অদ্ভুতুড়ে 6:00 AM

However-Apples-share-in-Shah-Rukh

সম্প্রতি অ্যাপলের প্রধান কার্য নির্বাহী টিম কুক ভারত সফর করেন। ভারতে সফরে এসে তিনি জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের বাসায় দাওয়াত পান। দাওয়াত রক্ষা করতে টিম কুক যথাসময়ে হাজিরও হন শাহরুখ খানের বাসায়। ভারত সফরে এসে টিম কুক ব্যাঙ্গালুরে অ্যাপলের উন্নয়ন এবং গবেষণা কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা দিয়েছেন। দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে।  শাহরুখের ডিনারের দাওয়াতকে অনেকে ব্যবসায়িক স্বার্থ হিসেবেও দেখছেন।


শাহরুখ খানের নৈশভোজে টিম কুক ছাড়াও বলিউডের বচ্চন পরিবার, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া, মাধুরী দীক্ষিত, আমির খান সহ অন্যান্য তারকারারও উপস্থিত ছিলেন। ভোজসভায় শাহরুখ খান টিম কুককে ‘রকস্টার’ উপাধি দেন।

অতিথিদের ধন্যবাদ দিয়ে একটি টুইট করেন শাহরুখ খান। টুইটে শাহরুখ জানান, সবাইকে আমন্ত্রণ রক্ষা করার এবং টিম কুক ও তার দলকে উষ্ণ ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ। টিম কুক আপনি একজন ‘রকস্টার’।

অ্যাপলের নতুন সেন্টার খোলার জন্য ভারতীয় কোন উদ্যোক্তাকে যদি নির্বাচিত করা হয়, সেখানে শাহরুখ খান যুক্ত হবেন কি না এ ধরণের প্রশ্ন এখন ব্যবসায়ীদের মনে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.