অতীতকে ভুলে গিয়ে বর্তমান বলিউডে অভিনয় জগতে অনেক সাড়া ফেলেছে সানি লীওন। বেশকিছু সিনামায় অভিনয় করে ইতিমধ্যে তার ভক্তদের সংখ্যাও কম নয়। তবে ভক্তদের কথা বললে অনেক ভক্তদের মধ্যে সানি লিওনও একজন। তাও আবার আমির খানের জন্য।
তিনি আমিরের এতটাই ভক্ত যে লাইট-ক্যামেরা-অ্যাকশনে আমিরের সঙ্গে যদি কিছুটা সময়ও তিনি অভিনয়ের সুযোগ পান, তাহলে নিজেকে ধন্য মনে করবেন। আমির খানের সঙ্গে এর আগে দেখাও করেছেন সানি। একসঙ্গে ডিনারও করেছেন। তবে স্ক্রিনে একসঙ্গে হাজির হওয়ার খুব ইচ্ছা তার।
অবশ্য এরই মধ্যে তার মনের আশা একটু হলেও পূরণ হয়েছে। কেননা তিন খানের মধ্যে শাহরুখের সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিন শেয়ার করেছেন সানি।
সম্প্রতি আরবাজ খানের সঙ্গে তেরা ইনতেজার শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে, ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমায়।

Post a Comment