একশো স্ত্রী। সঙ্গে পাঁচশো সন্তান। তাই নিয়েই সুখের সংসার ক্যামেরুনের বাফুট প্রদেশের রাজা আবুম্বির। কিন্তু তিনি এতগুলি বিয়ে করেননি। তবে সেই প্রদেশের রীতি অনুযায়ী সেই সিংহাসনে বসার সাথে সাথে আগের রাজার স্ত্রী হয়ে যায় বর্তমান রাজার স্ত্রী। আর এরপরই বেড়ে গেছে তার সংসার। স্থানীয় রীতি মেনে একশোজন স্ত্রীয়ের সঙ্গলাভ করেছেন তিনি। তবে বাইরের সমাজের কাছে বিব্রতকর ব্যপার হল, আগের রাজা ছিলেন তার নিজের বাবা, সেহেতু সে হিসাবে তার বর্তমান স্ত্রীর বেশির ভাগই তার সম্পর্কে মা। এই ১০০ জন স্ত্রীর মধ্যে ৭২ জনই তার বাবার স্ত্রী ছিলেন।
যখন রাজ্যাভিষেক হয়েছিল তখন তাঁর মাত্র দু’টি স্ত্রী ছিল। রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত। পাশাপাশি, তাঁরা কথা বলতে পারেন বেশ কয়েকটি ভাষাতেও। ১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর রাজ্যাভিষেক হয় আবুম্বির। উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনও বেআইনি ঘোষণা করা হয়নি। স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন বর্তমান রাজা আবুম্বি। তবে, শুধু আবুম্বিদের এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ।
ভিডিওটি দেখুনঃ

Post a Comment