![]() |
| সুন্দরী প্রতিযোগিতায় বিচার করবেন |
সোহা আলি খান যে সুন্দরী তাতে কারোর সন্দেহ নেই, তাঁর মা শর্মিলা ঠাকুরের সৌন্দর্যের খ্যাতি তো দেশজোড়া। শোনা যাচ্ছে সোহা নাকি সুন্দরীদের নম্বর দেবেন। তাঁর বিচারের উপরে নির্ভর করছে সুন্দরীদের তালিকায় কে কোন স্থানে। এ লক্ষ্যে মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া কনটেস্টের বিচারক হিসাবে সিডনি উড়ে গেছেন তিনি।
এই প্রতিযোগিতাটি সারা বিশ্বের মডেলদের কাছেই খুব জনপ্রিয়। ২০১৫ সালে সিডনিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জয়ী সুন্দরী অংশ নিতে পারবেন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড কনটেস্টে, যেটি অনুষ্ঠিত হবে ভারতেই, মুম্বই শহরে। প্রতিযোগিতায় বিচারক হিসাবে নির্বাচিত হয়ে খুবই খুশি পতৌদি-কন্যা। অনুষ্ঠানটিতে তিনি নিজেকে সাজিয়েছেন একটি সুন্দর গোলাপী লেহঙ্গায়। সেই সাজে টুইটারে ছবি পোস্ট করতেও ভোলেননি সোহা।
সুন্দরী প্রতিযোগিতায় বিচার করতে গিয়ে সিডনির মন ভোলালেন তিনি।

Post a Comment