Showing posts with label videos. Show all posts

অদ্ভুতুড়ে 10:44 PM

রেস্টুরেন্টে গেলে চিকেন চিলি, চিকেন মাশালার সাথে আরেকটি খাবার দেখতে পাওয়া যায়, তা হল হানি গার্লিক চিকেন। চাইনিজের এই আইটেমটি বেশ জনপ্রিয় চাইনিজপ্রেমীদের কাছে। চিকেন, রসুন এবং মধুর স্বাদযুক্ত খাবারটি খেতে কিন্তু দারুন। মজাদার এই খাবারটি খেতে এখন আর রেস্টুরেন্টে দৌড়াতে হবে না, আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এই খাবারটি। কীভাবে? জেনে নিন রেসিপিটি।



উপকরণ:
২ কোয়ার্টার মুরগির মাংস এবং ২টি মুরগির বুকের মাংস
২টি রসুন কুচি
১টি পেঁয়াজ কুচি
২ টেবিল চামচ মাখন
১ টেবিল চামচ ময়দা
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ সয়াসস
১ কাপ চিকেন স্টক
পার্সলি পাতা কুচি (ইচ্ছা)
লবণ
গোলমরিচের গুঁড়ো


প্রণালী:
১। প্রথমে মুরগি ভাল করে ধুয়ে নিন। মুরগির চামড়ার ভিতর রসুন কুচি ঢুকান।
২। তারপর মুরগির মাংসের উপর তেল, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে মিশিয়ে নিন।
৩। এবার একটি প্যানে তেল গরম হয়ে আসলে মুরগির টুকরোটি দিয়ে দিন। বাদামী রং আসলে টুকরোগুলো নামিয়ে ফেলুন।
৪। মুরগির মাংস ভাজা তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ এবং গোলমরিচ দিয়ে ভাজুন।
৫। ভাজা পেঁয়াজ এবং রসুন নামিয়ে ফেলুন। এরপর প্যানে মাখন দিয়ে দিন।
৬। মাখন গলে আসলে এতে ময়দা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মাখন, ময়দা ভাল করে মিশে গেলে এতে সয়াসস দিয়ে নাড়ুন।
৭। কিছুক্ষণ পর এতে মধু দিয়ে দিন। এরপর এত চিকেন স্টক দিয়ে দিন।
৮। ভাজা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
৯। গ্রেভি ঘন আসলে ৩৫০ ডিগ্রী প্রি-হিট করা ওভেনে ৩০ মিনিট বেক করে নিন।

ইউটিউব চ্যানেল: TheSquishyMonster

► পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

অদ্ভুতুড়ে 10:48 PM

ভারতীয় খাবারগুলোর মধ্যে “দোসা” বেশ জনপ্রিয়। রেস্টুরেন্টে গেলে প্রায় অনেকেই এই খাবারটি অর্ডার করে থাকেন। কিছুটা সময় সাপেক্ষ বিধায় অনেকেই এটি বাসায় তৈরি করা ঝামেলা মনে করেন। এই ঝামেলার দিন শেষ। এখন চাইলে যেকোন সময় খুব সহজে তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের খাবারটি। তাও সুজি দিয়ে। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার সুজির দোসার রেসিপিটি।

 

উপকরণ:
১০০ গ্রাম চালের গুঁড়ো
১০০ গ্রাম সুজি
লবণ স্বাদমত
৩ কাপ পানি
তেল
২ ফোঁটা লেবুর রস
এক চিমটি সোডা বাই কার্ব
পেঁয়াজ
কাজুবাদাম কুচি
কাঁচা মরিচ কুচি
ধনেপাতা কুচি

প্রণালী:
১। চালের গুঁড়ো, সুজি, লবণ এবং পানি দিয়ে ডো তৈরি করে নিন।
২। এবার ডোটি ৩০ মিনিট রেখে দিন।
৩। নন-স্টিক প্যানে তেল দিয়ে গরম করতে দিন।
৪। এবার একটি গ্লাসে মাখন, ডোয়ের কিছু অংশ, অল্প পরিমাণের লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৫। এটি তেলের উপর আস্তে আস্তে ঢেলে দিন।
৬। এবার দোসার উপর পেঁয়াজ কুচি, বাদাম কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিন। অল্প একটু তেল দিয়ে দিন এর উপর।
৭। একপাশ হয়ে গেলে ভাজ করে নামিয়ে ফেলুন।
৮। চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন মজাদার সুজির দোসা।
ইউটিউব চ্যানেল:Rajshri Food
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

অদ্ভুতুড়ে 2:02 AM

“কাবাব” নাম শুনলে জিভে জল চলে আসে। নানরুটি, পরোটা, সবকিছুর সাথে দারুন যায় এই খাবারটি। কাবাব বলতে মূলত শিক কাবাব, শামি কাবাব, টিকিয়া ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। সাধারণত কাবাবে গোলমরিচ কম ব্যবহার করা হয়। কিন্তু তুরস্কের একধরণের কাবাব তৈরি করা হয় যাতে গোলমরিচ ব্যবহার করা হয়। খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন তুরস্কের এই মজাদার কাবাবটি।

উপকরণ:

  • ৪৫০ গ্রাম মটরশুঁটি
  • ১৫ টি ছোট আস্ত পেঁয়াজ
  • ৪৫০ গ্রাম গরুর কিমা
  • ২ টমেটো কুচি
  • ১ টি গাজর
  • ২ টি আলুর টুকরো
  • ৭টি লং
  • ৭ কোয়া রসুনের কুচি
  • ১ টেবিল চামচ টমেটোর পেস্ট
  • ১/২ কাপ পানি
  • ২ চা চামচ লবণ
  • ২ চা চামচ থাইম পাতা (ইচ্ছা)
  • ১/২ চা চামচ গোল মরিচ
  • ৪ টেবিল চামচ তেল

প্রণালী:

১। মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ, মাংসের টুকরো, টমেটোর টুকরো, রসুনের কোয়া, গোলমরিচ, লবণ, শুকনো থাইম পাতা এবং তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২। এবার আরেকটি পাত্রে টমেটো পিউরির সাথে কিছুটা পানি মিশিয়ে পাতলা করে নিন।
৩। এবার টমেটোর পেস্টটি মাংসের সাথে মিশিয়ে দিন।
৪। এখন একটি বেকিং পেপারের মাঝে মাংসের মিশ্রণ দিয়ে চারপাশ দিক থেকে মুড়িয়ে নিন। এভাবে চারটি বেকিং পেপার তৈরি করে নিন।
৫। এখন ২০০ ডিগ্রী সেলসিয়াস বা ৪০০ ডিগ্রী ফারেনহাইটে ওভেন প্রিহিট করে নিন।
৬। প্রিহিট করা ওভেনে ৪৫ মিনিট ব্রেক করুন।
৭। ৪৫ মিনিট পর ওভেন থেকে বের করে পরিবেশন করুন মজাদার তুর্কি কাবাব।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

অদ্ভুতুড়ে 12:01 AM

আজকাল রেস্টুরেন্টে গেলে বাচ্চা থেকে শুরু করে তরুণ-তরুণীরা পর্যন্ত সকলেই একটা খাবার অর্ডার করে থাকেন। আর তা হল চিকেন উইংস। ক্রিপসি, ঝাল, মিষ্টি স্বাদের এই খাবারটি খেতে দারুন। থাই এই খাবারটি আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন। খুব সহজে অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন হট থাই চিকেন উইংস! 

উপকরণ:
১.৫ টেবিল চামচ থাই রেড কারী পেস্ট
৮টি মুরগির পাখনা
১ টেবিল চামচ তেল
১ টেবিল চামচ আদা রসুন পেস্ট
লবণ স্বাদমত
গোল মরিচ গুঁড়ো স্বাদমত
১/২ কাপ ময়দা
১ টি ডিম
১ টেবিল চামচ রসুন কুচি
১ টি পেঁয়াজ কলির কুচি
১ টেবিল চামচ রেড চিলি সস
১ টেবিল চামচ ফিশ সস
১ টেবিল চামচ টমেটো কেচাপ
৮-১০টি কচি সিম
৬-৮ টি পুদিনা পাতা

প্রণালী:
১। একটি প্যানে তেল গরম করতে দিন।
২। এবার একটি পাত্রে মুরগির পাখনা আদা রসুনের পেস্ট, লবণ এবং গোল মরিচ গুঁড়ো মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মেরিনেইট করে রাখুন।
৩। ময়দা, লবণ, গোল মরিচ গুঁড়ো, ডিম এবং পানি ভাল করে মিশিয়ে বেটার তৈরি করে নিন।
৪। এখন ময়দার ঘোলাটা মুরিগের পাখনার সাথে মিশিয়ে নিন।
৫। প্যানে তেল গরম হয়ে গেলে এতে মুরগির পাখনাগুলো দিয়ে দিন।
৬। মুরগির পাখনাগুলো বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৭। এবার সস তৈরি করার জন্য একটি পাত্রে তেল দিন।
৮। এরপর এতে আদা রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, থাই রেড কারী পেস্ট এবং পানি দিয়ে নাড়ুন।
৯। তারপর এতে চিলি সস, ফিশ সস, টমেটো কেচাপ এবং পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন।
১০। ঘন হয়ে আসলে এতে চিকেন উইংসগুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
১১।  এতে সিম, পেঁয়াজ কলি কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।
১২। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইংস।
ইউটিউব চ্যানেল:Sanjeev Kapoor Khazana
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

অদ্ভুতুড়ে 6:23 AM

 

মাছ অনেকেই পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না। বিশেষ করে বাচ্চাদের মাছ খাওয়ানো বেশ ঝামেলার কাজ। বাচ্চাদের মাছ খাওয়ানোর সহজ একটি উপায় হল ফিশ কাটলেট! কাটলেট বলতে মূলত গরু বা মুরগির মাংসের কাটলেটকে বুঝানো হয়ে থাকে। মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন কাটলেট। জেনে নিন মজাদার ফিশ কাটলেট তৈরির রেসিপিটি।

উপকরণ:

৪-৫ টুকরো মাছ
৪ চা চামচ বেসন
৫টি পাউরুটি দিয়ে তৈরি ব্রেড ক্রাম্বস
১ কাপ তেল
১টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি
১ চা চামচ আদা রসুনের পেস্ট
১/২ লেবুর রস
২টি কাঁচা মরিচ কুচি
১/২ চা চামচ মরিচ গুঁড়ো
লবণ স্বাদমত
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
২ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো
৫ চা চামচ কর্ণ ফ্লাওয়ার

প্রণালী:

১। মাছ পানি এবং ভিনেগার দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। ভিনেগার দিয়ে ধুলে মাছের গন্ধ দূর হয়ে যাবে।
২। এবার মাছের টুকরোগুলো সিদ্ধ করে নিন।
৩। সিদ্ধ করা মাছগুলোর কাঁটা বেছে নিন।
৪। এবার মাছের সাথে বেসন, ধনে পাতা কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচা মরিচ, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে  নিন।
৫। এবার এতে লেবুর রস এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৬। এবার প্যানে তেল গরম করতে দিন।
৭। মাছের মিশ্রণটি নিজের পছন্দমত সাইজ করে প্রথমে ব্রেড ক্রাম্বস, তারপর কর্ণ ফ্লাওয়ার মেশানো পানিতে এবং আবার ব্রেড ক্রাম্বসে চুবিয়ে  তেলে দিয়ে দিন।
৮। সোনালি রং হয়ে এলে নামিয়ে ফেলুন।
৯। টমেটো সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ কাটলেট।

টিপস:
১। বেসন মাছের সাথে মেশানোর আগে হালকা করে ভেজে নিন।
২। ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.......

অদ্ভুতুড়ে 6:18 AM

 

আজকাল চিকেনের একটি খাবারের নাম শোনা যাচ্ছে। সেটি হল পেরি পেরি চিকেন। রেস্টুরেন্টে গেলে অনেকেই এই খাবারটি অর্ডার করে থাকেন। ঝাল ঝাল স্বাদের চিকেনের এই খাবারটি খেতে বেশ মজাদার। বাসায় এই মজাদার খাবারটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই।

উপকরণ:

  • ৫০০ গ্রাম মুরগির রানের মাংস
  • ১ চা চামচ+১/৪ কাপ+৩ টেবিল চামচ অলিভ অয়েল বা তেল
  • ৫-৬টি লাল মরিচ
  • ৬-৮টি রসুনের কোয়া
  • ১টি মাঝারি আকৃতির পেঁয়াজ
  • ২-৩টি ফ্রেশ ওরিগেনো
  • কয়েকটি পার্সলি পাতা
  • ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো বা পাপরিকা পাউডার
  • লবণ স্বাদমত
  • ১ টেবিল চামচ লাল ভিনেগার
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ১ টেবিল চামচ মাখন

    প্রণালী:

    ১। প্রথমে ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে নিন।
    ২। চুলায় প্যান গরম করতে দিয়ে এতে ১ টেবিল চামচ অলিভ অয়েল, লাল মরিচ এবং রসুন কুচি দিয়ে দিন।
    ৩। রসুন লাল হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ৪-৫ মিনিট রান্না করে নামিয়ে রাখুন।
    ৪। এবার মরিচ, পার্সলি, পাপরিকা, ওরিগেনো, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লাল ভিনেগার এবং ৩ টেবিল চাচা মচ অলিভ অয়েল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একে পেরিপেরি সস বলা হয়।
    ৫। তারপর মাংসের টুকরোগুলো একটু করে কেটে নিন।
    ৬। এবার পেরিপেরি সস দিয়ে মাংসগুলো মাখিয়ে ফেলুন,
    ৭। মেরিনেট করা মাংসগুলো ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
    ৮। এবার এই মেরিনেট করা মাংসগুলো ওভেনের ট্রেতে সাজিয়ে ওভেনে দিয়ে দিন।
    ৯। ১৫ থেকে ১৮ মিনিট ওভেনে বেক করুন।
    ১০। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করুন মজাদার পেরিপেরি চিকেন।
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

    অদ্ভুতুড়ে 5:53 AM

     

    ইদানিং রাস্তাঘাটে মোড়ে মোড়ে দেখা যায় গ্রিলড চিকেন তৈরি হচ্ছে। এর দারুণ সুগন্ধে যেন মুহূর্তেই বেড়ে যায় ক্ষুধা। কিন্তু গ্রিলড চিকেন আবার বাসায় তৈরি করার কথা ভাবতেই চান না কেউ। এটা লাগবে সেটা লাগবে এই ভেবে আর রান্না করা হয় না। চলুন দেখে নেই একদম ঘরোয়া উপায়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই স্পাইসি গ্রিলড চিকেন ড্রামস্টিক তৈরির পদ্ধতিটি। তেলে ভাজার দরকার হয় না বলে এটা বেশ স্বাস্থ্যকরও বটে।

    উপকরণ
    - ৪টা চিকেন ড্রামস্টিক
    - লবণ স্বাদমতো
    - লেবুর রস ২ টেবিল চামচ
    - ১ চা চামচ ধনে
    - ১ চা চামচ আদা কুচি
    - ১ চা চামচ রসুন কুচি
    - ৮/১০টা শুকনো মরিচ
    - ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
    - ব্রাশ করার জন্য অল্প তেল
    প্রণালী
    ১) প্রথমে ড্রামস্টিকগুলোর ওপরে ছুরি দিয়ে চিরে নিন কয়েক জায়গায়। এরপর এতে ২ চা চামচ লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট হতে রাখুন। এই ফাঁকে গ্রিলের মশলা তৈরি করে নিন।
    ২) মশলা তৈরির জন্য ধনে, আদা, রসুন, শুকনো মরিচ, গোলমরিচ গুঁড়ো এবং অল্প করে পানি একসাথে ব্লেন্ড করে নিন। একদম মিহি পেস্ট হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।
    ৩) এই মশলা ড্রামস্টিকে মাখিয়ে ম্যরিনেট হতে দিন কমপক্ষে ১৫-২০ মিনিট।
    ৪) একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিন। এতে ম্যারিনেট করা ড্রামস্টিকগুলো রাখুন। মশলা বাকি থাকলে ওপরে দিয়ে দিন। ওভেনে ১৮০ ডিগ্রিতে বেক করুন যতক্ষণ না চিকেন রান্না হয়ে যায় পুরোপুরি। ৪৫ মিনিটের মতো লাগতে পারে।
    লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে নান অথবা তন্দুরি রুটির সাথে পরিবেশন করুন ঝাল ঝাল গ্রিলড চিকেন ড্রামস্টিক। 

    ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি......

    অদ্ভুতুড়ে 5:32 AM

     

    চিকেন বারবিকিউ হোক অথবা প্রণ যেটাই হোক না কেন বারবিকিউ খেতে সবাই পছন্দ করেন।  দোকানে গেলে অনেকেই চিকেন বারবিকিউ অর্ডার করে থাকেন। বাসায় তৈরি করলে দোকানের মত কয়লার স্বাদটি পাওয়া যায় না। এবার ঠিক দোকানের স্বাদ পাবেন ঘরে তৈরি করা বারবিকিউতে। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার রেসিপিটি।

    উপকরণ:
    ৮টি মাঝারি আকৃতির খোসা ছড়ানো চিংড়ি মাছ
    ২৫০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস
    ১ কাপ পনির
    ২ টেবিল চামচ লাল রসুনের চাটনি
    ৩/৪ থেকে ১ কাপ দই
    ১ টেবিল চামচ সরিষা তেল
    ১ কাপ ক্যাপসিকাম কিউব করে কাটা
    মাখন
    লেবুর খোসা
    পেঁয়াজের রিঙ (সাজানোর জন্য)
    প্রণালী:
    ১। রসুন, শুকনো মরিচের পেস্ট এবং টক দই একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। এর সাথে সরিষা তেল যোগ করে আরও ভাল করে মিশিয়ে নিন।
    ২। এবার তিনটি ভিন্ন ভিন্ন পাত্রে দই এবং রসুনের মিশ্রণটি তিন ভাগে ভাগ করে ফেলুন।
    ৩। একটি পাত্রে চিংড়ি মাছ, আরেকটিতে মুরগির মাংস এবং আরেকটিতে ক্যাপসিকাম এবং পনির দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
    ৪। এবার একটি ফুলের টব দুপাশে গর্ত করে নিন। এটি ১/৪ অংশ পর্যন্ত বালি দিয়ে ভরে ফেলুন। বালির উপর একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। এর উপর কিছু কয়লার টুকরো দিয়ে দিন।
    ৫। কয়লায় কিছু তেল ঢেলে দিন, কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে ফেলুন।
    ৬। কয়লার ঢালার সময় লক্ষ্য রাখবেন কয়লা দিয়ে যেন গর্ত দুটি বন্ধ না হয়ে যায়।
    ৭। কাবাবের শিকে মুরগির টুকরোগুলো ঢুকিয়ে দিন। আরেকটি শিকে চিংড়ির টুকরো। আরেকটি শিকে পনির এবং ক্যাপসিকামের টুকরোগুলো ঢুকিয়ে দিন।
    ৮। তারপর শিকগুলো কয়লার উপর দিয়ে দিন। মাঝে মাঝে মাখন অথবা তেল ব্রাশ করে দিন মাংস, চিংড়ির উপর।
    ৯। ব্যস তৈরি হয় গেল মজাদার বারবিকিউ।

    টিপস
    ১। রসুনের, শুকনো লাল মরিচ, লেবুর রস (অল্প পরিমাণে), জিরা গুঁড়ো মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে ফেলতে পারেন লাল রসুনের চাটনি।
    ২। টকদই থেকে ভাল করে পানি ঝরিয়ে ফ্রিজে ৪-৫ ঘন্টা রেখে তারপর ব্যবহার করুন।
    ইউটিউব চ্যানেল: FoodFood
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে...

    অদ্ভুতুড়ে 12:40 AM

     

    বাঙালি মাত্রই “মিষ্টি” খেতে ভালোবাসে। আর মিষ্টির নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে গোল গোল রসে টুই টুম্বর রসগোল্লা। ডায়াবেটিসের কারণে অনেকেই রসগোল্লা খেতে পারেন না। আর তাদের জন্য রয়েছে স্পঞ্জ রসগোল্লা। একটু হালকা মিষ্টি বলে সকলেই এটা খেতে ভালোবাসেন। বাসায় যতই চেষ্টা করেন না কেন দোকানের মত স্পঞ্জ রসগোল্লা কেন জানি হতে চায় না। দোকানের স্পঞ্জ মিষ্টির রহস্যটা তাহলে কি? আসুন তাহলে জেনে নেওয়া যাক দোকানের স্পঞ্জ মিষ্টির রহস্যটি। 


    উপকরণ:
    ১ লিটার দুধ
    ২ কাপ চিনি
    ২-৩ টেবিল চামচ লেবুর রস
    প্রণালী:
    ১। চুলায় দুধ গরম করতে দিন। গরম করার সময় বার বার নাড়তে থাকুন।
    ২। লেবুর রসের সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সেটি দুধে দিয়ে দিন।
    ৩। দুধ ফেটে ছানা হয়ে গেলে একটি পাতলা সুতির কাপড়ে পানি ঢেলে ছেঁকে নিন।
    ৪। এবার ঠান্ডা পানি দিয়ে ছানা ধুয়ে ফেলুন। এটি শুধু ছানাকে নরম করবে না, লেবুর ময়লাও দূর করে দেবে।
    ৫। এবার ছানা থেকে ভাল করে পানি বের করে নিন। আরও ভাল করে পানি বের করার জন্য ৩০ মিনিট কাপড়টি পেঁচিয়ে ঝুলিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন ছানা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়।
    ৬। এখন ১০ কাপ পানিতে দুই কাপ চিনি দিয়ে সিরা তৈরি করে নিন।
    ৭। ছানা কাপড় থেকে বের করে নিয়ে ভাল করে মথে নিন।
    ৮। লক্ষ্য রাখবেন ছানাতে যেন পানি না থাকে আবার খুব বেশি ড্রাইও যেন না হয়ে যায়।
    ৯। এবার ছানাগুলো দিয়ে ছোট ছোট রসগোল্লা তৈরি করে নিন।
    ১০। চিনির সিরা বলক আসলে এতে রসগোল্লাগুলো দিয়ে দিন।
    ১১। চিনির সিরা প্রেসারে কুকারে করলে উচ্চ তাপে ১৫ মিনিট সময় ঠিক করে নিন। ৫ মিনিট পর ঢাকনা খুলে নাড়া দিন। তারপর আবার ঢাকনা দিয়ে দিন।
    ১২। ১৫ মিনিট পর রসগোল্লাগুলো রসসহ একটি পাত্রে ঢেলে দিন।
    ১৩। এভাবে ৬ থেকে ৭ ঘন্টা রেখে দিন।
    ১৪। ৬-৭ ঘন্টা পর তৈরি হয়ে যাবে নরম নরম স্পঞ্জ রসগোল্লা।
    ইউটিউব চ্যানেল: CookingShooking
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে....

    অদ্ভুতুড়ে 12:32 AM

    বেগুন সবজিটি অনেকের প্রিয়। বিশেষ করে বেগুন ভর্তা, বেগুন ভাজি হলে তো কোন কথাই নাই। কিন্তু কোলেস্টেরলের ভয়ে  প্রিয় সবজিটি অনেকেই খেতে পারেন না। এবার থেকে প্রিয় সবজিটি খেতে পারবেন তাও কোলেস্টেরলের ভয় ছাড়া! "হায়দ্রাবাদি বেগুন"- ভিন্ন স্বাদের এই রান্নাটি নির্ভয়ে খেতে পারবেন হৃদরোগ এবং উচ্চ কোলেস্টেরল রোগীরা।


    উপকরণ:
    • ৬টি ছোট আকৃতির বেগুন
    • ২ চা চামচ তেল
    • ১/৪ চা চামচ সরিষা
    • ১/৪ চা চামচ মেথি
    • ১/৪ চা চামচ কালিজিরা
    • ৮ থেকে ১০ টি কারি পাতা
    • ২টি কাঁচা মরিচ
    • লবণ স্বাদমত
    • পেস্ট তৈরির জন্য
    • ২ টেবিল চামচ তিল
    • ২ টেবিল চামচ ফুলকপি মিহি কুচি
    • ২ টেবিল চামচ ভাঁজা বুটের ডাল
    • ১/৪ কাপ পেঁয়াজ কুচি
    • ১ চা চামচ আদা কুচি
    • ১ চা চামচ রসুন কুচি
    • ২ চা চামচ ধনিয়া জিরা গুঁড়ো
    • ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো
    • ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
    • ১ চা চামচ তেঁতুলের পানি
    • সাজানোর জন্য ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
    প্রণালী:
    ১। প্রথমে নন-স্টিক প্যানে তিল, ফুলকপি কুচি, বুটের ডাল, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি দিয়ে মাঝারি আঁচে ১ থেকে ২ মিনিট ভাজুন। বাদামী রং হয়ে আসলে চুলা নিভিয়ে ফেলুন।
    ২। এরপর এতে ধনিয়া জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেঁতুলের পানি এবং ১/২ কাপ পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন।
    ৩। ছোট বেগুনগুলোর মুখের অংশ চারকোনা করে কেটে নিন।
    ৪। প্রেসার কুকারে তেল গরম করতে দিন। এতে সরিষা, জিরা, কালোজিরা দিয়ে দিন।
    ৫। এরপর এতে কারি পাতা, কাঁচা মরিচ দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ভাঁজুন।
    ৬।  এবার এতে বেগুনগুলো দিয়ে ১ থেকে ২ মিনিট ভাঁজুন।
    ৭। তারপর পেস্ট, ১ কাপ পানি এবং লবণ দিয়ে মাঝারি আঁচে ১ থেকে ২ মিনিট রান্না করুন।
    ৮। প্রেসার কুকারে ২টি শিষ দেওয়া হলে চুলা নিভিয়ে দিন।
    ৯। এবার ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার হায়দ্রাবাদি বেগুন।
    ইউটিউব চ্যানেল: Tarla Dalal
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে.....

    অদ্ভুতুড়ে 12:29 AM

     

    আলু খেতে যারা পছন্দ করেন তারা শুধু আলুভর্তা, তরকারি অথবা ফ্রেঞ্চ ফ্রাই হিসেবেই নয়, সব জায়গাতেই ভালোবাসেন আলু। তাদের তেমনই ভালোবাসার একটি খাবার হলো আলু পরোটা। কিন্তু আলু পরোটা তৈরির জন্য পরোটার ভেতরে আলুর পুর দিতে হয়, আর ঠিকমতো তৈরি না হলে পরোটা বেশি মোটা হয়ে যায়, খেতে ভালো লাগে না মোটেই। এই ঝামেলা থেকে মুক্তি পেতে আজ শিখে নিন এমন এক আলু পরোটার রেসিপি, যাতে মোটেই কোনও পুর দিতে হবে না। খুব সহজ এই রেসিপির সাথে রইলো পুরো প্রণালীর ভিডিও।

    উপকরণ
    - ২ কাপ ময়দা
    - ১ কাপ আলু ভর্তা
    - লবণ স্বাদমতো
    - ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
    - দেড় চা চামচ লেবুর রস অথবা ১ চা চামচ আমচুর গুঁড়ো
    - ২ চা চামচ জিরা গুঁড়ো
    - সিকি চা চামচ কাঁচামরিচ কুচি
    - সিকি চা চামচ আদা বাটা
    - সিকি চা চামচ রসুন বাটা
    - আধা চা চামচ হলুদ গুঁড়ো
    - ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
    - ৩ টেবিল চামচ তেল/ঘি
    - ১ টেবিল চামচ ময়দা (বেলার জন্য)
    প্রণালী
    ১) শেষ দুটি উপকরণ বাদে বাকি সব উপকরণ একসাথে একটি বোলে নিন এবং যত্ন করে মাখিয়ে খামির তৈরি করুন।
    ২) হাতে অল্প করে তেল মাখিয়ে নিন। এবার খামির থেকে অল্প করে লেচী নিয়ে হাতের তালুতে গড়িয়ে নিন। এরপর বেলে নিন পরোটার মতো করে।
    ৩) তাওয়া গরম করে নিন। এতে পরোটা প্রথমে সেঁকে নিন। এরপর অল্প করে তেল দিয়ে ভেজে নিন মুচমুচে করে।
    ব্যাস, এভাবে সবগুলো পরোটা তৈরি করে ভেজে নিন। পরিবেশন করতে পারেন রায়তা অথবা আচার দিয়ে।
    ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি....

    অদ্ভুতুড়ে 12:18 AM

     

    ক্লান্তি, ঘুম দূর করতে কফির তুলনা নেই। এই গরমে প্রাণ জুড়াতে কোল্ড কফি অতুলনীয়। অনেকের পছন্দের পানীয় তালিকায় কোল্ড কফির নাম থাকে সবার প্রথমে। ঘরে কোল্ড কফি তৈরি করলে কেন জানি দোকানের মত হয় না। আবার অনেকে মনে করেন দোকানের মত কফি তৈরি করার জন্য কফি মেকারের প্রয়োজন পড়ে। এখন ঘরে তৈরি করে নিতে পারবেন দোকানের মত কোল্ড কফি তাও কফি মেকার ছাড়া!


    উপকরণ:
    ৪ টেবিল চামচ কফি পাউডার
    ৪ কাপ ঠান্ডা দুধ
    ৩/৪ কাপ চিনির গুঁড়ো
    ৫ থেকে ৬ টি বরফ কুচি
    চকলেট সস ( সাজানোর জন্য)
    ৪ চা চামচ চকলেট সস

    প্রণালী:
    ১। প্রথমে একটি পাত্রে ২ টেবিল চামচ কুসুম গরম পানির সাথে কফির গুঁড়ো মিশিয়ে নিন।
    ২। এবার ব্লেন্ডারে দুধ, কফির মিশ্রণ, চিনি এবং বরফের টুকরো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
    ৩। ফেনা না উঠা পর্যন্ত ব্লেন্ডারে ব্লেন্ড করতে থাকুন।
    ৪। এবার কফির কাপে অথবা গ্লাসের গায়ে চকলেট সস দিয়ে গ্লাসটি ঘুরিয়ে গায়ে লাগিয়ে নিন।
    ৫। ১ চা চামচ চকলেট সস গ্লাসের নিচে দিয়ে ঘুরিয়ে নিন।
    ৬। এভাবে ৩ থেকে ৪ বার করুন।
    ৭। এরপর কফি ঢেলে দিন।
    ৮। কফির উপর এক টুকরো আইসক্রিম দিয়ে পরিবেশন করুন মজাদার ক্লোড কফি।
    ইউটিউব চ্যানেল: Tarla Dalal
    পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

    অদ্ভুতুড়ে 11:38 AM
    সেলফির ভয়াবহতা। মুহুরতেই ঘটে যেতে পারে যে কোন দুর্ঘটনা! তার ই নমুনা কিছু দেখুন এই ভিডিও টিতে।

    অদ্ভুতুড়ে 11:08 AM
    শুন্যে ভেসে অসাধারণ পারফারম্যান্স। ভিডিও টি দেখতে পারেন খুব ভালো লাগবে। অসাধারন একটি ভিডিও

    অদ্ভুতুড়ে 8:02 PM
    পৃথিবীতে কত আজব রীতিনীতি চালু রয়েছে। অনেক কিছুই আমাদের অজানা। বিয়ে করার রীতি সব দেশেই চালু আছে। তবে এক এক দেশে এক এক রকম। তবে কখনও কি শুনেছেন বিয়ের জন্য বাজার রয়েছে। মানে বাজারে বউ কেনা বেচা হয়! অবাক হলেও বুলগেরিয়ায় এ রীতি চালু রয়েছে। মানে সেখানে বাজারে বউ কিনতে পাওয়া যায়। বিয়ে করতে চাইলে বাজারে গিয়ে ইচ্ছেমত দরদাম করে বউ কিনে নিয়ে আসতে পারেন। বাজারে গেলে দেখতে পাবেন, সেজেগুজে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরীরা। কেউ আবার রূপচর্চা করছেন। কেউ আবার পোশাক-আশাকের সঙ্গে স্বর্ণালংকারগুলো আরেক বার ঠিক করে নিচ্ছেন। সবাই অপেক্ষা করছে বরের জন্য। বউ বাজারে তাদের নিয়ে এসেছেন তাদের মা-বাবারা। নির্দিষ্ট দিনগুলোতে সুন্দরী বউয়ের খোঁজে পাত্রসহ পাত্রপক্ষও হাজির হন এই হাটে।
    ইউরোপের সমৃদ্ধিশালী দেশ বুলগেরিয়ায় এমন রীতি চালু রয়েছে। রোমা সম্প্রদায়ের (স্থানীয় ভাষায় কালাইদেঝি) গরিব মা-বাবারা তাদের মেয়েদের হাটে তোলেন। এ জন্য মেয়ের বিয়ের সব খরচ বাবা-মাকে দিয়ে থাকে ওই সম্প্রদায়ের একটি ইউনিয়ন। যুবকরা কনে পছন্দ করতে আসেন ওই হাটে। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে। উপস্থিত মেয়েদের মধ্য থেকে কনে পছন্দ করেন ছেলেরা। পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরই তাদের বিয়ে হয়। এক বছরে চারবার ‘কনে হাট’ বসানো হয়। কনজারভেটিভ সম্প্রদায়ের যুবক-যুবতীরা এই সুযোগে একে অন্যকে ধরে নাচেন, গান গায় ও নানা ফুর্তিতে মেতে ওঠেন। ছবিতে পোজ, এমনকি হালকা পানীয়ও পান করেন তারা।



    অদ্ভুতুড়ে 11:14 AM

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ হাওয়াইয়ের পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরের ওপর হামলা চালানোর মাধ্যমে আক্রমণের সূচনা করেছিল জাপান। এই আক্রমণের মাধ্যমে দক্ষিণপূর্ব এশিয়ায়  হস্তক্ষেপ থেকে মার্কিন নৌবহরকে বিরত রাখতে চেয়েছিল জাপানীরা। তারা পার্ল হারবারকে একেবারে লণ্ডভণ্ড করে দিলেও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে তেমন কিছুই করতে পারেনি। এই হাওয়াই দ্বীপপুঞ্জ এখন যুক্তরাষ্ট্রের ৫০তম  অঙ্গরাজ্য,  সেখানকার রাজধানী হনলুলুতে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন নৌবহরের নিদর্শন সংরক্ষিত রয়েছে। এছাড়া সেখানকার সমুদ্রসৈকতও পর্যটকদের খুব পছন্দ। সেখানকার খাবার এবং সংস্কৃতিতে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাব লক্ষণীয়। 
    ভিডিওতে দেখুন হনলুলু:
    Powered by Blogger.