো খারাপ হওয়ারই কথা।


‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির দৃশ্যধারণ শেষ হয়েছে হলিউড অভিনেত্রী নিনা ডোব্রেভকে দিয়ে। নিনাকে সঙ্গে নিয়ে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা। যেখানে দেখা যাচ্ছে, দু’জনই মন খারাপ করে রয়েছেন। ছবিটির ক্যাপশনে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘সেটের সবাইকে খুব মিস করবো। প্রত্যেকেই খুব পরিশ্রমী ও মেধাবী।’

ডিজে কারুসো পরিচালিত ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে দীপিকার বিপরীতে রয়েছেন হলিউডের অ্যাকশন নির্ভর তারকা ভিন ডিজেল। এ ছাড়া আরও আছেন স্যামুয়েল এল জ্যাকসন, টনি জা, রুবি রোজ। ২০১৭ সালে মুক্তি পাবে দীপিকার এই ছবিটি।
Powered by Blogger.