![]() |
| নায়লা দেশের নামকরা মডেল |
জীবনের প্রথমবার দেশের নামকরা মডেল ও অভনেত্রী নায়লা নাঈম ‘মডেল’ হিসিবে স্বীকৃতি অর্জন করলেন। আর এই আনন্দে রীতিমতো বাতাসে ভাসছেন নায়লা।
![]() |
| নায়লা দেশের নামকরা মডেল |
জানাগেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০১৫’ এর সেরা নারী মডেল হিসেবে নায়লা নাইমকে নির্বাচিত করা হয়েছে।
জীবনে প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে নায়লা নাইম বলেন, ‘জীবনের প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে আমি মুগ্ধ’! এমন গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন করে নির্বাচকদে ও আয়োজকদেরও কৃতজ্ঞতা জানাতে ভুলেননি নায়লা।
অ্যাওয়ার্ড গ্রহনের আগে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০১৫’-এর মঞ্চে নাচ দিয়ে দর্শকদের প্রবাসী দর্শকদের মাতিয়ে রাখেন নায়লা। দুটি পৃথক পৃথক গানের তালে কোমর দোলান তিনি।
এমন বড় আয়োজনে নাচ পরিবেশনের সুযোগ পেয়েও গর্ববোধ করেন নায়লা। তিনি এটিকে তার ক্যারিয়ারে অনেক বড় একটি মাইলফলক বলেও উল্লেখ করেন।


Post a Comment