
রিটার্ন অফ জ্যান্ডার কেজ’র মাধ্যমে হলিউড অভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছবির দৃশ্যধারণের জন্য নিজের দেশ ছেড়ে অনেকদিন বিদেশের মাটিতে থাকতে হয়েছে তাকে। ১২ মে ছবির কাজ শেষ করে দেশে ফিরেছেন দীপিকা। এ কারণে মন তো খারাপ হওয়ারই কথা।
‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির দৃশ্যধারণ শেষ হয়েছে হলিউড অভিনেত্রী নিনা ডোব্রেভকে দিয়ে। নিনাকে সঙ্গে নিয়ে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা। যেখানে দেখা যাচ্ছে, দু’জনই মন খারাপ করে রয়েছেন। ছবিটির ক্যাপশনে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘সেটের সবাইকে খুব মিস করবো। প্রত্যেকেই খুব পরিশ্রমী ও মেধাবী।’
ডিজে কারুসো পরিচালিত ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে দীপিকার বিপরীতে রয়েছেন হলিউডের অ্যাকশন নির্ভর তারকা ভিন ডিজেল। এ ছাড়া আরও আছেন স্যামুয়েল এল জ্যাকসন, টনি জা, রুবি রোজ। ২০১৭ সালে মুক্তি পাবে দীপিকার এই ছবিটি।
Post a Comment