অদ্ভুতুড়ে 2:21 PM

চিত্রাঙ্গদা বিচিত্র ক্যারিয়ার নিয়ে

বর্তমান সময়ে বলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে চিত্রাঙ্গদা সিং অন্যতম। ২০০৩ সালে অভিনয় দিয়ে বলিউডে নাম লেখান চিত্রাঙ্গদা। অভিনয় জীবন একযুগ অতিবাহিত করলেও অভিনেত্রী হিসেবে বলিউডে খুব নাম করতে পারেননি তিনি। অভিনয়, মডেলিং, মিউজিক ভিডিও, রগরগে আইটেম গানে নাচন ছাড়াও এবার প্রযোজক হিসেবে শোনা যাচ্ছে তার নাম।


চিত্রাঙ্গদা বিচিত্র ক্যারিয়ার নিয়ে
চিত্রাঙ্গদা সিং দিল্লীর মেয়ে, বেড়ে উঠা এবং পড়াশুনাও সেখানেই। অভিনয়ের কথা কখনো ভাবেননি, যদিও নাচের প্রতি আগ্রহ ছিলো প্রথম থেকেই। এই জন্য তিনি ‘কথক’ ক্ল্যাসিকেল ড্যান্সও রপ্ত করেছেন। তবে পড়াশুনা শেষ করে শখের বশে নাম লিখিয়েছিলেন মডেলিংয়ে,শুরুটা খুব ভালোও ছিলো তার। ভারতের আইসিআইসিআই ব্যাংক, এবং আলোকাস জুয়েলারির সাথে চুক্তিবদ্ধও হয়েছিলেন মডেলিং দিয়েই। পরবর্তীতে ধীরে ধীরে চিত্রাঙ্গদা সিং মিউজিক ভিডিওতে জড়িয়ে যান।মিউজিক ভিডিও থেকে ডাক আসে রগরগে আইটেম গানের। আইটেম গান দিয়েও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চিত্রাঙ্গদা।সর্বশেষ অক্ষয় কুমার অভিনীত ‘গাব্বার ইজ ব্যাক’ নামের ছবিতেও আইটেম গানে অংশ নেন তিনি। ছবিতে ‘আও রাজা’ নামের গানটি ইতিমধ্যে হিট লিস্টেও জায়গা করে নিয়েছে।

অভিনয়, নাচ, গান আর মডেলিং যখন করেছেন তখন ছবি প্রযোজনাই কেনো বাদ দিবেন! তাই বোধয় বলিউডে ছবিও প্রযোজনার ঘোষণা দিলেন চিত্রাঙ্গদা সিং।

জানা গেছে, বিচিত্র প্রতিভায় ভরপুর চিত্রাঙ্গদা এবার প্রথমবারের মতো প্রযোজনায়ও আসছেন। খ্যাতনামা হকি খেলোয়াড় সন্দ্বীপ সিংয়ের বায়োপিক নিয়ে তৈরি এই ছবির মাধ্যমেই প্রযোজনায় অভিষেক ঘটতে যাচ্ছে তার। এর গল্পে দেখা যাবে, ভারতীয় হকি দলের সাবেক এই অধিনায়কের কৃতিত্বেই ২০০৯ সালে ১৩ বছর পর সুলতান আজলান শাহ কাপ আসে দেশের হাতে। কিন্তু তার অসাধারণ মনের জোর বোঝানোর জন্য এটাই একমাত্র ঘটনা নয়। হকি খেলোয়ারের এমন ভেতরের কাহিনী নিয়ে শীঘ্রই ছবিটি নির্মাণে কাজে লেগে যাবেন চিত্রাঙ্গদা সিং।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.