অদ্ভুতুড়ে 3:06 AM

কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে ঠোঁটে বেগুনি লিপস্টিক দিয়ে লালগালিচায় হাঁটার পর বিতর্কিত হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। 

 তাকে নিয়ে এখনও আলোচনার শেষ নেই। তবে এই বিতর্কে প‍ুত্রবধূর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বেগুনি লিপস্টিক পরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হাসির খোরাক হয়েছিলেন বচ্চন বধূ। তবে তা নিজের মতো করে সামলে নিয়েছিলেন দেবদাসখ্যাত এই তারকা। সম্প্রতি ৭৩ বছর বয়সী এই অভিনেতার কাছে ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমি ঐশ্বরিয়াকে বেগুনি লিপস্টিকে দেখিনি, তবে এর মধ্যে ভুল কী আছে? তিনি আরও বলেন, এখন তো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আমরা নিজেদের মনোভাব প্রকাশ করার সুযোগ পাই। জানতে পারি আমাদের সম্বন্ধে ভক্তরা কী ভাবছেন? আগে তো সে সুযোগও ছিল না। সকলেরই নিজেদের মতামত প্রকাশ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। ফলে ও যদি এটা করে, তা হলে তো তাতে কোনো ভুল নেই।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.