অদ্ভুতুড়ে 2:16 PM
পুনমের ইমেজ বদলে যেতে পারে

বিতর্কের এক নাম যেমন সানি লিওন তেমনি আর এক নাম কিন্তু পুনম পান্ডে। সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের নতুন সিনেমা ‘হেলেন’। নির্মাতা অজিত রাজপাল বলছেন ‘হেলেন সিনেমা মুক্তির পর বদলে যেতে পারে পুনমের পুরো ইমেজ ।

পুনমের ইমেজ বদলে যেতে পারে

পুনমের সাথে যখন ‘হেলেন’ নামটি যুক্ত হবে তথন স্বংয়ক্রিয়ভাবেই বিনোদনের প্রতি এক ধরণের কৌতুহল তৈরি হবে মানুষের, এবং আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি এই ছবির পর পুরোদমে বদলে যাবে পুনমের ক্যারিয়ার। 

‘হেলেন’ সম্পর্কে বলতে গিয়ে পুনমকে নিয়ে এসব কথা বলেন পরিচালক অজিত রাজপাল। বলিউডে ‘হেলেন’-এর মতো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কেনো বিতর্কিত অভিনেত্রী পুনমকে নেয়া হলো এ সম্পর্কে জানতে চাইলে অজিত বলেন, পুনমের প্রথম সিনেমা নাশা’তে সে নিজেকে মেলে ধরতে পারেনি। তবে তার মধ্যে ট্যালেন্ট আছে, আশা করি ‘হেলেন’-এ তার সমস্ত ট্যালেন্ট প্রকাশ পাবে।

এরই মধ্যে বাণিজ্যিকভাবে ছবিটি ব্যবসা সফল করতে মাঠেও নেমে গেছেন পুনম। পুনম পান্ডে অভিনীত এই ‘হেলেন’ ছবিটিতে বলিউডের স্বর্ণালী যুগকেই তুলে ধরা হবে। সেই সময়ের গান-নাচ মাতাবে সিনেমাপ্রেমীদের হৃদয়। যেখানে হেলেন সেজে মেহেবুবা মেহেবুবা, পিয়া তু আব তো আজা, ও হাসিনা জুলফো ওয়ালি ইত্যাদি সুপারহিটসব গানের তালে তালে কোমর দোলাবেন পুনম!

এখন দেখার বিষয়, কতোটা ট্যালেন্ট দেখাতে পারেন পুনম, আর ছবি মুক্তির পর কতোটাই বা বদলে যান তিনি!

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.