অদ্ভুতুড়ে 2:15 AM

 ফ্রিদা পিন্টো অ্যাডভেঞ্চার ছবিতে

স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো এর আগেও হলিউড মুভি করে অনেক  সুনাম  কুড়িয়েছেন এবং প্রশংসিত হয়েছেন। তাই এবার আবারও  অ্যাডভেঞ্চারাল হলিউডের ছবিতে কাজ করছেন।

 ফ্রিদা পিন্টো অ্যাডভেঞ্চার ছবিতে

ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত হচ্ছে অ্যাডভেঞ্চার ফ্যান্টাসিধর্মী হলিউডের ছবি ‘জাঙ্গল বুক: অরিজিনস’। ক্রিশ্চিয়ান বেল, বেনেডিক্ট কাম্বারব্যাচ, নাওমি হ্যারিসের মতো তারকাদের সঙ্গে ফ্রিদা এ ছবিতে অভিনয় করবেন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে নিশ্চিত হওয়া গেছে, জাঙ্গল বুক: অরিজিনস ছবিটি পরিচালনা করবেন অ্যান্ডি সারকাস।এবং অভিনেত্রি থাকছেন  ফ্রিদা।

প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয়ের গল্প অবলম্বনে নির্মিতব্য ছবিটিতে ফ্রিদা কী ধরনের চরিত্রে অভিনয় করবেন তা অবশ্য প্রকাশ করা হয়নি। 

‘জাঙ্গল বুক: অরিজিনস’ ছবি পরিচালনার পাশাপাশি এটি যৌথভাবে প্রযোজনাও করছেন অ্যান্ডি সারকাস। জানা যায়, যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ৬ অক্টোবর।

ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো। এরপর উডি অ্যালেনের ‘ইউ উইল মিট আ টল ডার্ক স্ট্রেঞ্জার’, জেমস ফ্রাঙ্কোর সঙ্গে ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপস’সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেন। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.