আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স এর তালিকানুসারে আধুনিককালের সপ্তাশ্চর্যগুলোর একটি ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট ব্রিজ। সান ফ্রান্সিসকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা গোল্ডেন গেট প্রণালীর ওপর এ ব্রিজটি তৈরি করা হয়েছে। সান ফ্রান্সিসকো শহর এবং মেরিন কাউন্টিকে যুক্ত করেছে ব্রিজটি। পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর গন্তব্যগুলোর একটি এই গোল্ডেন গেট ব্রিজ। ১৯৩৭ সালে ২,৭৩৭ মিটার দীর্ঘ এই সেতুটি খুলে দেয়া হয়। ঝুলন্ত এই সেতুর মাত্র দু’টি পিলার রয়েছে সমুদ্রের ওপর, এর দীর্ঘতম স্প্যান ১,২৮০ মিটার। ১৯৬৪ সাল পর্যন্ত এটিই ছিল দীর্ঘতম স্প্যানের ঝুলন্ত সেতু। প্রতিদিন এক লাখের বেশি বাহন এ সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। নির্ধারিত সময়ে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়েও এ সেতু দেখতে পারেন দর্শনার্থীরা। এছাড়া সেখানে রয়েছে একটি ওয়েলকাম সেন্টার যেখানে ব্রিজটি নির্মাণের সময়কার কথা জানতে পারেন আগ্রহীরা। ভিডিওতে দেখুন গোল্ডেন গেট ব্রিজ:
Post a Comment