Showing posts with label Picture. Show all posts

অদ্ভুতুড়ে 5:35 AM

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দেশকে সেমি ফাইনালে তোলার পর গোটা দেশ যখন বিরাটে মত্ত বিরাট কী করছিলেন তখন? টিম ইন্ডিয়ার লকার রুমে এখন এটা নিয়েই জোর জল্পনা। জানা যাচ্ছে, বিরাট নাকি অনুষ্কার সঙ্গে ব্যস্ত ছিলেন ফোনে। তবে কি মিটে গেল মনোমালিন্য? এক বার একসঙ্গে হাতে হাত ধরে হাঁটতে দেখা যাবে তাঁদের?


ঘনিষ্ট সূত্র জানাচ্ছে, ‘‘ওদের কখনই সে ভাবে ব্রেক আপ হয়নি। দু’জন কিছু দিন একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু। অনুষ্কা এখন খুব ব্যস্ত। ওর আগামী ছবি সুলতানের জন্য খুব পরিশ্রম করছে। দু’জনে কিছু দিন আলাদা থাকা সত্যিই ওদের সাহায্য করেছে।’’

ব্রেক-আপ নিয়ে কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেলনি অনুষ্কা-বিরাটও। যদিও বিচ্ছেদ ধরে নিয়ে বিরাটের দুর্দান্ত ইনিংসের পর অনুষ্কাকে কটাক্ষ করতে ছাড়েনি সোশ্যাল মিডিয়া। আর সেখানেও অনুষ্কার পাশেই দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার নতুন ওয়াল।

অদ্ভুতুড়ে 5:23 AM

অর্থনীতিতে গ্রেশাম’স ল বলে, ‘ব্যাড মানি ড্রাইভস গুড মানি, আউট অব সার্কুলেশন।’ এ বিপদ কম বেশি সব দেশেই। চুরি ডাকাতি দুর্নীতি জালিয়াতির টাকা ধাক্কা দিচ্ছে সাদা টাকাকে। যেখানে যত বেশি কালো টাকার উৎপাত সেখানকার অর্থনীতি তত বেশি ভঙ্গুর। অর্থনৈতিক উন্নয়নে চরম বাধা। বাংলাদেশের বিপন্নতার অন্যতম কারণ এটাই। বন্যার জলের মতো ঢুকছে পেট্রোডলার। সন্ত্রাসবাদী, মৌলবাদীরা যে টাকায় ভাসছে তার উৎস কারও জানা নেই। এ সবই খারাপ টাকা। নিরাপত্তা বাহিনীর সাধ্য নেই এ টাকার হদিশ করার। ইনটেলিজেন্সেরও নাগালের বাইরে। এর ওপর যুক্ত সাইবার জালিয়াতি। 


বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক মানে সেন্ট্রাল ব্যাঙ্কে এমন ঘটনা ঘটেছে। যারা কাজটা করেছে তারা যে এ লাইনে পাকা খেলোয়াড় সন্দেহ নেই। আটঘাট বেঁধে সূক্ষ্ম কারসাজিতে কাজ সেরেছে। ব্যাঙ্কে অভিজ্ঞ অর্থনীতিবিদরা পর্যন্ত টের পাননি। ব্যাঙ্কের গভর্নর আতিউর রহমানও অন্ধকারে। তিনি যখন জানলেন, সব শেষ। ব্যাঙ্কের মার্কিন অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে ৮ কোটি ১০ লক্ষ ডলার। এত বড় অঙ্কের সাইবার চুরি সেন্ট্রাল ব্যাঙ্কে কেন, কোনও ব্যাঙ্কেই ঘটেনি। সরকারও ঘটনাটা জেনেছে অনেক পরে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিথ অভিযোগ করেছেন, ঘটনা এক মাস পরে পর্যন্ত তাঁকে এই খবর জানানই হয়নি। তিনি জানলেন বহু দেরিতে। এটা অবশ্যই গভর্নর রহমানের অমার্জনীয় অপরাধ। সেন্ট্রাল ব্যাঙ্ক মানে সরকারের ব্যাঙ্ক। শুধু তাই নয়, এটা ব্যাঙ্ক অব অল ব্যাঙ্কার্স। সেখানে একটা মারাত্মক চুরির পর কর্মকর্তারা চুপ করে থাকবে? সরকারকে জানাবে না? সেটা কী করে হয়! কোনও বাড়িতে সামান্য চুরি হলেও তো পুলিশকে জানান হয়। তার মানে তো সরকারিভাবে চুরির ঘটনা নথিভুক্ত করা। এখানে সেন্ট্রাল ব্যাঙ্কের মতো জায়গায় এত বড় জালিয়াতি সরকার জানতেই পারল না।

রহমান গভর্নর পদে ইস্তফা দিয়ে পার পেতে চেয়েছেন। তা হয় না। দায়িত্ব স্বীকার করলেও অব্যাহতি মেলে না। সেন্ট্রাল ব্যাঙ্কের সিস্টেমে এত বড় ফাঁকফোঁকর গভর্নর সেটা জানতেন না। ব্যাঙ্কের কর্ণধারই যদি না জানেন, কে জানবেন। দু’জন ডেপুটি গভর্নরকেও পদচ্যুত করা হয়েছে। মনে করা হচ্ছে, টাকাটা ফিলিপিন্সে গেছে। সে যে দেশেই যাক, ঘুরপথে ফের বাংলাদেশে ঢুকবে না, সে গ্যারান্টি কে দেবে! বাংলাদেশের কোনও পাকা সাইবার হ্যাকারের সাহায্য ছাড়া এ কাজ হতেই পারে না। ঠিকঠাক তদন্ত হলে অপরাধীরা ধরা পড়বেই। সময় হয়ত লাগতে পারে।

ব্যাঙ্কের টাকা কালো রাস্তায় ছিটকে যাওয়া আর ঘরের মেয়ে নিষিদ্ধপল্লীতে আশ্রয় নেওয়া একই কথা। টাকাটা তখন ভাল থাকে না, খারাপ হয়ে যায়। যে দেশে ঢুকবে সে দেশের ক্ষতি। বাংলাদেশ অর্থনীতি দুর্গম রাস্তা বেয়ে ওপরে উঠতে চাইছে। দরিদ্র দেশ থেকে মধ্য আয়ের দেশ হওয়াটাই তাদের পরীক্ষা। সেখানে কেন্দ্রীয় ব্যাঙ্কেই যদি গভীর গহ্বর তৈরি হয়, এগোনোর পথই তো পিচ্ছিল হবে। রহমান ২০০৯ থেকে গভর্নর। দীর্ঘদিনের অভিজ্ঞতায় ব্যাঙ্কের নাড়ি-নক্ষত্র তাঁর জানা উচিত ছিল। তিনি কৃষি ও মহিলা উদ্যোগের পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর সময় বিদেশি মুদ্রার ভাণ্ডারও বেড়েছে। সেই সঙ্গে এটাও মানতে হয়, এত বড় সাইবার চুরির সাক্ষীও তিনি। যা সেন্ট্রাল ব্যাঙ্কের মতো জায়গায় কল্পনাতীত। প্রাক্তন অর্থ সচিব ফজলে কবীর নতুন গভর্নর হয়েছেন। তাঁর এখন প্রধান কাজ হৃত অর্থ উদ্ধার। এখনও সময় আছে পুরোপুরি নষ্ট হওয়ার আগে খারাপ টাকাটা ভাল করার।

অদ্ভুতুড়ে 5:19 AM

তিনি ডাক দিয়েছিলেন অবরোধের। সেই অবরোধ চলাকালীন বাস ও গাড়িতে আগুনে বোমায় মারা যান অজস্র মানুষ। যশোরে ঝলসে মারা যায় গাড়ি বোঝাই গরুও। ঢাকার মহানগর দায়রা জজ আদালত বুধবার তাই বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। প্রাক্তন এই প্রধানমন্ত্রীর দলের অন্য ২৭ নেতা-কর্মীকেও গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন বিচারক কামরুল হোসেন মোল্লা।

খালেদাকে গ্রেফতারে পরোয়ানা

বিএনপি নেত্রী খালেদা জিয়া গত বছর ৫ জানুয়ারি অবরোধের ডাক দেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে যানবাহনের ওপর পেট্রোল বোমা হামলায় কয়েকশো মানুষ মারা যান। আগুনে পুড়ে ভয়ানক ভাবে জখন হন আরও কয়েকশো মানুষ। জানুয়ারির ২৩ তারিখে ঢাকার যাত্রাবাড়ির কাঠের পুল এলাকায় একটি বাসে আগুনে বোমা হামলায় বেশ কয়েক জন হতাহত হন। পুলিশ খালেদা-সহ বিএনপি-র ২৮ নেতা-কর্মীকে আসামি করে মামলা করে। বিএনপি অবশ্য আগাগোড়া মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে এসেছে।

সরকারি আইনজীবী তাপসকুমার পাল বুধবার জানিয়েছেন, বিচারক আসামিদের শুধু গ্রেফতার করারই নির্দেশ দেননি, সে নির্দেশ পালন হলো কিনা— ২৭ এপ্রিলের মধ্যে পুলিশকে তা জানাতে বলেছেন। খালেদা জিয়ার বিরুদ্ধে আরও পাঁচটি বড়সড় দুর্নীতির মামলাও আদালতে বিচারাধীন।

অদ্ভুতুড়ে 5:05 AM

খোলা আকাশের নীচে স্নানের কথা শুনলেই রূপকথা মনে পড়ে যায়। যেখানে ঝরনার জলে গা ভিজিয়ে নিতেন রূপসী রাজকন্যা থেকে ক্লান্ত পথিক। 


সেই স্নানের রোম্যান্টিকতা সৃষ্টি করতে পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি করা হয়েছে খোলা আকাশের নীচে অপূর্ব কিছু স্নানঘর। তেমনই সেরা ১০ স্নানঘরের ছবি দেখুন এই গ্যালারিতে।

হাওয়াই: হাওয়াই দ্বীপের হালে কু মানা রিসর্টের এই স্নানঘর বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম সেরা আকর্ষণ।



বতসোয়ানা: স্যাংচুয়ারি বেনেস ক্যাম্পের বোরো নদীর তীরে এই স্টার বাথ। ছবি: সাংচুয়ারি রিট্রিটস।



দক্ষিণ আফ্রিকা: মাদিকা অভয়ারণ্যের তামবোতি গাছের ছায়ায় এই স্নানঘর। ছবি: দ্য লাক্সারি সাফারি কম্পানি।



দক্ষিণ আফ্রিকা: মাদিকা অভয়ারণ্যের তামবোতি গাছের ছায়ায় এই স্নানঘর। ছবি: দ্য লাক্সারি সাফারি কম্পানি।



তাসমানিয়া: নীল আকাশ আর সমুদ্রের ঢেউয়ের মাঝে স্নান করতে চাইলে চলে যান তাসমানিয়ার গ্রেট অয়েস্টার বে তে। ছবি: ভিউ রিট্রিট।



কুইন্সল্যান্ড: কুইন্সল্যান্ড রেন ফরেস্টে পাখিদের কলকাকলির মাঝে স্নান করতে পারেন এখানে। ছবি: স্টেইজ।



নিউ ইয়র্ক: হাডসন নদীর কোলে মেরিটাইম হোটেলের পেন্টহাইউজের ছাদে এই স্নানঘর। ছবি: কন্ডে নাস্ট ট্রাভেলর।



বারোসা ভ্যালি: কিংসফোর্ড হ্যাম্পস্টেড জঙ্গলের মাঝে ২২৫ একর জায়গা জুড়ে এই স্নানঘর। ছবি: ভিউ রিট্রিটস।



জাপান: গোরা কাদান জাপানের স্টোন ওপেন এয়ার বাথ। ছবি: ট্রাভেলর।



ইংল্যান্ড: হ্যাম্পটন কোর্ট ফ্লাওয়াপর শো-র এক্সটেনশন এই গ্লাস হাউজ বাথরুম। ছবি: লিভিন স্পেসেস।


অদ্ভুতুড়ে 4:51 AM

ওয়াংখেড়েতে আর কয়েক ঘণ্টা পরেই ঠিক হয়ে যাবে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবেন কারা। গেইল, বিরাটরা তো বটেই চোখ থাকবে আরও বেশ কয়েক জনের দিকে। 


ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে হাইভোল্টেজ সেমি ফাইনালে যে ১০ জন বেশি করে নজরে থাকবেন এই গ্যালারিতে রইল তাঁদের হদিশ।

ক্রিস গেইল- নিজের দিনে ক্রিস গেইলের ব্যাটের কাছে পৃথিবীর সব দেশের সব বোলিং অ্যাটাকই তুচ্ছ।
চোখ বুঝে ক্যারিবিয়ানদের মুল শক্তি। গেইল কিন্তু গোটা সিরিজে ফর্মেই আছেন। ভারতের প্রধান চিন্তার কারণ সেটাই।



মহেন্দ্র সিংহ ধোনি- শেষ বলে ছয় মেরে এর আগেও দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন মাহি। তাঁর ঠাণ্ডা মাথা আর ম্যাজিক ফিনিসের ক্ষমতার উপর আজ অনেকটাই নির্ভর করছে ম্যাচের ফলাফল।



ডোয়েইন ব্রাভো- অলরাউন্ডার ব্রাভো ব্যাট হাতে এখনও পর্যন্ত এই বিশ্বকাপে খুব একটা সফল না হলেও, প্রত্যেক ম্যাচে গড়ে দু’টো করে উইকেট পেয়েছেন। আফগানিস্তানের সঙ্গে দলের শকিং হারের দিন তাঁর ব্যাট থেকেই সর্বোচ্চ রানটা বেড়িয়ে ছিল।



রবিচন্দ্রন অশ্বিন- হরভজন পরবর্তী টিম ইন্ডিয়ার স্পিন স্কোয়াডের মূল শক্তি। গেইলকে আটকাতে আজ তাঁর উপরই ভরসা করছেন ধোনি।



অ্যান্দ্রে রাসেল- শেষ দুই ম্যাচে ব্যাটে সফল না হলেও ওয়েস্ট ইন্ডিজের বোলিং স্কোয়াডে অন্য রকম ভরসা যোগাচ্ছেন রাসেল।



জসপ্রীত বুমরাহ- আইপিএল ভারতীয় দলকে যে কজন হাতে গোনা ক্লাস ক্রিকেটার উপহার দিয়েছে, তাদের মধ্যে অন্যতম বুমরাহ।
এই সিরিজে ধারাবাহিক ভাল খেলে আসছেন তিনি। আজও বুমরাহের সেই ধারাবাহিকতাই ভারতকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারে।



ডারেন স্যামি- ক্যারিবিয়ান অধিনায়ক নিজে এখনও পর্যন্ত খুব একটা সফল না হলেও তাঁর নেতৃত্বেই সব হিসেব উলটে পালটে ওয়েস্ট ইন্ডিজ শেষ চারে। যে কোনও সময় স্যামির ব্যাট জ্বলে উঠলে টিম ধোনির বিপত্তি হতে পারে।


অদ্ভুতুড়ে 4:36 AM

জোড়াসাঁকোয় ভেঙে পড়ল নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুর। বহু মানুষের হতাহতের আশঙ্কা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত অন্তত ১০। ভেঙে পড়া ব্রিজের তলায় আটক অন্তত ২০০।


উদ্ধারকার্য চলছে। পুলিশের সঙ্গে স্থানীয়রাও হাত লাগিয়েছেন। এসেছেন সেনা জওয়ানরাও। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। চাপ চাপ রক্ত। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। ব্রিজের তলায় চাপা পড়া অসহায় মানুষ সাহায্যের জন্য আর্তনাদ করছেন।ভয়াবহ সেই দুর্ঘটনার কিছু ছবি এই গ্যালারিতে। 









অদ্ভুতুড়ে 1:28 AM

 

ছিলেন পর্ন স্টার, হয়ে গেলেন সাংসদ কিংবা সামান্য বিড়াল থেকে একলাফে মেয়র! পেশা বদলেও পর্ন স্টার সাংসদ বিতর্কে কম জড়াননি। আবার মেয়র হয়ে পর্যটকদের কাছে মূল আকর্ষণ হয়ে ওঠেন বিড়াল স্টাব। এমনই সব জনপ্রিয় রাজনীতিকদের অদ্ভুত ব্যাকগ্রাউন্ড নিয়ে এই গ্যালারি।

পর্ন স্টার থেকে ইতালির পার্লামেন্টে: ইলোনা স্টলার হাঙ্গেরির পর্ন স্টার ছিলেন। ১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইতালির সাংসদ নির্বাচিত হন। সাংসদ থাকাকালীনই অন্তর্বাস খুলে সাক্ষাৎকার দেওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন।

কুস্তিগীর থেকে মিনেসোতার গভর্নর: জেমস জর্জ আগে ছিলেন কুস্তিগির। কুস্তির সময়ে গুরুতর আঘাত পেয়ে পেশা ছাড়তে বাধ্য হন।
জনপ্রিয়তার জন্য তিনি রাজনীতিতে আসেন। আমেরিকার মিনোসোতার গভর্নর নির্বাচিত হন।



বিড়াল যখন মেয়র: স্টাব নামে এক বিড়াল আমেরিকার ছোট শহর তালকিন্টার মেয়র পদে নির্বাচিত হয়।
১৯৯৭ সাল থেকে এখনও পর্যন্ত এই শহরের মেয়র সেই। রোজ ৩০ থেকে ৪০ পর্যটক স্টাবের সঙ্গে দেখা করতে আসে।



সার্কাসের রিং মাস্টার থেকে রাজনীতিক: আমেরিকার বারনাম অ্যান্ড বেইলি সার্কাসের রিং মাস্টার ছিলেন পি টি বারনাম।
রাজনীতির এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তিনি। পরে রাজনীতি ছেড়ে পের সার্কাসেই ফিরে যান।



সার্কাসের জোকার থেকে রাজনীতিতে: ব্রাজিলের অলিভিয়েরা সিলভা ৯ বছর বয়সে স্কুল ছাড়ে।
এর পর থেকেই তিনি সার্কাসের জোকার হয়ে কাজ করতেন। ২০১০ সালে তিনি রাজনীতিতে আসেন।
ভোটে তিনি ব্রাজিলের সাওপাওলোর ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন।
বিউটি ক্যুইন থেকে ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী: এক সময়ের মিস আমেরিকা সারাহ পালিন নিউ ইয়র্কের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী নির্বাচিত হন। ১৯৮৮ সালে প্রেমিকের সঙ্গে যুক্ত হয়ে শহরের একটি শপিং মল কর্তৃপক্ষের কাছ থেকে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়।



রকস্টার থেকে অস্ট্রেলিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য: পিটার গারেট মিডনাইট অয়েল ব্যান্ডের হয়ে গান করতেন।
পেশা বদলে ২০০৪ সালে তিনি অস্ট্রেলিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য নির্বাচিত হন।



বারটেন্ডার থেকে আমেরিকার প্রেসিডেন্ট: প্রেসিডেন্ট হওয়ার আগে আব্রাহাম লিঙ্কন উকিল ছিলেন এটা অনেকেরই জানা।
তবে এরও আগে তিনি বারটেন্ডার ছিলেন।





অদ্ভুতুড়ে 4:27 AM

 

 

   অনলাইনে ইলেক্ট্রনিক শপ BRAND BAZAAR বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য এশিয়া কাপ ২০১৬ ক্রিকেট উপলক্ষ্যে দিচ্ছে ধামাকা অফার।  এশিয়া কাপ ২০১৬ ক্রিকেট উপলক্ষ্যে সকল ক্রিকেট প্রেমীরা   SAMSUNG এবং Sony এর নির্দিস্ট মডেলের টিভি এর উপর পাবেন ৪২% ডিস্কাউন্ট।  



উল্লেক্ষ্যে ২০১২ ও ২০১৪ সালের মতো  ২০১৬ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টও বাংলাদেশে অনুষ্ঠিত হবে।   আর এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।  বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে আইসিসির আরো একটি সহযোগী দেশ।  এশিয়া কাপে অংশ নেয়ার জন্য আগামী নভেম্বরে একটি বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার চারটি ক্রিকেট খেলুড়ে দেশ সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং।



এশিয়া কাপ চলাকালিন সময়ে ক্রিকেট প্রেমীরা পাচ্ছে SAMSUNG এবং SONY এর সকল Smart TV, 3D, 4K, LED TV-তে ৪২% ছাড়।  তবে সুযোগ শুধুমাত্র BRAND BAZAAR এর ক্ষেত্রেই প্রযোজ্য।  এই অফারের আওতায় SAMSUNG এবং SONY Smart Tv, 3D, 4K, LED TV কিনলেই পাচ্ছেন ৪২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং সাথে থাকছে ১ বছরের Replacement Guarantee এবং ৫ বছরের Service warranty। এই অফার টি শুধুমাত্র (BRANDBAZAARBD.COM) ব্র্যান্ডবাজার বিডি ডটকম এর ধানমন্ডি শো-রুমের ক্ষেত্রে প্রযোজ্য।  সুযোগটি হাত ছাড়া করতে না চাইলে অনলাইন থেকে অর্ডার করার সুযোগতো থাকছেই তাছাড়া যে কোন তথ্যের জন্য 01619550030 এবং 01619550032 নম্বরে যোগাযোগ করতে পারেন।  এ অফারটি থাকছে সীমিত সময়ের।জন্য।  

অদ্ভুতুড়ে 4:16 AM

  অনলাইন ইলেক্ট্রনিক শপ BRAND BAZAAR বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য এশিয়া কাপ ২০১৬ ক্রিকেট উপলক্ষ্যে দিচ্ছে ধামাকা অফার।  এশিয়া কাপ ২০১৬ ক্রিকেট উপলক্ষ্যে সকল ক্রিকেট প্রেমীরা   SAMSUNG এবং Sony এর নির্দিস্ট মডেলের টিভি এর উপর পাবেন ৪২% ডিস্কাউন্ট।

 

উল্লেক্ষ্যে ২০১২ ও ২০১৪ সালের মতো  ২০১৬ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টও বাংলাদেশে অনুষ্ঠিত হবে।   আর এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।  বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে আইসিসির আরো একটি সহযোগী দেশ।  এশিয়া কাপে অংশ নেয়ার জন্য আগামী নভেম্বরে একটি বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার চারটি ক্রিকেট খেলুড়ে দেশ সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং।

এশিয়া কাপ চলাকালিন সময়ে ক্রিকেট প্রেমীরা পাচ্ছে SAMSUNG এবং SONY এর সকল Smart TV, 3D, 4K, LED TV-তে ৪২% ছাড়।  তবে সুযোগ শুধুমাত্র BRAND BAZAAR এর ক্ষেত্রেই প্রযোজ্য।  এই অফারের আওতায় SAMSUNG এবং SONY Smart Tv, 3D, 4K, LED TV কিনলেই পাচ্ছেন ৪২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং সাথে থাকছে ১ বছরের Replacement Guarantee এবং ৫ বছরের Service warranty। এই অফার টি শুধুমাত্র (BRANDBAZAARBD.COM) ব্র্যান্ডবাজার বিডি ডটকম এর ধানমন্ডি শো-রুমের ক্ষেত্রে প্রযোজ্য।  সুযোগটি হাত ছাড়া করতে না চাইলে অনলাইন থেকে অর্ডার করার সুযোগতো থাকছেই তাছাড়া যে কোন তথ্যের জন্য 01619550030 এবং 01619550032 নম্বরে যোগাযোগ করতে পারেন।  এ অফারটি থাকছে সীমিত সময়ের।জন্য।  

অদ্ভুতুড়ে 11:01 AM

বলিউডের 'খান' দের শখ

 বলিউডের 'খান'-দের এক একজনের শখ এক এক রকম। কেউ পছন্দ করেন গিটার বাজাতে, কারো শখ নতুন ভাষা শেখায়, কেউ আবার ‘গেজেট’ নিয়ে ভীষণ উৎসাহী, কেউবা ছবি আঁকতে খুব ভালোবাসেন, কেউ ভালোবাসেন ঘুরে বেড়াতে, কেউ বই পড়তে।

শাহরুখ খান, বলিউডের বাদশার শখটিও বেশ বাদশাহি। কাজের ফাঁকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন নতুন ধরনের গেজেট নিয়ে নাড়াচাড়া করেন। তার ব্যস্ত শিডিউলের মধ্যেও তিনি নিয়মিত খবর রাখেন কি নতুন গেজেট বাজারে এলো। সে হতে পারে ভিডিও গেমস, আবার হতে পারে মোবাইল ফোন বা ল্যাপটপ সম্পর্কিত কিছু।

আর নতুন গেজেট বাজারে এলে সেটিকে কিনে না ফেলা পর্যন্ত বলিউড বাদশার শান্তি নেই। হাতে নতুন গেজেট এলে সেটা নিয়ে শাহরুখ এতোটাই ব্যস্ত হয়ে পড়েন যে, অনেক সময় তার নিত্য দিনের কাজ মাথায় ওঠে।

অপর খান সালমান, তার শখ বলতে একটি, সেটি ছবি আঁকা। খুব ছোটবেলা থেকেই সালম‍ান ছবি আঁকেন। তার আঁকা ছবিগুলো বেশ পরিণত এবং শৈল্পিক দিক থেকে উন্নত। বিভিন্ন সময় সালমন খান তার ছবির প্রদর্শনী করেছেন। কিন্তু কোন সময়েই ছবি বিক্রির টাকা নিজে নেন না সালমান। সে টাকা তিনি দান করে দেন দুস্থ মানুষদের মধ্যে।

আমির খান এমন একজন মানুষ যার একটি নয়, একাধিক শখ। মাঝে মাঝেই তার নতুন নতুন শখের জন্ম হয়। আর সেটি পরে আর শখ থাকে না, কারণ সেটি নিয়ে তিনি গভীরভাবে ডুবে যান। কবিতা, পুরনো দিনের  গান, বইপড়া আর দেশি বিদেশি সিনেমা দেখা ছাড়াও আমিরের নবতম শখ মারাঠি ভাষা শেখা । এছাড়াও তিনি চলচ্চিত্রের প্রয়োজনে শিখছেন ভোজপুরী এবং হারিয়ানভি ভাষা।

সইফ আলি খানের পছন্দ গিটার, তিনি খুবই সুন্দর গিটার বাজান। শুটিঙের ফাঁকে বা অবসরে কিংবা বন্ধুদের আড্ডায় ‘ছোটে নবাব’ –এর সঙ্গী থাকে গিটার। এছাড়া বই পড়তে ভালোবাসেন সইফ আলি খান।

অদ্ভুতুড়ে 10:15 AM
Decrease fontEnlarge font
২০১৫ ছিলো হলিউডের জন্য সোনায় সোহাগা। অনেক বছর পর এক পঞ্জিকাবর্ষেই ১০০ কোটি মার্কিন ডলার ছাড়ানো ব্যবসা করেছে পাঁচটি ছবি। এই রেকর্ডই বলে দিচ্ছেন বছরজুড়ে হলিউডে ছিলো সাফল্যের রোদ্দুর। 

হলিউডে এর আগে ১০০ কোটি ডলার আয়ের অভিজাত ক্লাবে ঢুকেছে ১৯টি ছবি। এখন সংখ্যাটা বেড়ে হয়েছে ২৪। সর্বকারের সেরা ব্যবসাসফল ছবির তালিকায় ‘অ্যাভাটার’ ও ‘টাইটানিক’-এর পরেই তিন নম্বর জায়গাটি দখল করে নিয়েছে চলতি বছরের সর্বাধিক ব্যবসাসফল ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। এ ছাড়া পাঁচ ও ছয় নম্বরে আছে যথাক্রমে ‘ফিউরিয়াস সেভেন’ ও ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’। এ বছরের ১০০ কোটি ডলার ব্যবসা করা ‘মিনিয়নস’ ১০ নম্বরে আর ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ আছে ১৫ নম্বরে। 

এ বছর ছিলো অ্যাকশন ছবির জয়জয়কার। শীর্ষ দশ ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে সাতটিতেই ছিলো ধুন্ধুমার সব মারামারি। লক্ষণীয় বিষয় হলো, সাতটি ছবিই কোনো না কোনো সিরিজ তথা ফ্রাঞ্চাইজির অংশ। এগুলো হলো- ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সপ্তম কিস্তি ‘ফিউরিয়াস সেভেন’, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের দ্বিতীয় পর্ব ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’, ‘স্টার ওয়ারস’ ফ্রাঞ্চাইজির সপ্তম কিস্তি ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’, জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’, ‘মিশন ইমপসিবল’ ফ্রাঞ্চাইজির পঞ্চম ছবি ‘মিশন ইমপসিবল-রোগ নেশন’ এবং ‘হাঙ্গার গেমস’ সিরিজের চতুর্থ ও শেষ পর্ব ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে-পার্ট টু’। 

বছরের সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। এর মোট আয় ১৬৬ কোটি মার্কিন ডলার। বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর নিয়ে স্টিভেন স্পিলবার্গের বানানো ‘জুরাসিক পার্ক’ সিরিজের নতুন ছবি তৈরি হলো ১৪ বছর পর। তাই দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন প্রেক্ষাগৃহে। কলিন ট্রেভরো পরিচালিত এ ছবিতে অভিনয় করেন ক্রিস প্রাট ও ব্রাইস ডালাস হাওয়ার্ড। 

এদিকে তিন দশকেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরেছে জর্জ লুকাসের অনবদ্য সৃষ্টি ‘স্টার ওয়ারস’-এর সপ্তম ছবি ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। তাই নজিরবিহীন সাফল্য পেয়ে চলেছে এটি। জে. জে. আব্রামস পরিচালিত এবারের ছবিতে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, লুপিটা নিয়ঙ্গো, মার্ক হ্যামিল, ক্যারি ফিশার, ডেইজি রিডলি, অ্যাডাম ড্রাইভার, অস্কার ইসাক, অ্যান্ডি সার্কিসসহ অনেকে। 

শীর্ষ দশ ব্যবসাসফল ছবির তালিকার দুই নম্বরে জেমস ওয়ান পরিচালিত ‘ফিউরিয়াস সেভেন’ দেখলে আবেগপ্রবণ হয়ে যেতে হয়। কারণ এটাই অকালপ্রয়াত হলিউড তারকা পল ওয়াকারের শেষ ছবি। এ ছাড়াও অভিনয় করেছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, মিশেল রড্রিগেজ, জর্ডানা ব্রিউস্টার, টাইরিস গিবসন, লুডাক্রিস, জেসন স্ট্যাথাম, ডিমন হানসাউ।

তিন বছর পর মার্ভেল কমিকসের সব সুপারহিরো অর্থাৎ আয়রনম্যান, থর, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো, হকাই আবার ফিরেছে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ ছবিতে। এটি আয় করেছে ১৪০ কোটি ডলার। 

সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় অ্যানিমেটেড ছবি আছে দুটি। এর মধ্যে ‘মিনিয়নস’ ১১৫ কোটি আর ‘ইনসাইড আউট’ আয় করেছে ৮৫ কোটি ১৬ লাখ ডলার। এ ছাড়া মঙ্গলগ্রহ বিষয়ক ছবি আছে একটি। এটি হলো রিডলি স্কটের ‘দ্য মার্শিয়ান’। এতে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এর আয় হয়েছে ৫৯ কোটি ডলারেরও বেশি। 

বিখ্যাত দুই গোয়েন্দা জেমস বন্ড ও ইথান হান্ট দ্বিতীয়বারের মতো একই বছরে ফিরেছে পর্দায়। ২০০৬ সালে ‘মিশন ইমপসিবল থ্রি’ আর ‘ক্যাসিনো রয়েল’ একসঙ্গে মুক্তি পায়। দুটি সিরিজেরই নায়ক পাল্টায়নি। ‘স্পেক্টর’-এ চতুর্থবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে স্যাম মেন্ডেস পরিচালিত ছবিটি আছে সাত নম্বরে। এতে বন্ডকন্যা হয়েছেন ইতালিয়ান সুন্দরী মনিকা বেলুচ্চি ও লেয়া সেদু। তিন বছর বিরতি দিয়ে এলো বন্ড সিরিজের নতুন ছবিটি। 

ব্যবসা সফলতার হিসাবে জেমস বন্ডের পরেই আছে ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত ‘মিশন ইমপসিবল-রোগ নেশন’। এর মাধ্যমে চার বছর পর মুক্তি পেয়েছে ‘মিশন ইমপসিবল’ সিরিজের পঞ্চম কিস্তি। এতেও যথারীতি ইথান হান্ট চরিত্রে হাজির হয়েছেন টম ক্রুজ। এ ছাড়াও ছিলেন রেবেকা ফার্গুসন, জেরেমি রেনার, সিমন পেগ, ভিং র‌্যামস। 

তালিকার নয় নম্বরে রয়েছে ব্লকবাস্টার সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’-এর শেষ ছবি ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে-পার্ট টু’। এতে সাহসী তরুণী ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। ফ্রান্সিস লরেন্স পরিচালিত ছবিটির আয় হয়েছে ৬১ কোটি ডলারেরও বেশি। 

পরিবেশকদের মধ্যে এ বছর যৌথভাবে সবচেয়ে সফল ইউনিভার্সাল পিকচার্স ও  ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স। ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় মুক্তি পেয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘ফিউরিয়াস সেভেন’ ও ‘মিনিয়নস’। এ ছাড়া ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স মুক্তি দিয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’, ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ ও ‘ইনসাইড আউট’। ‘স্পেক্টর’ মেট্রো-গোল্ডউইন-মেয়ার ও কলাম্বিয়া পিকচার্স, ‘মিশন ইমপসিবল-রোগ নেশন’ প্যারামাউন্ট পিকচার্স, ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে-পার্ট টু’ লায়ন্সগেট আর ‘দ্য মার্শিয়ান’ মুক্তি দিয়েছে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স। 

শীর্ষ ১০ ব্যবসাসফল ছবি (মার্কিন ডলারে)
১. জুরাসিক ওয়ার্ল্ড (১৬৬ কোটি)
২. ফিউরিয়াস সেভেন (১৫১ কোটি)
৩. অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (১৪০ কোটি)
৪. মিনিয়নস (১১৫ কোটি) 
৫. স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স (১০৯ কোটি) 
৬. ইনসাইড আউট (৮৫ কোটি ১৬ লাখ)
৭. স্পেক্টর (৮৫ কোটি) 
৮. মিশন ইমপসিবল-রোগ নেশন (৬৮ কোটি ২৩ লাখ)
৯. দ্য হাঙ্গার গেমস : মকিংজে-পার্ট টু (৬১ কোটি ৬৮ লাখ)
১০. দ্য মার্শিয়ান (৫৯ কোটি ৩৯ লাখ) 
Powered by Blogger.