Showing posts with label video. Show all posts

অদ্ভুতুড়ে 10:48 PM

ভারতীয় খাবারগুলোর মধ্যে “দোসা” বেশ জনপ্রিয়। রেস্টুরেন্টে গেলে প্রায় অনেকেই এই খাবারটি অর্ডার করে থাকেন। কিছুটা সময় সাপেক্ষ বিধায় অনেকেই এটি বাসায় তৈরি করা ঝামেলা মনে করেন। এই ঝামেলার দিন শেষ। এখন চাইলে যেকোন সময় খুব সহজে তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের খাবারটি। তাও সুজি দিয়ে। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার সুজির দোসার রেসিপিটি।

 

উপকরণ:
১০০ গ্রাম চালের গুঁড়ো
১০০ গ্রাম সুজি
লবণ স্বাদমত
৩ কাপ পানি
তেল
২ ফোঁটা লেবুর রস
এক চিমটি সোডা বাই কার্ব
পেঁয়াজ
কাজুবাদাম কুচি
কাঁচা মরিচ কুচি
ধনেপাতা কুচি

প্রণালী:
১। চালের গুঁড়ো, সুজি, লবণ এবং পানি দিয়ে ডো তৈরি করে নিন।
২। এবার ডোটি ৩০ মিনিট রেখে দিন।
৩। নন-স্টিক প্যানে তেল দিয়ে গরম করতে দিন।
৪। এবার একটি গ্লাসে মাখন, ডোয়ের কিছু অংশ, অল্প পরিমাণের লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৫। এটি তেলের উপর আস্তে আস্তে ঢেলে দিন।
৬। এবার দোসার উপর পেঁয়াজ কুচি, বাদাম কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিন। অল্প একটু তেল দিয়ে দিন এর উপর।
৭। একপাশ হয়ে গেলে ভাজ করে নামিয়ে ফেলুন।
৮। চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন মজাদার সুজির দোসা।
ইউটিউব চ্যানেল:Rajshri Food
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

অদ্ভুতুড়ে 2:02 AM

“কাবাব” নাম শুনলে জিভে জল চলে আসে। নানরুটি, পরোটা, সবকিছুর সাথে দারুন যায় এই খাবারটি। কাবাব বলতে মূলত শিক কাবাব, শামি কাবাব, টিকিয়া ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। সাধারণত কাবাবে গোলমরিচ কম ব্যবহার করা হয়। কিন্তু তুরস্কের একধরণের কাবাব তৈরি করা হয় যাতে গোলমরিচ ব্যবহার করা হয়। খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন তুরস্কের এই মজাদার কাবাবটি।

উপকরণ:

  • ৪৫০ গ্রাম মটরশুঁটি
  • ১৫ টি ছোট আস্ত পেঁয়াজ
  • ৪৫০ গ্রাম গরুর কিমা
  • ২ টমেটো কুচি
  • ১ টি গাজর
  • ২ টি আলুর টুকরো
  • ৭টি লং
  • ৭ কোয়া রসুনের কুচি
  • ১ টেবিল চামচ টমেটোর পেস্ট
  • ১/২ কাপ পানি
  • ২ চা চামচ লবণ
  • ২ চা চামচ থাইম পাতা (ইচ্ছা)
  • ১/২ চা চামচ গোল মরিচ
  • ৪ টেবিল চামচ তেল

প্রণালী:

১। মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ, মাংসের টুকরো, টমেটোর টুকরো, রসুনের কোয়া, গোলমরিচ, লবণ, শুকনো থাইম পাতা এবং তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২। এবার আরেকটি পাত্রে টমেটো পিউরির সাথে কিছুটা পানি মিশিয়ে পাতলা করে নিন।
৩। এবার টমেটোর পেস্টটি মাংসের সাথে মিশিয়ে দিন।
৪। এখন একটি বেকিং পেপারের মাঝে মাংসের মিশ্রণ দিয়ে চারপাশ দিক থেকে মুড়িয়ে নিন। এভাবে চারটি বেকিং পেপার তৈরি করে নিন।
৫। এখন ২০০ ডিগ্রী সেলসিয়াস বা ৪০০ ডিগ্রী ফারেনহাইটে ওভেন প্রিহিট করে নিন।
৬। প্রিহিট করা ওভেনে ৪৫ মিনিট ব্রেক করুন।
৭। ৪৫ মিনিট পর ওভেন থেকে বের করে পরিবেশন করুন মজাদার তুর্কি কাবাব।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

অদ্ভুতুড়ে 12:01 AM

আজকাল রেস্টুরেন্টে গেলে বাচ্চা থেকে শুরু করে তরুণ-তরুণীরা পর্যন্ত সকলেই একটা খাবার অর্ডার করে থাকেন। আর তা হল চিকেন উইংস। ক্রিপসি, ঝাল, মিষ্টি স্বাদের এই খাবারটি খেতে দারুন। থাই এই খাবারটি আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন। খুব সহজে অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন হট থাই চিকেন উইংস! 

উপকরণ:
১.৫ টেবিল চামচ থাই রেড কারী পেস্ট
৮টি মুরগির পাখনা
১ টেবিল চামচ তেল
১ টেবিল চামচ আদা রসুন পেস্ট
লবণ স্বাদমত
গোল মরিচ গুঁড়ো স্বাদমত
১/২ কাপ ময়দা
১ টি ডিম
১ টেবিল চামচ রসুন কুচি
১ টি পেঁয়াজ কলির কুচি
১ টেবিল চামচ রেড চিলি সস
১ টেবিল চামচ ফিশ সস
১ টেবিল চামচ টমেটো কেচাপ
৮-১০টি কচি সিম
৬-৮ টি পুদিনা পাতা

প্রণালী:
১। একটি প্যানে তেল গরম করতে দিন।
২। এবার একটি পাত্রে মুরগির পাখনা আদা রসুনের পেস্ট, লবণ এবং গোল মরিচ গুঁড়ো মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মেরিনেইট করে রাখুন।
৩। ময়দা, লবণ, গোল মরিচ গুঁড়ো, ডিম এবং পানি ভাল করে মিশিয়ে বেটার তৈরি করে নিন।
৪। এখন ময়দার ঘোলাটা মুরিগের পাখনার সাথে মিশিয়ে নিন।
৫। প্যানে তেল গরম হয়ে গেলে এতে মুরগির পাখনাগুলো দিয়ে দিন।
৬। মুরগির পাখনাগুলো বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৭। এবার সস তৈরি করার জন্য একটি পাত্রে তেল দিন।
৮। এরপর এতে আদা রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, থাই রেড কারী পেস্ট এবং পানি দিয়ে নাড়ুন।
৯। তারপর এতে চিলি সস, ফিশ সস, টমেটো কেচাপ এবং পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন।
১০। ঘন হয়ে আসলে এতে চিকেন উইংসগুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
১১।  এতে সিম, পেঁয়াজ কলি কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।
১২। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইংস।
ইউটিউব চ্যানেল:Sanjeev Kapoor Khazana
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

অদ্ভুতুড়ে 6:23 AM

 

মাছ অনেকেই পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না। বিশেষ করে বাচ্চাদের মাছ খাওয়ানো বেশ ঝামেলার কাজ। বাচ্চাদের মাছ খাওয়ানোর সহজ একটি উপায় হল ফিশ কাটলেট! কাটলেট বলতে মূলত গরু বা মুরগির মাংসের কাটলেটকে বুঝানো হয়ে থাকে। মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন কাটলেট। জেনে নিন মজাদার ফিশ কাটলেট তৈরির রেসিপিটি।

উপকরণ:

৪-৫ টুকরো মাছ
৪ চা চামচ বেসন
৫টি পাউরুটি দিয়ে তৈরি ব্রেড ক্রাম্বস
১ কাপ তেল
১টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি
১ চা চামচ আদা রসুনের পেস্ট
১/২ লেবুর রস
২টি কাঁচা মরিচ কুচি
১/২ চা চামচ মরিচ গুঁড়ো
লবণ স্বাদমত
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
২ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো
৫ চা চামচ কর্ণ ফ্লাওয়ার

প্রণালী:

১। মাছ পানি এবং ভিনেগার দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। ভিনেগার দিয়ে ধুলে মাছের গন্ধ দূর হয়ে যাবে।
২। এবার মাছের টুকরোগুলো সিদ্ধ করে নিন।
৩। সিদ্ধ করা মাছগুলোর কাঁটা বেছে নিন।
৪। এবার মাছের সাথে বেসন, ধনে পাতা কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচা মরিচ, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে  নিন।
৫। এবার এতে লেবুর রস এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৬। এবার প্যানে তেল গরম করতে দিন।
৭। মাছের মিশ্রণটি নিজের পছন্দমত সাইজ করে প্রথমে ব্রেড ক্রাম্বস, তারপর কর্ণ ফ্লাওয়ার মেশানো পানিতে এবং আবার ব্রেড ক্রাম্বসে চুবিয়ে  তেলে দিয়ে দিন।
৮। সোনালি রং হয়ে এলে নামিয়ে ফেলুন।
৯। টমেটো সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ কাটলেট।

টিপস:
১। বেসন মাছের সাথে মেশানোর আগে হালকা করে ভেজে নিন।
২। ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.......

অদ্ভুতুড়ে 6:18 AM

 

আজকাল চিকেনের একটি খাবারের নাম শোনা যাচ্ছে। সেটি হল পেরি পেরি চিকেন। রেস্টুরেন্টে গেলে অনেকেই এই খাবারটি অর্ডার করে থাকেন। ঝাল ঝাল স্বাদের চিকেনের এই খাবারটি খেতে বেশ মজাদার। বাসায় এই মজাদার খাবারটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই।

উপকরণ:

  • ৫০০ গ্রাম মুরগির রানের মাংস
  • ১ চা চামচ+১/৪ কাপ+৩ টেবিল চামচ অলিভ অয়েল বা তেল
  • ৫-৬টি লাল মরিচ
  • ৬-৮টি রসুনের কোয়া
  • ১টি মাঝারি আকৃতির পেঁয়াজ
  • ২-৩টি ফ্রেশ ওরিগেনো
  • কয়েকটি পার্সলি পাতা
  • ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো বা পাপরিকা পাউডার
  • লবণ স্বাদমত
  • ১ টেবিল চামচ লাল ভিনেগার
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ১ টেবিল চামচ মাখন

    প্রণালী:

    ১। প্রথমে ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে নিন।
    ২। চুলায় প্যান গরম করতে দিয়ে এতে ১ টেবিল চামচ অলিভ অয়েল, লাল মরিচ এবং রসুন কুচি দিয়ে দিন।
    ৩। রসুন লাল হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ৪-৫ মিনিট রান্না করে নামিয়ে রাখুন।
    ৪। এবার মরিচ, পার্সলি, পাপরিকা, ওরিগেনো, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লাল ভিনেগার এবং ৩ টেবিল চাচা মচ অলিভ অয়েল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একে পেরিপেরি সস বলা হয়।
    ৫। তারপর মাংসের টুকরোগুলো একটু করে কেটে নিন।
    ৬। এবার পেরিপেরি সস দিয়ে মাংসগুলো মাখিয়ে ফেলুন,
    ৭। মেরিনেট করা মাংসগুলো ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
    ৮। এবার এই মেরিনেট করা মাংসগুলো ওভেনের ট্রেতে সাজিয়ে ওভেনে দিয়ে দিন।
    ৯। ১৫ থেকে ১৮ মিনিট ওভেনে বেক করুন।
    ১০। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করুন মজাদার পেরিপেরি চিকেন।
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

    অদ্ভুতুড়ে 5:53 AM

     

    ইদানিং রাস্তাঘাটে মোড়ে মোড়ে দেখা যায় গ্রিলড চিকেন তৈরি হচ্ছে। এর দারুণ সুগন্ধে যেন মুহূর্তেই বেড়ে যায় ক্ষুধা। কিন্তু গ্রিলড চিকেন আবার বাসায় তৈরি করার কথা ভাবতেই চান না কেউ। এটা লাগবে সেটা লাগবে এই ভেবে আর রান্না করা হয় না। চলুন দেখে নেই একদম ঘরোয়া উপায়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই স্পাইসি গ্রিলড চিকেন ড্রামস্টিক তৈরির পদ্ধতিটি। তেলে ভাজার দরকার হয় না বলে এটা বেশ স্বাস্থ্যকরও বটে।

    উপকরণ
    - ৪টা চিকেন ড্রামস্টিক
    - লবণ স্বাদমতো
    - লেবুর রস ২ টেবিল চামচ
    - ১ চা চামচ ধনে
    - ১ চা চামচ আদা কুচি
    - ১ চা চামচ রসুন কুচি
    - ৮/১০টা শুকনো মরিচ
    - ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
    - ব্রাশ করার জন্য অল্প তেল
    প্রণালী
    ১) প্রথমে ড্রামস্টিকগুলোর ওপরে ছুরি দিয়ে চিরে নিন কয়েক জায়গায়। এরপর এতে ২ চা চামচ লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট হতে রাখুন। এই ফাঁকে গ্রিলের মশলা তৈরি করে নিন।
    ২) মশলা তৈরির জন্য ধনে, আদা, রসুন, শুকনো মরিচ, গোলমরিচ গুঁড়ো এবং অল্প করে পানি একসাথে ব্লেন্ড করে নিন। একদম মিহি পেস্ট হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।
    ৩) এই মশলা ড্রামস্টিকে মাখিয়ে ম্যরিনেট হতে দিন কমপক্ষে ১৫-২০ মিনিট।
    ৪) একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিন। এতে ম্যারিনেট করা ড্রামস্টিকগুলো রাখুন। মশলা বাকি থাকলে ওপরে দিয়ে দিন। ওভেনে ১৮০ ডিগ্রিতে বেক করুন যতক্ষণ না চিকেন রান্না হয়ে যায় পুরোপুরি। ৪৫ মিনিটের মতো লাগতে পারে।
    লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে নান অথবা তন্দুরি রুটির সাথে পরিবেশন করুন ঝাল ঝাল গ্রিলড চিকেন ড্রামস্টিক। 

    ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি......

    অদ্ভুতুড়ে 5:32 AM

     

    চিকেন বারবিকিউ হোক অথবা প্রণ যেটাই হোক না কেন বারবিকিউ খেতে সবাই পছন্দ করেন।  দোকানে গেলে অনেকেই চিকেন বারবিকিউ অর্ডার করে থাকেন। বাসায় তৈরি করলে দোকানের মত কয়লার স্বাদটি পাওয়া যায় না। এবার ঠিক দোকানের স্বাদ পাবেন ঘরে তৈরি করা বারবিকিউতে। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার রেসিপিটি।

    উপকরণ:
    ৮টি মাঝারি আকৃতির খোসা ছড়ানো চিংড়ি মাছ
    ২৫০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস
    ১ কাপ পনির
    ২ টেবিল চামচ লাল রসুনের চাটনি
    ৩/৪ থেকে ১ কাপ দই
    ১ টেবিল চামচ সরিষা তেল
    ১ কাপ ক্যাপসিকাম কিউব করে কাটা
    মাখন
    লেবুর খোসা
    পেঁয়াজের রিঙ (সাজানোর জন্য)
    প্রণালী:
    ১। রসুন, শুকনো মরিচের পেস্ট এবং টক দই একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। এর সাথে সরিষা তেল যোগ করে আরও ভাল করে মিশিয়ে নিন।
    ২। এবার তিনটি ভিন্ন ভিন্ন পাত্রে দই এবং রসুনের মিশ্রণটি তিন ভাগে ভাগ করে ফেলুন।
    ৩। একটি পাত্রে চিংড়ি মাছ, আরেকটিতে মুরগির মাংস এবং আরেকটিতে ক্যাপসিকাম এবং পনির দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
    ৪। এবার একটি ফুলের টব দুপাশে গর্ত করে নিন। এটি ১/৪ অংশ পর্যন্ত বালি দিয়ে ভরে ফেলুন। বালির উপর একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। এর উপর কিছু কয়লার টুকরো দিয়ে দিন।
    ৫। কয়লায় কিছু তেল ঢেলে দিন, কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে ফেলুন।
    ৬। কয়লার ঢালার সময় লক্ষ্য রাখবেন কয়লা দিয়ে যেন গর্ত দুটি বন্ধ না হয়ে যায়।
    ৭। কাবাবের শিকে মুরগির টুকরোগুলো ঢুকিয়ে দিন। আরেকটি শিকে চিংড়ির টুকরো। আরেকটি শিকে পনির এবং ক্যাপসিকামের টুকরোগুলো ঢুকিয়ে দিন।
    ৮। তারপর শিকগুলো কয়লার উপর দিয়ে দিন। মাঝে মাঝে মাখন অথবা তেল ব্রাশ করে দিন মাংস, চিংড়ির উপর।
    ৯। ব্যস তৈরি হয় গেল মজাদার বারবিকিউ।

    টিপস
    ১। রসুনের, শুকনো লাল মরিচ, লেবুর রস (অল্প পরিমাণে), জিরা গুঁড়ো মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে ফেলতে পারেন লাল রসুনের চাটনি।
    ২। টকদই থেকে ভাল করে পানি ঝরিয়ে ফ্রিজে ৪-৫ ঘন্টা রেখে তারপর ব্যবহার করুন।
    ইউটিউব চ্যানেল: FoodFood
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে...

    অদ্ভুতুড়ে 12:32 AM

    বেগুন সবজিটি অনেকের প্রিয়। বিশেষ করে বেগুন ভর্তা, বেগুন ভাজি হলে তো কোন কথাই নাই। কিন্তু কোলেস্টেরলের ভয়ে  প্রিয় সবজিটি অনেকেই খেতে পারেন না। এবার থেকে প্রিয় সবজিটি খেতে পারবেন তাও কোলেস্টেরলের ভয় ছাড়া! "হায়দ্রাবাদি বেগুন"- ভিন্ন স্বাদের এই রান্নাটি নির্ভয়ে খেতে পারবেন হৃদরোগ এবং উচ্চ কোলেস্টেরল রোগীরা।


    উপকরণ:
    • ৬টি ছোট আকৃতির বেগুন
    • ২ চা চামচ তেল
    • ১/৪ চা চামচ সরিষা
    • ১/৪ চা চামচ মেথি
    • ১/৪ চা চামচ কালিজিরা
    • ৮ থেকে ১০ টি কারি পাতা
    • ২টি কাঁচা মরিচ
    • লবণ স্বাদমত
    • পেস্ট তৈরির জন্য
    • ২ টেবিল চামচ তিল
    • ২ টেবিল চামচ ফুলকপি মিহি কুচি
    • ২ টেবিল চামচ ভাঁজা বুটের ডাল
    • ১/৪ কাপ পেঁয়াজ কুচি
    • ১ চা চামচ আদা কুচি
    • ১ চা চামচ রসুন কুচি
    • ২ চা চামচ ধনিয়া জিরা গুঁড়ো
    • ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো
    • ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
    • ১ চা চামচ তেঁতুলের পানি
    • সাজানোর জন্য ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
    প্রণালী:
    ১। প্রথমে নন-স্টিক প্যানে তিল, ফুলকপি কুচি, বুটের ডাল, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি দিয়ে মাঝারি আঁচে ১ থেকে ২ মিনিট ভাজুন। বাদামী রং হয়ে আসলে চুলা নিভিয়ে ফেলুন।
    ২। এরপর এতে ধনিয়া জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেঁতুলের পানি এবং ১/২ কাপ পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন।
    ৩। ছোট বেগুনগুলোর মুখের অংশ চারকোনা করে কেটে নিন।
    ৪। প্রেসার কুকারে তেল গরম করতে দিন। এতে সরিষা, জিরা, কালোজিরা দিয়ে দিন।
    ৫। এরপর এতে কারি পাতা, কাঁচা মরিচ দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ভাঁজুন।
    ৬।  এবার এতে বেগুনগুলো দিয়ে ১ থেকে ২ মিনিট ভাঁজুন।
    ৭। তারপর পেস্ট, ১ কাপ পানি এবং লবণ দিয়ে মাঝারি আঁচে ১ থেকে ২ মিনিট রান্না করুন।
    ৮। প্রেসার কুকারে ২টি শিষ দেওয়া হলে চুলা নিভিয়ে দিন।
    ৯। এবার ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার হায়দ্রাবাদি বেগুন।
    ইউটিউব চ্যানেল: Tarla Dalal
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

    অদ্ভুতুড়ে 12:29 AM

     

    আলু খেতে যারা পছন্দ করেন তারা শুধু আলুভর্তা, তরকারি অথবা ফ্রেঞ্চ ফ্রাই হিসেবেই নয়, সব জায়গাতেই ভালোবাসেন আলু। তাদের তেমনই ভালোবাসার একটি খাবার হলো আলু পরোটা। কিন্তু আলু পরোটা তৈরির জন্য পরোটার ভেতরে আলুর পুর দিতে হয়, আর ঠিকমতো তৈরি না হলে পরোটা বেশি মোটা হয়ে যায়, খেতে ভালো লাগে না মোটেই। এই ঝামেলা থেকে মুক্তি পেতে আজ শিখে নিন এমন এক আলু পরোটার রেসিপি, যাতে মোটেই কোনও পুর দিতে হবে না। খুব সহজ এই রেসিপির সাথে রইলো পুরো প্রণালীর ভিডিও।

    উপকরণ
    - ২ কাপ ময়দা
    - ১ কাপ আলু ভর্তা
    - লবণ স্বাদমতো
    - ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
    - দেড় চা চামচ লেবুর রস অথবা ১ চা চামচ আমচুর গুঁড়ো
    - ২ চা চামচ জিরা গুঁড়ো
    - সিকি চা চামচ কাঁচামরিচ কুচি
    - সিকি চা চামচ আদা বাটা
    - সিকি চা চামচ রসুন বাটা
    - আধা চা চামচ হলুদ গুঁড়ো
    - ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
    - ৩ টেবিল চামচ তেল/ঘি
    - ১ টেবিল চামচ ময়দা (বেলার জন্য)
    প্রণালী
    ১) শেষ দুটি উপকরণ বাদে বাকি সব উপকরণ একসাথে একটি বোলে নিন এবং যত্ন করে মাখিয়ে খামির তৈরি করুন।
    ২) হাতে অল্প করে তেল মাখিয়ে নিন। এবার খামির থেকে অল্প করে লেচী নিয়ে হাতের তালুতে গড়িয়ে নিন। এরপর বেলে নিন পরোটার মতো করে।
    ৩) তাওয়া গরম করে নিন। এতে পরোটা প্রথমে সেঁকে নিন। এরপর অল্প করে তেল দিয়ে ভেজে নিন মুচমুচে করে।
    ব্যাস, এভাবে সবগুলো পরোটা তৈরি করে ভেজে নিন। পরিবেশন করতে পারেন রায়তা অথবা আচার দিয়ে।
    ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি....

    অদ্ভুতুড়ে 11:42 PM

    পাকিস্তানের লাহোর শহরে একটি পার্কে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭০- এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৯ জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। শহরের মেয়র জানিয়েছে, জনাকীর্ণ একটি পার্কে ওই হামলায় আহতের সংখ্যা প্রায় ১৯৩ জন। 

    আত্মঘাতী বোমা হামলায় লাহোরের ইকবাল পার্কে  নিহত ৭০

    হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বলছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। রোববার বিকেলে সেখানে অনেকগুলো পরিবার ভিড় জমিয়েছিল। তাদের অনেকেই ইস্টার সানডে পালন করছিল। একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকের হুড়োহুড়িতে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

    বিস্ফোরণে আহতদের হাসপতালে নেয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই শিশু। পালাতে গিয়ে অনেক শিশুই তাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।  গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় ২৯ জন শিশু নিহত হয়েছে। লাহোরের খ্রিস্টান বাসিন্দাদেরকে ইচ্ছে করেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জামাত-উল-আহরার নামে পাকিস্তানী তালেবান গ্রুপ-এর একটি অংশ জানিয়েছে।

    খ্রিস্টান সংখ্যালঘুদের উপরে এই ধরনের হামলার নিন্দা জানিয়েছে ভ্যাটিকান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হামলার ঘটনার পর নিজের সমবেদনা জানিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছিলেন শিশুরাই এই বোমা হামলায় সবচেয়ে বেশি শিকার হয়েছে।

    খ্রিস্টান জনগোষ্ঠী তাদের রোজা শেষ করে ইস্টার সানডে উদযাপন করছিলো। এই ধরনের উদযাপনে এখানে প্রচুর খ্রিস্টানের আনাগোণা হয়। পার্কের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

    অদ্ভুতুড়ে 12:51 AM

    অ্যাপস ডেভেলপারস থেকে শুরু করে মোবাইল ফোনের যন্ত্রাংশ নির্মাতারা ভবিষ্যতের স্মার্টফোনকে একটি ডিজিটাল খাপবিহীন ছুরিতে পরিণত করছে। যে ছুরি মোটামোটি সবকিছুই করতে পারে। 


    স্মার্টফোন যখন মাইক্রোস্কোপ! ভিডিও সহ


    মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক গবেষণা শেষে এমন একটি ডিভাইস প্রদর্শন করেছে যা স্মার্টফোনকে মাইক্রোস্কোপ বানিয়ে দিতে পারে। নতুন এই ডিভাইসের নাম নুরোগো মাইক্রো।

    নুরোগো মাইক্রো আপনি সহজেই আপনার আইফোন বা স্যামসাং স্মার্টফোনের সাথে সংযুক্ত করে নিতে পারবেন। এই ডিভাইস দিয়ে আপনি ৪০০ গুণ পর্যন্ত জুম করতে পারবেন। আর সহজেই রাখতে পারবেন নিজের পকেটে। শুধু ছবি তোলা বা দেখা নয়, এই ডিভাইস দিয়ে আপনি ভিডিও চিত্রও ধারণ করতে পারবেন।

    এই ডিভাইসটির ওজন মাত্র .১৪ আউন্স এবং এটি .৫ সেন্টিমিটার পাতলা। এই ডিভাইসকে পরিচালনা করতে কোন ব্যাটারি প্রয়োজন হয় না। প্লাগ অ্যান্ড প্লে। এলইডি ক্যামেরা ফ্ল্যাশকে ব্যবহার করে এই  মাইক্রোস্কোপকে কাজে লাগানো যায়। যে বস্তুর ওপর মাইক্রোস্কোপ লাগানো স্মার্টফোনের ক্যামেরা ধরা হবে সেই বস্তুর ছবি মোবাইলের ডিসপ্লেতে দেখা যাবে। এবং এক্ষেত্রে মোবাইলের জুম ও ব্যবহার করা যাবে।

    নুরোগো মাইক্রোর মূল্য ৩৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় ৩ হাজার ১২০ টাকা। 


    অদ্ভুতুড়ে 1:51 AM
    ১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ নামের একটি বাংলা ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী। এরপর দীর্ঘদিন ধরে মাতিয়েছে বলিউডও। সাড়া জাগানো বাঙ্গালি কন্যা আজ পা দিলেন ৩৮ বছরে। জন্মদিনে এখানে দেখে নিতে পারেন বলিউডের মুকুটহীন রানী অভিনীত জনপ্রিয় দশটি সিনেমা:
    রানী মুখার্জী অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো দেখে নিতে পারেন এখানে:

     
















    অদ্ভুতুড়ে 8:01 PM
    এটি একটি সামাজিক পরীক্ষার ভিডিও। একটি মেয়েকে গাড়িটির ভিতরে ধর্ষণ করা হচ্ছিল। বেশির ভাগ লোকে মেয়েটির চিৎকার শুনেও এগিয়ে আসেনি তাকে রক্ষা করতে। ভিডিও টিতে দেখুন সেই দ্রিশ্য।

    অদ্ভুতুড়ে 11:16 AM

    চীনের এই মন্দিরটি পাহাড়ের গ ঘেষে ঝুলন্ত অবস্থায় তৈরি করা হয়েছে। ভিডিও তে দেখুন কতটা নিখুত ভাবে গড়ে তোলা হয়েছে এটি।

    অদ্ভুতুড়ে 10:58 AM
    ভিডিওতে দেখে নিন বিশ্বের ব্যতিক্রম ধর্মী ১০ জন মানুষ কে। যাদের কেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে

    অদ্ভুতুড়ে 10:40 AM

    তিপ্পি ডিগ্রি (Tippi Degre): আধুনিক যুগের মোগলী

    টেলিভিশনের পর্দায় আমরা অনেকেই অ্যাডভেঞ্চার ধর্মী ড্রামা সিরিজ ‘মোগলী’ দেখেছি। সেরকমই বাস্তবের এক মোগলী রয়েছেন। তার নাম “তিপ্পি ডিগ্রি (Tippi Degre)”। ছোট বেলা থেকেই তার সখ্যতা রয়েছে বনের বাঘ থেকে শুরু করে হাতি, কুমির, সাপ সব প্রাণীর সাথে। তাইতো তাকে বলা হয় আধুনিক যুগের মোগলী নামে। আসুন জেনে নিই তার সম্পর্কে।

    জন্ম:
    তার বাবা-মা ফ্রান্সের নাগরিক হলেও তার জন্মটা হয় আফ্রিকা মহাদেশের নামিবিয়াতে। তার বাবা-মা দুজনই ছিলেন ফটোগ্রাফার। তাদের ছবি তোলার বিষয় ছিল জীববৈচিত্র্য। নামিবিয়াতে বসবাসকালীন সময়ে তাদের ঘরে জন্ম নয় একটি মেয়ে সন্তান। যার নাম রাখা হয় “তিপ্পি ডিগ্রি (Tippi Degre)”।   

    পশুপাখির সাথে সখ্যতা গড়ে ওঠার গল্প:
    একটি ছবিতে দেখা যায় তিনি ঘুরে ঘুরে ফিডার খাচ্ছেন আর তার চারপাশে হাতির দল ঘুরে বেড়াচ্ছে। অথচ তার মধ্যে ভয়ের কোনো ব্যাপার নেই। কিংবা হাতিগুলো তাকে কোনো আঘাত করছে না। আফ্রিকান শিশুদের সাথেই বেড়ে ওঠেন তিনি। তাদের সাথে বনে-বাদাড়ে ঘুরে বেড়ান ছোটবেলা থেকেই। তারাই তাকে গড়ে তোলেন তাদের মতো করে। বন্য প্রাণীদের সাথে ছোট্ট এক শিশুর সখ্যতা খুব তাড়াতাড়িই তাকে সারা বিশ্বে পরিচিত করে তোলে। বনের এমন কোনো জাতের প্রাণী নেই যার সাথে সখ্যতা গড়ে ওঠেনি ছোট্ট এই শিশুটির। জ্যান্ত বাঘের সাথে খেলা করছেন, কিংবা হাতি তার শুড়ের সাথে পেচিয়ে তাকে নিয়ে ছুটে চলেছেন, জলজ্যান্ত সাপ গলায় পেচিয়ে রেখেছেন।
    পশুপাখির সাথে সখ্যতা গড়ে ওঠার কারণ:
    তারা যে এলাকাটিতে থাকতেন সেখানে মানুষ জনের খুব একটা বসবাস ছিল না। তার খেলার সাথী তেমন কেউ ছিল না। তাই ছোট্ট শিশুটি বনের পশুপাখিকে খেলার সাথী ভেবে তাদের কাছে ছুটে যান। স্বভাবত হিংস্র হিসেবে পরিচিত হলেও পশুপাখিও অবুঝ শিশুটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন।

    বর্তমান অবস্থা:
    উপরে যে ঘটনার বর্ণনা করা হয়েছে তা ১৯৯২-১৯৯৩ সালের। বর্তমানে “তিপ্পি ডিগ্রি (Tippi Degre)” একজন প্রাপ্ত বয়স্ক নারী। তবে ছোট্টবেলার মতো প্রাণীদের সাথে তার এখনো সখ্যতা রয়েছে। প্রাণীদের নিয়ে তিনি কয়েকটি বই লিখেছেন।  














    ভিডিও:


    অদ্ভুতুড়ে 7:49 PM

    হলিউড মুভিগুলোতে আমরা হরহামেশাই দেখতে পাই কোন এক পোশাক পরে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। ভাবতেই অবাক লাগে যে একটি পোশাক মানুষকে অদৃশ্য করে দিতে পারে। বাস্তবে কি আদৌ সম্ভব? বিজ্ঞানের কল্যাণে এখন এটি বাস্তবেও সম্ভব হতে যাচ্ছে। বর্তমানে গায়ে দিলে অদৃশ্য হয়ে যাওয়া যাবে এমন পোশাক বানানোর কাজ করছে মার্কিন সেনাবাহিনী। ‘অদৃশ্য বস্ত্র’ নির্মাণের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে এ জাতীয় পোশাকের পরীক্ষামূলক ব্যবহার ১৮ মাসের মধ্যে শুরু করার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

    ক্যামেলিয়ন নামের এক প্রজাতির গিরগিটি পরিপার্শ্বিকতার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত গায়ের রঙ বদলে ফেলে আত্মগোপন করতে পারে। ‘অদৃশ্য পোশাক’ নির্মাণের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে দেয়া প্রস্তাবে এ জাতীয় পদ্ধতি ব্যবহারের কথা বলেছে মার্কিন সেনাবাহিনী। প্রস্তাবে বলা হয়েছে, চারপাশের সাথে তাল মিলিয়ে দ্রুত, প্রায় চোখের নিমিষে রঙ ও নকশা বদলে ফেলবে এ পোশাক। ফলে পোশাকধারী ব্যক্তিকে পরিপার্শ্বিকতা থেকে আর আলাদা ভাবে শনাক্ত করার কোনো উপায়ই থাকবে না।

    অদ্ভুতুড়ে 10:11 AM

    ভিডিওতে পানামা খাল

    একপাশে আটলান্টিক মহাসাগর, আরেক পাশে প্রশান্ত মহাসাগর, মাঝে আমেরিকা মহাদেশ। এজন্য সমুদ্রগামী জাহাজকে আমেরিকা মহাদেশের দক্ষিণভাগ ঘুরে প্রায় আট হাজার মাইল পাড়ি দিতে হত। পণ্যবাহী জাহাজের সমুদ্রযাত্রার সময় এবং ব্যয় কমিয়ে আনতে বিংশ শতকের শুরুর দিকে পানামা খাল খনন করা হয়। আমেরিকা মহাদেশের দুই অংশ উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা যুক্ত হয়েছে পানামার সরু অংশ বা পানামা ইসমাসের মাধ্যমে। তাই সিদ্ধান্ত হয় এখান দিয়ে খাল খননের মাধ্যমে সহজেই সমুদ্রযাত্রার ব্যয় কমিয়ে আনা সম্ভব। কিন্তু কাজটি মিশরের সুয়েজ খাল খননের মত ছিল না। সমুদ্রগামী জাহাজ চলাচলের মত গভীর খাল খনন করার কাজটি ছিল ভীষণ ব্যয়বহুল। তাই পানামার মূল ভূখণ্ডে একটি কৃত্রিম লেক গাতুন লেক তৈরি করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে গাতুন লেকের পানির উচ্চতা ৮৫ ফুটের মত। ১৯১৪ সালে চালুর সময় গাতুন লেক ছিল বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম লেক। পানামা খালের মধ্য দিয়ে জাহাজ চলাচল বলতে মূলত এই লেকের মধ্য দিয়ে জাহাজ চলাচলকেই বোঝানো হয়। এই লেকটির পানির উচ্চতা সমুদ্র পৃষ্ঠের চেয়ে বেশি হওয়ায় দু’পাশের প্রবেশ-মুখে দু’টি করে লক বসানো হয়েছে। সমুদ্র থেকে জাহাজ প্রথমে একটি লকের মধ্যবর্তী এলাকায় এসে থামে। এরপর অন্য লক খুলে লেক থেকে পানি নিয়ে আসা হয়। বদ্ধ জায়গায় আরও পানি পেয়ে জাহাজ আরও ওপরে ভেসে ওঠে। এরপর জাহাজ লেকের মধ্য দিয়ে এগিয়ে যায়।

    শেষ প্রান্তে আসার পর আবার একটি লকের মধ্যবর্তী এলাকায় জাহাজ থামে। সেখানে পানি সমুদ্র ছেড়ে দিয়ে জাহাজকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় নিয়ে আসা হয়। পানামায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় লেকে সাধারণত পানির ঘাটতি হয় না।

    লেকের মাধ্যমে পানামা খালের খননকাজের ব্যয় কমানো হয়েছে কিন্তু এরপরও প্রায় ৫০ মাইল দীর্ঘ এই পানিপথ তৈরিতে ২৮৬ মিলিয়ন টন মাটি খুঁড়তে হয়েছে যা সুয়েজ খালের ১৩ গুণ। নানা স্থান থেকে ৮০ হাজারের মত শ্রমিক কাজ করতে এসেছিলেন আর ম্যালেরিয়া ও ইয়োলো ফেভার বা পীতজ্বরে আক্রান্ত হয়ে ১৪ হাজারের মত শ্রমিক মারা গেছে। আধুনিককালের সপ্তাশ্চর্যগুলোর একটি হিসেবে দেখা হয় এই পানামা খালকে।

    পানামায় বেড়ানোর অন্যতম আকর্ষণ এই পানামা খাল। এখানকার জাদুঘরে খাল খননের সময়কার স্মারকগুলো এখনো দর্শনার্থীদের জন্য সংরক্ষিত আছে। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে যুক্ত করা পানামা ইসমাস থেকে প্রশান্ত মহাসাগরে সূর্যোদয় আর আটলান্টিক মহাসাগরে সূর্যাস্ত দেখা সম্ভব। এছাড়া ক্রান্তীয় বনভূমির মধ্য দিয়ে যাওয়া রেলপথটিও পর্যটকদের অন্যতম আকর্ষণ।

    Powered by Blogger.