![]() |
| কারিনা নাকি বোরিং বললেন সালমান খান |
‘বজরঙ্গী ভাইজান’ এ সালমানের বিপরীতে অভিনয় করছেন কারিনা। কারিনাকে সালমান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তাঁর নায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, সালমানই একমাত্র সুপারস্টার যাকে শুধু সাফল্য-ব্যর্থতার নিরিখে পরিমাপ করা যায় না। এই কারণের জন্যই ও সব থেকে বড় সুপারস্টার। সালমানের একটা আকর্ষণীয় হাসি আছে, যা একই সঙ্গে কাঁদায় আবার হাসায়ও। আমার তো মনে হয় এই হাসির জন্যই ও ওর ফ্যানেদের কাছে এতো কাছের মানুষ হয়ে উঠতে পেরেছে।
কিন্তু কারিনার এতো ভালো ভালো কথার উত্তরে সালমান কিনা তাঁকে ‘বোরিং’ বললেন! সালমানের কথায়, করিনা বোরিং, কিন্তু আমি বোরিং পছন্দ করি। ও খুবই চমৎকার মেয়ে, আর আমার কাছে কারিনা চিরদিন লোলোর (করিশ্মার) ছোটবোন হয়েই থাকবে। তবে এখন আমি তাকে একজন পরিণত তরুণী হিসাবে দেখি। ওর সঙ্গে কাজ করতে সত্যিই খুব ভালো লাগে।
তিনি আরো বলেন, কারিনা একেবারেই কমপ্লিকেটেড নয় আর নিজের কাজ সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী। ওর সঙ্গে কাজ করা খুবই মজার অভিজ্ঞতা। ওর সঙ্গে কাজ করার সময়ে তুমি আসলে যা সেভাবেই নিজেকে তুলে ধরতে পারো, কোনও সমস্যা নেই।

Post a Comment