অদ্ভুতুড়ে 10:46 AM
পরিচালক ওমাং কুমার নির্মিত নতুন ছবি ‘সর্বজিৎ’ মুক্তি পেয়েছে। কান উৎ​সবে গিয়ে এই ছবির প্রচারণার কাজটিও চালিয়ে এসেছেন ঐশ্বরিয়া রাই। সর্বজিতের জীবনের সত্য কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি মুক্তির প্রথম দিন প্রত্যাশিত আয় করেনি। সেদিন ছবিটির আয় ছিল ৩ দশমিক ৬৯ কোটি রুপি। কিন্তু দ্বিতীয়দিনেই ছবিটির প্রতি
দর্শকের আকর্ষণ বেড়েছে। আর তাই দুদিন মিলে আয় হয়েছে ৮ দশমিক ২৫ কোটি রুপি।

আয় নিয়ে ব্যবসায়ীরা ভাবুক, আমরা বরং বলি, এই ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণদীপ হুদা ও রিটা চাড্ডা। বিশেষ করে দলবীর কাউর চরিত্রে ঐশ্বরিয়া আর সর্বজিৎ​ চরিত্রে রণবীর হুদার অভিনয়ে বাকহীন হয়ে গেছেন সিনেমা হলে উপস্থিত অসংখ্য দর্শক।
মিথ্যে অভিযোগে বছরের পর বছর পাকিস্তানের জেলে থাকা সর্বজিতের পক্ষে আ​ইনি লড়াই করতে আসেন দলবীর কাউর। এ নিয়েই এ ছবির কাহিনি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.